Home Blog Page 167

শাবিতে ভোক্তা অধিদপ্তরের বাস্তবতা, চ্যালেঞ্জসমূহ বিষয়ক সেমিনার

0

শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে “ভোক্তার অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জসমূহ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের সেমিনারের আয়োজন ভোক্তা অধিকারের সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দেয় এবং প্রয়োজনীয় সমাধানের পথ উন্মোচিত করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ এবং সময়োপযোগী সংশোধন এখন সময়ের দাবি। পাশাপাশি আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা পরিশ্রম করি, উপার্জন করি যাতে সুস্থভাবে বাঁচতে পারি, ভালো খাবার খেতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পাওয়াও যেন এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হোটেল ও রেস্তোরাঁগুলোতে নিয়মিত অভিযান চালানো হয়, জরিমানাও করা হয়; কিন্তু বাস্তবে তার সুফল আমরা খুব কমই দেখতে পাই।”

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, “আমরা সবাই কোনো না কোনোভাবে ভোক্তা। একজন ভোক্তা হিসেবে ভোক্তা-অধিকার সম্পর্কিত মৌলিক বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক। একদিন দেশের প্রতিটি মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং তা কার্যকরভাবে প্রতিষ্ঠিত হবে।”

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। আলোচক ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি তাঁর প্রবন্ধে বাংলাদেশে প্রচলিত বাজার পরিস্থিতি, ভোক্তা অধিকারের বাস্তবতা, ব্যত্যয়ের প্রকৃতি, রাষ্ট্রকাঠামোর অভ্যন্তরীণ ও মৌলিক অস্পষ্টতা, ভোক্তা অধিকার সুরক্ষার বিশ্বচিত্র, দেশে ভোক্তা অধিকারের আইনি বিধান ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেন। মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

পরিবেশ সংরক্ষণে জৈন্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার অন্যতম পর্যটন এলাকা ডিবির হাওর লাল শাপলা বিল সংলগ্ন খাস জমিতে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উদ্বোধনী আয়োজনে খাস জমিতে সুপারী গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, ডিবির হাওর মৌজায় ১৩.৬৯ একর খাস জমিতে প্রায় ৬ হাজার সুপারী গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক (উপ-সচীব) সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) পদ্মসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারজানা আক্তার মিতা, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনীসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ, সারী বিট রেঞ্জ কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসক ও অতিথি বৃন্দ রোপিত চারাগুলোর স্থান ঘুরে দেখেন এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তরুছায়া প্রকল্পের অন্যতম সমন্বয়ক ও সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির সামাজিক বনায়ন, গাছ পরিচর্যা এবং স্থানীয় জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে একাধিক প্রস্তাবনা উপস্থাপন করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক জানান, সিলেট জেলায় দুই লাখ বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে জৈন্তাপুরে এ কর্মসূচী শুরু হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রতি উপজেলায় ১০ হাজার করে ১ লাখ ৩০ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে এবং এই কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।

ডিবির হাওর ও লাল শাপলা বিলকে কেন্দ্র করে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথাও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, পর্যটকদের সুবিধার্থে এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, রেস্টরুম নির্মাণ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।

জৈন্তাপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস কার্যক্রমে সেরা শিক্ষার্থীদের সম্মাননা

0

জৈন্তাপুর প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI), এসইডিপি স্কিমের আওতায় সিলেটের জৈন্তাপুরে আয়োজিত হয়েছে এক গৌরবময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (২৯ জুলাই) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-সেসিপি) কাওছার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) অভিজিৎ কুমার পাল।

একাডেমিক পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার এবং তৈয়ব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন, উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী আহবাব হোসেন (খরিল নিজামুল উলুম মাদ্রাসা, চাকতা), এবং গীতা পাঠ করেন মাওলানা আব্দুল লতিফ জুলেখা স্কুলের শিক্ষিকা অঞ্চনা দেবী।

শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক মামুনুর রশীদ বেলাল ও জালাল উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, অধ্যবসায় এবং উচ্চতর সাফল্যের প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৩২ জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পারফরমার হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আবুল হাসান, আরিফ বীন নুরুল, আহবাব, শিফা, মাহদিয়া, ফারহানা, হাজিরা, শাহরিয়ার, শরিফ, জান্নাতুল, সুমি, মাহফুজ, তাহমিদুর, সাদিয়া, শারমিন, লিমা জাকিয়া, মুবাশ্বিরা, মাহমুদুল, সেলিনা, সুমা, শাহাদাত, প্রান্ত দে, বিজয়, জুলফা, ফারজানা, সালমান, এহসান, মাশরুফা, জয়া রাণী, তাহের, আসমা ও হালিম।

