Home Blog Page 183

ভারতে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

0

আধুনিক ডেস্ক ::

ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। গুজরাটের রাজধানী আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির। উড়োজাহাজটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১টা ৩৮ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এ উড়োজাহাজটির  ধারণক্ষমতা ২৫৬ জন।

আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল -এক এর ব্যবস্থাপক জানান, বিমানবন্দরের বাইরে থেকে ধোঁয়া দেখতে পান তারা। তার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সবাই।

আহমেদাবাদ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজটি চিকিৎসকদের একটি হোস্টেলে বিধ্বস্ত হয়েছে। ওই কর্মকর্তা বলেন, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী এবং অন্য বেসামরিক কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। যে বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক কর্মকর্তা জানান, উড্ডয়নের পাঁচ মিনিট পরই মেঘানি নগরের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে এটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল ও সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে দ্রুত নিচে নামতে গিয়ে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইট সেফটি বিশেষজ্ঞ মার্কো চ্যান জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া স্থিতিশীল ও আকাশ পরিষ্কার ছিল।

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে, দু:খিত করেছে। এটা কতটা হৃদয়বিদারক, তা কথায় বোঝানো যাবে না। যতজন মানুষ এই ঘটনায় প্রভাবিত, তাদর প্রত্যেকের কথাই আমার ভাবনা জুড়ে আছে এই দু:সময়ে। যেসব মন্ত্রী ও কর্মকর্তারা বিপদে পড়া মানুষদের সহায়তা করছেন, তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি।

অন্যদিকে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা এবং হাসপাতালে চিকিৎসার সমস্ত ব্যবস্থা অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে, বলে জানান প্যাটেল।

রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

0

জৈন্তাপুর প্রতিনিধি:

আত্মত্যাগ, ভালোবাসা ও সাম্যের মহান বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন ঘটেছে পবিত্র ঈদুল আযহার। এই মহিমান্বিত দিনে দেশবাসী ও প্রবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী ও মানবিক উদ্যোক্তা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের। এই জনপদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় তিনি দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন।

একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি, অবহেলিত ও ঝরে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে তিনি হয়ে উঠেছেন একটি আস্থার নাম, ভরসার ঠিকানা।

সুদূর প্রবাসে অবস্থান করেও তিনি কখনো ভুলে যাননি মাতৃভূমিকে। প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে শুধু অর্থনৈতিকভাবে নয়, চিন্তা ও কার্যক্রমের মাধ্যমে নিয়মিত যুক্ত থেকেছেন দেশের উন্নয়ন-চিন্তায়। তাঁর সহানুভূতির স্পর্শ ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-“ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ ও মানবিকতার। এই মহা উৎসবে দেশ-বিদেশের সকল ভাইবোনকে জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আসুন, সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এই বার্তাকে ধারণ করে একসাথে এগিয়ে যাই শান্তি ও সমৃদ্ধির পথে। ঈদ মোবারক।”

জনমানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই প্রবাসী সমাজ হিতৈষীকে এলাকার জনগণ আগামীর নেতৃত্বে দেখতে চায়। এই আশাবাদ আজ বাস্তবে রূপ নেবেই, এমনটাই প্রত্যাশা করছেন জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সচেতন নাগরিক সমাজ।

সিলেটে ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

0

আধুনিক ডেস্ক:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ-সিলেট রেঞ্জ এবং সিলেট মহানগর ট্রাফিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি হাবিবুর রহমান খান।

আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের নিরাপত্তা, শৃঙ্খলা ও জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান খান বলেন,আমরা সবাই জানি আগামী ৭ জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ঈদুল আযহা বাংলাদেশের মুসলমানদের একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব।

এ উপলক্ষ্যে দেশের কোটি কোটি মানুষ রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। এ ছাড়া পর্যটন নগরী সিলেটে বিভিন্ন জেলা থেকে মানুষ যাতায়াত করে থাকেন আননন্দ ভ্রমণ কিংবা নিজ নিজ আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপনের জন্য।

নারির টানে ছু টে যান নিজ গন্তব্যস্থলে। এরকম একটি সময়ে জনসাধারণ যাতে নির্বিগ্নে/শান্তিতে এবং নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে আত্মীয়-স্বজনের সাথে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরোও বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষ যাতে আগুগঞ্জ থেকে সিলেট হয়ে জাফলং, সুনামগঞ্জসহ অন্যান্য স্থানে নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে এবং যানজটমুক্ত পরিবেশে যাতাযাত করতে পারেন সেটা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট রেঞ্জ এবং সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে এবং মাঠ পর্যায়ের সদস্যদের সাথে আলোচনা করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সম্পৃক্ত করে বিগত ঈদুল ফিতরের সময় যেভাবে নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল সেভাবেই আমরা ঈদুল আযহা উপলক্ষ্যেও সর্বত্র মানুষের নিরাপত্তা দিতে কাজ করে যাবো। সকল অফিসার ইনচার্জগন অত্যন্ত সুন্দরভাবে কিভাবে জেলা পুলিশের সাথে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যায় এবং আগামী দিনগুলোতে জনসাধারণকে কিভাবে আনন্দ দায়কভাবে ঈদযাত্রা উপহার দেয়া যায় সেই কৌশলগত পরিকল্পনার বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়।

