Home Blog Page 191

শাবির নেত্রবাঁধনের সভাপতি রনি, সম্পাদক বাশার

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রবাঁধন’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আরশাদুল হক রনিকে সভাপতি ও একই বিভাগের একই সেশনের শিক্ষার্থী মোবাশ্বির বাঙালী বাশারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মিমি আক্তার হিরা, প্রাপ্তি,সজীব, শাহ নাঈম, সুজাত, পাভেল, মামুন ও ফারজানা। সহ-সাধারণ সম্পাদক শুভ্র দেব হাজং, পারমিতা রায়, তমাল,বরজত, পিংকি, রাকিব মিয়া, তানিয়া, নিশাত, নাহিদ, নাবিলা, সাংগঠনিক সম্পাদক লালন শাহ, হৃদয় হোসাইন নাইম,শাওন, নাদিম, পান্না সরকার, মুন্না, শরীফ, মোসা, আমির হামজা, সাকিবুল ও বাধঁন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন, হৃদয় মিয়া, আহাদ, তুষার, তোফায়েল, নোমান,হৃদয়,ইলিয়াস, ফজলে রাব্বি, ইউসুফ, লাকি।
কোষাধ্যক্ষ রাকিব হাসান, সহকারী কোষাধ্যক্ষ শান্ত, সূর্যী, শফিকুল, নুসরাত বিভা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্নেহা দাস বনশ্রী, সহকারী সাংস্কৃতিক সম্পাদক বাপ্পি, হীরামনি,সুমী, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামান রহমান, সহকারী ক্রীড়াবিষয়ক সম্পাদক কাউসার, জুবায়ের, দীপ্ত, আকিব, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ, উপ-দপ্তর সম্পাদক শিমু, সামিনুল, মুবিন, মৃদুল, সমাজকল্যাণ সম্পাদক অন্তর কুমার দে, উপ-সমাজকল্যাণ সম্পাদক শাকিল, নাজমুল, ঐশি, নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মৌ,তন্ময়, তাছাড়া সদস্য হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নেত্রবাঁধনের সকল শিক্ষার্থী।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে জুনিয়রদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মোখলেসুর রহমান,নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক চাঁদ মিয়া, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারিয়া বিনতে আরিফ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রুহুল আমিন,সাবেক সভাপতি হারুনুর রশিদ, মাসুম আহমেদ ,সাবেক সাধারণ সম্পাদক ফারুক সুমন,মাহবুব আলম ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শিমুল উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

হবিগঞ্জে দুই সন্তানকে ‘হত্যার’ পর বাবার আত্মহত্যা

0

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে বিষ পানে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সন্তানদের হত্যার পর ওই ব্যক্তি নিজে আত্মহত্যার করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে চুনারুঘাটের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩২) এবং তার দুই সন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)।

স্থানীয়রা জানান, নিহত আব্দুর রউফ বিদেশে যাওয়ার জন্য স্থানীয় এক দালালের কাছে টাকা দিলেও বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। এ নিয়ে সম্প্রতি তার স্ত্রী হাফসার সঙ্গে ঝগড়া হয়। এর জেরে দুদিন আগে হাফসা দুই শিশু সন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে যায়।

এসব নিয়ে ক্ষোভ ও অভিমানে আব্দুর রউফ শুক্রবার ভোররাতে প্রথমে তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রথমে দুই সন্তান ও পরে আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ নিহতদের মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলম জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুর রউফ সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।

সিলেটে ব্রিটিশ নাগরিকসহ ৪ জনের কারাদণ্ড, ৮৭ কোটি টাকা জরিমানা

0

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সিলেটে থাকা তার স্ত্রী, শ্যালক ও মামাকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামানিক এ রায় ঘোষণা করেন। দুদক সিলেটের আদালত পরিদর্শক মো. জাহিদুল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করে জানান, আদালত কারাদণ্ডপ্রাপ্ত চার আসামিকে ৮৭ কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হচ্ছেন সিলেটের শাহজালাল উপশহর এলাকার স্প্রিং গার্ডেনের বাসিন্দা মিসবাহ উদ্দিন ওরফে রবিন চৌধুরী। অন্য তিনজন হলেন তাঁর স্ত্রী শাহিদা বেগম, বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের বাসিন্দা মিসবাহর মামা আবদুল খালেক ওরফে মাখন উদ্দিন এবং মিসবাহর শ্যালক ও গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় গ্রামের রিপন সিরাজ। রায় ঘোষণা শেষে মিসবাহ উদ্দিনসহ তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। শাহিদা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

