Home Blog Page 192

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

0


মজুমদারী, লিচুবাগান, সৈয়দ মুগনী, খাসদবীর এর একাংশ নিয়ে ১৯৮৯ সালে যাত্রা শুরু করা ঐত্যিহবাহী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (রেজি.নং-২৩৩/৯১) এর ২০২৫-২৬ সালের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট নব গঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত ৮ টায় নগরীর মজুমদারী এলাকার তরঙ্গ ৩/১ এ আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার হোসেন।
নব নির্বাচিত কমিটির সভাপতি জনাব মো নুরুল ইসলাম খান নজরুলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্র এলাকায় অবস্থিত বি.এম টাওয়ার এর চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালিক। প্রধান অতিথি তার বক্তব্যে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ভবিষ্যৎ সকল সামাজিক এবং মানবিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এবং প্রতিশ্রুতি দেন।তিনি আরো বলেন সমাজকে ভালো কিছু উপহার দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন,সংস্থার উপদেষ্টা সৈয়দ মনোজ্জির হোসেন, উপদেষ্টা সাদ উদ্দিন আহমেদ, আটাব বাংলাদেশ সহ সভাপতি ও সিলেট বিভাগের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজোয়ান, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি জনাব নুরুল ইসলাম খান নজরুল,সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান বারেক,সহ সভাপতি আনোয়ার হোসেন মিছবাহ,
সিলেট অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক সাইফুল রহমান তালুকদার,কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো মুহিবুর রহমান রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ডা: মো:আব্দুল হাফিজ শাফী এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো ছদরুল ইসলাম।

২০২৫-২৬ সালের জন্য তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে –
সভাপতি মো নুরুল ইসলাম খান নজরুল,সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান বারেক, সহ সভাপতি মো শাহাগীর আহমদ,সহ সভাপতি আব্দুল হাফিজ খান শামীম, সহ সভাপতি সাজ্জাদুর রহমান,সহ সভাপতি আনোয়ার হোসেন মিছবাহ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ডা: মো:আব্দুল হাফিজ শাফী, যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ হোসেন মিজান,সাংগঠনিক সম্পাদক মো: লুৎফুর রহমান খান মোছাদ্দিক,কোষাধ্যক্ষ রাহাত খান রাছি,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মুসা,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ সাদ রিজভী,প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল,দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ,ধর্ম বিষয়ক সম্পাদক মো ছদরুল ইসলাম,ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান খান কয়েছ,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক লাহিন আহমদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন,পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ আজিম হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান রাকিব,সমাজ কল্যাণ সম্পাদক হোসেন খান ইমাদ,মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান,সহ মহিলা বিষয়ক সম্পাদক আদিবা জান্নাত খান তুষি।
কার্যকরী সদস্য পদে মনোনীত হয়েছেন : মিনহার হোসেন মিনার,আব্দুল জলিল শাহীন আহমেদ,
হাফিজ মোঃ আনোয়ার হোসেন, আলী মোজতবা সাজু,মোঃ ইকবাল হোসেন রুহেল,জুবায়ের খান, সৈয়দ শহীদ হোসেন সাবু,সৈয়দ সোলেমান হুসেন,নাসরিন আক্তার,শেখ সিয়াম আহমদ রনি,আবু হুরাইয়া খান নাজিম,আকিব আহমেদ,আরশাদ নাজীর খান। পরবর্তীতে নব নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ শপথ পাঠ করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রেহেনা আফরোজ খান এবং মো: মুসা।

উল্লেখ্য গত ২৫ শে অক্টোবর ২০২৪ তারিখে ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয় এবং ৩ মাসের মধ্যে নতুন পূর্ণাংগ কমিটি গঠনের জন্য সময় বেধে দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় নবীন -প্রবীণের সমন্বয়ে নতুন এই কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের ২য় কাউন্সিল ও কমিটি পরিচিতি

0

সভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক আয়শা আক্তার

আধুনিক ডেস্ক:

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার ২য় নগর কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার নব নির্বাচিত সভাপতি তানজিনা বেগম এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আয়শা আক্তারের পরিচালনায় আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর সংগঠক মিসবাহ খান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সোনারূপা চা বাগান এর আহ্বায়ক বিপুল কর্মকার প্রমুখ৷

আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বর্তমান প্রতিক্রিয়াশীল রাষ্ট্র কাঠামোর ভয়াবহ রূপ জনগণের সামনে উন্মোচিত করেছে। বঞ্চিত মানুষের যুগসঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিলো এই অভ্যুত্থান। কিন্তু সহস্র প্রাণের বিনিময়েও কাঙ্ক্ষিত মুক্তি পাওয়া যায় নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশজুড়ে দখলদারিত্ব, নাগরিক অধিকারের ক্রম সংকোচন, শিক্ষাঙ্গনে অস্থিরতা, জানমালের নিরাপত্তাহীনতা, মজুরি বঞ্চিত শ্রমিকের গুলিবিদ্ধ দেহ, চা শ্রমিকের উপর শোষণ — এই প্রতিটি বিষয় সাক্ষ্য দেয় যে, অভ্যুত্থানে সরকার পতন ঘটলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি।ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূলের নামে যে কথিত সংস্কার, বাহারি রাজনৈতিক বন্দোবস্ত ও লোকরঞ্জনবাদী কর্মকাণ্ড চলছে, তার কোনোটাই ফ্যাসিবাদ দূর করবে না। বরং সাম্রাজ্যবাদ ও সামরিক মদদে এক লুটেরা বুর্জোয়া শক্তি থেকে আরেক লুটেরা বুর্জোয়া শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছে, তাকে নানাভাবে বিভ্রান্ত করে, হতাশায় নিমজ্জিত করে নিষ্ক্রিয় করে দেওয়াই শাসকের রাজনীতি। ফলে জনগণের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হলে ফ্যাসিবাদী বুর্জোয়া ব্যবস্থার মেরামত নয়, আমূল পরিবর্তন করতে হবে । এই পরিবর্তনের লড়াইয়ে গণতান্ত্রিক সিলেট নগর শাখা সিলেটের প্রতিটি ক্যাম্পাসে শ্রমজীবি মানুষের পক্ষে রাজনীতি বিনির্মাণে ভূমিকা রাখবে৷ একইভাবে শিক্ষাসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে৷

আলোচনা সভার আগে একটি সুসজ্জিত র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে জড়ো হয়। কমিটি পরিচিতি অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী এর আগে ২য় নগর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত কমিটি নির্বাচিত হয়৷

সভাপতি : তানজিনা বেগম
সহ সভাপতি : মেহেদি হাসান
সাধারণ সম্পাদক : আয়শা আক্তার
সাংগঠনিক সম্পাদক : আবির খাঁন
দপ্তর সম্পাদক : নিপা আক্তার অজান্তা
অর্থ বিষয়ক সম্পাদক : শারমিন আক্তার রেশমা
চা ছাত্র বিষয়ক সম্পাদক : মঞ্জিসা যাদব
স্কুল বিষয়ক সম্পাদক : মারিয়ান নাফিস আবির৷
সদস্য :
বিপ্লব কুর্মী
মাহবুবা আহমেদ মারিয়া
সৈয়দ তাহমিদ

শান্তিগঞ্জে ফিল্মি স্টাইলে ভয়ঙ্কর ডাকাতি!

0

◼️প্রহরীকে বেঁধেছে তার পরনের লুঙ্গি দিয়ে
◼️ একটি দোকানের মালামাসহ ৪ সিএনজি ছিনতাই
◼️ভয়-আতঙ্কে ব্যবসায়ী-পরিবন শ্রমিক ও এলাকাবাসী

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ফিল্মি স্টাইলে ভয়ঙ্কর ডাকাতি করেছে একদল ডাকাত! ভোর রাতে প্রহরীকে তার লুঙ্গি দিয়ে হাত, মুখ ও চোখ বেঁধে ডাকাতি করেছে ডাকাত দল।

এসময় ভিন্ন ভিন্ন জায়গা থেকে ৪টি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মুদির দোকানে ডাকাতি করেছে তারা। উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও পয়েন্ট থেকে তিনটি ও বীরগাঁও এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যায় ডাকাতেরা। মুদির দোকানটিও একই পয়েন্টের। শুক্রবার ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ভয়-আতঙ্কে এলাকার ব্যবসায়ী-পরিবণ শ্রমিক ও জনসাধারণ।

সিএনজি অটো রিকশার মালিকেরা হলেন- উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে ফরিদ আহমদ। তার গাড়ি নং- সুনামগঞ্জ থ ১১-৩৯০২। অপরজন হচ্ছেন- একই গ্রামের হানিফ উল্লাহ’র আবদুল খালিক। গাড়ির নং- সুনামগঞ্জ থ ১১-৩১৮৮। পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দপুর গ্রামের আবদুল গফুরের ছেলে রুহুল আমীনের গাড়ি চালাতেন শিপন আহমদ। তাদের এই গাড়িটিও নিয়েছে ডাকাতেরা। গাড়ি নং সুনামগঞ্জ থ ১১-৪৪২। পূর্ব বীরগাঁও ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে আমিনুল হকের একটি সিএনজি (সুনামগঞ্জ থ ১১-১৪৮২) নিয়েছে ডাকাতেরা। মুদির দোকানের মালিক ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা আল আমীন।

