Home Blog Page 189

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় শাবিপ্রবির শিক্ষার্থীদের গৌরবময় সাফল্য

0

শাবিপ্রবি প্রতিনিধি:

আন্তর্জাতিক যুব গণিত প্রতিযোগিতায় (আইওয়াই এমসি)২০২৪-এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ প্রতিযোগিতায় শাবিপ্রবি থেকে মোট ২৮ জন অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ১৭ জন ফাইনালে উত্তীর্ণ হয় এবং ১৬ জন বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।

এবারের আসরে শাবিপ্রবির শিক্ষার্থীরা ২টি গোল্ড অনার, ৩টি সিলভার অনার, ৩টি ব্রোঞ্জ অনার অর্জন করেছে।

এছাড়াও গণিত জনপ্রিয়করণে বিশেষ অবদানের জন্য “অ্যাম্বাসাডর এওয়ার্ড ফর এক্সিলেন্ট এনকারেজমেন্ট” অর্জন করেছেন শাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ। এই অ্যাওয়ার্ড এবার বিশ্বব্যাপী মাত্র ৬ জন পেয়েছেন।

সম্মানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গোল্ড অনার জয়ী ২০১৮-১৯ সেশনের মেসকাত জাহান ঝুমু, ২০২১-২২ সেশনের আরাদ খান।

সিলভার অনার জয়ী ২০১৯-২০ সেশনের মো. আবুল হাসনাত, মো. মাহবুবুর রহমান, ২০২১-২২ সেশনের শারমিন জান্নাত মুন্নি, ২০২২-২৩ সেশনের হুমায়রা বেগম জুঁই ও কাজী তাসমিয়া বিনতে ইমাম

ব্রোঞ্জ অনার জয়ী পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের নাফিসা নুজহাত, গণিত বিভাগের ২০২০-২১ সেশনের সামিয়া বিনতে এহসান, ২০২৩-২৪ সেশনের ব্রজ দুলাল সাহা প্রীতম।

শাবিপ্রবির বাইরে থেকেও গোল্ড অনার প্রাপ্ত দুইজন সিলেটের মুরারীচাঁদ কলেজের
তাপসী আনিকা ইসলাম, আনন্দনিকেতন স্কুলের নারমিন রেজওয়ানা

প্রতিযোগিতায় শাবিপ্রবির অংশগ্রহণ এবং সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান সাগর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ।

উল্লেখ্য এই বছর আন্তর্জাতিক যুব গণিত প্রতিযোগিতায় (আইওয়াইএমসি২০২৪) ৫২৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনটি ধাপে (বাছাই পর্ব, প্রি-ফাইনাল পর্ব, ফাইনাল পর্ব) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ফাইনালে ১৩২০ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়।

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৭টি ক্রাশার মিল ধ্বংস, জরিমানা আদায়

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শাহ আরফিন টিলার অবৈধ পাথর মজুত ও ক্রাশিং করার অপরাধে ৭টি পাথর ভাঙার ক্রাশার মেশিনের যন্ত্রপাতি ধ্বংস ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার পাড়ুয়া ক্রাশারিং এলাকার বিভিন্ন ক্রাশার মিলে এ অভিযান দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত।

এ তথ্য নিশ্চিত করে আবুল হাসনাত জানান, শাহ আরফিন টিলার অবৈধ পাথর ভাঙ্গা ও মজুত রাখায় ৭টি ক্রাশার মিলের যন্ত্রপাতি ধ্বংস করা হয়। এবং দুই ব্যক্তিকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের মিলনমেলা ও সাংস্কৃতিক

0

আধুনিক ডেস্ক:

জীবনের চলার পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। কেউ আসে, আবার কেউ চলে যায়। কিন্তু এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর তারা হলো আমাদের স্কুল/কলেজ জীবনের বন্ধু।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী হেরিটেজ রেষ্টুরেণ্টে এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের সৌজন্যে এক মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে বন্ধুদের মধ‍্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বন্ধু মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রাজী, সেলিম সিদ্দিক, রোমান আহমদ চৌধুরী, তারেক আহমদ ছানু, আতিক খাঁন, দুদু মোহাম্মদ, উৎফল বড়ুয়া, সিআইডি রিপন কুমার দে, মাহবুব লস্কর, নাজমুন নাহার স্বপ্না, দিলরুবা চৌধুরী, এডভোকেট আবু তাহের, এডভোকেট সলমান আহমদ, এডভোকেট তাজুল ইসলাম, মঈন উদ্দিন(সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব), শাহ হান্নান, নুরুল আমিন, সালমান আহমদ, বিধু ভুষন দাস,মামুন আহমদ, ইশতিয়াক আহমদ সুহেল, মনোহর হুসেন রাজীব, কামরুজ্জামান মুরাদ, লাপাজ আল মাহমুদ,সরোওয়ার হুসেন সেলিম, বিজিত কুমার আচার্য, মোঃ মাহতাব উদ্দিন, সিমিন চৌধুরী, মাসুদ আহমদ, সিব্বির আহমদ, কয়েস আহমদ, আব্দুল জলিল ছালেক, আবুসালেহ মোঃ শওকতুল ইসলাম ও মোঃ ফয়ছল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে দেশ-বিদেশে অবস্থানরত ‘৯১ বন্ধুদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন‍্যে কয়েকজন বন্ধুদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৯১ বন্ধুরা যৌথভাবে সংগীত পরিবেশন করেন এবং সিলেটের বরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সিলেটে সাংবাদিকদের সঙ্গে একডোর অ্যাডভোকেসি সভা

