Home Blog Page 179

কোম্পানীগঞ্জে আউশ ধান প্রদর্শনীর মাঠ দিবস উদযাপন

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

২০২৪-২৫ অর্থবছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো আউশ ধান প্রদর্শনীর “মাঠ দিবস”।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ দিবসটি রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হানিফ মিয়া, পরিচালনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ নাসিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দ্বীপক কুমার দাস,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এ প্রকল্পের সিলেট জেলার মনিটরিং কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মতিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ বেল্লাল হোসেন৷ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিতাংশু শেখর দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন, গণমাধ্যমকর্মী ফখর উদ্দিন।

মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণনির্ভর কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে কৃষকের আয় বাড়ানো সম্ভব। সরকারের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে নিরলস কাজ চলছে।

আলোচনা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রযুক্তি বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয় এবং মাঠে বাস্তব প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তা কৃষকদের মধ্যে ছিলেন,মনিরুজ্জামান মনির, শাহাব উদ্দিন, আম্বর আলী, ফয়সাল মিয়া, আক্কাস মিয়া, আমীর আলী, আসাদ মিয়া, কটুল মিয়া, নুর আলম, বদরুল ইসলাম, এবং কৃষাণী হেপ্পি আক্তার ও সালমা আক্তারসহ শতাধিক কৃষক-কৃষাণীর সরব অংশগ্রহণে মাঠ দিবসটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবাই আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও কৃষিকে আরও গতিশীল ও টেকসই করে তুলবে।

যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে ভোটার নিবন্ধন শুরুর অনুমোদন

0

আধুনিক ডেস্ক ::
প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে আরও পাঁচটি দেশে নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এনআইডি সেবা নিবন্ধনের কাজ শুরু করার অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনু বিভাগের এএসএম হুমায়ুন কবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কাজ শুরু করতে নতুন করে আরও পাঁচটি দেশের সম্মতি পেয়েছি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯ দেশের ১৬টি মিশন অফিসে কাজ চলমান রয়েছে। দশম দেশ হিসেবে চলতি জুলাই মাসে কাজ শুরু হবে জাপানে। মধ্য জুলাইয়ে শুরু করার কথা থাকলেও স্থানীয় কারিগরি সুবিধার (পাবলিক আইপি পেতে বিলম্ব) শেষে শিগগির চালু হবে।

এনআইডি ডিজি বলেন, নতুন পাঁচটি দেশে নিবন্ধন শুরুর প্রাথমিক প্রস্তুতি কাজ চলছে। এর জন্য ইকুপমেন্ট প্রস্তুত করতে হবে, জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইনট্রিগেশনের বিষয়গুলো রয়েছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে লস এঞ্জেলসের পাশাপাশি নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেগুলোতে চালু করার সম্মতি মিলেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত নয়টি দেশে মোট আবেদন করেছেন ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটার। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯ হাজার ৬৪৬ জন; যার মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী প্ভোটার হয়েছেন।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে।

দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর কোভিড মহামারিতে সেই উদ্যোগ থমকে যায়।

পরে আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও গত কমিশনের সময় ২০২৩ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় বর্তমান এএমএম নাসির উদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ১৬টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ৪০ দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’, আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

0

আধুনিক ডেস্ক ::
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবু সাঈদ, মুগ্ধসহ ‘২৪- এর অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশ করে তাদের ‘জাতীয় শহীদ’ হিসেবে ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৪ জুলাই) এ রুল দেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ’২৪-এর অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাঁদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক (হোয়াইট ম্যান) গত ফেব্রুয়ারি মাসে রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

আদেশের পর আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম আলোকে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর দেশের হাল ধরার জন্য সাহস করে এগিয়ে এসেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় আসার পর উনি বলেছেন, দেশটাকে বিনির্মাণ করে নতুন রাষ্ট্র গঠনে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাব। সে লক্ষ্যে তিনি বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে দিয়েছেন। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ অন্যান্য সংস্কারে হাত দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখলাম যে এই প্রথম তিনি জাতীয় সংস্কার ও দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এবং উনি নিজেই বলেছেন মালয়েশিয়া বা অন্যান্য উন্নত জাতির সঙ্গে তুলনা করার জন্য কাজ করতে চান।’