দুদক সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৬ জুন যুক্তরাজ্যের হোম অফিসের এক চিঠির ভিত্তিতে মিসবাহ উদ্দিন চৌধুরীর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানে জানা যায়, মিসবাহ লন্ডনে একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক থাকাকালে ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে নিজ নামে মোট ১৩টি জাল মর্টগেজ আবেদনের মাধ্যমে তিনি এবং অন্যরা মিলে ৫০ লাখ পাউন্ডেরও বেশি টাকা আত্মসাৎ করেন, যার বড় একটি অংশ বাংলাদেশে পাঠানো হয়।

চুরি, মিথ্যাচার ও নিজ অবস্থানের অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে টাকা প্রাপ্তি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০১১ সালের আগস্ট মাসে মিসবাহ লন্ডন পুলিশের হাতে গ্রেপ্তার হন বলেও দুদক জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে মিসবাহ নিজের নাম পরিবর্তন করে রবিন চৌধুরী নাম ধারণ করেন এবং এ নামে যুক্তরাজ্যের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও সংগ্রহ করেন।

২০০৮ সালে রবিন চৌধুরী ইংল্যান্ড থেকে ১৬ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশে পাঠান। এসব টাকা তিনি তাঁর বাবা আবদুর রহিম, স্ত্রী শাহিদা বেগম, শ্যালক রিপন সিরাজ ও মামা মাখন উদ্দিনের নামে পাঠান। এর বাইরেও রবিন আরও টাকা বাংলাদেশে পাঠান। সব মিলিয়ে ৪৩ কোটি ৯০ লাখ টাকা তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আনেন।

দুদক জানিয়েছে, মিসবাহ উদ্দিন মর্টগেজ ঋণ জালিয়াতির মাধ্যমে পাওয়া টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের মাধ্যমে দেশে এনে বিভিন্ন ব্যাংক শাখায় তাঁর নিজের, স্ত্রী ও বাবার নামে টাকা স্থানান্তর করে এফডিআর বিনিয়োগ, এসওডি ঋণ গ্রহণ করে শেয়ার ক্রয়, ফ্ল্যাট ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ব্যক্তির নামে হস্তান্তর করে মানি লন্ডারিং করেছেন। এ অবস্থায় তাঁদের বিরুদ্ধে দুদক মামলা করে।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের পর আসামি আবদুর রহিম মৃত্যুবরণ করায় ২০১৭ সালের ১৪ মে এক আদেশে তাঁকে বাদ দেওয়া হয়।

দুদক সিলেটের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, চার আসামিকে আদালত সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া অর্থদণ্ড পরিশোধের জন্য ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে দণ্ডিত অর্থ পরিশোধ না করলে আসামিদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এ ছাড়া আসামিদের ব্যাংকে অবরুদ্ধ টাকাসহ মানি লন্ডারিংয়ের মাধ্যমে আনা টাকা ও কেনা সম্পত্তি আদালত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন।

মো. জাহিদুল ইসলাম আরও জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাহিদা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত। এ ছাড়া অন্য তিন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

শাবি প্রেসক্লাবের সাথে স্পিকার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের সাথে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্পিকার্স ক্লাবের নেতৃবৃন্দরা।

শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন স্পিকার্স ক্লাবের সভাপতি জুলকার নাঈম ও সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইসরাত জাহান স্পৃহা, সহ-সাধারণ সম্পাদক মো. সোহানুল আলম সিদ্দিকি সোহাগ, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক নাফিসা তাবাসসুম, পাবলিকেশন সেক্রেটারি সাবরিনা সানিয়াত অয়ন, কমিউনিকেশন সেক্রেটারি আব্দুল্লাহ আল মালেক, পাবলিক রিলেশন সেক্রেটারি সাদিকুল ইসলাম নয়ন, এসিসট্যান্ট কমিউনিকেশন সেক্রেটারি মো. হোসেনুজ্জামান, এসিসট্যান্ট ট্রেজারার মো. রুবেল মিয়া, এসিসট্যান্ট অফিস সেক্রেটারি ইকরা সুলতানা, এক্সিকিউটিভ মেম্বার সানিয়া সুলতানা প্রিতি ও ইকরাম হোসাইন প্রমুখ।

