Home Blog Page 147

জাফলং সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকা থেকে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ভোরে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১ টায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার কাটারী নামক সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

এসময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভোর ৬ টায় তল্লাশী অভিযানের মাধ্যমে উক্ত স্থান হতে ভারতীয় অবৈধ ৪টি এয়ার গান উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফট্যানান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এয়ার গানগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এই ধরনের অভিযান চলমান রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপি নেতার হাতাহাতি

0

আধুনিক ডেস্ক ::

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে দুপক্ষই উত্তেজিত হয়ে পড়ে। এ সময় হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রোববার যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩।শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। অন্যদিকে বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

আতাউল্লাহ নামে একজন নিজেকে এনসিপির নেতা দাবি করে শুনানি চলাকালে তার ওপর হামলার অভিযোগ করেন। সীমানা নিয়ে এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

শুনানিতে অংশ নেওয়া খসড়ার বিপক্ষে থাকারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন— বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। তারা বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে দেড় হাজারের বেশি দাবি-আপত্তির আবেদন জমা হয় নির্বাচন কমিশনে। এসব আবেদন নিয়ে রোববার থেকে শুনানি শুরু হয়েছে। এই শুনানি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

0

আধুনিক ডেস্ক ::

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত তিন সমস্যার দুইবার সমাধান হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, ‘অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিস্পত্তি হয়েছে। আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ এ, আরেকবার ২০০০ এর শুরুতে।’

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানির প্রত্যাবাসন, সম্পদের হিস্যা, ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানের ঘূর্ণিঝড়ের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা পরিশোধের মতো বিষয়গুলোর সুরাহা করা জরুরি বলে মনে করে ঢাকা।

রোববার সকালে ইসহাক দার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। পরে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পাকিস্তানের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইসহাক দারের উপস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ), একটি কর্মসূচি (প্রোগ্রাম) সই হয়েছে। এগুলো হচ্ছে- দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, সাংস্কৃতিক বিনিময় নিয়ে সমঝোতা, দুদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সমঝোতা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যৌথ গ্রুপ গঠন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের স্ট্র্যাটেজিক স্টাডিজ-সংক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা, বাংলাদেশ সংবাদ সংস্থা ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা, দুদেশের পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ সংস্থা এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক।

দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসেন ইসহাক দার। ইসহাক দার তাঁর ঢাকা সফরের প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে তিনি রাজনৈতিক পরিসরসহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক জোরদার করার বিষয়ে তিনি পাকিস্তানের অঙ্গীকার ব্যক্ত করেন।

জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন সিলেটের নতুন ডিসি

0

বিয়ানীবাজার প্রতিনিধি ::

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রোবিবার (২৪ আগস্ট) সকালে তিনি বিয়ানীবাজার উপজেলায় শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রোববার সকালে প্রথমে তিনি কাকুরার মান্দার গ্রামে সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে ডিসি সারওয়ার আলম বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তারা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ। এ সময় তিনি আশ্বাস দেন, প্রশাসন সর্বদা শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাঁদের প্রতি সম্মান ও যত্নের কোনো ঘাটতি থাকবে না।

দাফনের ১৫ দিন পর জীবিত ফিরে এল ‘মৃত’ কিশোর

0

সিলেটের ওসমানীনগরে রবিউল ইসলাম (১৪) নামের এক কিশোরকে ‘মৃত’ হিসেবে শনাক্ত করে দাফন করেছিল তার পরিবার। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছিলেন। তবে ১৫ দিন পর ওই কিশোর পরিবারের কাছে জীবিত ফিরে এসেছে। পরিবারের সদস্যদের নিয়ে থানায় হাজির হয়ে তার জানানও দেয় রবিউল। শনিবার (২৩ আগস্ট) আদালতে হাজির জবানবন্দি দেয় রবিউল। রবিউল ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে। সে স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করত। গত ২৬ জুলাই সেখান থেকে নিখোঁজ হয়েছিল সে।

৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে স্বজনেরা সেখানে যান। লাশটি রবিউলের বলে শনাক্ত করে স্বজনেরা বাড়িতে নিয়ে যান। ৬ আগস্ট দাফন সম্পন্ন হয়। এর দুই দিন পর ৮ আগস্ট রবিউলের মা পারুল বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ওসমানীনগরের গোয়ালাবাজারের বগুড়া রেস্তোরাঁর মালিক বুলবুল মিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালে পরিবার রবিউলের সন্ধান পায় হবিগঞ্জের নবীগঞ্জে। শুক্রবার (২২ আগস্ট) তাকে নিয়ে কুলাউড়া থানায় হাজির হয় তারা। শনিবার রবিউলকে আদালতে হাজির করা হলে সে জবানবন্দি দেয়। সেখানে সে বলে, সে নিখোঁজ হয়নি; বরং ইচ্ছা করে আগের রেস্তোরাঁর কাজ ছেড়ে অন্যত্র কাজ নিয়েছিল। পরে নবীগঞ্জে গেলে পরিবার তার খোঁজ পায়। আদালতের নির্দেশে রবিউলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, যাকে রবিউল ভেবে দাফন করা হয়েছিল, সেই লাশের সুরতহাল ও অপমৃত্যুর মামলা এখনো থানায় আছে। ওই লাশের বিষয়ে কিছু জানা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের সন্ধান পাওয়া গেলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাদাপাথরে লুটপাটের ঘটনায় তদন্ত করবে বিজিবিও

0

আধুনিক রিপোর্ট

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এ ঘটনায় বিজিবির দায়িত্বে কোনও অবহেলা আছে কিনা খতিয়ে দেখতে সদর দফতরের উচ্চ পর্যায়ের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে লালাখাল এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সাদাপাথর লুটপাটে জড়িত মহল বিজিবি সম্পর্কে নানা ধরনের অপতথ্য প্রচার করছে। কিন্তু সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে। এ কারণেই বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৩০০ গজের মধ্যে এলাকাগুলো থেকে পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক লুটপাটের পর বিজিবি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে গত দুই মাসে পাথর চুরিতে ব্যবহৃত ৬ শতাধিক বারকি নৌকা জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

জৈন্তাপুর ও লালাখাল এলাকায় বালু ও পাথরের অবাধ লুটপাট বন্ধে বিজিবি’র কঠোর অবস্থান

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও লালাখাল এলাকায় জাতীয় সম্পদ বালু ও পাথরের অবাধ লুটপাট বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান বজায় রেখেছে।
শনিবার (২৩ আগস্ট) লালাখাল বিওপিতে সাংবাদিকদের ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘নিয়মিত টহল ও বিশেষ অভিযানের কারণেই এ এলাকায় বর্তমানে কোনো অবৈধ বালু-পাথর উত্তোলন হচ্ছে না। বিজিবির উপস্থিতির ফলে সীমান্তঘেঁষা এসব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্পট এখনও পর্যটকদের জন্য সুরক্ষিত রয়েছে।’
তিনি জানান, ‘ভোলাগঞ্জ সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি ও জৈন্তাপুরসহ বিভিন্ন এলাকায় শূন্যরেখা থেকে আনুমানিক ৩০০ গজ পর্যন্ত এখনও বিপুল পরিমাণ পাথর অক্ষত আছে। ফলে পর্যটকরা নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন। একইভাবে লালাখাল এলাকায় বিজিবির টহল অব্যাহত থাকায় আসন্ন শীত মৌসুমেও পর্যটকরা নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করতে পারবেন।’
অধিনায়ক জানান, ‘শুধুমাত্র গত চার মাসে বিজিবি প্রায় চারশ’ থেকে ছয়শ’ অবৈধ বালু-পাথরবাহী নৌকা আটক করেছে। শুধু লালাখাল নয়, ভোলাগঞ্জ সাদাপাথর অঞ্চল থেকেও অসংখ্য নৌকা জব্দ করা হয়েছে। এসব অভিযানে গভীর রাতেও বিজিবি সদস্যরা জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছেন, যেখানে অনেকেই আহত হয়েছেন। তারপরও দায়িত্বের জায়গা থেকে তারা পিছপা হন নি।’
অবৈধ পাথর ও বালু পাচারে কারা জড়িত-এ প্রসঙ্গে তিনি জানান, ‘সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে এবং বিজিবি তাদের নিয়মিত সহযোগিতা করছে। সদর দপ্তর থেকেও তদন্ত টিম কাজ করছে। প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণ আমাদের পাশে থাকলে দেশের সম্পদ কখনও অবৈধভাবে লুটপাট হতে পারবে না। বিজিবির এ দৃঢ় অবস্থান স্থানীয় জনসাধারণ ও দেশপ্রেমিক মানুষদের আশ্বস্ত করেছে। অবৈধ লুটপাট বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার এ প্রচেষ্টা নিঃসন্দেহে জাতীয় স্বার্থ সংরক্ষণের এক অনন্য নজির। জনসাধারণের প্রত্যাশা, বিজিবির এই অটল অবস্থান ও আত্মত্যাগ দেশের সীমান্ত ও সম্পদকে আগামীতেও সুরক্ষিত রাখবে।’

ছাতকে পুলিশের অভিযানে ভিন্ন মামলার ১৮ আসামী গ্রেফতার

0

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযানে ভিন্ন মামলার ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের নেতৃত্বে ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার ১৫ জন, মাদক মামলার ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনায় অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, এসআই সাদেক, এসআই রাহিম, এসআই মোফাখখারুল, এসআই মঞ্জুরুল, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মহি উদ্দিন ও এএসআই তোহা। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামের করম আলীর ছেলে আমীর আলী (৩৫), তকিপুর গ্রামের রইচ আলীর ছেলে আব্দুল্লা (১৮), আশরাফ আলীর ছেলে সিফাতুল ইসলাম ইমন (১৮), ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাসান (২৪), মতিউর রহমানের ছেলে সাইদুর রহমান (২০), সালামত আলীর ছেলে সালামিন আহমদ (১৮), পেশকার আলীর ছেলে লাহিন আহমদ (১৯), শিবনগর গ্রামের মৃত নুর আলীর ছেলে রুহিতুল ইসলাম নাহিদ (১৮), ফজর আলীর ছেলে কবির আহমদ (২০), দিঘলী গ্রামের কমর আলীর ছেলে মাসুম আহম্মদ (১৮), জগন্নাথপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে রুহুল আমীন (২১), গোবিন্দনগর গ্রামের আতিক মিয়ার ছেলে নাইমুর রহমান (২২), মৃত নাছির আহমের ছেলে কামরান আহমদ (২২), জগন্নাথপুর (তেঘরী) গ্রামের এশাদ আলীর ছেলে জয়নুল আবেদীন (১৮), ছাতক থানার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ফরিজ মিয়ার ছেলে রেদওয়ান হোসেন প্রকাশ রেদওয়ান আহমদ (২৩)। ছাতক থানার নাজপুর জেলার বীরগঞ্জ থানার সুলতানপুর (শেতাবগঞ্জ) গ্রামের শ্রী সুনীল দাসের ছেলে শ্রী সুবাস দাস (১৯), পিতা-শ্রী সুনীল দাস, নোয়ারাই ইউনিয়নের জোড়াপানী গ্রামের তাজুদ আলীর ছেলে
মোঃ জাহাঙ্গীর আলম রফিক (৩১)। পৌরসভার ০৭ নং ওয়ার্ডের মন্ডলীভোগ গ্রামের মোঃ আব্দুর গফ্ফার এর ছেলে ছাতক লাইব্রেরীর প্রোপ্রাইটর মোঃ লালন মিয়া (৩৮)।
গ্রেপ্তারকৃতদের শনিবার (২৩ আগস্ট) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

0

আধুনিক ডেস্ক ::

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ ১২ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ, শনিবার (২৩ আগস্ট) দুপুরে এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত।

অপহৃত জেলেরা হলেন- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। আরেকজনের নাম জানা যায়নি। অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সমকালকে বলেন, ‘নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা সবাই কাজ করছি, যাতে জেলেদের দ্রুত ফেরত আনা সক্ষম হয়।’

নৌকার মালিক সোলতান আহমেদ জানান, তার নৌকায় ১২ জেলে সাগরে মাছ শিকার যায়। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা আবার ঘাটের উদ্দেশে রওনা করে। এসময় আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এর স্থায়ী সমাধান হওয়া দরকার।

এদিকে বিজিবি বলছে, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৩০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহৃত হন ১৫১ জন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়।

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ

0

জৈন্তাপুর প্রতিনিধি ::

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাথর জব্দ করা হয়। এর আগে শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। অভিযান চলাকালে ৪নং বাংলাবাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর দুই হাজার ঘনফুট ও শ্রীপুর চা বাগানের পাশে মজুত করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে জব্দ সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর ও শনিবার ২ হাজার ঘনফুটসহ মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দ করা ২০ হাজার ঘনফুট, বাংলাবাজার এলাকায় আরো সাড়ে ১১ হাজার ঘনফুট জব্দ পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।