পশ্চিমপাড়া ব্রাহ্মণগাঁও পয়েন্টের নৈশ প্রহরী ষাটোর্ধ্ব আফতর আলী জানান, রাত আনুমানিক ৪টার দিকে তার দায়িত্বরত এলাকার পয়েন্টে বসে মোবাইল ফোনে ওয়াজ শোনছিলেন তিনি। হঠাৎ করে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চারজন যুবক এসে তাঁকে অতর্কিত আক্রমণ করে বসে। গলার মাঝে চুরি ধরে চেঁচামেছি করতে নিষেধ করে। আমি তাদের সাথে কথা বলতে চাইলে তারা আমার পরনের লুঙ্গি খোলে আমার হাত, মুখ ও চোখ বেঁধে অনেক দূরে একটি ট্রাকের নিচে ফেলে রাখে। পরে তারা কী করেছে বা কি নিয়েছে আমি আর বলতে পারিনি। তাদের আচরণ দেখে মনে করেছি, ডাকাতেরা আমাকে মেরে ফেলবে। আমি প্রায় দুই ঘন্টা এভাবে বাঁধা ছিলাম।

শুক্রবার সকালে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতও ব্রাহ্মণগাঁও পয়েন্টের দু’টি গ্যারেজে তিনটি সিএনজি রেখেছিলেন চালকেরা। এখান থেকে তিনটি সিএনটি চালিত অটোরিকশা নিয়ে যায় ডাকাতেরা। এসময় আল-আমীনের মুদির দোকন থেকেও নগদ টাকা, সিগারেটের কার্টুন ও বিস্কুট মাল নিয়ে যায় তারা। এদিকে, পূর্ব বীরগাঁও ইউনিয়ন থেকেও একটি সিএনজি নিয়ে যায় ডাকাতেরা।
সিএনজি হারিয়ে পাগল প্রায় ফরিদ আহমদের বিধবা মা দয়া বেগম। বিলাপ করে কাঁদছেন তিনি। তার সাথে কথা হয় এই প্রতিবেদকের। দয়া বেগম বলেন, কিস্তির মাধ্যমে ছেলেকে সিএনজিটি কিনে দিয়েছিলাম। এখনো অর্ধেক কিস্তিও পরিশোধ করতে পারিনি। আমার সংসার চালানোর একমাত্র মাধ্যম ছিলো এই সিএনজির আয় উপার্জন। এখন আমাকে পথে বসতে হবে। কীভাবে কিস্তি চালাবো, কীভাবে সংসার আর ছেলে মেয়েদের নিয়ে বেঁচে থাকবো তা ভেবেই কুলকিনারা পাচ্ছি না। আমি এই ঘটনার বিচার চাই।

কান্নাজড়িত কণ্ঠে আবদুল খালিকের বৃদ্ধ বাবা হানিফ উল্লাহ্ বলেন, আমার ছেলে একজন আমড়া বিক্রেতা ছিলো। বাসস্ট্যান্ডে গাড়িতে ফেরি করে নারকেল ভাজা ও বরিশালের আমড়া বিক্রি করে টাকা জমিয়ে একটি সিএনজি কিনেছিলো সে। ভালোই চলছিলো। এখন আমাদের আর কিছুই রইলো না। জীবনের সবচেয়ে দামী সম্পদটি নিয়ে গেছে ডাকাত দল। প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই, যেভাবেই হোক দ্রুত আমাদের সিএনজি খোঁজে বের করে আমাদের ফিরেয়ে দেবে এবং ডাকাতদের দ্রুত গ্রেফতারেরও দাবি করছি।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতির শিকার হওয়া ব্যক্তিদের শান্ত্বনা দিয়েছি। নৈশ প্রহরীকে দেখেছি। প্রশাসনের কাছে দাবি করছি, ডাকাতদের দ্রত খুঁজে বের করে গরীব লোকগুলোর সিএনজি যেনো উদ্ধার করা হয়।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় ব্যক্তি সজীব আহমদ, শুকুর আলী ও পরিবহণ শ্রমিক গফুর আলীসহ এলাকাবাসী। তাঁরা বলেন, পরিবহণ শ্রমিকরা পয়েন্টে গাড়ি রেখে এতাদিন রাতে নির্বিঘ্নে বাড়িতে ঘুমিয়েছে। এখন উদ্বেগ বেড়ে গেলো। পাশাপাশি এই ঘটনার পর থেকে ব্যবসায়ীরাও সব সময় আশঙ্কায় থাকবেন। রাতবিরাতে সাধারণ মানুষজনও রাস্তায় চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগবেন। এই পরিস্থিতি থেকে আমরা দ্রুত উত্তরণ চাই। আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোড়ালো দাবি জানাচ্ছি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, আমাদের কাছে এখনো এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেন নি। তবে সোর্স মাধ্যমে খবর পেয়ে আমরা আমাদের ফোর্স পাঠিয়েছি। খবর নিয়েছি। তারা যদি আমাদের অভিযোগ করেন তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট কোম্পানীগঞ্জ মাদক মামলায় ১২ বছর সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারি জিয়া উদ্দিন ও পৃথক অভিযানে ৮ মাস সাজাপ্রাপ্ত জালাল উদ্দীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে থানার উপ-পরিদর্শক নিয়াজ শরিফ,এএসআই আলম মেহেদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিয়া উদ্দিন (৩৫) উপজেলার ৫ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের দক্ষিণ পাড়ার গ্রামের আজির উদ্দিনেন পুত্র।