শিক্ষা মন্ত্রণালয়ের এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্স মূল্যায়ন করে স্বীকৃতি প্রদান শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা আয়োজন শিক্ষার গুণগত মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে।

দরবস্ত ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

0

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-সেসিপি) কাওছার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) অভিজিৎ কুমার পাল।

একাডেমিক পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার এবং তৈয়ব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন, উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী আহবাব হোসেন (খরিল নিজামুল উলুম মাদ্রাসা, চাকতা), এবং গীতা পাঠ করেন মাওলানা আব্দুল লতিফ জুলেখা স্কুলের শিক্ষিকা অঞ্চনা দেবী।

শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক মামুনুর রশীদ বেলাল ও জালাল উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, অধ্যবসায় এবং উচ্চতর সাফল্যের প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৩২ জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পারফরমার হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আবুল হাসান, আরিফ বীন নুরুল, আহবাব, শিফা, মাহদিয়া, ফারহানা, হাজিরা, শাহরিয়ার, শরিফ, জান্নাতুল, সুমি, মাহফুজ, তাহমিদুর, সাদিয়া, শারমিন, লিমা জাকিয়া, মুবাশ্বিরা, মাহমুদুল, সেলিনা, সুমা, শাহাদাত, প্রান্ত দে, বিজয়, জুলফা, ফারজানা, সালমান, এহসান, মাশরুফা, জয়া রাণী, তাহের, আসমা ও হালিম।

শিক্ষা মন্ত্রণালয়ের এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্স মূল্যায়ন করে স্বীকৃতি প্রদান শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা আয়োজন শিক্ষার গুণগত মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে।

১১ দিনের ‘বিশেষ সতর্কতা’, সিলেটে অ্যাকশনে পুলিশ

0

আধুনিক রিপোর্ট ::

সারাদেশে ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সতর্কতা মঙ্গলবার (২৯ জুলাই) থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ের ভেতরে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সে কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। আর এই ১১ দিনের ‘বিশেষ সতর্কতার প্রথম দিনে সিলেটে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া( মো. সাইফুল ইসলাম বলেন, সিলেট মেট্রোর সব থানায় থানায় চেকপোস্ট রয়েছে। আর প্রথমদিনে তল্লাসি করে আমরা এখন পর্যন্ত আপত্তিকর কিছু যেমন অবৈধ অস্ত্র, বোমা, বিস্ফোরক এগুলো কিছু পাওয়া যায়নি।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে-বিদেশে ‘ছদ্মবেশে তৎপর’ রয়েছেন দলটির নেতাকর্মীরা। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় সারাদেশে ১১ দিন ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে।
এই সময়ে দলটির কিছু নেতাকর্মী সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই প্রেক্ষাপটে সোমবার (২৮ জুলাই) সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি।

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বুধবার (৩০ জুলাই)। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। এরপর ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১২ আগস্ট। ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২০ আগস্ট। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১২টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ আগস্ট দুপুর ১২টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট বিকেল ৪টায়। এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও ৯ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

দিদারুলের জন্য কাঁদছে নিউইয়র্ক

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসের এক শান্ত পাড়ায় রাত গভীর হলেও মানুষের আনাগোনা থামেনি। আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু আর স্থানীয় মুসলিম কমিউনিটির অনেকে এসেছেন এক তরুণ পুলিশ কর্মকর্তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তার নাম দিদারুল ইসলাম। দিদারুল ছিলেন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একজন অফিসার। তিনি বাংলাদেশ থেকে পাড়ি জমিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রে। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। ৩৬ বছর বয়সী দিদারুল ছিলেন দুই সন্তানের বাবা। তাঁর স্ত্রী এখন অন্তঃসত্ত্বা, তৃতীয় সন্তান আসছে শিগগিরই।

সোমবার (২৮ জুলাই) সকালে ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের একটি বড় ভবনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দিদারুল। সেখানে এক বন্দুকধারী হঠাৎ গুলি ছোড়া শুরু করেন। পুলিশ বলছে, ওই ব্যক্তি লাস ভেগাস থেকে গাড়ি চালিয়ে এসে ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান। এতে চারজন নিহত হন। পরে ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। সবার আগে গুলিতে প্রাণ হারান দিদারুল ইসলাম।

