Home Blog Page 193

বাংলাদেশে অনেক আইন হয়েছে, প্রয়োগ তেমন দেখা যায়নি: শাবিতে আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে অনেক আইন হয়েছে, কিন্তু খুব কমই বাস্তবায়ন হয়েছে। আইনের বাস্তবায়নের জন্য আইন নিয়ে গবেষণা ও বিশ্লেষণ প্রয়োজন। কিন্তু এটাও কম হয়ে থাকে। এখন যে সংস্কারের কথা হচ্ছে, এটা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়েও বিশ্লেষণ প্রয়োজন ।

আজ শুক্রবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন বক্তারা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘ আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন রাজনৈতিক, সমাজিক ও বিশ্বায়নের প্রেক্ষাপটগুলো দ্রুতই পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এখন বিশ্বায়নের দিকে অত্যন্ত গুরুত্ব প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশেষ বিষয়গুলোতে নজর দিতে হবে। বর্তমানে পৃথিবীব্যাপী অভিভাসন বেড়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের দিকটি আলোকপাত করা প্রয়োজন। রাজনৈতিক আলোচনা বর্তমানে বেশি করা প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য।’

সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান। তিনি ‘বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে অনেক আইন হয়েছে। কিন্তু তেমন কোনো প্রয়োগ হয়নি। অনেক অগণতান্ত্রিক কাজ হয়েছে এবং হচ্ছে। কারণ এখানে আমাদের দেশে রাজনৈতিক চর্চা নেই। বর্তমান রাজনৈতিক চর্চার পরিবর্তন প্রয়োজন। এজন্য ইস্যুভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ প্রয়োজন।’

সম্মেলনে সভাপতিত্ব করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী।’

তিনি বলেন, ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন অধ্যয়নের সবগুলো বিষয়ের সঙ্গে জড়িত। এই দিকগুলোর পরিবর্তনের জন্য রাজনৈতিক আলাপ প্রয়োজন। আশা করি এই সম্মেলন সমাজ ও রাষ্ট্রে উন্নয়নে ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ড. ইয়াং হুই, যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ও বাংলাদেশের গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদরিস, ইতালির স্কোলা নরমালে বিশ্ববিদ্যালয়ের রোমানে কাওকি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. দিলার রহমান ও সদস্যসচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন। উদ্বোধনী সেশনে ধন্যবাদ জ্ঞাপন করবেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, প্রোগ্রাম সঞ্চালনা করেন সম্মেলন আয়োজক কমিটির সহ- আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও প্রোগ্রামের সূচনা বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম-সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাহাবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠার পর বিভিন্ন কার্যক্রম ও সফলতা নিয়ে ভিডিও ডকুমেন্টরি প্রদর্শনী করা হয়।

আয়োজকেরা জানান, দুইদিনব্যাপি সম্মলনের দুইটি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশপাশি ৮টি দেশের গবেষকরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে বর্তমান বিশ্বব্যবস্থার পাশপাশি দেশের বিভিন্ন প্রেক্ষাপটের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীরা জানার সুযোগ রয়েছে।

আয়োজকেরা আরও জানান, এই সম্মেলনে দেশ-বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তক, বিশেষজ্ঞ, গবেষক এবং পলিসি নীতিনির্ধারকরা একে অপরের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা, গবেষণা, এবং ধারণা শেয়ার করবেন। এর মাধ্যমে গবেষকরা বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া ও বিভিন্ন পলিসি সুপারিশ করবেন। সরকার এবং উন্নয়ন সংস্থার জন্য বাস্তবসম্মত পরামর্শও দিবেন তাঁরা।

সিলেটে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

আধুনিক ডেস্ক:

সিলেটের এয়ারপোর্ট থানার বাইপাস মোড়ে একটি ১২ তলা ভবন থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। কাজ করার সময় হঠাৎ ৩ তলা নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম মো. রুবেল মিয়া (১৮)। তিনি মংলির পাড় এলাকার আসাদ আলীর ছেলে।

জানা যায়, বাইপাস মোড়ে একটি ১২ তলা ভবনের ৩য় তলায় কাজ করছিলেন রুবেল মিয়া। হঠাৎ উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ হাসপাতালে যাচ্ছে।

