Home Blog Page 120

পাকিস্তানকে টানা ৬ ম্যাচে হারিয়ে ভারতের ইতিহাস

0

স্পোর্টস ডেস্ক ::

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টানা প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।

১৭২ রানের লক্ষ্যটা ৭ বল হাতে রেখেই জিতেছে ভারত। টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে ভারত। আগের রেকর্ডটা ১৬০, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে।

রান তাড়ায় ভারতের উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে তুলে ফেলে ১০৫ রান। ফিফটি থেকে ৩ রান দূরে থেকে বিদায় নেন শুবমান গিল। এরপর ৩ ওভারের মধ্যে ১৮ রানে পাকিস্তান ৩ উইকেট তুলে নিয়েছিল। তবে তিলক বর্মা সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নিয়ে যান ভারতকে।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল তারা। দুইশ’ ছোঁয়া দলীয় রানের আশা দিচ্ছিল। কিন্তু মিডল ওর্ডারে উইকেট হারিয়ে ও স্লগে মন্থর ব্যাটিংয়ে রান করতে পারেনি, ৫ উইকেটে ১৭১ রানে আটকে যায় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমে ৯ বলে ১৫ রান করেন ফখর জামান। পরে ওপেনার শাহিবজাদা ফারহান ও তিনে নামা সাইম আইয়ূব ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব ফিরে যান ১৭ বলে ২১ রান করে। এরপরই মোমেন্টাম হারায় পাকিস্তান। হুসেইন তালাত ১১ বলে ১০ রান করেন। ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। দলের রান তখন ১৪.১ ওভারে ১১৫। মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করায় রান কিছুটা বাড়ে।

ভারতের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দিন ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।

আমিনুলের চিঠিকে ‘নোংরামি’ বললেন তামিম

0

স্পোর্টস ডেস্ক ::

‘তিনি নাকি নির্বাচন বোঝেন না। তাহলে এমন চিঠি কীভাবে দিলেন! এই নোংরামিটা করা উচিত নয়। নির্বাচন হবে সুষ্ঠু। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।’ কথাটা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে উদ্দেশ করে বলেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর এই বক্তব্যে পরিষ্কার—৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে তাঁরা দুজন শুধু প্রার্থীই নন, এই নির্বাচন দুজন সাবেক ক্রিকেটারের সম্পর্কটাকে তিক্ততার শেষ সীমায়ও নিয়ে যেতে পারে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফারস্ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি পক্ষ নির্বাচনের জন্য জেলা ও বিভাগের কাউন্সিলরদের নাম পাঠানোয় সরকারি হস্তক্ষেপ ও বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। সেখানেই আমিনুলকে নিয়ে এমন মন্তব্য করেন তামিম।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়নে সরকারি হস্তক্ষেপের অভিযোগে দায় দেওয়া হচ্ছে আমিনুলকে। এটা অবশ্য অনেকটাই ‘ওপেন সিক্রেট’ যে শেষ মুহূর্তে মোহাম্মদ আশরাফুলের জায়গায় ঢাকা বিভাগের কাউন্সিলর হওয়া আমিনুল বিসিবির নির্বাচনে মূলত সরকারদলীয় প্রার্থীই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থন আছে তাঁর প্রতি। পরিচালক নির্বাচিত হলে আমিনুল বিসিবির সভাপতি পদের জন্যও লড়বেন।

অন্যদিকে তামিম ইকবালকে বিএনপির প্রার্থী বলে আরও আগেই উল্লেখ করেছেন বিসিবির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী। তামিমের নির্বাচনী কর্মকাণ্ডেও বিএনপি দলীয়দের সংশ্লিষ্টতা লক্ষণীয়। রোববার যে সংবাদ সম্মেলনে বসে তিনি কাউন্সিলর মনোনয়নে অনিয়মের অভিযোগ তুললেন, সেখানেও বিএনপি নেতা ইশরাক হোসেনসহ তামিমের আশপাশে থাকা সবার রাজনৈতিক পরিচিতি ‘বিএনপির লোক’ হিসেবে। ঘোষণা দিয়ে বলা না হলেও তাই কারও বুঝতে অসুবিধা হচ্ছে না যে তামিম বিএনপির সমর্থন নিয়েই বিসিবির নির্বাচনে নেমেছেন।

এই দুই পক্ষের লড়াইয়ে নির্বাচনী বিতর্কে কেঁপে উঠছে দেশের ক্রিকেট। সংবাদ সম্মেলনে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন রকম চিঠি দিয়ে বিসিবির নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এটি বিসিবির গঠণতন্ত্রের পরিপন্থী।

বিসিবির নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। দুই দফা সময় বাড়িয়ে তা শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা ৬টায়। এর মধ্যে ১৮ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিসিবির কাউন্সিলর হিসেবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের মধ্য থেকে নাম প্রেরণের বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে মানা হয়নি। আগের ফরম বাতিল করে তাই বিসিবি থেকে পাঠানো নতুন ফরম যথাযথভাবে পূরণ করে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে হবে। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিতে যাওয়া তামিম ইকবাল এর প্রতিবাদ করে সংবাদ সম্মেলনে বলেন, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলা ও বিভাগ থেকে যাঁদেরকে কাউন্সিলর করা হয়েছে, তাতে যেন পরিবর্তন না হয়। কাউন্সিলদের নাম পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, ‘যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটিতে যুক্ত করা বা সরিয়ে দেওয়া—এভাবে যদি নির্বাচনটা করতে চান, তাহলে তো এটা নির্বাচন হলো না; সিলেকশন হয়ে যাচ্ছে!’

তামিমের অভিযোগ, সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও নাকি বিসিবির নির্বাচন প্রভাবিত করা চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি খুবই অবাক হয়েছি, ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া! এমন ঘটনা কোনো দিন ঘটতে শুনেছেন? এনএসসির সেক্রেটারি থেকে বিভিন্নজনকে চিