Home Blog Page 190

সাবেক কাউন্সিলর আজম খান গ্রেপ্তার

0

আধুনিক রিপোর্ট:

সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম আধুনিক কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলনে, আজম খান বর্তমানে মোগলা বাজার থানায় আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধাকি মামলা রয়েছে। আগামীকাল আজম খানকে আদালতে সোপর্দ করা হবে।

ছাতক বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

0

টাকা না পাওয়ায় ক্ষোভ পিআইসি কমিটির

লুৎফুর রহমান শাওন, ছাতক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ চলছে অনেকটা ধীর গতিতেই। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) প্রকল্প গুলোর কোথাও ৭০ ভাগ, আবার কোথাও ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। কিছু এলাকায় বাঁধের ঘাস সংগ্রহ করতে ভোগান্তি পড়েছেন পিআইসি কমিটির সদস্যরা। এসব প্রকল্পের কয়েকটি কাজ দৃশ্যমান হলেও অধিকাংশ বাঁধের কাজের গতি কম বলে জানিয়েছেন স্থানীয়রা।

পিআইসি কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ বলেন, কাজ শুরুর পর ১ম কিস্তির মাত্র ২৩ ভাগ টাকা দেওয়া হয়েছে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মানের জন্যে ২য় কিস্তির টাকা দ্রুত পরিশোধ করা জরুরী। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র মতে, কাবিটা নীতিমালা অনুযায়ী চলতি ২০২৪-২৫ইং অর্থ বছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন হাওর রক্ষা বাঁধ ভাঙ্গন বন্ধ করন/মেরামতের জন্য ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা।

পাউবো কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত উপজেলায় পিআইসি বাস্তবায়ন কমিটির হিসেবে গড়ে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরে উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মোট ২৮টি প্রকল্পের অধীনে বোরো ফসল রক্ষার জন্য উপজেলার নোয়ারাই, জাউয়াবাজার, চরমহল্লা, দক্ষিণ খুরমা ও সিংচাপইড় ইউনিয়নে ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। রোববার সরজমিনে দিনভর হাওরের বাঁধ পরিদর্শনে গিয়ে দেখা যায়, স্থানীয় দিনমজুর ও কৃষকরা নাইন্দার হাওর, মাছুখাল, ডেকার হাওর, মির্জাখাল ও কুড়িবিল এর ক্লোজারের কাজে ব্যস্ত সময় পার করছেন। বাঁধ গুলোতে কেউ ড্রেসিং, কেইবা ম্লোপিং আবার কেউ ঘাস লাগিয়ে পানি স্প্রে করছেন। তবে বেশ কয়েকটি নির্মানাধীন বাঁধের আশাপাশে ঘাস না থাকায় পিআইসির প্রকল্পের লোকজন বেশ কষ্টে পড়েছেন। এলাকার কৃষকরা বলছেন, স্থানীয় পাউবো কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিতই প্রকল্পের কাজ তদারকি করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, বিশাল আকৃতি ডেকার হাওরের বাঁধটি বোরো ফসল রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাওরটি ছাতক উপজেলা ছাড়াও দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলা পর্যন্ত বিস্তৃত হওয়ায় বাঁধের পাশাপাশি এটি ক্লোজার হিসেবে পরিচিত। মুলত এটির মুখ দিয়েই বন্যার পানি প্রবেশ করায় বোরো ফসল তলিয়ে যায়। ১নং পিআইসি কমিটির সদস্য আবদুর নুর বলেন, এখানে মাটির কাজ শেষে স্লোপিং কাজ চলছে।

আশাপাশের এলাকায় ঘাস না পাওয়া কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যাবে। ২৩নং পিআইসির সভাপতি নোয়ারাই ইউনিয়নের কচুদাইড় এলাকার বাসিন্দা বদরুল আলম বলেন, আমার প্রকল্পের মাটির কাজ শেষ। এখন ড্রেসিং ও স্লোপিং এর কাজ চলছে। এরপর বাঁধে ঘাস লাগানো হবে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আরেকটি কিস্তির টাকা যেন পরিশোধ করা হয়।

জাউয়াবাজার ইউনিয়নের ১৬নং পিআইসির বুকার ভাঙ্গা-চেচান প্রকল্পের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কমিটি গঠন শেষে কার্যাদেশ পাওয়ার পর হাওরে বাঁধের কাজ দ্রুত গতিতেই চলছে। এখানে বাঁধের ৭০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে স্লোপ ও ড্রেসিং এবং ঘাস লাগানোর কাজ চলমান রয়েছে। একই ইউনিয়নের রাউলি গ্রামের বাসিন্দা ১৮নং পিআইসির প্রকল্পের সভাপতি জাবের আহমদ তইমুছ বলেন, আমার মাটির কাজ শেষ হয়েছে অনেক আগেই। ড্রেসিং এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ঘাস লাগানোর কাজও শেষ হবে। ২৫নং পিআইসির সাহেব খাল বাঁধ নির্মান প্রকল্পের সভাপতি মো.কামাল উদ্দিন বলেন, আমার মাটির কাজ শেষ, শুধু ঘাস লাগানোর কাজ বাকি। ঘাস অনেক দূর থেকে সংগ্রহ করে পানি আনতে হবে। আমরা মাত্র একটি বিল পেয়েছি, কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি , দ্রুত আরেকটি কিস্তির বিল পরিশোধ করলে কাজের সুবিদা হবে।