জলাশয়সংকটে দেশীয় প্রজাতির মা ও বাবা মাছ

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

এখন চলছে শুষ্ক মৌসুম। পানি না থাকায় শুকিয়ে যাচ্ছে হাওর, বাওড়, নদী, ছড়া, খাল-বিল ও জলাশয়। ভরাট হচ্ছে মাছের আবাসস্থল। ফলে কমলগঞ্জে প্রবল সংকটে দেশীয় প্রজাতির মা ও বাবা মাছ। পরিবর্তিত জলবায়ুতে ও সুযোগ সন্ধাণী অসাধু মহলের কারণে মৎস্য প্রজননের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ছে। নানা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে প্রজনন সুবিধা। ফলে কমছে উৎপাদন আর বিলুপ্তির দিকে যাচ্ছে মৎস্য ও জলজ অনেক প্রজাতি। হাটবাজারে দেশীয় প্রজাতির মাছের তীব্র আকাল দেখা দিয়েছে আর দামও বেড়েছে।

{“capture_mode”:”AutoModule”,”faces”:[]}

স্থানীয়দের মতে, মাছের অভয়ারন্য খ্যাত কমলগঞ্জ উপজেলা তথা মৌলভীবাজার জেলার হাওর, বাওড়, জলাশয়, নদী, খাল-বিলে দেশীয় প্রজাতির মাছের সংকট দেখা দিয়েছে। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে অনেক জলাশয়। পলি বালুতে অনেক জলাশয়, খাল ভরাট হয়ে গেছে। জলবায়ু পরিবর্তন ছাড়াও চায়ের টিলাভূমি ও আবাদি জমিতে কীটনাশক ব্যবহারে দেশী মাছের প্রজননক্ষেত্র বিনষ্ট হয়ে পড়ছে। নদী ও বিল সেচ, নদীতে বাঁশের বেড়া, কারেন্ট জালের ব্যবহার, হাওর, খাল, পাহাড়ি ঢলে পলি জমে জলাশয় ভরাটসহ নানা কারনে মাছের প্রজনন মাত্রাতিরিক্ত হারে হ্রাস পেয়েছে। হাটবাজারে যেমন দেশীয় মাছের আকাল তেমনি খামারিদের চাষাবাদকৃত বিদেশী প্রজাতির মাছে বাজার দখলে রয়েছে। আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ উৎস্য মাছের উৎপাদন হ্রাস পাওয়ায় প্রকৃতিতে হারিয়ে যাচ্ছে সমস্থ মা ও বাবা মাছ।

অনুসন্ধানে জানা যায়, শুষ্ক মৌসুমে খাঁ খাঁ করছে মাঠঘাট। সেই সাথে জলাশয়গুলোও শুকিয়ে যাচ্ছে। বর্ষায় অতিবৃষ্টির সময়ে উজানের ঢলে পলিবালিতে বিল, হাওর ও জলাশয়গুলো ভরাট হয়ে পড়ছে। এতে মাছের প্রজননস্থল ধ্বংস হচ্ছে। আবহাওয়ার তারতম্যে বর্ষা মওসুমে চাহিদা মতো বৃষ্টিপাত না হওয়ায় একদিকে আমন চাষাবাদে ব্যাঘাত ঘটে। অন্যদিকে মৎস্যজীবিরাও দুর্বিষহ জীবন ধারণ করছেন। তাছাড়া মৎস্য আইন সম্পর্কে ব্যাপক জনসাধারণের সচেতনতার অভাবে বিভিন্ন সময়ে অপরিকল্পিতভাবে ডিমওয়ালা ও পোনা মাছ নিধন, কারেন্ট জাল ব্যবহার, নদী ও বিল সেচ, নদীতে আড়াআড়িভাবে বাঁশের খাঁটি ও বাঁধ নির্মাণ করে মাছের বংশবিস্তার ধ্বংস করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ঘোড়া মাছ, নান্দিনা, স্বরপুটি, মহাশোল, রিটা, ঘাউরা, বাচা, শিলং, পাঙ্গাস, বাঘাইর, চেনুয়া, ভাঙ্গন, পিলা শোল, চিতল, কালি বাউশসহ ৬৪ প্রজাতির দেশীয় মাছ বিলুপ্তির পথে। অথচ দেশীয় মাছ আমাদের কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং প্রাণিজ আমিষের প্রধান উৎস। বর্তমান পরিস্থিতি প্রাকৃতিক মৎস্য সম্পদ উৎপাদনে আরও হুমকির মুখে পড়েছে। হতাশ হয়ে পড়ছেন অনেক মৎস্যজীবিরাও।
বকুল মালাকার, অধন পালসহ কয়েকজন মৎস্যজীবি বলেন, অন্যান্য বছরে এসময়ে আমরা প্রতিদিন গড়ে হাজার খানেক টাকার মাছ ধরে বিক্রি করতাম। আমাদের জীবিকাও ভালোই চলেছে। বর্তমানে সময় যতো গড়াচ্ছে ততোই মাছের আবাসস্থল ভরাট হচ্ছে। নিজের খাবারের জন্যও নদী, বিলে মাছ পাওয়া দায় হয়ে পড়েছে। আমাদের পরিবার সংকুলান করাও কঠিন হয়ে উঠছে।
কমলগঞ্জের হাওর ও নদী রক্ষা আঞ্চলিক কমিটির সদস্য সচিব ইউপি সদস্য তোয়াবুর রহমান বলেন, ফি বছর বর্ষা মওসুমে আমরা কেওলার হাওরসহ নদী, ছড়া ও জলাশয় থেকে ছোটবড় বিভিন্ন প্রজাতির মাছ আহরন করতাম। মৎস্যজীবিদের কাছ থেকেও তরতাজা মাছ কিনে নিতাম। তবে বর্তমান সময়ে মাছের উৎপাদন অনেকটা কমে গেছে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বৃষ্টিপাতের তারতম্য দেখা দিয়েছে। তাছাড়া চাবাগান ও কৃষিক্ষেতে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগে মাছের প্রজনন বিনষ্ট হচ্ছে। নানা কারনে আবাসস্থল বিনষ্ট হওয়ায় দেশীয় মাছের সংকট সৃষ্টি হচ্ছে।