স্পিকার্স ক্লাবের সভাপতি জুলকার নাঈম বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে স্পিকার্স ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন দিতে আমরা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে থাকি। আমাদের কার্যক্রম সবার সামনে তুলে ধরতে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ সবসময় সহযোগিতা করে আসছেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখি।

প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা ও বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক জ্ঞান প্রদানে স্পিকার্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়। ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ক্লাবের অগ্রযাত্রায় শাবি প্রেসক্লাব সবসময় পাশে থাকবে।

এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি আদনান হৃদয়, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জেলা ও মহানগর কমিটি গঠন সম্পন্ন

0

মুরাদ হাসান জৈন্তাপুর প্রতিনিধি

সিলেট জেলা ও মহানগরের কমিটি গঠন ও ভবিষ্যত পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ও এ্যাডঃ জাবেদ আহমদের পরিচালনায় প্যাসিফিক ক্লাবের কেন্দ্রীয় সভাপতি হারুনুর রশীদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ আসাদুল হক আসাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমদ, সহ সভাপতি ইয়াসিন আলী, এ্যাডঃ এম ইস্রাফিল আলী, ফখরুজ্জামান ওয়াসিম, শেখ কাইয়ুম আলী, মোঃ হাসান, এনামুল হক, মহানগর সভাপতি হাসান তালুকদার সুহেল, সাধারণ সম্পাদক শামসুল আলম, তুহিন আহমদ, আরিফ চৌধুরী রাজ, আল ইমরান অনিক, আব্দুল মান্নান, দবির আহমদ।

নবগঠিত জেলা কমিটিতে যাদেরকে পদায়ন করা হয়েছে তারা হলেন সভাপতি ফারুক আহমদ, সিনিয়র সহ-সভাপতি এডঃ আতিকুর রহমান, সহ-সভাপতি কবির আহমদ, এডঃ দেলওয়ার হোসেন, এডঃ মোঃ কামাল হোসেন, জাকির আহমদ, আল আমিন মাস্টার, দেলওয়ার হোসেন, ইলিয়াছ আলী সাজু, রাজন আহমদ খান, নজরুল ইসলাম, এনামুল হক, আনোয়ার হোসেন সাহান ও ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী রাজ, জামিল আহমদ, হোসাইন আহমদ, নাদিম আহমদ ও আল ইমরান অনিক, সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংবাদিক মো: আব্দুল্লাহ, ফয়েজ আহমদ, ইমন আহমদ, জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, মিজানুর রহমান সামু, মাছুম আহমদ, আব্দুল কুদ্দুছ, অর্থ সম্পাদক নিশাদ আহমদ ও প্রচার সম্পাদক সাংবাদিক আমির উদ্দিন।

মহানগর কমিটিতে যারা রয়েছেন, তারা হলেন- সভাপতি ইঞ্জিনিয়ার হাসান তালুকদার সোহেল, সিনিয়র সহ-সভাপতি তুহিন আহমদ, সহ-সভাপতি আবরা ইবনে আজিজ, নিহার রঞ্জন সিন ও আসাদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির আহমদ, মোঃ আব্দুল হান্নান, উত্তম দেব, সাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন ও শাকিল আহমদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক হালিম আহমদ ও মোঃ জাহেদ আহমদ, অর্থ সম্পাদক নূর ইসলাম, প্রচার সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক রাকিব আহমদ, শিক্ষা সম্পাদক হাফিজ মিজানুর রহমান, সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক তারেক আহমেদ, সমাজসেবা সম্পাদক শাহেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক বাউল নোমন উদ্দিন রিপন, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম দুলাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাঈম আহমদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক বেলাল আহমদ সুমন, আপ্যায়ন সম্পাদক আবু তাহের, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ডেভিড, সহ-প্রচার সম্পাদক শুয়েব আহমদ, আইন সম্পাদক এডঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা সম্পাদক এম মঞ্জুর আহমদ, দপ্তর সম্পাদক জিহাদুল আলম জিহাদ, সমাজ সেবা সম্পাদক শামিম আহমদ, আপ্যায়ন সম্পাদক আলা উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক রুহেল আহমদ, ক্রীড়া সম্পাদক আজিয়াফুর রহমান সাহিদ, ধর্ম সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ত্রাণ দুর্যোগ সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমদ, সমবায় সম্পাদক ফাহিম শাহরিয়ার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাহাদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, বন ও পরিবেশ সম্পাদক মিলন আহমদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক শাকের আহমদ, সদস্য সামিউর রহমান তুহা, আরিয়ান আহমদ, ইসমাঈল হোসেন, মামুন, মফিজ আহমদ, এস এম রুহেল আহমদ, আব্দুস সামাদ আজাদ, এম আজিম উদ্দিন, আহমদ আল মাহবুব আবুল হোসাইন, কামরান হোসেন, রোমান আহমদ, মাছুম আহমদ, ইউসুফ মিয়া, মামুন হোসেন, আশিদ আলী, ফজলে রাব্বী ও ইউসুফ আহমদ প্রমুখ।