জালাল মিয়া (৩৪) তিনি একই উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের দুলাল মিয়ার পুত্র।

পুলিশ জানায়, জিয়া উদ্দিন জিআর ১০/১৯ ইং ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম দন্ডিত এবং তার বিরুদ্ধে আরেকটা সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এবং জালাল মিয়া জিআর ৭৮/২০ইং দোয়ারা বাজার এর সাজাপ্রাপ্ত আসামি মামলায় সে ৮ মাস সশ্রম কারাদণ্ডসহ ৫হাজার টাকা অর্থদণ্ড,অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত পলাতক আসামি ছিলেন
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রায় ১৮ কেজি স্বর্ণসহ আটক দুই

0

আধুনিক ডেস্ক:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২৫২ ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)।

আটক ব্যক্তিরা হলেন- আফতাব উদ্দিন ও সাঈদ আহমদ। তাদের কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, প্রতিটির ওজন ১১৭ গ্রাম করে। এছাড়াও চারটি গোল আকৃতির স্বর্ণের বল পাওয়া গেছে, যার ওজন সাড়ে তিন কেজি। মোট উদ্ধার স্বর্ণের পরিমাণ প্রায় ১৭ কেজি ৫০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।
এনএসআই কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক সময়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে স্বর্ণ চোরাচালানের একাধিক ঘটনা ধরা পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির পরও চোরাকারবারিরা নতুন কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। তবে নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতায় এসব অপতৎপরতা বারবার ব্যর্থ হচ্ছে।

ফেঞ্চুগঞ্জে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত

0

স্টাফ রিপোর্ট:

ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সম্পাদক মঈন উদ্দিন ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন-এর সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে অবস্থিত জমিরুন নেসা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের গ্রুপ চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সাবেক সেনা সদস্য জসিম উদ্দিন সেলিম ও প্রবাসী দুলাল’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু রবিন্দ্র কুমার নাথ।
প্রধান অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু রবিন্দ্র কুমার নাথ ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ততা তুলে ধরে তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সন্তানেরা বেশিরভাগই এই স্কুলে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হয়েছেন। আজ তারা সমাজের বিভিন্নস্থানে উচ্চপদে কর্মরত আছেন। এই স্কুলের অনেক শিক্ষার্থী শুধু সিলেটেই নয়, রাজধানী ঢাকাসহ দেশের বাইরেও বড় বড় পদে আসীন রয়েছেন। তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে আসছেন। তারা শুধু আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার গর্ব নয়, তারা গোটা সিলেট এমনকি দেশের গর্ব। এটি ফেঞ্চুগঞ্জবাসীর জন্য আসলে অত্যান্ত খুশির সংবাদ।

সংবর্ধিত অতিথি সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন বলেন, ফেঞ্চুগঞ্জ আসি সৌন্দর্যের খোঁজে। সিলেটের সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা। আমি ছাত্র জীবন থেকে সুযোগ পেলে প্রায়ই এই এলাকায় আসি।
তিনি বলেন, আপনারা জানেন সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রতিদিন অনেক ব্যস্ততার মধ্যে সাংবাদিকদের থাকতে হয়। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় অনেক কাজ, অনেক কষ্ট সহ্য করতে হয় আমাদের। গত ৫ আগস্ট যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমাদের একজন সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পাশাপাশি অনেক সাংবাদিক আহত হয়েছেন। এতোকিছ্ মোকাবিলা করার পরেও আমরা চাই যে সবসময় আপনাদের পাশে থাকতে। যেকোনো পরিস্তিতিতে আমরা আমাদের দেশকে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করতে চাই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা সম্মানের জন্যই সাংবাদিকতা করি। সম্মানিত পেশা হিসেবে আপনারা পড়ালেখার পর এই পেশায় আসতে পারেন। আমি প্রত্যাশা করি, আপনারা এখানে অনেকে চিকিৎসক, ইঞ্জিনিয়ার হবেন, হয়তো দেশ ও রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা যাই করিনা কেনো, দেশকে ভালবাসবো। রাষ্ট্র ও সমাজের জন্য ভাল কিছু করবো।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট’র যুগ্ম বার্তা সম্পাদক এবং বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমি এই এলাকার সন্তান। শৈশব-কৈশোর কেটেছে এখানের বিদ্যাপীঠে। আপনাদের স্নেহহধন্যে বেড়ে ওঠেছি। নিজের অবস্থান থেকে লেখনীর মাধ্যমে আপনাদের জন্য যদি কিছু করতে পারি, এটা হবে আমার জন্য পরম পাওয়া। বিশেষ করে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা সমাজের দর্পন হয়ে অনুসন্ধিৎসু চোখে সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি তুলে ধরতে আপোষহীন হয়ে কাজ করেন। আমরা যাতে দেশ ও সমাজের জন্য ভাল কিছু করতে পারি, এ জন্য আপনাদের দোয়া চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জমিরুন নেসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিল, ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মন্নান, বর্তমান প্রধান শিক্ষক এ.কে.এম মিছবাউর রহমান, শ্রীপুর জালালীয়া ফাজিল মাদরাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা জুবায়ের হোসেন, জমিরুন নেসা স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক আজিজুর রহমান মুক্তা, সমাজসেবী মো. সামছ উদ্দিন ও ডা. শেখ আক্তার হোসেন, হলি ফ্লাওয়ার স্কুলের সহকারী শিক্ষক মো. শামিম আহমদ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মাসুদ আহমদ রণি ও সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত কুমার দাস।
১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সেনা সদস্য মিনহাজ উদ্দিন ও মনজুর হোসেন, সামাদ হোসেন রুমেল, রুবেল আহমদ, দিলীপ কুমার দাস, ফজলুল করীম, আবুল ফাত্তাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি রিমন হাসান রিমু।