কৃত্রিম সংকটে প্লেনের টিকিট, এজেন্সিগুলোকে অতিরিক্ত দামে টিকেট না কেনার নির্দেশ

0

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে হঠাৎ প্লেনের টিকেটের দাম বেড়ে গেছে। আটাবের সদস্যদেরকে এয়ারলাইন্স বা অন্য কোনো পক্ষ থেকে অতিরিক্ত ও অস্বাভাবিক দামে প্লেনের টিকেট না কেনার নির্দেশনা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

সোমবার আটাব সদস্যদের পাঠানো চিঠিতে সংগঠনের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এ কথা জানান।

তিনি জানান, সম্প্রতি এয়ার টিকিটের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের কারণে মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আটাব কর্তৃক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থা ও পর্যবেক্ষক দপ্তরের সঙ্গে একাধিক আলোচনা সভা ও বৈঠক করেছে এবং সমস্যার সমাধনকল্পে আটাব ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চিঠিতে তিনি আরও জানান, এয়ার টিকিটের আসন সংকট ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আটাব গত ১৩ জানুয়ারি

এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করে। সেই পরিপ্রেক্ষিতে জাজিরা এয়ারলাইন্স আগামী ৫ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে অতিরিক্ত ৭টি ফ্লাইট পরিচালনা করবে মর্মে আটাবকে অবহিত করেছে।

একই সঙ্গে অতিরিক্ত মূল্যে টিকিট ক্রয় না করার জন্য অনুরোধ জানান মহাসচিব।

সড়কের ধারে অর্ধশতাধিক সেগুন গাছ বিক্রি, রাজস্ব বঞ্চিত সরকার

0

স্থানীয় বন কর্মকর্তার সমঝোতার অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি:

কোন ধরনের টেন্ডার ও পারমিট ছাড়াই সড়কের পাশ থেকে ৫২টি সেগুন গাছ কেটে বিক্রি করা হয়েছে। স্থানীয় বন কর্মকর্তার সমঝোতার ভিত্তিতে গাছগুলো বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। পরিবেশেরও ক্ষতি হয়েছে। সম্প্রতি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের সনজরপুর-নিশ্চিন্তপুর সড়কের পাশ থেকে কমলগঞ্জের এক ব্যবসায়ী মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যান।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সনজরপুর-নিশ্চিন্তপুর সড়কের একপাশে সারিবদ্ধ থাকা ৫২টি সেগুন গাছ কেটে নেয়া হয়েছে। কালের সাক্ষী হিসাবে গাছের গুড়া পরিত্যক্ত রয়েছে। মাঝারি সাইজের সারিবদ্ধ গাছগুলো রাস্তায় মানানসই থাকলেও এখন সবগুলো গাছ বিলীন হয়ে গেছে।