বইমেলায় প্রকাশিত হয়েছে কবি আয়েশা মুন্নির ‘গুলবাহার ভোর’

0

আধুনিক ডেস্ক:

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি আয়েশা মুন্নির কাব্যগ্রন্থ “গুলবাহার ভোর”।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের বুনন প্রকাশনের ৩৫৬ নং স্টলে গ্রন্থটি পাওয়া যাচ্ছে। এটি তার ১৪ তম কাব্যগ্রন্থ। এছাড়াও পূর্বে কবিতা, গল্প শিশুতোষ ছড়াসহ আরো ১৩ টি বই প্রকাশিত হয়।

বাংলায় স্নাতক সম্মান ও স্নাতকোত্তর এই কবির লেখালেখি শুরু মূলত স্কুল জীবন ‘৯০ দশক থেকে। বর্তমানে একক ১৪টি গ্রন্থ ছাড়াও যৌথ কবিতার বই ও দেশে-বিদেশে দুই শতাধিকারের বেশি প্রকাশনা রয়েছে তার। সাহিত্যে দেশ-বিদেশ থেকে তিনি অর্জন করেছেন অনেকগুলো সম্মাননা ।

কবি আয়েশা মুন্নির পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পূর্ব মলিয়াইশ গ্রামের ঐতিহ্যবাহী ধন মিয়ার বাড়ি। তার স্বামী মোঃ জামশেদ আলম বাংলাদেশ পুলিশের একজন ইন্সপেক্টর। বর্তমানে তিনি সিলেট জেলা কোর্টে কর্মরত। এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী কবি আয়েশা মুন্নি লেখালেখি জগতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

চাঁদাবাজির অভিযোগে কোম্পানিগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:


কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে ২জন এসআই ২জন এএসআই ও ৯জন কনস্টেবলকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।

১৩ পুলিশ সদস্যরা হলেন এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।

এর আগে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে রাস্তায় দাড়িয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর তাদেরকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

স্বপ্নোত্থানের সকল মানবকল্যাণমূলক কাজের পাশে থাকবে শাবি প্রেসক্লাব

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’র সকল মানবকল্যাণমূলক এবং স্বেচ্ছাসেবী কাজের পাশে থাকবে শাবি প্রেসক্লাব বলে আশ্বাস দিয়েছেন শাবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জুবায়েদুল হক রবিন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল চারটায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে স্বপ্নোত্থানের সদস্যরা শাবি প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।

মতবিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, স্বপ্নোত্থান শুরু থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এসব কাজের সুফল ভোগ করছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ। মানুষের সেবায় সংগঠনটির কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এতে শাবি প্রেসক্লাব সব সময় তাদের পাশে থাকবে।

এসময় স্বপ্নোত্থানের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানুষের সেবায় নিঃস্বার্থভাবে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে ‘স্বপ্নোত্থান’। ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে। এসকল কার্যক্রমের মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র ও ঈদবস্ত্র বিতরণ, চ্যারিটি বইমেলা ও শিক্ষামূলক বিভিন্ন ধরণের কার্যক্রমসহ সুবিধাবঞ্চিতদের নিয়ে বিভিন্ন কার্যক্রম।

তিনি আরো বলেন, স্বপ্নোত্থানের কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরতে শাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আশা করি, আগামীতে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাব।

মতবিনিময় সভায় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম সৌরভ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতিক হাসান রাজিব, প্রধান সমন্বয়ক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আতিকা বুশরা, কোষাধ্যক্ষ রাবসা সামিয়া প্রিয়ন্তী, দপ্তর সম্পাদক জোওয়াইরিয়া তাবাসসুম, পাবলিসিটি সেক্রেটারি কাউসার আহমদ ও আর্ট অ্যান্ড কালচারাল সেক্রেটারি হীরা আক্তার প্রমুখ।

এসময় শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য সৈকত মাহাবুব, মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শাবিপ্রবির “খোয়াই বন্ধন’র” দায়িত্বে মোরশেদ ও শাকিল