এসময় সিলেটের গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, বাংলাভিশন টেলিভিশনের সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট মো. আজমল আলী, মাই টিভি’র সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাশ, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার মো. মিলন তালুকদার, এশিয়ান টিভি সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট মো. রেজা রুবেল, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ ফটো সাংবাদিক এহিয়া আহমদ, বার্তা টুয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মোশাহিদ আলী, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার রোম্মান আহমেদ চৌধুরী, দৈনিক শ্যামল সিলেট’র মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার মৃদুল, আধুনিক কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার সবুজ আহমদ, ফটো সাংবাদিক মেহেদী হাসান অপূর্ব, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট অফিসের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, রানার টিভির সিলেট অফিসের ক্যামেরাপার্সন আফজল আহমদ, সিলেটের তরুণ জনপ্রিয় বøগার নুরুল আমিন জনি, নতুন সিলেট-এর স্টাফ রিপোর্টার শফি আহমদ, টাইম অব সিলেটের পরিচালক জাহিদুর রহমান রিপন প্রমুখ।
এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সাজেদ আলী, সাবেক বাংলাদেশ রাইফেলসের সুবেদার (অব) আবুল হোসেন, মকবুল হোসেন, মুরাদ আলী, আব্দুল মলিক, আসলাম মিয়া, সাবেক ইউপি সদস্য রেসল মিয়া, ছয়ফুল আহমদ, সজল দেবনাথ, আব্দুস সালাম, শামীম আহমদ, মানিক মিয়া, মতিউর রহমান মনি প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের জনতা ব্যাংক, ১৯৯৭ ও ২০০৬ ব্যাচ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও ফরিদ এন্টাপ্রাইজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাহিদুর রহমান রিপন, সাবরিন জান্নাত উর্মি, সানজিদা ইসলাম লিমা। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংগঠনিক ব্যক্তিবর্গসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

থামছে না নদীতে চাঁদাবাজি, নৌ ধর্মঘটের কর্মসূচী

0

ছাতক প্রতিনিধিঃ

সুরমা নদীতে বিভিন্ন ঘাটে অবৈধ চাঁদাবাজি কোন ভাবেই থামানো যাচ্ছে না। ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত চলাচলকারী নৌযানে অবৈধ এবং অতিরিক্ত চাঁদাবাজির কারনে অতিষ্ট নৌযানের হাজার হাজার শ্রমিক-মালিকরা। এসব চাঁদাবাজি বন্ধে সরকারের উচ্চ পর্যায়ের পাশাপাশি জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তারে আবেদন নিবেদন করেও কোন সুফল মিলছে না।

যে কারণে নৌযান শ্রমিকদের মাঝে চরম-ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে ছাতকের সুরমা নদীর তীওে নৌডান শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এসময় শ্রমিক নেতৃবৃন্দ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারীর মধ্যে নৌপথে অতিরিক্ত এবং অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলে ১৬ ফেব্রুয়ারী থেকে সারাদেশে নৌ-ধর্মঘটের কর্মসূচী পালন করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালে অবৈধ চাঁদাবাজদের হামলায় নৌযানে সুকানি আরজ মিয়াকে পিঠিয়ে হত্যো করে স্থানীয় চাঁদাবাজরা। ওই ঘটনায় মামলা হলেও নদীতে অবৈধ চাঁদাবাজি বন্ধ হয়নি। দ্রুতগামীর চলন্ত নৌযান থেকে নিয়মিতই চলছে চাঁদাবাজি।