গাছগুলোর বয়স ১৫ থেকে ২০ বছরের। বন বিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসের এক রেঞ্জ কর্মকর্তার সাথে সমঝোতা করে কমলগঞ্জের মিলন মিয়া নামে এক কাঠ ব্যবসায়ী ও স’মিল মালিক গাছগুলো কিনে কেটে নিয়েছেন। কেটে নেওয়া গাছের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হবে। এতে রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার এবং পরিবেশেরও অপুরনীয় ক্ষতি হয়েছে। তবে গাছ কাটার বিষয়ে এলজিইডি কিছুই জানে না। বন বিভাগও তাদের আয়ত্তের বাইরে এবং ব্যক্তি মালিকানার গাছ বলে দায় এড়ানোর চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, গাছ কাটার সময়ে বন বিভাগের লোকজনও এখানে এসে গাছ কাটা বন্ধ করে যান। কয়েকদিন পর আবার গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। শাহীন আহমেদ নামের এক ব্যক্তি জানান, কুলাউড়া রেঞ্জ অফিসের ফরেস্ট গার্ড আমিনুল ইসলামের মাধ্যমে এক লক্ষ টাকার রফাদফায় রেঞ্জ কর্মকর্তার সমঝোতায় গাছ বিক্রি করা হয়েছে।

গাছের মালিকানা দাবিদার মনোহরপুর গ্রামের স্থানীয় বাসিন্দা খালিক মিয়া বলেন, আমার জমির উপর লাগানো সেগুন গাছ আমি এক লক্ষ টাকায় বিক্রি করেছি। সড়ক আমার জমি কেটে নিয়েছে। কমলগঞ্জের এক ব্যক্তির কাছে গাছ বিক্রি করেছি। সে বন বিভাগের অনুমতি নিয়েছে, না কিভাবে গাছ কেটে নিয়েছে সেটি আমার দেখার বিষয় নয়।

এব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জের মিলন মিয়া মোবাইল ফোনে গাছ কিনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কোন সেগুন গাছ কিনি নাই এবং মনোহরপুর গ্রামও চিনি না।

এলজিইডি কুলাউড়া উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, গাছ কেটে নেয়ার বিষয়টি তিনি জানেন না। শরীফপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. লাল মিয়া বলেন, সড়কের পাশ থেকে গাছ কাটার বিষয়ে বন বিভাগের লোকজনও সেখানে আসতে শুনেছি। তবে পরে কি হয়েছে আমার জানা নেই।
৫২টি সেগুন গাছ কেটে নেয়ার বিষয়ে জানতে চাইলে সিলেট বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ মোবাইল ফোনে ইত্তেফাককে বলেন, ‘আমার এখান থেকে মনোহরপুর ২৮ কি.মি. দূর। এগুলো বাড়ির গাছ। জমি আমাদের নয়, গাছও আমাদের নয়। সেখানে গেলে লোকজন মারবে।’

এ ব্যাপারে সিলেট বনবিভাগের শ্রীমঙ্গলস্থ সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বাড়ির গাছ কাটতে হলেও বন বিভাগের অনুমতি নিতে হয়। আর সড়কের পাশ থেকে সেগুন গাছ কাটার বিষয়ে অবশ্যই অনুমতি লাগবে। বন বিভাগের কেউ এর দায় এড়াতে পারেন না। আমি তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি।

জৈন্তাপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিঠা উৎসব

0

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী”এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব পঁচিশের পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের যৌথ বাস্তবায়নে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, উপজেলা তথ্য সেবা কার্মকর্তা তিষাণ আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ ছাত্রছাত্রীরা পিঠা উৎসবে অংশ নেন।

৬ষ্ঠ সিলেট বইমেলা সম্পন্ন

0

আধুনিক ডেস্ক:

মানবসমাজ আজ যে উৎকর্ষের উচ্চ শিখরে দাঁড়িয়ে আছে এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বই। কিন্তু উৎকর্ষের এই অবস্থানে দাঁড়িয়ে মানুষ আজ বইকে অনেকটাই ভুলতে বসেছে। আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে হলে বইয়ের থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। ফিরে আসতে হবে বইয়ের কাছেই। চোখের সামনে বইকে মেলে ধরতে হবে।এমন বক্তব্যই উঠে এসেছে ৬ষ্ঠ সিলেট বইমেলার সমাপনী অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠ থেকে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

শিশুসাহিত্যিক প্রফেসর ডা. আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত গবেষক সাংবাদিক সুমন কুমার দাশ, সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি লেখক-সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, গবেষক ড. কাজী কামাল আহমদ, কবি মুন্নি আখতার, সাজন আহমদ সাজু। কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউসের সত্বাধিকারী মো. জসিম উদ্দিন।

সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ১১ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস। ৭ ডিসেম্বর থেকে এ মেলা শুরু হয়।