একমাত্র ফ্যাসিস্ট সরকারের দল ছাড়া সবাই ঐকমত্যের ভিত্তিতে তাঁকে সমর্থন করেছে বলে উল্লেখ করে আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মতামত নিয়েই সংস্কার কমিশন গঠন করে উনি (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সংস্কারকাজে হাত দিয়েছেন। ইতিমধ্যে অনেক সংস্কারকাজ সম্পন্ন করেছেন। তাঁর সংস্কারের বিষয়গুলোতে একমত পোষণ করে তাঁকে আমরা জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা চেয়ে রিটটি করা হয়। একই সঙ্গে যারা অভ্যুত্থানে নিহত, আবু সাঈদ, মুগ্ধসহ অন্যদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণা চাওয়া হয়। হাইকোর্ট শুনানি নিয়ে ওই রুল দিয়েছেন।’

জনপ্রশাসনসচিব, প্রতিরক্ষাসচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, তথ্য ও সম্প্রচারসচিব, অর্থসচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি: প্রেস উইং

0

চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এমন দাবি সঠিক নয়।

বিবৃতিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।

পরিসংখ্যানে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, বাস্তবে বেশির ভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে।

প্রেস উইং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও বিশ্বাস রাখতে হবে। কারণ, অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে: বিএনপি

0

আধুনিক ডেস্ক ::
মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার (১৪ জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার মুরাদনগরে সংঘটিত তিনটি নৃশংস হত্যাকাণ্ড, কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা, খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রগকাটা, এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিলো কিনা সে প্রশ্নও তোলা যেতে পারে। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ় এবং অপরিবর্তিত। নৃশংস এই হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যারা প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং তা জনসম্মক্ষে প্রকাশ করবেন। কিন্তু এবিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত ও অনিশ্চিত করতে চান এবং প্রকারান্ত ফ্যাসিবাদ উত্থানের পথ কারা সৃষ্টি করতে চান, তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয়ও একইসঙ্গে উচ্চারণ করতে চাই।

মির্জা ফখরুল বলেন, একটি বিবেকবান রাজনৈতিক দল হিসেবে সাম্প্রতিককালে রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় সংঘটিত লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টামূলক শাস্তি দাবি করেছে। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা বা উপস্থিতির প্রমাণ না থাকা সত্ত্বেও ঘটনার সঙ্গে জড়িত বলে যাদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে মামলার এজহারের অসংগতি প্রসঙ্গে বক্তব্য দেওয়া হয়েছে। তাদের বক্তব্য থেকে জানা যায় যে, তাদের উল্লেখিত তিনজন অপরাধীর নামের স্থলে এমন তিনজনের নাম সংযুক্ত করা হয় যাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোাগ নেই। দুঃখজনক হলেও সত্যি, নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার তো দূরে থাক, আইনপ্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম-পরিচয় পর্যন্ত উদঘাটনে সক্ষম হয়নি। এছাড়াও আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছি।

ফখরুল বলেন, দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহননের দুঃসাহস প্রদর্শন করছে। সার্বিক বিবেচনায় আমাদের বেশ-কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে অনুধাবন করা প্রয়োজনীয় বলে মনে করছি। কারণ বিষয়গুলি জনমনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচণায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে।

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে, আইনপ্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এই রূপ ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটি সম্পর্কে জনমনে প্রশ্ন সৃষ্টির যথেষ্ট কারণ রয়েছে। জনসম্মুখে এই রূপ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ যুক্তিসঙ্গতভাবেই অনেক প্রশ্নের জন্ম দেয়। পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদঘাটন হয়নি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাত্র গুটিকয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংগঠিত হওয়ায়- মাত্র এক বছর আগে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে পুনরায় আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলে বিবেচিত হতেই পারে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিলের আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে।

তিনি বলেন, দেশে সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠার গণআকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারো ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কণ্ঠস্বরের প্রতিধ্বনিই শোনা যাচ্ছে। পূর্বপরিকল্পিতভাবে ৯ জুলাইয়ের ঘটনা ১১ জুলাই শুক্রবার জুমার নামাজের পর, সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু হয়। পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটোকার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয়। এ থেকে প্রতীয়মান হয় যে, অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ক্যাম্পেইন শুরুর আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল।

মির্জা ফখরুল বলেন, অপরাধীর জন্য কোনো অনুকম্পার সুযোগ যেমন নেই তেমনি পক্ষ অবলম্বনের প্রশ্নই ওঠে না। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে অপসারণের এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিতভাবে চরিত্র হনন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আইনী সহায়তা প্রদানের অঙ্গীকার থেকে আমাদের বিচ্যুত হওয়ার সুযোগ নেই। নিহত সোহাগের রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয় বরং তিনি দেশের একজন নাগরিক, যিনি সন্ত্রাসের নির্মম শিকার। ফলে তার পরিবারের সঙ্গে আমরাও এই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