উপজেলা ‘হাওর বাঁচাও আন্দেলন’ কমিটির সাধারন সম্পাদক শাহ্ মো.আখতারুজ্জামান বলেন, পিআইসি গুলোর হিসেব অনুযায়ী গড়ে বাঁধের ৮০ শতাংশ কাজ হয়েছে। হাওরে কৃষকের কষ্টের ফসল রক্ষায় পিআইসি কমিটি আন্তরিকতার সহিত কাজ করলেই যথাসময়ে নিশ্চিন্তে বোরো ফসল গড়ে তুলা সম্ভব হবে। পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী ও কাবিকা কমিটির সদস্য সচিব মো.মাসুম চেীধুরী বলেন, নিয়মিতই পিআইসি প্রকল্পের বাঁধ নির্মান কাজ মনিটরিং করা হচ্ছে। আমাদের হিসেব অনুযায়ী সব কয়টি প্রকল্পের গড়ে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি, সরকার নির্ধারিত সময়ের মধ্যে সবকটি বাঁধের কাজ শেষ করতে পারবো।

লাইনম্যানরা সীমান্ত দিয়ে অবাধে ভারতীয় চেরাচালান পণ্য নিয়ে আসছে

0

মুরাদ হাসান, জৈন্তাপুর:

জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে ভারতীয় চোরাচালান পণ্য। চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মদ, ভারতীয় সুপারী, চিনি, শাড়ী, লেহেঙ্গা, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ঔষধ সামগ্রী, মোবাইল হ্যান্ডসেট, প্রসাধনী সামগ্রী, মটর সাইকেল ও ভারতীয় গরু-মহিষ। একটি চক্র সংশ্লিষ্ট প্রশাসনের নাম ভাঙ্গীয়ে আদায় করছে মোটা অংকের চাঁদা। বিনিময়ে প্রবেশ করছে চোরাচালান পণ্য।

সরজমিন ঘুরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার ব্যাক্তির সাথে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান, জৈন্তাপুর উপজেলা সীমান্তের ১২৭৮ খাঁসি হাওড়, শান্তিমাইর জুম, ১২৭৯ মোকামপুঞ্জি, ১২৮০ শ্রীপুর, ১২৮১ ছাগল খাউরী, ১৮৮২ মিনাটিলা, ১২৮৩ রাবার বাগান, লম্বাটিলা, ১২৮৪ কেন্দ্রী হাওড়, ডিবির হাওড়, ১২৮৫ ডিবির হাওড় ফরিদের বাড়ী এলাকা, ১২৮৬ রিভার পিলার (ডিবির হাওড় আসামপাড়া), ১২৮৬ ঘিলাতৈল, ১২৮৭ তলাল, ফুলবাড়ী, ১২৮৮-১২৮৯ টিপরাখলা, ১২৯০ করিমটিলা, কমলাবাড়ী, ১২৯১-১২৯২ ভিতরগোল, ১২৯৩-১২৯৪-১২৯৫ গোয়াবাড়ী, বাইরাখেল, ১২৯৬ হর্নি এলাকা দিয়ে প্রবেশ করছে ভারতীয় চোরাচালাণ পণ্য বিভিন্ন ধরনের মদ, সুপারী, চিনি, শাড়ী, লেহেঙ্গা, বিভিন্ন ব্যান্ডের ঔষধ সামগ্রী, মোবাইল হ্যান্ডসেট, প্রশাধনী সামগ্রী, মটর সাইকেল ও ভারতীয় গরু-মহিষ। এ সকল পণ্য হতে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চোরাকারবারীদের নিকট হতে লাইন ম্যানেজের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ঢাকার বাসিন্ধা সামাদ ও আরমানের বিশ্বস্থ সহচর বিজিবির সোর্স বা লাইনম্যান নামে পরিচিত আব্দুল করিম ওরফে বেন্ডিজ করিম, সাবেক ছাত্রলীগ নেতা মির্জান আহমদ রুবেল, ইউপি সদস্য মো. মনসুর আহমদ, মাসুম আহমদ সুজন, মো. জাকারিয়া।