কমলগঞ্জে মেধা বৃত্তি প্রদান

0

কমলগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে বিএমইটি বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জে উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো. আব্দুস সামাদের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থি ছিলেন প্র্রবাসী লেখক ও গবেষক মণিপুরি মিরর, মন্ট্রিয়ল এর ইডিটর ইন চীফ হামোম প্রমোদ, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, বিএমইটির উপদেষ্টা ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানের শুরুতে প্রত্যয় নামক স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করাহয়। বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরি মুসলিম সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক মো. খুরশেদ আলী, শাহাব উদ্দীন, সমাজসেবক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি সাহাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই’: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ৫ আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ওইদিন পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। তাই এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে। যাতে কেউ বলতে না পারে, তুমি অমুক, তুমি তমুক। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই।

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সঙ্গে দেখা হলে, বসতে পারলে খুব ভালো লাগে। মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যের দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, তখন দেখি একা পড়ে গেছি, আশেপাশে কেউ নেই আপনারা। তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে কাজ করি তখন মনের মধ্যে সাহস বাড়ে, একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম। একতাতেই আমাদের শক্তি।

প্রধান উপদেষ্টা বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটা ঘোষণাপত্র দেবে। আমাকেও সেখানে থাকতে হবে। বুঝতে চাইলাম কি ঘোষণাপত্র দিচ্ছে, বললো। আমি বললাম এটা হবে না। আমার চাওয়াটা হবে না, তোমাদের চাওয়াটাও হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ওইদিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই তুমি অমুক, তুমি তমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়েই করতে হবে। এটা পরিষ্কার। না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। তারা আমার কথাই খুব খুশি হয়নি। কিন্তু ক্রমে তারা বুঝল ৫ আগস্ট রিক্রিয়েট করতে হলে এইভাবে করতে হবে। সেই কথা থেকে এ আলাপ শুরু।

একইসাথে তিনি আরও বলেন, আজকে আলোচনা একে কেন্দ্র করেই হবে। আমরা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্যে ব্যাহত হবে। দরকারও নেই। ঐক্যের মাধ্যমে করলে সবার মনে সাহস আসবে। সবাই ভাববে আমরা তো জেগে আছি এখনো। আমরা ভোঁতা হয়ে যাইনি। আমাদের অনুভূতি ভোঁতা হয়নি এখনো, এখনো চাঙা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি।

তিনি বলেন, আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি। এই একতা নিয়েই থাকব। কাজেই সেই পথেই আমাদের চলতে হবে। যখন আপনাদের সঙ্গে বসি তখন সেই সাহসটা দেন। আজকে আপনাদের দেখে খুবই সাহসী মনে হচ্ছে। ৫ আগস্টের কথা স্মরণ করে আমরা একতাবদ্ধ আছি। সেই একতাকে কীভাবে মানুষের সামনে প্রকাশ করব, ৫ আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে।

ঘোষণাপত্রের বিষয়ে তিনি বলেন, ঘোষণাপত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটা নিয়ে সর্বসম্মতিক্রমে সবার সামনে আসতে পারি, তা দেশের জন্য ভালো। আন্তর্জাতিকভাবেও ভালো। সবাই দেখবে যে এ জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে কিন্তু নড়ে না। স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। তা সারা দুনিয়াকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই।

তারুণ্যের উৎসব পঁচিশের বিতর্ক প্রতিযোগিতায় হরিপুর স্কুল চ্যাম্পিয়ন

0

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১টায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”। বিতর্ক প্রতিযোগিতায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জৈন্তাপুর এর মডারেটর রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার জৈন্তাপুর এর আবেদ হোসেন, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

জৈন্তাপুর উপজেলার ৩টি স্কুল নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ও আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পক্ষের দল ছিল হরিপুর স্কুল ও বিপক্ষের দল জৈন্তাপুর সরকারি স্কুল। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এ দুটি দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন হরিপুর স্কুলের শিক্ষার্থী হুমায়ারা রশিদ শাহী।

পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫টি বিদ্যালয়। হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় ও জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। কুইজ প্রতিযোগিতায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আক্তার প্রথম, হুমায়ারা রশিদ শাহী দ্বিতীয় ও ছিদ্দিকা আক্তার তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, বিশেষ ভাবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাজির আলী সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এর শিক্ষক দেওয়ান আল কাইজার চৌধুরী, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় এর শিক্ষক সাইফুল আলম, আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল এর শিক্ষক মাসুদ পারভেজ, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় এর শিক্ষক সাইফুল ইসলাম, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের রসায়ন প্রভাষক মো:বোরহান উদ্দিন বিশ্বাস, প্রাণিবিদ্যা প্রভাষক মো:নাজমুল ইসলাম বাপ্পি প্রমূখ।