বৃটিশ আমল থেকেই ছাতক ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিতি রয়েছে। এখানে বালু-পাথরের ব্যবসার জন্য প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত কার্গো-জাহাজ ও ইঞ্জিন চালিত ষ্টিল বডি বাল্করহড নৌকা ছাতকের সুরমা নদীতে অবস্থান করে। এসব নৌযান গুলো বালু-পাথর নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রওয়ানা হলে ঘাটে ঘাটে বিভিন্ন নামে-বেনামে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নৌযানের মাষ্টার-সুকানি ও ষ্টাফদের কাছ থেকে জোরপূর্বক মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নিচ্ছে। এসব অপরাধের বিষয়ে স্থানীয় নৌপুলিশের সহায়তা চেয়েও তেমন কোন সুফল পাচ্ছে মিলছে না।

এছাড়াও কার্গো-জাহাজ ও ইঞ্জিন চালিত ষ্টিল বডি বাল্কহেড গুলোতে একাধিক স্থানে হিজরাসহ অবৈধ চাঁদাবাজরা জোর পূর্বক ৫শ’ থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। বাংলাদেশ কার্গো-ট্রলার বল্কহেড শ্রমিক ইউনিয়নের ছাতক শাখার সাধারন সম্পাদক এনামুল হক এলেমান বলেন, আমরা সুরমা নদীতে ঘাটে ঘাটে অবৈধ চাঁদাবাজি বন্ধে পুলিশ বাহিনীর সাথে একাধিকবার বৈঠক করা হলেও কোন লাভ হয়নি।

সংগঠনের জেলা সভাপতি হাবিবুর রহমান বলেন, নৌপথে চাঁদাবাজি বন্ধে ১২ দফা দাবি উল্লেখ করে আমরা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরসহ জেলা প্রশাসন এবং বিভিন্ন থানায় চিটি দিয়েছি। প্রশাসনের সাথে এবিষয়ে আমাদের আলোচনা হলেও কোন সুরাহা হয়নি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম বেপারী বলেন, নদীতে ২টি কারনে চাঁদাবাজি হচ্ছে। এর মধ্যে উপজেলা ভিত্তিক ইজারাটা স্থল ভাগের ইজারা, এটি নদী পথে দেওয়ার কারনে অবৈধ চাঁদাবাজির ঘটনা ঘটছে।

এছাড়াও বিআইডব্লিউটিএ কর্তৃক ইজারা প্রদানে টাকার মাত্রা অতিরিক্ত অসম প্রতিযোগিতার কারনে নৌযান শ্রমিক-মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সরকারের এসম প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন। বিআইডব্লিউটিএ এর ছাতকের ইজাদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে সোহাগ আহমদ বলেন, নদীতে নিয়ম মতোই সরকার নির্ধারিত হারেই চাঁদা উত্তোলন করা হচ্ছে। কখনও নৌযান থেকে বাড়তি টাকা নেওয়া হয়না। অনেক সময় নিয়মের চেয়েও কম চাঁদা নেওয়া হচ্ছে।

ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.আনোয়ার হোসেন বলেন, ছাতক অঞ্চলে কোন অবৈধ চাঁদাবাজি নেই। কেউ অভিযোগ অবৈধ চাঁদাবাজি করলে এবিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপুলিশ এসব অপরাধ বন্ধে যাথাসাধ্য চেষ্টা করছে। সম্প্রতি কয়েকজন ডাকাতকে নৌপুলিশ আটক করা হয়েছে।

শাবি প্রেসক্লাব’র নতুন সভাপতি রবিন,সম্পাদক শুভ

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাবিপ্রবি প্রেসক্লাব’র ২০তম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবায়েদুল হক রবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিনের প্রতিনিধি নাঈম আহমদ শুভ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শাবিপ্রবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হামিদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, শাবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক হাসান নাঈম। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আদনান হৃদয় (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক নুর আলম (বিডিনিউজ২৪ডটকম)।

এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে যথাক্রমে সৈকত মাহাবুব (দৈনিক যায়যায়দিন), মো. মোফাজ্জল হক (দৈনিক সিলেট বাণী) এবং সাগর হোসেন জাহিদ (দৈনিক জাগ্রত সিলেট) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

“লাইব্রেরি হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল”

0

মাইন উদ্দিন, শাবিপ্রবি:

