Home Blog Page 177

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে জৈন্তাপুরে জনসভা

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে ১৬ জুলাই (বুধবার) বিকাল ৩টায় হীরাদেবী ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক বিশাল জনসভা।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ ও সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মুজিবুর রহমান,নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল ,জেলা জাসাসের সদস্য সচিব এইচ এম রায়হান,সিলেট মহানগর কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সহ-সভাপতি মুহিবুল হক মুহিব,সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী এবং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর ও সম্পাদক হুমায়ুন কবির খান, জৈন্তাপুর ইউনিয়নের সম্পাদক জালাল উদ্দিন, চারিকাটা ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন ও সম্পাদক হাফিজ জালাল উদ্দিন, দরবস্ত ইউনিয়নের সভাপতি কুদরত উল্লাহ ও সম্পাদক মুসলিম আলী, ফতেপুর ইউনিয়নের সভাপতি আব্দুল হক, চিকনাগুল ইউনিয়নের সভাপতি তেরা মিয়া ও সম্পাদক মছদ্দর আলীসহ জেলা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন, কৃষক দলের সভাপতি এবি এম জাকারিয়া, সম্পাদক আল মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ,যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ,সেলিম আহমদ,আব্দুর রব দুলাল,দুলাল আহমদ,নুরুল হক, ইয়াজুল,নুরুল আমিন (মেম্বার), সদস্য রাসেল,জব্বার,হাসনাত,মুক্তাদির, সাহেদ আহমদ,বাবর,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খছরু,যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ, নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম,সহ সভাপতি রাসেল আহমদ রাওয়ান ও সম্পাদক রায়হান আহমদ।

বক্তারা বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে।

তারা বলেন, রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথেই থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন জোরদার করা হবে।

বক্তারা আরও জানান, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তাই ৩১ দফা দাবির প্রতি গণসমর্থন দিন দিন বাড়ছে। এই দাবিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরে আসবে।

গোপালগঞ্জে হামলা–সংঘর্ষের ঘটনায় আটক ১৪

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবারের (১৬ জুলাই) সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তার থানায় মোট ১৪ জন আটক আছেন। বুধবার রাত তিনটার দিকে যৌথ বাহিনী তাঁদের থানায় হস্তান্তর করে। আপাতত শহরের পরিবেশ শান্ত আছে।


এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে আওয়ামী লীগ : নাহিদ ইসলাম

0

আধুনিক ডেস্ক ::

‘আমরা কোন দিন কোন জেলায় যাব, এটা আগে থেকেই ঠিক করা ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আমাদের ওপর হামলা করেছে। গণ–অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করে তারা।’বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে নয়টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে গাড়িবহর নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে খুলনা শহরে ঢোকেন। এর আগে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির পথসভা শেষ হওয়ার পর আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এর আগে পথসভাস্থলে হামলা, পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটে।

হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় খুলনায় এসেছেন জানিয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গোপালগঞ্জের মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলাম। সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভাবনা কী, তা জানাতে গিয়েছিলাম। সমাবেশ সফল হয়েছে। সেখান থেকে আমরা মাদারীপুরের দিকে যাওয়ার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়।’

আওয়ামী লীগের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এরা যে জঙ্গিতে রূপান্তরিত হয়েছে, তা দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে। ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। নিষিদ্ধঘোষিত সংগঠনসহ যাদের নামে মামলা হয়েছে, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন।’

নাহিদ ইসলাম জানান, আজকের ঘটনার কারণে মাদারীপুর ও শরীয়তপুর পথসভা স্থগিত করা হয়েছে। তবে কাল বৃহস্পতিবার ফরিদপুরের পূর্বনির্ধারিত কর্মসূচি হবে। দেশের প্রতিটি জেলাতেই তাঁদের কর্মসূচি হবে। যত বাধাবিপত্তি, হত্যাচেষ্টা চলুক, এনসিপির পথসভা থামাবে না। তিনি জানান, আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।

শ্রীলঙ্কার মাটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ সিরিজ জয়

0

স্পোর্টস ডেস্ক ::

শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য হেসেখেলে ছুঁয়ে ফেলল বাংলাদেশ। স্পিনার তিকশানার করা ১৭তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন তাওহিদ হৃদয়। তিনি অপরাজিত ছিলেন ২৫ বলে ২৭ রানে। এই জয়ে টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতল বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতেও এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। বল হাতে যে জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তাঁর ক্যারিয়ারসেরা। ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান। ৪৭ বলে ক্যারিয়ারসেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। মেরেছেন ছয়টি ছক্কা। ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান। সিরিজসেরা হয়েছেন লিটন দাস।