সভা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, আমরা আশা করি সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে মানুষ নিরাপদে ও শান্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবে। এবং সবাই নির্বিঘ্নে কোরবানির গরু কেনাবেচা করতে পারবেন।
তিনি বলেন, একটা সুন্দর ঈদ উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

সভায় আরও উপস্থিত ছিলেন এসএমপি সিলেটের ডিসি (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, সুনামগঞ্জ দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, হবিগঞ্জ মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক, হাইওয়ে পুলিশ সিলেট সার্কেলের এ এস পি মির্জা সাইজুদ্দিন, হবিগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, হবিগঞ্জ মাধবপুরের পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বাহুবল থানার ওসি মো. জাহিদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ, নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ, ওসমানী নগরের ওসি মো. মোনায়েম মিয়া, মৌলভীবাজার থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন, বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী, ওসি দেওয়ান কউসিক আহমেদ, শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক, সাতগাঁও হাইওয়ে থানার ওসি মো. সাইফুর রহমান, সিলেট হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুর রশিদ সরকার, জয়কলস হাইওয়ে পুলিমের এস আই মো. নাজমুল হক, সাতগাঁও হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (অপারেশন) সুমন কুমার চৌধুরী, ঢাকা সিলেট মহাসড়কের সঞ্জয় চক্রবর্ত্তী, সিলেট রিজিওনের ইনচার্জ (নিরস্ত্র) শুভ রঞ্জন চাকমা প্রমুখ।

জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

0

আধুনিক ডেস্ক:

জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ন্যাশনাল ইয়ুথ ফোরাম। রবিবার (২৫ মে) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভি এস ও বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজম করে ন্যাশনাল ইয়ুথ ফোরাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স সিলেট-এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলিম জুয়েল, অভিযাএী কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, ন্যাশনাল ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মোঃ আদিল, সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ এবং সাধারণ সম্পাদক মিহাদ আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ন্যাশনাল ইয়ুথ ফোরামের সদস্য ও ক্রিকেটার ফৌজিয়া ফাতেমা নিশাত, মুজিবুর রহমান, শুভ মল্লিক, শায়খান আহমদ, মরিয়ম বেগম, তানভীর হোসেন ও ফারজানা আক্তার।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা যেমন উদ্বুদ্ধ হয়, তেমনি সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছায়।

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

0

আধুনিক ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র- স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকালে মহানগরের ধোপাদিঘীরপাড় থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি।
জেলা ছাত্রদল নেতা এম এ আহাদ শোয়েব ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট কোতোয়ালি থানা ছাত্রদল নেতা সপ্তাংশু দাস, আহমেদ জামান আরিফ, মহানগর ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এমসি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত ও মোস্তাক আহমদ শাকিল প্রমুখ।

মিছিল ও সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা এনামুল হক, সাব্বির হোসেন, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, এমসি কলেজ ছাত্রদল নেতা মাহিন আহমেদ, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আবুল কাশেম, বাদশা আহমদ, ইমদাদ হোসেন, জালালাবাদ থানা ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ রোহান, মারুফ আহমদ, শাহপরাণ থানা ছাত্রদল নেতা ইমরান আহমদ, শাকিল নুর, মুন্না আহমদ, ৫নং জকিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাঈম উদ্দিন, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা বাদন ইসলাম, মুরাদ আহমদ মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আশরাফ আহমদ, নুরুজ্জামান সাকিব, নাঈম আহমদ, নির্মল দাস, কামরুল ইসলাম, জাকির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা সোহান আহমদ, মাহির, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা নূর হোসাইন, আনোয়ার হোসেন, মুহিব্বুল্লাহ, কুরেশি ওয়াসিফ, তায়েফ আহমদ, আহমদে রেদওয়ান, আহিফ আরমান, বাপ্পি, জিসান, সাব্বির, রানা, মিজান, রাজু আহমদ, তায়েফ ইফতি ও আতিফ আহমদ আরমান প্রমুখ।

আনোয়ারুজ্জামান-আবু জাহিরসহ ১৫ জন সিলেটে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন

0


আধুনিক রিপোর্ট :: ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু জাহির সহ ১৫ জন প্রাণ রক্ষায় সিলেটে সেনানিবাসের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ে শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবনরক্ষা করাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর এ অবস্থান তুলে ধরে। এতে বলা হয়, পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশির ভাগই ১–২ দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন।