জ্ঞানের চর্চা, সংরক্ষণ ও মানবজাতির কল্যানে জ্ঞান বিতরণের জন্য কালের প্রয়োজনে গড়ে উঠেছে গ্রন্থাগার। আজ আমরা যে আধুনিক গ্রন্থাগার দেখি তার ইতিহাস দুই হাজার বছরের বেশি। তবে এর আগে ৪০০০-৫০০০ বছর পূর্বেও গ্রন্থাগারের অস্তিত্ব ছিলো বলে ধারণা করেন গবেষকরা। মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরি আধুনিক লাইব্রেরির অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়।
২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রীপরিষদের এক সভায় ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে গৃহীত হয়। ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারী কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটিকে স্বরণে রাখতে এই দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকে এই দিনটি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালন হয়ে আসছে।

গ্রন্থাগার দিবসে শাবিপ্রবির শিক্ষার্থীদের ভাবনা জানতে চাইলে শিক্ষার্থীরা তাদের ভাবনা তুলে ধরেন,

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বই পড়ার বিভিন্ন মাধ্যম রয়েছে পিডিএফ ফরম্যাট, ই-বুক, কিংবা অনলাইন লাইব্রেরি।তবুও ছাপানো বইয়ের যে একটা গন্ধ ও অনুভূতি, তা কোনো ডিজিটাল মাধ্যমে পাওয়া সম্ভব হয় না। এবং সেই ছাপানো বইয়ের ভান্ডার হচ্ছে গ্রন্থাগার। আমাদের দেশে পাবলিক গ্রন্থাগারের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও বর্তমানে ‘গ্রন্থাগার দিবস’ পালনের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এই দিবসকে কেন্দ্র করে সেমিনার, প্রতিযোগিতা আয়োজন করা হয়। বই মানুষের চিন্তা-চেতনা বিকাশ করে, জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরিতে ‘গ্রন্থাগার দিবসকে’ কেন্দ্র করে সেমিনার, রচনা প্রতিযোগিতা, বইমেলা ইত্যাদি আয়োজন করা যেতে পারে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বই পড়ায় অনুপ্রাণিত করবে এবং জ্ঞানের চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

ফারজানা আক্তার রিমি
সমাজকর্ম বিভাগ(২০১৯-২০)

প্রমথ চৌধুরীর মতে, ‘লাইব্রেরি হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল।’পাঠাগার শুধু ভালো ছাত্রই নয়, ভালো মানুষও হতে শেখায়। প্রযুক্তির প্রসারে আমাদের ঐতিহ্যবাহী গ্রন্থাগার সংস্কৃতির গুরুত্ব ভুলে গেলে চলবে না। পাঠক সৃষ্টি, গবেষণা সহায়তা, সাহিত্যচর্চা এবং মুক্তচিন্তার বিকাশে গ্রন্থাগারের অবদান অপরিসীম।
আশ্চর্যের বিষয় হলো, মানব জীবনে গ্রন্থাগারের অবদান সম্পর্কে আমরা সম্ভবত সবচেয়ে কম জানি, জানতে চাইও না। আর সে কারণেই আজকের বাংলাদেশে গ্রন্থাগার এক বিরাট ঐতিহ্যের ধারক হয়েও, একটি ঋদ্ধ উত্তরাধিকারী হয়েও কোনো এক অজানা পরিণতি বহন করতে যাচ্ছে বলে শঙ্কা জাগে। কেননা ক্রমশ পাঠবিমুখ,বইবিমুখ সর্বোপরি জ্ঞানবিমুখ হওয়ার এক উদগ্র প্রতিযোগিতায় লিপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। অথচ বই ও পাঠকের মেলবন্ধনেই গ্রন্থাগার। আর তাই কমতে থাকা পাঠক নিয়ে আমাদের গ্রন্থাগার বা পাঠাগারগুলো শুধু ভবন আর বই নিয়ে নির্বাসিত কাল যাপন করবে কিনা, তা ভেবে দেখা প্রয়োজন। তাই ২০২৫ সালের গ্রন্থাগার দিবসে আমাদের অঙ্গীকার হোক—আমরা সবাই পাঠাগারমুখী হব, জ্ঞানচর্চাকে আরও বিস্তৃত করব এবং নতুন প্রজন্মকে বইয়ের আলোয় আলোকিত করব।

সুস্মিতা ভট্টাচার্য মৌ
নৃবিজ্ঞান বিভাগ (২০২০-২১)