0

সিলেট অঞ্চলে বসবাসরত বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) সিলেটের সাংবাদিকদের সঙ্গে অ্যাডভোকেসি সভা করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর মির্জাজাঙ্গালে একটি হোটেলে মিডিয়াকর্মী এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) ও সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতারা অংশ নেন।

একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমেদ মিঠু, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হমিদ।

সভার শুরুতেই একডোর প্রকল্প এলাকা সিলেটের তিনটি চা বাগানের চিত্র তুলে ধরেন একডোর প্রকল্প সমন্বয়ক মোমতাহিনুর রহমান চৌধুরী।

সভায় জানানো হয়, একডো একটি বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। একডো বর্তমানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ সহযোগিতায় ‘লিডারশিপ ডেভলপমেন্ট অব টি লেবার ওমেন ওয়ার্কার অন দেয়ার রাইটস’ শিরোনামে নারী চা-শ্রমিকদের মধ্যে নেতৃত্ব বিকাশ এবং তাদের অধিকার সচেতন করে তোলার লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, আমরা চা-শ্রমিকদের মধ্যে নেতৃত্ব বিকাশ এবং তাদের অধিকার সচেতনতা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি নানা সমস্যায় জর্জরিত তারা। ন্যূনতম খাবার, স্বাস্থ্যসেবা, শিক্ষা পান না চা-শ্রমিক ও তাদের সন্তানরা। আমরা একটি প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের জন্য কাজ করতে পারি। কিন্তু এই নিপীড়িত মানুষদের জন্য দরকার দীর্ঘমেয়াদি সুযোগ সুবিধা ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য দরকার সরকারের সুনির্দিষ্ট নীতিমালা। সরকারসহ সর্বসাধারণের কাছে তাদের কষ্টে ভরা জীবনচিত্র তুলে না ধরলে এই সমস্যাগুলোর সমাধান করা যাবে না। তাই আমরা মনে করি, এক্ষেত্রে সাংবাদিকরা তাদের সংবাদের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। এই লক্ষ্যেই আজকের অ্যাডভোকেসি সভার আয়োজন করেছি আমরা।

সভায় সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম বলেন, চা বাগান ছবিতে যত সুন্দর ততটাই কষ্টদায়ক চা-শ্রমিকদের জীবন। এটা আমি যখন সিলেটে পেশাগত কাজে আসি তখনই উপলব্ধি করতে পেরেছি। একডো এখন পর্যন্ত তাদের জন্য যা করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। ভবিষ্যতে যদি একডো থেকে নারীদের স্বাস্থ্য সুরক্ষা বা গর্ভবতী নারীদের নিয়ে কোনো আয়োজন করা হয় তবে আমাদের অফিস থেকে সার্বিক সহযোগিতা থাকবে। গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিয়ে চা বাগানের কিছু সংখ্যক নারীদের প্রশিক্ষণ দিতে পারলে তারা শুধু একা নয়, তাদের আশপাশের নারীদের এ ব্যাপারে সচেতন করতে পারবেন।

সভায় সাংবাদিক নেতারা বলেন, আমরা সব সময়ই চা-শ্রমিকদের পাশে আছি। তাদের সব ধরনের বিপদে-আপদে, আন্দোলনে সাংবাদিকরাই সবার আগে যায়, সংবাদ প্রকাশ করে। ভবিষ্যতেও চা-শ্রমিকদের অধিকার আদায়ে সাংবাদিকদের কলম ও ক্যামেরা আরও ব্যাপক আকারে চলবে।

কোম্পানীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ১

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট আওতায় চলমান বিশেষ অভিযানে মোহাম্মদ জাফর মিয়া (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জাফর মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র।

রবিবার (২৩ফেব্রুয়ারি) দুপুর ২টায় থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ শরিফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার মোস্ট ওয়ান্টেড আসামি মোহাম্মদ জাফর মিয়া।
তিনি আরও জানান। জাফর মিয়া যুবলীগ নেতা, সে সরাসরি ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলা করে মর্মে জানা যায়।

১ম লালাবাজার দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল সম্পন্ন

0

১ম লালাবাজার দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) ফাইনাল খেলায় মোকাবেলা করে ইমাদ জুটি করসনা ও চাচা ভাতিজা, ফরিদপুরের।

ফাইনালে চ্যাম্পিয়ন হন ইমাদ জুটি, করসনা।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদী হাসান মোহনের পরিচালনায়, ফালাকুজ্জামান চৌধুরী জগলু সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হক আবু সাহেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন সাহেব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল হক জগলু, আনসার আলী, আমিনুর রহমান চৌধুরী সিফতা,সেলিম আহমদ, শহীদ রেজা, আব্দুল্লাহ আল মামুন,জাহেদ আহমদ,হুমায়ুন রশিদ প্রমুখ।