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত হবিগঞ্জের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন “খোয়াই বন্ধন” এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরশেদ আলম, সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো: শাকিল হাসান মনোনীত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের উদ্যোগে হবিগঞ্জের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ বার্বিকিউ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফারজানা আক্তার, নাজমুল হাসান,আমির আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, শারমিস ইয়াসমিন সাথী, অতুল ব্যানার্জী, মিশন রায়।
কোষাধ্যক্ষ, মো: ত্বোহা হোসাইন বিবিএ, সহকারী কোষাধ্যক্ষ শরিফুজ্জামান খান আতিফ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হুসানুজ্জামান রাফি, সহ সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা মুনা, জান্নাতুল ফেরদৌসি প্রিয়া। প্রচার সম্পাদক সৌরভ গোপ। দপ্তর সম্পাদক আরাফাত জাহান ইমা। ইভেনট মেনেজমেন্ট সম্পাদক রেজাউল ইসলাম অনিক, প্রকাশনা বিষযক সম্পাদক আজিজুর রহমান সাজু, শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয়া রয় পূজা, স্পোর্টস বিষয়ক সম্পাদক রাহিন ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, শয়ন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শাকিবুর রহমান, ফিমেল সেক্রেটারি সোনালী আক্তার, এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ কমিটিতে স্থান পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, এই আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় হয়েছে।

এসময় নতুন কমিটির নেতারা সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। “খোয়াই বন্ধন” আগামীতেও এর সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

শাবির আইপিই বিভাগের তিন দশক পূর্তি ও ২ দিনব্যাপী পুনর্মিলনী

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার ( আইপিই) বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী শুরু হয়েছে।

আইপিই বিভাগের প্রায় আটশতাধিক গ্যাজুয়েটদের অংশগ্রহণে এ পুনর্মিলনী আয়োজিত হচ্ছে।
শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম।

সকাল দশটায় কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ইন্ডাস্ট্রি এক্সপার্টরা স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে বাস্কেটবল গ্রাউন্ডে জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ারে লাফার্জ হোলসিম, এস এম এল, এভেরী ডেনিসন, প্রাণ-আরএফএল লিমিটেড টেন্ট এর মাধ্যমে নতুন আগ্রহীদের থেকে সিভি জমা নিবেন।

একইদিন দুপুরে আইপিইস্ফেয়ার কনটেক্সটে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। আইপিইস্ফেয়ার কনটেক্সটের তিনটি প্রতিযোগিতায় কেইস কম্পিটিশিন, কম্পিউটার এইডেড ড্রয়িং (ক্যাড), প্রজেক্ট ফেয়ার এ বিজয়ীদের মাঝে প্রায় আড়াই লক্ষ টাকার পুরষ্কার বিতরণ করা হবে। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের প্রোগামের সমাপ্তি হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো সাজেদুল করীম বলেন, দেশ ও দেশের বাইরে আইপিই বিভাগের গ্যাজুয়েটরা সাফল্যের ধারা বজায় রেখেছে। সাবেক, বর্তমানদের পদচারণায় ক্যাম্পাস প্রানবন্ত হয়ে উঠছে। আমি তাদের তিন দশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের পূর্তির সফলতা কামনা করছি।
তিন দশক পূর্তি উদযাপনের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান বলেন, দেশে স্নাতক পর্যায়ে আইপিই বিভাগ প্রথম শাবিতেই চালু হয়। আইপিই গ্যাজুয়েটরা সফলভাবে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। বৈশ্বিকভাবে প্রতিযোগিতার লড়াইয়ে আমাদের গ্রাজুয়েটরা সফলতার স্বাক্ষর রেখেছে। বিশ্বজুড়ে শিল্প বিপ্লবকে সফল করতে আইপিই বিভাগের গ্যাজুয়েটরা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

দ্বিতীয় দিন সকালে সামাজিক আড্ডা, পরিবার ও শিশুদের আনন্দঘন সময়: বিভিন্ন খেলা ও বিনোদন, অ্যালামনাই বনাম একাডেমিয়া (ক্রিকেট ও ফুটবল ম্যাচ), বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার বিতরণ, লাকি ড্র: র‍্যাফেল ড্র ও সবশেষে ওইদিন সন্ধায় উন্মুক্ত কনসার্টের মধ্য দিয়ে প্রোগামের সমাপ্তি হবে। কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও এভয়েড রাফা।