“কত নদী সমুদ্র পর্ব্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে— কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে। এসো এখানে এসো, এখানে আলোকের জন্মসঙ্গীত গান হইতেছে।”— রবীন্দ্র রচিত ‘লাইব্রেরী’ প্রবন্ধ।
পাঠ্যসূচি থেকে সংস্কৃতিচর্চা, বিদ্যার্জন থেকে জ্ঞানগর্ভ গবেষণা— সব ক্ষেত্রেই লাইব্রেরির অপরিমেয় ভূমিকা। অন্তহীন জ্ঞানের উৎস লাইব্রেরী শিক্ষা ও সংস্কৃতির এক নীরব সাধনক্ষেত্র। লাইব্রেরী চর্চার মধ্যে দিয়ে একটি জাতি নতুন পথের দিশা পায়, বুদ্ধিভিত্তিক জাতির আখ্যা লাভ করে। গ্রন্থাগার হতে পারে একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড।ডিজিটাল যুগে পাঠাগারে আসা পাঠকের সংখ্যা কমেছে অনেক। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের জ্ঞান জমা বইয়ের আবাসস্থল লাইব্রেরী যে জ্ঞানচর্চার একটা গণপরিসর তৈরি করেছে,ডিজিটাল প্ল্যাটফর্ম তার বিকল্প হতে পারে না। ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানে রাস্তায় চলমান বা স্কুলের আঙিনায় দাড়ানো বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরীর সঙ্গে আমার বাল্যস্মৃতি নিবিড়ভাবে জড়িত। এই সাহিত্য কেন্দ্রের একজন পাঠক ছিলাম। আমার পাঠক্ষুদা মিটতো এখান থেকেই। দেশে জেলা শহরের অনেক পুরাতন লাইব্রেরী বন্ধ হওয়ার পথে। ছোট ছোট গ্রন্থাগারগুলো বন্ধ হয়ে গেছে এক এক করে। আলো নিবে যাওয়ার মতো। জ্ঞানচর্চার গণপরিসরে অন্ধকার নেমে না আসুক।

হাফিজুর ইসলাম
অর্থনীতি বিভাগ(২০২১-২২)

বই মানেই তো জ্ঞান,
বই মানেই তাও আলো,
বই পড়লে দূর হয়ে,
মনের সকল কালো,
“কাজী নজরুল”
শতাব্দীর পর শতাব্দী জুড়ে জ্ঞানের প্রচার ও প্রসার ঘটাতে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । যদিও গ্লোবালাইজেশনের যুগে ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জীবনের প্রায় প্রতিটি স্থর। কিন্তু একটা গ্রন্থাগার যে পরিমাণ পাঠক মনের তৃপ্তি মিঠায় ডিজিটাল প্লাটফর্ম দ্বারা তা কখনোও সম্ভব নয়। বরং এ-ই প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বিমুখ করতেছে, কমছে লাইব্রেরীর সাথে তাদের সম্পর্ক যার ফলে বর্তমান সময়ে লাইব্রেরি এক প্রকার অকেজো প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে। তাই জ্ঞান চর্চা চির পরিচিত স্থান লাইব্রেরির সাথে সম্পর্ক বৃদ্ধি করে প্রযুক্তির একপাক্ষিক আগ্রাসন থেকে নিজের মনন কে মুক্ত চর্চার সুযোগ দেয়। অজপাড়াগাঁ থেকে অট্টালিকার শহরের প্রতিটি গলিতে জ্ঞান চর্চার জন্য গ্রন্থাগার গড়ে তুলি। তাই হুমায়ূনের ভাষায় “বই পড়া মানে নিজেকে জানা,আর গ্রন্থাগার হলো সেই জানার ঠিকানা”।
সবাই কে গ্রন্থাগার দিবসের শুভেচ্ছা।

কফিল আহমেদ
সমাজবিজ্ঞান বিভাগ (২০২২-২৩)

প্রথম বারের মতো বিশ্ব মেছোবিড়াল দিবসে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশ রক্ষায় মেছো বিড়ালের কোন বিকল্প নেই। মেছো বিড়ালের রং, রূপ বাঘের মতো থাকায় অনেক স্থানে মানুষের হাতে সেটি মারা যাচ্ছে। অথচ এই প্রাণীটি কোন জলাভূমির আশেপাশে থাকলে সেখানে মাছের পরিমাণ বেড়ে যায়। এই প্রাণিটি বেশির ভাগ সময় মরা ও রোগাক্রান্ত মাছ খেয়ে জলাশয়ে মাছের রোগ নিয়ন্ত্রণ করে। মাছ ছাড়াও এরা জলাভূমির ইঁদুর, সাপ, ব্যাঙ, কাঁকড়া ও পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। পরিবেশ রক্ষায় কোন অংশে এদের অবদান কম নয়।

প্রথম বারের মতো এবছর ১ ফেব্রুয়ারি বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে ‘জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বনবিভাগ বিশ্ব মেছো বিড়াল দিবস পালন করেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট এর আয়োজনে ১ ফেব্রুয়ারি শনিবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন কাউন্সিলে আলোচনা সভা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট এর বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু রায়হান খান, ইউপি সদস্য সহ বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দিবস উপলক্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আলোচকরা মেছো বিড়ালসহ বন্যপ্রাণির উপকারিতা বিষয়ে আলোকপাত করেন এবং মেছো বিড়াল সহ সকল বন্যপ্রাণী রক্ষায় সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন।