Homeসংবাদসড়কের ধারে অর্ধশতাধিক সেগুন...

সড়কের ধারে অর্ধশতাধিক সেগুন গাছ বিক্রি, রাজস্ব বঞ্চিত সরকার

স্থানীয় বন কর্মকর্তার সমঝোতার অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি:

কোন ধরনের টেন্ডার ও পারমিট ছাড়াই সড়কের পাশ থেকে ৫২টি সেগুন গাছ কেটে বিক্রি করা হয়েছে। স্থানীয় বন কর্মকর্তার সমঝোতার ভিত্তিতে গাছগুলো বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। পরিবেশেরও ক্ষতি হয়েছে। সম্প্রতি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের সনজরপুর-নিশ্চিন্তপুর সড়কের পাশ থেকে কমলগঞ্জের এক ব্যবসায়ী মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যান।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সনজরপুর-নিশ্চিন্তপুর সড়কের একপাশে সারিবদ্ধ থাকা ৫২টি সেগুন গাছ কেটে নেয়া হয়েছে। কালের সাক্ষী হিসাবে গাছের গুড়া পরিত্যক্ত রয়েছে। মাঝারি সাইজের সারিবদ্ধ গাছগুলো রাস্তায় মানানসই থাকলেও এখন সবগুলো গাছ বিলীন হয়ে গেছে।

গাছগুলোর বয়স ১৫ থেকে ২০ বছরের। বন বিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসের এক রেঞ্জ কর্মকর্তার সাথে সমঝোতা করে কমলগঞ্জের মিলন মিয়া নামে এক কাঠ ব্যবসায়ী ও স’মিল মালিক গাছগুলো কিনে কেটে নিয়েছেন। কেটে নেওয়া গাছের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হবে। এতে রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার এবং পরিবেশেরও অপুরনীয় ক্ষতি হয়েছে। তবে গাছ কাটার বিষয়ে এলজিইডি কিছুই জানে না। বন বিভাগও তাদের আয়ত্তের বাইরে এবং ব্যক্তি মালিকানার গাছ বলে দায় এড়ানোর চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, গাছ কাটার সময়ে বন বিভাগের লোকজনও এখানে এসে গাছ কাটা বন্ধ করে যান। কয়েকদিন পর আবার গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। শাহীন আহমেদ নামের এক ব্যক্তি জানান, কুলাউড়া রেঞ্জ অফিসের ফরেস্ট গার্ড আমিনুল ইসলামের মাধ্যমে এক লক্ষ টাকার রফাদফায় রেঞ্জ কর্মকর্তার সমঝোতায় গাছ বিক্রি করা হয়েছে।

গাছের মালিকানা দাবিদার মনোহরপুর গ্রামের স্থানীয় বাসিন্দা খালিক মিয়া বলেন, আমার জমির উপর লাগানো সেগুন গাছ আমি এক লক্ষ টাকায় বিক্রি করেছি। সড়ক আমার জমি কেটে নিয়েছে। কমলগঞ্জের এক ব্যক্তির কাছে গাছ বিক্রি করেছি। সে বন বিভাগের অনুমতি নিয়েছে, না কিভাবে গাছ কেটে নিয়েছে সেটি আমার দেখার বিষয় নয়।

এব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জের মিলন মিয়া মোবাইল ফোনে গাছ কিনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কোন সেগুন গাছ কিনি নাই এবং মনোহরপুর গ্রামও চিনি না।

এলজিইডি কুলাউড়া উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, গাছ কেটে নেয়ার বিষয়টি তিনি জানেন না। শরীফপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. লাল মিয়া বলেন, সড়কের পাশ থেকে গাছ কাটার বিষয়ে বন বিভাগের লোকজনও সেখানে আসতে শুনেছি। তবে পরে কি হয়েছে আমার জানা নেই।
৫২টি সেগুন গাছ কেটে নেয়ার বিষয়ে জানতে চাইলে সিলেট বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ মোবাইল ফোনে ইত্তেফাককে বলেন, ‘আমার এখান থেকে মনোহরপুর ২৮ কি.মি. দূর। এগুলো বাড়ির গাছ। জমি আমাদের নয়, গাছও আমাদের নয়। সেখানে গেলে লোকজন মারবে।’

এ ব্যাপারে সিলেট বনবিভাগের শ্রীমঙ্গলস্থ সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বাড়ির গাছ কাটতে হলেও বন বিভাগের অনুমতি নিতে হয়। আর সড়কের পাশ থেকে সেগুন গাছ কাটার বিষয়ে অবশ্যই অনুমতি লাগবে। বন বিভাগের কেউ এর দায় এড়াতে পারেন না। আমি তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি।

spot_img

Most Popular

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন...

লাখাইয়ে বিষাক্ত মদ পানে একই দিনে ৬ জনের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত অ্যালকোহল ও বাংলা মদ পানে একই...

সিলেট নগরে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশের...

শাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি ও জিইসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)...

spot_img

পড়ুন

কোম্পানীগঞ্জে কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও সদস্যদের সর্বসম্মতিক্রমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রজন মিয়াকে সভাপতি নির্বাচিত...

লাখাইয়ে বিষাক্ত মদ পানে একই দিনে ৬ জনের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত অ্যালকোহল ও বাংলা মদ পানে একই দিনে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডে জীবনের সঙ্গে লড়ছেন আরও একজন। স্থানীয়দের জোর ধারণা— বাজার থেকে কেনা বিষাক্ত অ্যালকোহলের বিষক্রিয়াতেই ঘটেছে এই ট্র্যাজেডি। প্রাথমিক অবস্থায় স্বজনেরা হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত ভেবে...

সিলেট নগরে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নগরের মাছিমপুরের বাসিন্দা মুরাদ আহমদ চাকরির কারণে পরিবার নিয়ে মিরের ময়দান এলাকায় বসবাস করতেন। মুরাদ...

শাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি ও জিইসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপ্লোর সোসাইটি (জিইএস) যৌথ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, বিদ্যুৎ খাতের নীতিমালা এবং টেকসই শক্তি রূপান্তর নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।​ বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে 'পাওয়ারিং টুমরো: লেকচার অন...

এনসিপির নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান-...

সাস্ট ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক’র যৌথ উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে “যুবকদের ক্ষমতায়ন: ব্যাংকিংয়ে যুবকদের সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিতকরণ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

🔴 সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পৌরসভা অডিটোরিয়ামে জুলাই...

🔴 বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। https://www.youtube.com/embed/JoURCvQnUFw

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আধুনিক ডেস্ক ::প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই...

🔴 কিছুই বদলায়নি, ঘুষ-দুর্নীতি এখনও রয়ে গেছে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গঠনের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে, তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়...

এনসিপির গাড়িবহরে হামলা : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি ::হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। বুধবার দিবাগত রাত একটার দিকে হবিগঞ্জ...

কোম্পানীগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন বালুচর এলাকায় ১৫ বছর বয়সী আকলিমা বেগম নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। তিনি ওই গ্রামের জমসিদ আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরের তীরের...