শ্রীলঙ্কায় টেস্ট জিতেছে বাংলাদেশ। একাধিক ওয়ানডে জয়ের কীর্তিও আছে। আছে টি-২০ ম্যাচ জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে বিদায় করে নিদাহাদ ট্রফির ফাইনাল খেলার রেকর্ডও। কিন্তু দীর্ঘ দিন ধরে শ্রীলঙ্কা সফরে কখনও কোনও ফরম্যাটে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষটিতে তানজিদ তামিমের দুরন্ত ফিফটিতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতেছে টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে দারুণ বোলিংয়ে লঙ্কানদের নাগালেই রাখে বাংলাদেশ। টস জিতে প্রথম দুই ওভারেই উইকেট হারানো লঙ্কানরা ৭ উইকেটে ১৩২ রান তুলতে পারে। জবাবে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। তবে ওপেনার তানজিদ তামিম ও তিনে নামা লিটন দাস ৭৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে তুলে নেন। তানজিদ ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলে ২১ বল থাকতে জয় এনে দেন।

শ্রীলঙ্কা ইনিংসের প্রথম ওভারে ওপেনার কুশল মেন্ডিসকে হারায় (৬)। দ্বিতীয় ওভারে তিনে নামা কুশল পেরেরাকে (০) তুলে নেন শেখ মেহেদি। পরে দিনেশ চান্ডিমাল (৪) ও চারিথা আশালঙ্কাকে (৩) সাজঘরে পাঠান ডানহাতি অফ স্পিনার। তিনি সেরা ব্রেক থ্রু দেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে সাজঘরে পাঠিয়ে। নিশাঙ্কা দলের পক্ষে ৩৯ বলে সর্বাধিক ৪৬ রান করেন। তার ব্যাট থেকে চারটি চারের শট আসে।

এছাড়া কামিন্দু মেন্ডিস ১৫ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান ও দাশুন শানাকা ২৫ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

প্রথম ওভারে উইকেট নেওয়া শরিফুল শেষ পর্যন্ত ৪ ওভারে ৫০ রান দেন। মেহেদি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন তিনি। মুস্তাফিজের ৪ ওভার থেকে ১৭ রান নিয়ে ১ উইকেট দেয় লঙ্কানরা। রিশাদ ৪ ওভারে ২০ ও তানজিম সাকিব ২ ওভারে ২৩ রান হজম করেছেন।

বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে পারভেজ ইমনকে হারালেও নতুন বলেই ম্যাচের গতিপথ ঠিক করে ফেলে। লিটন দাস ভালো জুটি গড়ার পথে ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন। তিনি দুটি চার ও একটি ছক্কা মারেন। বাংলাদেশ ৮.৩ ওভারে ৭৪ রান তুলে ফেলে। শুরু থেকে চোখ ধাঁধাঁনো ছক্কা তুলতে থাকা তানজিদ ৪৭ বলে ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি ছয়টি ছক্কা ও একটি চার মারেন। তাকে সঙ্গ দিয়ে তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয়ের ব্যাট থেকে ২৫ বলে ২৭ রান আসে। একটি করে চার ও ছক্কা মারেন তিনি।

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহতের সংখ্যা ৪

0

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১) ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন (২৪)।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস জানান, বুধবার (১৬ জুলাই)  বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা গুলিবিদ্ধ ছিলেন। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় ইমন নামের আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা হয়। পরে সমাবেশ শেষ করে এনসিপি নেতারা বের হলে তাঁদের ঘিরে আবার হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির সমাবেশ ও দলটির নেতাদের ওপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। মঙ্গলবার (১৫ জুলাই) দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা দেওয়া হয়।

দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল: শাবি উপাচার্য

0

শাবি প্রতিনিধি:

বিগত সময়গুলোতে দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরই ফলাফল হিসেবে শিক্ষার্থীদের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে—এমন মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালির মাধ্যমে শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে সকাল ১১টায় মিনি অডিটোরিয়ামে আয়োজন করা হয় ‘জুলাই শহীদ আলোচনা সভা’।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু হবে এটাই স্বাভাবিক। কিন্তু হাসিনার বাহিনী যেভাবে আবু সাঈদকে ন্যূনতম দূরত্ব থেকে গুলি করে হত্যা করেছে, তা ইতিহাসে বিরল। বিগত সময়গুলোতে দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যার ফলেই ঘটেছে শিক্ষার্থীদের জুলাই বিপ্লব।

তিনি আরও বলেন, আগামীতে সততা-নির্ভর বাংলাদেশ গড়তে হবে। দেশের সার্বিক উন্নয়ন সাধন করতে হলে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আমরা শাবিপ্রবিকে টিচিং অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, গত বছরের ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে আবু সাঈদের রক্ত যেভাবে তেজোদ্দীপ্ত হয়ে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়, তা কেউ ভাবেনি। এই আন্দোলন কারও একার ছিল না। সবার সম্মিলিত অংশগ্রহণেই এই বিপ্লব সফল হয়েছে।

শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, যে স্বপ্নকে লালন করে এই বিপ্লব হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি। বিগত সময়ে গণতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠা করে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসবের বিচার হওয়া প্রয়োজন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‘জুলাই শহীদ দিবস উদ্‌যাপন কমিটির’ আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টোরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে জৈন্তাপুরে জনসভা