উল্লেখ্য বিগত কয়েক মাসে জৈন্তাপুরে উপজেলায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ ও সোনাবাহিনীর যৌথ অভিযানে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যাক মাদক আটক করা হয়।

বিগত দিন হতে বর্তমান সময় পর্যন্ত এই চক্রের সদস্যরা উপজেলা সীমান্ত পথের চোরাচালান নিয়ন্ত্রন করছেন। তারা সময়ের সাথে সাথে রূপের পরিবর্তন ঘটিয়ে তাদের চোরাচালান বানিজ্য নিয়ন্ত্রন করেন। উপজেলা জুড়ে তাদের চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রন করার জন্য গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে ডেবিটকার্ড হিসাবে প্রয়োগ করতে এই চক্রের সদস্যরা তাদের সকল কার্যক্রম পরিচালনা করেন।

৫ আগষ্টের পর ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার পরিবর্তন হলে চক্রের সদস্যদের আর ডেবিট কার্ডের প্রয়োজন হয়নি। তারা আধিপত্যা বিস্তার করে সীমান্তের চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রন করছে। গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত ১১টায় ১২৮০-১২৮১ পিলারের মধ্যবর্তী বানানঘাট এলাকায় মহিষের চালান নিয়ে আসার প্রক্কালে পাথর উত্তোলনকারী শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। চোরাকারবারীদের হামলায় ৪জন পাথর শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া যায়।

এলাকার সচেতন মহল জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ব্যবসার কারনে উপজেলা জুড়ে মাদক ছড়িয়ে পড়ছে। ফলে উঠতি বয়সী যুব সমাজ মারাত্বক হারে মাদকের ছোবলে পড়ে তরুন প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, জৈন্তাপুর এলাকা দিয়ে যে ভাবে চোরাচালানের মাধ্যমে মাদক সহ বিভিন্ন পন্য প্রবেশ করছে তাতে যুব সমাজ ধ্বংসের দিকে দাবিত হচ্ছে। যুব সমাজকে রক্ষায় চোরাচালান বন্দ না করা গেলে ভয়ঙ্কও রূপ ধারন করবে জৈন্তাপুর। সেই সাথে চোরাচালানের মদদদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জৈন্তাপুরে যোগদানের পর হতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সহ চোরাচালান পণ্য আটক করা হয়। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অপর ট্রাকের চালক আহত হয়েছেন।

নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।

জানা যায়, নিহত জীবন আহমেদ হাইট্রলিক ড্রাম ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জীবন। বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি অপর একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জীবন। তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনার ২টি গাড়ি জব্দ করা হয়েছে, তবে থানায় আনা সম্ভব হয়নি গাড়ীগুলো দুমড়েমুচড়ে গেছে। লাশ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটে এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালন

0

আধুনিক ডেস্ক:

সিলেটে সামরিক মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অব.) ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকালে হযরত শাহজালাল (রহ.) দরগাহে ওসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সামরিক মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। পরে জেনারেল ওসমানীর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এডভোকেট তাজ উদ্দিন শাবি’র আইন উপদেষ্টা নিযুক্ত

0

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে নিযুক্তি হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।

বুধবার ( ১২ ফেব্রুয়ারী) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ প্রদান করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন। করোনা মহামারী কালে দেশে প্রথম বারের মত ভার্চুয়াল কোর্ট চালু হলে মোহাম্মদ তাজ উদ্দিন দেশের প্রথম আইনজীবী হিসেবে ভার্চুয়াল কোর্টে শুনানী পরিচালনা করে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন।

এছাড়া, এক যুগেরও বেশী সময়ের ক্যারিয়ারে অনেক চাঞ্চল্যকর মামলা পরিচালনা করেছেন তিনি।

মোহাম্মদ তাজ উদ্দিন দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত আছেন। কাজ করেছেন একাধিক স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যমে।

তিনি বিদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন, সিলেট (ওকাস)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

শাবিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর ১৩ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাবরিনা আফরোজ মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মোজাম্মেল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে যাদের মধ্যে ‘ক্যারিয়ার ক্লাব’ অন্যতম। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা ও ক্যারিয়ার উন্নয়নের নানা বিধ দিকনির্দেশনা পায় এবং তিনি ক্যারিয়ার ক্লাবের সাথে তার দীর্ঘ ১৩ বছরের পথচলার স্মৃতিচারণ করেন।

সংগঠনটির সভাপতি শাবরিনা আফরোজ মিতু বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি ক্যারিয়ার টক, ন্যাশনাল কেইস কম্পিটিশন, জবফেস্ট, মোটিবেশনাল স্পিস, বিসিএস বিষয়ক কর্মশালা, জিআরই-আইএলটিএস সহ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালার আয়োজন করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেন্দ্রীয় অডিটোরিয়াম এর সামনে ১৩ বছর ফূর্তি উপলক্ষে ১৩ পাউন্ড এর কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির সদস্যগণ।