তিনি বলেন, বিএনপি’র অবস্থান বরাবরের মতোই স্পষ্ট- অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। ব্যক্তির অপরাধের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আমরা কুন্ঠিত হই, যখন লক্ষ্য করি বিকৃত রুচির এই বিকারগস্ত গোষ্ঠী তাদের অশ্লীল-কদর্য মানসিকতা কোমলমতি শিশু কিশোরদের কন্ঠে প্রতিধ্বনিত করিয়ে আমাদের আগামী প্রজন্মের মূল্যবোধ ধ্বংস করছে শুধু মাত্র তাদের কুৎসিত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে।

ফখরুল বলেন, শত বাধা অতিক্রম করে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেওয়াই আমাদের একমাত্র অগ্রাধিকার। বিগত ১৭ বছরের দীর্ঘ সংগ্রামে আমাদের কষ্টার্জিত সফলতা ব্যর্থ করার সুযোগ নেই। সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ও জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতা যিনি শুধু একজন ব্যক্তি নন, যিনি দীর্ঘ দেড় যুগ ধরে পরিচালিত স্বৈরাচার পতন আন্দোলনের প্রধান নেতা ও সাফল্যের কারিগর এবং গণঅভ্যুত্থানের প্রাণ পুরুষ। তার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত। এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আমরা দৃঢ়ভাবে আশা করি, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতির ভয়াবহ পরিনাম সম্পর্কে দায়িত্বশীল সকল রাজনৈতিক দল সচেতন হবে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এজাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা গভীর শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি সুপরিকল্পিতভাবে এই অশ্লীল কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ , সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমার্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব। গুটিকয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। যে তারুণ্য ফ্যাসিবাদের পতনে আমাদের সঙ্গে অগ্রসৈনিক ছিল, আজ দেশের প্রয়োজনে তাদের সঙ্গে আমাদের সকলের ঐক্যবদ্ধ চেষ্টা যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। ঐক্যবদ্ধ বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো অপচেষ্টাই আমাদের লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারবে না।

তিনি বলেন, সংঘাত সৃষ্টির পরিকল্পিত ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করার যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ঘৃণ্য ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেবো না। সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থানকে সঙ্গে নিয়ে এদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সংকল্পে আমরা বরাবরের মতোই প্রতীজ্ঞাবদ্ধ। পতিত স্বৈরাচার আর কাপুরুষ ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টা, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা ও আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো বাধা হয়ে আসে তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

0

আধুনিক ডেস্ক ::
মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রোববার (১৩ জুলাই) সকাল থেকেই কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (১৪ জুলাই) থেকে বাড়তে পারে। মঙ্গলবার (১৫ জুলাই) থেকে এটি সারাদেশে বিস্তৃত হয়ে পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এর পাশাপাশি সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারাদেশের ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলের চার সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

মো. তরিফুল নেওয়াজ কবির আরও বলেন, রোববার পঞ্চগড়, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। সোমবার এর বিস্তৃতি কমবে। মঙ্গলবার তাপপ্রবাহ দেশের কোথাও না থাকার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, লঘুচাপের প্রভাবে সোমবার থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে। সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবণতা থাকবে, তবে তা একটানা নয়। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।

ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে। অতি ভারীবর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এর মধ্যে ৮ জুলাই ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয় ফেনীতে। এ বৃষ্টি ছিল ওই অঞ্চলে চলতি বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে ফেনীতে বন্যার সৃষ্টি হয়। নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফেনীর বন্যা পরিস্থিতির এখন একটু উন্নতি হয়েছে। টানা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টির পর বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে বৃষ্টি কমে এসেছে।

লঙ্কানদের ধসিয়ে বড় জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ 

0

স্পোর্টস ডেস্ক ::

প্রথম টি-২০ তে হারের পর সিরিজে ফেরার ম্যাচে লঙ্কানদের বল ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৭৮ রানের লক্ষ্য দিয়ে ৯৪ রানেই অলআউট করে দিয়েছেন রিশাদ হোসেন-শরিফুলরা। ৮৩ রানে বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই ওপেনার পারভেজ ইমন (০) ও তানজিদ তামিমকে (৫) হারায় বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান। 

অফ ফর্মের কারণে ব্যাকফুটে থাকা লিটন দাস দারুণ এক ফিফটি তুলে নেন। লিটনের ব্যাট থেকে ৫০ বলে ৭৬ রান আসে। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। শামীম ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে। তাদের ব্যাটে ভালো পুঁজি পায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে দলের ১৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। রান আউট হয়ে ফিরে যান ওপেনার কুশল মেন্ডিস (৮)। সেখান থেকে ৩০ রানে ৪ উইকেট হয়ে যায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দো (২) ও চারিথা আশালঙ্কা (৫) ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। শরিফুল ইসলাম জোড়া ধাক্কা দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ দলের হাতে এনে দেন। 