সিলেটে মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

0

সিলেটে মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা নগরীর আম্বরখানা পয়েন্টে থেকে শুরু হয়ে চৌহাট্রায় সমাবেশের মাধ্যেমে সম্পন্ন হয়।

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানো এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের উক্ত আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু সহ নেতৃবৃন্দ।

সভাপতি শাহীন আহমদ তার বক্তব্যে বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদ গড়ে তুলার অপচেষ্টা চলছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্যে করেছেন,নিষিদ্ধ ছাত্রলীগের মত ছাত্রদল ও সন্ত্রাসী কায়দায় ৩ দিন আগে কুয়েটে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করেছে।
সেই হামলার দায় নির্লজ্জের মত ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা বৃথা গেলে, এমসি কলেজের দুপক্ষের হতাহতের ঘটনার দায় শুরু থেকেই ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, ছাত্রদল নতুন বাংলাদেশে আবারো ট্যাগিংয়ের রাজনীতি সক্রিয় করে নির্যাতন ও সন্ত্রাস কায়েম করতে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- এই বাংলাদেশে আর ত্রাসের রাজত্ব চলবে না, ট্যাগিং এর নামে নির্যাতন-নিপিড়ন চলবে না, আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবেনা।

মিছিল ও সমাবেশে মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানবী (সা:) – কে নিয়ে অবমাননার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ ও জুতা নিক্ষেপ

0

শাবি প্রতিনিধি:
পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটূক্তি, কবি সোহেল হাসান গালিব কর্তৃক রাসূল (সা:) কে অবমাননা ও র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দীনের বন্ধীর স্ত্রীকে ধর্ষণসহ রাজশাহীগামী বাসে নারী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার ( ২১ ফেব্রুয়ারী) দুপুর আড়াটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘বিগত বছরগুলোতে জনগণের পক্ষে কথা বলেছে একমাত্র তৌহিদী জনতা। কোন নাস্তিক, কোন সুশীল, কোন বাম রাম এদেশের জনগণের পক্ষে কথা বলে নাই। এরা সবসময় সুবিধা ভোগ করে গেছে। যারাই ক্ষমতা এসেছে তাদেরই সুবিধা ভোগ করেছে। সুতরাং আমরা অন্তবর্তী সরকারকে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে, এই রাখাল রাহা সহ সোহেল হাসান গালিবকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বাংলাদেশের সর্বোচ্চ আইনে তাদের যেন বিচার করা হয়।’

তারা আরও বলেন,’র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দীন যে এক বোনকে ধর্ষণ করেছে। এই অন্তবর্তী সরকারের সময়েই যেন তাকে ফাঁসির আওতায় নিয়ে আসা হয়। আমরা তার ফাঁসি দেখতে চাই।’

‘সুতরাং বাংলাদেশে আবারও কেউ আমাদের নবীকে নিয়ে, আল্লাহ কে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখালে এদেশের মুসলিম জনতা তাদের চোখ উপড়ে ফেলবে।’

এতে বক্তব্য দেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের মো. সজিব মিয়া, সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার ও লোকপ্রশাসন বিভাগের সবুর আহমেদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে শিক্ষার্থীরা রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের ছবি দিয়ে প্রতীকি তৈরি করে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন।

কোম্পানীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ১

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট আওতায় চলমান বিশেষ অভিযানে নজমুল ইসলাম (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নজমুল ইসলাম উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের রাজাপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র। তিনি দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়।

রবিবার (১৬ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, অপারেশন ডেভিল হান্ট নির্দেশনা অনুযায়ী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় রয়েছেন। পরবর্তী আইনিপদক্ষেপ চলমান।

জৈন্তাপুরে অতিথি পাখি বিক্রি, যৌথ অভিযানে জরিমানা আদায়

0

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুরে হরিপুর বাজারে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি ও ফ্রোজেন করে রাখার দায়ে বিভিন্ন হোটেল থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৬ই ফেব্রুয়ারি) রাত ৯টায় জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটি এলাকায় অভিযান আসে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম অভিযানে অংশ নেয়।

এসম বিভিন্ন রেষ্টুরেন্টে অতিথি পাখি রান্না ও বিক্রির প্রমান পাওয়া যায়। পরে আনন্দ রেষ্টুরেন্ট, শাহপরান রেষ্টুরেন্ট, শাহজালাল রেষ্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেষ্টুরেন্ট ও সোনার বাংলা রেষ্টুরেন্ট ৯ হাজার ৫ শত টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

এছাড়াও আরো ১০টি রেষ্টুরেন্ট হতে ১৫০টি ফ্রোজেন করে রাখা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জব্দ করা হয়। পরে জব্দকৃত পাখিগুলো দরবস্ত সেনাক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, বনবিভাগ সিলেট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের টিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী জানান, বিভিন্ন রেষ্টুরেন্টে জরিমানা আদায়ের পাশাপাশি অন্যান্য রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।