সিলেটে সেনানিবাসে আশ্রয় নেওয়া অন্যরা হলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য জামাল উদ্দিন ভূঁইয়া, সিলেটের তৎকালীন বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিক, সিলেট রেঞ্জের তৎকালীন ডিআইজি জাকির হোসাইন খান, সিলেট মেট্রোপলিটন পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার জুবায়েদ হোসেন, তৎকালীন উপকমিশনার আজবাহার আলী শেখ, মাহফুজুর রহমান, সিলেটের গোয়াইনঘাটের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, একই উপজেলার সহকারী কমিশনার সায়েদুল ইসলাম, গোয়াইনঘাটের সার্কেল এএসপি সাহিদুর রহমান, গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পরীক্ষক মো. আবুদল আউয়াল, মো. আলাউদ্দিন আহমেদ, সিকিউরিটি অফিসার আবদুর রাকিব।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর ও থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতা জন্ম নেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি–পেশার নাগরিকেরা আশ্রয় প্রার্থনা করেন। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাই–বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। এ প্রেক্ষিতে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার–পরিজন (স্ত্রী ও শিশু) সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশির ভাগই ১–২ দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। এর মধ্যে ৫ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

তারুণ্যের রাজনৈতিক ভবিষ্যৎ ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জৈন্তাপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

মুরাদ হাসান, জৈন্তাপুরঃ

জৈন্তাপুরে “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার (২৭ মে) এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” (২৮ মে) সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও জৈন্তাপুর উপজেলা যুবদলের প্রস্তুতি সভার সমন্বয়ক শাহীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (১) লুৎফুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (২) আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, জামিলুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সাব্বির আহমদ, নাজমুল হক, আব্দুর রউফ দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, মঈনুল ইসলাম,আজমল হোসেন, কুয়েত প্রবাসী জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান।

সভায় আরও অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মুহিবুর রহমান, সদস্য শামীম আহমদ, মাসুক খাঁ, আহমদ আলী, রুবেল আহমদ, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করা ও তাদের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করাই যুবদলের অন্যতম লক্ষ্য। তাঁরা উল্লেখ করেন, ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে জৈন্তাপুরসহ সারা দেশের তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভা শেষে কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়।

স্মরণযোগ্য যে, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ইতোমধ্যেই উল্লেখিত প্রস্তুতি সভা ও পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জৈন্তাপুরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন।

এ উদ্যোগকে কেন্দ্র করে জৈন্তাপুরে তরুণদের নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

জৈন্তাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত ৩

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন, যাদের মধ্যে রয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী এবং এক স্কুলছাত্রী। বর্তমানে আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামে লুৎফুর রহমানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে বসতঘরে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র লুট করে। বাধা দিতে গেলে হামলাকারীরা নারী ও শিক্ষার্থীদের মারধর করে।

আহতরা হলেন,মো. লুৎফুর রহমানের স্ত্রী আছিয়া বেগম (৪৯), মেয়ে ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী মনিরা আক্তার (১৬), এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাকেরা বেগম (১৪)।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জৈন্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের দায়ে ৫ জনকে দেড়বছর করে জেল

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় ৫ জনকে এক বছর ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ মে) জেলা প্রশাসক সিলেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাঙ্কার এলাকার নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারী প্রায় ৩০টি নৌকা ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়। এছাড়া একটি ইঞ্জিন চালিত নৌকাও আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, শহিদুল ইসলাম (৪২), দুলাল মিয়া (৩৭), আলী আহমেদ (৩৫), জুয়েল (৪০) এবং মনা মিয়া (২৬)। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান নিশ্চিত করে জানান, থানা-পুলিশ ও রেলওয়ে বাহিনীর সহযোগিতায় প্রশাসনের অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে।প্রত্যেককে ১ বছর ৬ মাস করে সাজা প্রদান করা হয়।

বিপিজেএ’তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছন এস এম সুজন

0

আধুনিক ডেস্ক:

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নির্বাচনে সহ সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছন দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক ও এটিএন বাংলা ইউকের স্টাফ রিপোর্টার এস এম সুজন।

এর আগে তিনি বিভিন্ন সময়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে এস এম সুজনের সাংবাদিকতার শুরু। পরবর্তীতে স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন, একাত্তরের কথা, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভিউ২৪, রিয়েল টাইমস,২৪, জাতীয় দৈনিক সকালের খবর, মানবজমিন. টিভি চ্যানেল আরটিভিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
এস এম সুজন সিলেট জেলা প্রেসক্লাবে টানা দুবার কার্যনির্বাহী সদস্য ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।