তবু ওপেনার পাথুম নিশাঙ্কা ক্রিজে থাকায় আশা টিকে ছিল লঙ্কানদের। তাকে তুলে নেন রিশাদ হোসেন। নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। দুটি চার ও একটি ছক্কা মারেন। এরপর দাশুন শানাকা ২০ রান করে ফিরলে জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত রিশাদ-সাইফউদ্দিনরা একশ’ রান করতে দেয়নি স্বাগতিকদের। 

শুরুতে দুই উইকেট নেওয়া শরিফুল ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করেন। ৩.২ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সাইফউদ্দিন ৩ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। ৩ ওভারে মুস্তাফিজ ও মিরাজ যথাক্রমে ১৪ ও ২৬ রান দিয়ে একটি করে উইকেট নেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১৬ জুলাই সিরিজের শেষ টি-২০ খেলতে নামবে।

শঙ্কার মেঘ উড়িয়ে আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

0

এস এম সুজন ::

গুঞ্জন ছিলো বন্ধ হয়ে যাচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল। প্রবাসীদের মনে এ নিয়ে উৎকণ্ঠাও তৈরি হয়। আন্দোলনের সুরও ওঠে যুক্তরাজ্য-সিলেটে। তবে শঙ্কার সব কালো মেঘ উড়িয়ে আবার ফ্লাইট চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার। তিন মাস পর রোববার আবার সিলেট থেকে বিমানের ফ্লাইট উড়ে গেল ম্যানচেস্টারের উদ্দেশে। ফিরতি ফ্লাইট সোমবার স্পর্শ করবে সিলেটের মাটি।

সিলেট থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে বিমান সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিলো। কিন্তু হঠাৎ করে একটি ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয়, তখন থেকেই সন্দেহের শুরু। এরই মাঝে গত বছরের শেষদিকে অনলাইনে এ বছরের ১ এপ্রিলের পর থেকে বিমান টিকিট বুকিং নেওয়া বন্ধ করে দেয়। তখন সন্দেহ আরও পাকাপোক্ত হয়। বার্তা ছড়িয়ে পড়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দিচ্ছে।

২০২০ সাল থেকে শুরু হয় সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট। শুরুর দিকে এ রুটে তিনটি ফ্লাইট চললেও, ২০২৫ সালের অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় একটি। নর্থ ইংল্যান্ডে বসবাসরত অন্তত আড়াই থেকে তিন লাখ প্রবাসীর ভরসা হয়ে ওঠে এ রুট। যাদের অধিকাংশই সিলেটের। পথযাত্রা অনেকটাই কমে আসে তাদের জন্য। এমন অবস্থায় এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়লে সিলেট ও যুক্তরাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফ্লাইট চালু রাখতে সিলেটে ও যুক্তরাজ্যে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। সিলেটে অনুষ্ঠিত হয় একাধিক সংবাদ সম্মেলন। বিষয়টি নিয়ে আন্দোলন দানা বাঁধতে শুরু করলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয় ফ্লাইট বন্ধ হচ্ছে না। হজ ফ্লাইট পরিচালনার জন্য সাময়িক বিরতি থাকবে এ রুটে। সে বিরতি শেষে রোববার এ রুটে পুনরায় ফ্লাইট চালু হলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ আধুনিক কাগজকে বলেন, ১৯৩ জন যাত্রী নিয়ে রোববার সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইট। সপ্তাহে দুদিন এ রুটে আসা যাওয়া করবে বিমানের ফ্লাইট। রোববার ও মঙ্গলবার সিলেট থেকে বিমান ছেড়ে যাবে ম্যানচেস্টারের উদ্দেশে আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেট আসবে বিমানের ফ্লাইট।

ম্যানচেস্টারগামী এক যাত্রী বলেন, সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট আবার চালু হওয়ায় আমাদের দুর্ভোগ অনেকটা কমবে। ফ্লাইট বন্ধ থাকায়  অনেক পথ পাড়ি দিয়ে লন্ডন হয়ে সিলেট আসতে হয়েছিলো। খুব কষ্ট হয়েছিলো। এখন সরাসরি চলে যাব ম্যানচেস্টার।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ আধুনিক কাগজকে বলেন, হজ ফ্লাইট পরিচালনার কারণে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক বন্ধ ছিলো। এখন থেকে যথারীতি এ রুটে ফ্লাইট চালু থাকবে।

জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্তের লক্ষ্য- বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। তবে বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের সাধারণ দক্ষতাই তাকে নেতৃত্বে এনেছে। এই নেতৃত্বটা এসেছে অনেক দিক দিয়ে। তারেক রহমানের নিজস্ব গুণ আছে। যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন। আমি বেশ কিছুদিন তার সঙ্গে কাজ করছি। তারেক রহমান দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম (খালেদা জিয়া) জেলে যাওয়ার পরে উনার (তারেক রহমান) সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি, অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে তার। এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে। অসাধারণ। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন। অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে, একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছেন। সে কারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির যে একটা বিশাল যুব ও ছাত্র সমাজ আছে। এটাকে সংগঠিত করতে হবে। বিএনপির রাজনীতিটা তাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এটা আমাদেরই করতে হবে। আমরা গত সময়গুলোতে শুধু লড়াই করেছি। কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি। আজ যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সেই কথাগুলো হয়তো শুনতে হতো না।

২০০২ সালে খালেদা জিয়ার চীন সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সফরে প্রধানমন্ত্রীর (সাবেক) সঙ্গে আমরাও যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে প্রচণ্ড শীত ছিল, ডিসেম্বর মাস বরফ পড়ছিল, বাইরে অনুষ্ঠান করা সম্ভব ছিল না। সেজন্য গ্রেট হলের ভেতরে ম্যাডামকে গার্ড অব অনার রিসিপশন দেওয়া হয়। পরে ম্যাডাম (খালেদা জিয়া) চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যারা তার সঙ্গে গিয়েছিলাম তাদের পরিচয় করিয়ে দেন। ওই পরিচয় পর্বে আমার মনে আছে, আমার পাশেই ছিলেন আমান উল্লাহ আমান (চেয়ারপারসনের উপদেষ্টা) তার পাশেই ছিলেন তারেক রহমান। তখন তারেক রহমানের সামনে গিয়ে চীনের প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া বললেন, ‘মাই সান।’ প্রধানমন্ত্রী তার (তারেক রহমান) হাতটা শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বললেন, ‘কেরি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘উনি (তারেক রহমান) নির্যাতন সহ্য করেছেন, শারীরিক নির্যাতন সহ্য করেছেন, নির্বাসিত হয়েছেন, একা থেকেছেন। এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সবকিছু মিলিয়ে তারপরেও তারেক রহমান মাথা নত করেননি। তিনি তার মায়ের মতোই। উনার মা যেমন মাথা নত করেননি, তারেক রহমানও করেননি।

বিগত আন্দোলনে বিএনপির সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদের ভূমিকার কথা স্মরণ করে সব সময়ে তাদের পাশে থাকার কথাও বলেন মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন প্রমুখ।

সিলেটে রেস্টুরেন্টকর্মী খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক ::
সিলেটে চা দিতে দেরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের খুনের ঘটনায় প্রধান আসামি আব্বাস মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ। এই ঘটনায় জড়িত আব্বাস মিয়ার ছেলেরা পলাতক রয়েছেন।

এর আগে নগরীর কাজিরবাজার এলাকায় রোববার (১৩ জুলাই) সকালে চা দিতে দেরি হওয়ায় সিলেটে ছুরিকাঘাতে খুন হন রেস্টুরেন্টকর্মী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের  সব্দলপুর গ্রামের মৃত.তখলিছ মিয়ার ছেলে মো. দিনার আহমদ রুমন। তার বয়স ২২ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর কাজিরবাজার তোপখানা এলাকার বাসিন্দা আব্বাস মিয়া রোববার সকালে নাস্তা করতে কাজির বাজারে আসেন। তিনি প্রায়ই সকালে কাজিরবাজারে নাস্তা করতে আসেন।

তিনি কাজিরবাজার মাছ বাজারের পাশে অবস্থিত জব্বার মিয়ার রেস্টুরেন্টে এসে প্রথমে পরটা-ভাজি খান তারপর তিনি রুমনকে ডাক দিয়ে চায়ের অর্ডার দেন। এসময় চা দিতে দেরি হলে রুমনের সাথে আব্বাস মিয়ার বাকবিতণ্ডা শুরু হয়। এসময় দোকানে থাকা লোকজন ও দোকান মালিক মিলে আব্বাস মিয়াকে শান্ত করলেও রেস্টুরেন্টকর্মী রুমনের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে আব্বাস মিয়া তার ছেলেদের ফোনকল দিয়ে ঘটনাস্থলে ঢেকে আনেন। ছেলেরা এসেও রুমনের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন।  এসময় আব্বাস মিয়ার ছেলেরা রুমনকে মারধর করতে থাকেন এবং ছোট ছেলে রোহান তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, রেস্টুরেন্টকর্মী রুমন হত্যান ঘটনায় পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান আসামি আব্বাসকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।