ম্যানহাটনের একটি হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সেখানে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘তিনি মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছিলেন। তিনি নিউইয়র্কারদের রক্ষা করছিলেন। ইউনিফর্মের বাইরেও তিনি ছিলেন আমাদের শহরের গর্ব।’

ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় দিদারুলের একটি দোতলা বাড়ি ছিল। সেখানেই তিনি তাঁর পরিবার আর বাবা–মায়ের সঙ্গে থাকতেন। ওই বাড়িতেই পুলিশের সদস্যরা আসছিলেন। কেউ কেউ ঘরে ঢুকছিলেন, আবার বের হয়ে যাচ্ছিলেন। ঘরের ভেতর থেকে এক শিশুর কান্না শোনা যাচ্ছিল। মসজিদের ইমাম এসেছিলেন পরিবারের পাশে দাঁড়াতে।

এই শহরে উবার চালান, এমন অনেকেই আত্মীয়স্বজনকে নিয়ে আসছিলেন। বাড়ির সামনে পুলিশি পাহারা ছিল। ছোট ছোট বাচ্চারা খেলা করছিল, তারা জানত না কী ভয়ংকর ঘটনা ঘটে গেছে। রাত ১টা পর্যন্ত মানুষ আসছিলেন, সঙ্গে নিয়ে আসছিলেন রান্না করা খাবার।

শোয়েব চৌধুরী নামের ৪৯ বছর বয়সী একজন ভাড়াটে বললেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। তিনি খুবই তরুণ ছিলেন। সকালে আমি তাঁকে দেখেছি আর সন্ধ্যায় শুনি তিনি আর নেই।’

দিদারুলের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু মারজানুল করিম (৩১) বললেন, ‘তিনি নিউইয়র্কের বাংলাদেশি তরুণদের অনেক সাহায্য করতেন। আমি ভেবেছিলাম, উনি সেপ্টেম্বরে আমার বিয়েতে থাকবেন।’

মারজানুল আরও বলেন, ‘উনি বাংলাদেশ থেকে এসেছিলেন, প্রথমে একটা স্কুলে নিরাপত্তা রক্ষার চাকরি করতেন। এরপর পুলিশে যোগ দেন। আমার মা একদিন বলেছিলেন, “পুলিশের কাজ তো অনেক ঝুঁকির, তুমি নিরাপদ চাকরি ছেড়ে এলে কেন?” উনি মাকে বলেছিলেন, “আমি এমন কিছু করতে চাই, যাতে আমার পরিবার গর্ব করতে পারে।”’

দিদারুল এলাকায় প্রায় সবারই পরিচিত ছিলেন। মসজিদে নিয়মিত যেতেন। অনেকে যখন চাকরি খুঁজতেন, উনি তাঁদের বলতেন, ট্রাফিক এজেন্ট হিসেবে পুলিশে যোগ দিতে। কারণ, এই কাজ অপেক্ষাকৃত নিরাপদ। তবে নিজের কাজ সম্পর্কে তেমন কিছু বলতেন না।

দিদারুলের শ্যালক সালমান আহমেদ বলেন, ‘আমরা ভাবতাম, তিনি এমন জায়গায় কাজ করেন, যেখানে বেশি ঝুঁকি নেই। তিনি সব সময় শান্ত থাকতেন। কাজটা খুব ভালোবাসতেন। কিন্তু কখনো ভাবিনি, এমন কিছু ঘটতে পারে।’

সন্ধ্যার নামাজের পর আরও অনেকে এসেছেন দোয়া করতে। পাশের বাড়ির প্রতিবেশী এম ডি শাহজাদা বলেন, ‘গত বছর হজ করে এসে উনি আমাকে একটা নামাজের জায়নামাজ উপহার দিয়েছিলেন। এটা তাঁর জন্য গর্বের বিষয় ছিল। ওই হজ করার সময়ই তিনি ছুটি নিয়েছিলেন।’

করিম বলেন, ‘দিদারুল নিউইয়র্কে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বাড়ি কিনেছিলেন, পুলিশে ভালো চাকরি পেয়েছিলেন। অনেকেই ওকে দেখিয়ে বলত, “কীভাবে এমন করো?” তখন তিনি বলতেন, “এলাকার মানুষের সেবা করো, তাহলে তুমিও সফল হবে।”

করিম আরও বলেন, ‘পুলিশের পেশায় ঝুঁকি আছে। কিন্তু দিদারুল একজন বীরের মতো মারা গেছেন। তিনি সব সময় বলতেন, ‘একদিন না একদিন সবাইকে কোনো না কোনোভাবে মরতেই হবে।’ হয়তো এটাই ছিল তাঁর বিদায়ের পথ।’

জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণপদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এটি সঠিক কাজ বলে মনে করছে না দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন, ‘আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না। মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে এ কথা বলেন জাবেদ রাসিন। তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রশ্নে আলোচনায় ‘র‍্যাঙ্ক চয়েস’ পদ্ধতি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছিল বলে জানান জাবেদ রাসিন। তিনি বলেন, এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্যকে যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন। তিনি আরও বলেন, আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া।

এনসিপির এই নেতা জানান, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মৌলিক সংস্কার ছাড়া ‘ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়’, সেগুলোর যদি বাস্তবায়ন না হয়, তবে জুলাই সনদে সই করা হবে কি না, তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবারের আলোচনায় অংশ নেয় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত আছেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

মানুষের প্রয়োজনে না এলে সেই সংস্কার কাজে আসবে না: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম যদি মানুষের প্রয়োজনে না আসে, শিশুদের ভবিষ্যৎ নির্মাণ করতে না পারে, শিশুদের জন্য নিরাপদ জীবন গড়ে দিতে না পারে, তাহলে সে সংস্কার কোনো কাজে আসবে না। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ মাঠে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।

আমরা বিএনপি পরিবার আর মায়ের ডাক যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে গুমের শিকার বিভিন্ন ব্যক্তি ও জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ হওয়া শিশুদের পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করেছিলাম, পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার শিশুদের (গুমের শিকার ব্যক্তিদের সন্তান) পুনর্বাসনের জন্য একটি স্পেশাল সেল গঠন করবে। অত্যন্ত দুঃখের বিষয়, কাজটি হয়নি। আশা করব, দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার তাদের জন্য কিছু করবে।’

অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘একটি কমিশন করা হয়েছে। এই কমিশন এখন পর্যন্ত একটা রিপোর্ট নাকি করেছে। কিন্তু তাদের এই যে খোঁজ করা, এ বিষয়ে খুব বেশি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে হয় না।’

গুমের শিকার ব্যক্তিদের নিয়ে আয়োজিত কোনো অনুষ্ঠানে এলে ‘ভারাক্রান্ত হন’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এ পরিবারগুলো যে ত্যাগ স্বীকার করেছে, আমরা কিন্তু সেই ত্যাগ অনেকেই করতে পারিনি। যখন মঞ্চে দাঁড়িয়ে শিশুদের বলতে শুনি যে আমি আমার বাবাকে দেখতে চাই, বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই, তখন আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না।’

পটপরিবর্তনের পর শিশুদের জন্য তেমন কিছু করা হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা অনেকেই বড় বড় পদে বসে গেছি। অনেকে মন্ত্রী হয়েছি, বড় কর্মকর্তা হয়েছি, অনেকে বড় বড় ব্যবসা নিয়েও এগিয়ে যাচ্ছি। কিন্তু এই শিশুদের কথা ঠিক সেইভাবে সামনের দিকে আনতে পারিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি এটুকু কথা দিতে পারি, জনগণের ভোটে যদি আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করি, তাহলে আমাদের নেতা তারেক রহমান কথা দিয়েছেন, এই শিশুদের পুনর্বাসনের কাজ করবেন, আমরা সেই কথাটা আবারও উচ্চারণ করতে চাই।’

অনুষ্ঠানে অংশ নেন গুমের শিকার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী। তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি থেকে শিশুদের বাইরে রাখা হয় বলে আমরা জানি। কিন্তু গত ফ্যাসিস্ট আমলে গুম হওয়া পরিবারের শিশুরা অসহ্য মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।’

জুলাই গণ–অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় শহীদ শিশু জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন বলেন, ‘জুলাই–আগস্টে ১৪১ শিশু মারা গেছে। অন্তর্বর্তী সরকার এসব শিশুর জন্য কিছু করেনি। আমি চাই, সারা দেশ শহীদ শিশুদের চিনুক।’

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার নুর হোসেনের মেয়ে নাবিলা নুর বলেন, ‘যারা জুলাইয়ে আন্দোলন করেছে, তাদের আন্দোলন স্বার্থক। কারণ, হাসিনা এখন দেশে নেই। কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমি বাবাকে পাইনি। বাবাকে গুম করার একটাই কারণ ছিল, তিনি বিএনপি করতেন।’

শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার কায়সার হোসেনের মেয়ে লামিয়া আক্তার বলেন, ‘১২ বছর হলো আমি বাবাকে দেখি না। বাবাকে নিয়ে যাওয়ার সময় তিনি একটু পানি চেয়েছিলেন, সেটাও দেওয়া হয়নি। আমরা রাস্তার ধারে ধারে খুঁজছি, ৫ আগস্টের পরও খুঁজছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার বাবাসহ গুমের শিকার সবার খোঁজ চাই।’

মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম বলেন, ‘হাসিনার ফ্যাসিজমের ব্যাপ্তি অনেক বড় ছিল। যারা পিতা–মাতাকে হারিয়েছেন, আমাদের কষ্টের জায়গা এক। তাই আমরা একসঙ্গে হয়েছি।’

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসানসহ গুমের শিকার বিভিন্ন ব্যক্তির পরিবারের সদস্যরা।

আসাম থেকে মুসলিমদের উচ্ছেদ ও বিতাড়ন করছে ভারত: রয়টার্স

0

আধুনিক ডেস্ক ::
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতাড়ন করছে ভারত। গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মুসলিমদের লক্ষ্য করে চালানো এই দমন অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঘরবাড়ি হারিয়ে সেসব মানুষরা এখন তাঁবুর নিচে বসবাস করছেন এবং বিতাড়িত হবার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক্সে এ অভিযানের পক্ষে বিভিন্ন সময় সাফাই গেয়েছেন। যদিও রয়টার্সের অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে এরিমধ্যে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের আসাম রাজ্যের গোলপাড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের আসবাব। গুড়িয়ে দেয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের ঘরবাড়ি। জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বাড়িগুলোর বাসিন্দাদের। এরপর একটি কোণে নীল ত্রিপল দিয়ে তৈরি এসব অস্থায়ী আশ্রয়ে ঠাঁই নিয়েছেন শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশু।

আসামে আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আসামে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতাড়ন করছে ভারত। গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আসামের বাসিন্দা শাহ জামাল হুসাইন আক্ষেপ নিয়ে জানালেন তাদের ঘরবাড়ি ভেঙে দেয়া হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সাহায্য পাননি। তিনি বলেন, তারা আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে এবং তারপর আমরা এই ক্যাম্পে এসে আশ্রয় নিয়েছি। সরকার আমাদের সাথে যোগাযোগ করেনি, প্রশাসনের কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি। আমরা সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাইনি।

আসামের আরেক বাসিন্দা জাবেদুল ইসলাম জানান, মুসলিম হওয়ার কারণেই তাদের ওপর এসব অভিযোগ আনা হচ্ছে। তিনি বলেন, গরুর মাংস, মন্দির, মসজিদ, মুসলিম এগুলো কথা বলেই তারা আমাদের বাংলাদেশি বলে… এত জঘন্য কার্যকলাপ… আমাদের উপর যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি কোনও বাংলাদেশি থেকে থাকে, আমরা চাই সরকার তাদের বিতাড়িত করুক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন সরকারের চলমান অভিযান কেবল মুসলিমদের লক্ষ্য করেই চালানো হচ্ছে, যা ইতোমধ্যে বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন, “বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কে হুমকির মুখে ফেলছে।

যদিও উচ্ছেদ হওয়ার বাসিন্দাদের বলছেন তাদের কাছে নাগরিকত্ব প্রমাণের সকল নথিই রয়েছে। তারা বলেন, ওরা বলে আমরা বাংলাদেশি, আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ আছে। আমাদের বাবা, দাদা, কাকাদের নাগরিকত্বের প্রমাণ আছে। আমাদের কাছে সব পুরোনো নথি আছে… ওরা কতগুলো নথি চায়?

গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে জার্মান সরকারে মতবিরোধগাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে জার্মান সরকারে মতবিরোধ
রাজ্যের সরকারি তথ্য বলছে, মাত্র গত এক মাসেই আসামের পাঁচটি এলাকায় প্রায় ৩ হাজার ৪০০ মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০১৬-২০২১ মেয়াদে প্রায় ৪ হাজার ৭০০ পরিবার উচ্ছেদের শিকার হয়েছিল। মানবাধিকারকর্মীরা বলছেন, এদের মধ্যে অনেকেই ভুলভাবে ‘বিদেশি’ তকমা পেয়েছেন এবং তারা আর্থিকভাবে এতটাই দুর্বল যে আইনি লড়াই চালিয়ে যেতে পারেন না।