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার চিত্রাংকনপ্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ হলি আর্ট যুব সংস্থার উদ্যোগে ডিজিটাল আসক্তি পরিহার করি, চিত্রাংকনের মাধ্যমে পরিপূর্ণ জীবন গড়ি শ্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা বিকাশে চিত্রাংকন (চারুকারু) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সংস্থার সহ সভাপতি, নারী উদ্যোক্তা-আত্মকর্মী ছালেহা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহ এমব্যাসেটর আরাফাত রহমান, সামাদ আহমদ, লিজা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

শিক্ষক ও শিক্ষিকাগণের সহযোগিতায় অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা সহ অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদেরকে একটি করে বই পুরস্কার দেওয়া হয় এবং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ বলেন, প্রত্যেক শিশুকে সংস্কৃতিভাবাপন্ন মানবিক মূল্যবোধসর্ম্পূণ মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ-সংস্কৃতি, সাহিত্যঙ্গনে তরুণদের সম্পৃক্ত করতে হবে। স্বজনরা সেই কাজ করে যাচ্ছেন। তাদের প্রত্যেকটি অনুপ্রেরণামূলক সহযোগিতা আমাকে উৎসাহিত করেছে।

শাবিতে শহীদ হাসানের গায়েবানা জানাযা; আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

0

শাবি প্রতিনিধি:

দীর্ঘ ৭ মাস পর জুলাই-গণঅভ্যুত্থানে শহীদ হাসানের লাশ সনাক্ত করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার গায়েবানা জানাযা পরা হয়। এসময় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)বাদ জুমায় ভিসি ভবনের সামনে শহীদ হাসানের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এসময় প্রায় তিন শতাদিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে দ্রুত সময়ের মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক পদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

এসময় মিছিলে শিক্ষার্থীরা, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘খুনি হাসিনার বিচার চাই, করতে হবে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবনা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বনয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, জুলাই বিপ্লবের এতদিন পর মাত্র একটা লাশ তার পরিবারের কাছে আজ হস্তান্তর করা হচ্ছে। তিনি হচ্ছেন শহীদ হাসান। এটা রাষ্ট্রের একটা চরম ব্যর্থতা যে সাত মাস চলে যাওয়ার পরেও আমাদের ভাইদের সনাক্ত করা সম্ভব হয়নাই। তাদের পরিবারের কাছে পাঠানো সম্ভব হয়নাই। আমরা কিছু দিন আগেই দেখেছি যে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়, শহীদ করা হয়। আন্দোলনের ছয় মাস পরেও যদি আওয়ামী সন্ত্রাসীদের এমন তান্ডব চলে তবে এটাও এই রাষ্ট্রের ব্যর্থতা।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই আওয়ামী সন্ত্রাসীদের কোনভাবেই এই রাষ্ট্রে আর পুর্নবাসন করার সুযোগ নেই। এই আওয়ামী ফ্যাসিস্ট কে দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল দ্রুত সময়ের মধ্যে এদের বিচারের আওতায় আনতে হবে।

গত ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী এলাকায় হাসানকে গুলি করে হত্যা করা হয়। তিনি গুলিস্তানের কাপ্তানবাজারে একটি দোকানে কাজ করতেন। এক যুবকের পায়ে তার প্যাঁচানো অবস্থায় যাত্রাবাড়ী রাস্তায় পড়ে থাকা একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিটিই হাসানের মরদেহ ছিল। তবে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাত মাস ঢাকা মেডিকেল কলেজ মর্গে শহিদ হাসানের লাশ পড়ে থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানের মরদেহের কাগজপত্র পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হবে শাবিপ্রবিতে : শাবি উপাচার্য

0

শাবি প্রতিনিধি:

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) ৩৫তম বিশ্ববিদ্যালয় দিবসে এসব মন্তব্য করেন তিনি। এর আগে বিশ্ব বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন ও আনন্দ শোভাযাত্রা করা হয়।পরবর্তীতে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম সমাপ্ত করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবিতে প্রথম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার সিন্ধান্ত আমরা নিয়েছি। এছাড়া ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বোটানি, জিওলজি,আইইয়ার বিভাগ চালু করার সিন্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আমাদের এই ৩৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে একটি সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলে, এই অঞ্চলের এবং দেশের মানুষ গর্ব করতে পারবে। আমরা বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণা নির্ভর করে গড়ে তুলব।

বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরদের সন্তানদের শিক্ষার ভালো পরিবেশ তৈরি করার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজকে এডুকেশন এন্ড রিসার্চের একটা ল্যাবরেটরিতে রুপান্তর করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাবৃন্দ।