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (১৬ জুলাই) বিকাল ৩টায় হীরাদেবী ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক বিশাল জনসভা।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ ও সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমদের যৌত পরিচালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মুজিবুর রহমান,নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,জেলা জাসাসের সদস্য সচিব এইচ এম রায়হান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সহ-সভাপতি মুহিবুল হক মুহিব,সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী এবং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর ও সম্পাদক হুমায়ুন কবির খান, জৈন্তাপুর ইউনিয়নের সম্পাদক জালাল উদ্দিন, চারিকাটা ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন ও সম্পাদক হাফিজ জালাল উদ্দিন, দরবস্ত ইউনিয়নের সভাপতি কুদরত উল্লাহ ও সম্পাদক মুসলিম আলী, ফতেপুর ইউনিয়নের সভাপতি আব্দুল হক, চিকনাগুল ইউনিয়নের সভাপতি তেরা মিয়া ও সম্পাদক মছদ্দর আলীসহ জেলা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, কৃষক দলের সভাপতি এবি এম জাকারিয়া, সম্পাদক আল মামুন, যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ,যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ,সেলিম আহমদ, দুলাল আহমদ,নুরুল হক, ইয়াজুল,নুরুল আমিন (মেম্বার), সদস্য রাসেল,জব্বার,হাসনাত,বাবর,উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক রায়হান আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খছরু,যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ, নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ রাওয়ান ও ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম ও সম্পাদক রায়হান আহমদ।

বক্তারা বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে।

তারা বলেন, রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথেই থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন জোরদার করা হবে।

বক্তারা আরও জানান, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তাই ৩১ দফা দাবির প্রতি গণসমর্থন দিন দিন বাড়ছে। এই দাবিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরে আসবে।

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩, কারফিউ জারি

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০)।


গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অস্ত্রোপচার চলছে। ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় বলা হয়, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা হয়। পরে সমাবেশ শেষ করে এনসিপি নেতারা বের হলে তাঁদের ঘিরে আবার হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির সমাবেশ ও দলটির নেতাদের ওপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। মঙ্গলবার (১৫ জুলাই) দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা দেওয়া হয়।

সিলেট-সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৫৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

0

আধুনিক ডেস্ক ::

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৫৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ জুলাই) সকালে সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটরাই এলাকায় ৭টি পরিবারের ১৯ জনকে আটক করে বিজিবি। তাঁদের সীমান্তের ভারতীয় অংশে জড়ো করে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে ৫ পুরুষ, ৯ নারী ও ৫ জন শিশু আছে। তাঁদের মধ্যে ১৭ জন নিজেদের নড়াইলের বাসিন্দা বলে দাবি করেছেন। অন্য দুজন কুষ্টিয়া ও খুলনার বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, বিজিবির সঙ্গে যোগাযোগ হয়েছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান।

এদিকে জৈন্তাপুরের শ্রীপুর রাংপানি এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে বিজিবি। তাঁদের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী ও তিন শিশু আছে। তাঁদের জৈন্তাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা ৯ পরিবারের সদস্য। তাঁদের মধ্যে পাঁচজন যশোর; হবিগঞ্জ, নরসিংদী, সিলেট ও সাতক্ষীরার একজন করে চারজন এবং নড়াইল ও বরিশালের দুজন করে চারজন বাসিন্দা বলে দাবি করেছেন।

সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাঁরা বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মো. বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকুট সীমান্তে আজ বুধবার সকালে আরও ২১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আটটি পরিবারের ২১ জন আছেন। তাঁদের মধ্যে ৪ পুরুষ, ১৫ নারী ও ২টি শিশু আছে। তাঁরা জানায়, সিলেটে ৩, যশোরে ৫, নড়াইলে ৪ ও সাতক্ষীরায় ৮ জনের বাড়ি।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত দিয়ে পাঠানোর পর সঙ্গে সঙ্গেই তাঁদের আটক করেছে বিজিবি। তাঁদের ছাতক থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতা-কর্মীদের ঘিরে হামলা, ১৪৪ ধারা জারি

0

আধুনিক ডেস্ক ::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে শহরের পৌর পার্কে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ঘিরে হামলা চালান। তাঁরা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর জেলায় ১৪৪ ধারা জারি করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান

হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের (এনসিপি) বলা হয়েছিল, সবকিছু ঠিক আছে। কিন্তু তাঁরা সমাবেশস্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই।

এর আগে বেলা পৌনে দুইটার দিকে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায়। সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান, তাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেছিলেন।

ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এনসিপির নেতা-কর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। বেলা ২টা ৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশ করে এনসিপি। সমাবেশ শেষে এনসিপির নেতা–কর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে।

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। মঙ্গলবার (১৪ জুলাই) দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা দেওয়া হয়।

এই পদযাত্রাকে ঘিরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কংশুরে ইউএনওর গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তাঁর গাড়ির চালক আহত হন।

ইউএনও এম রাকিবুল হাসান বলেন, ‘এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকায় পরিদর্শনে যাই। সেখান থেকে ফেরার পথে কংশুরে পৌঁছালে, একদল লোক আমাদের গাড়িতে হামলা করে। গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন।’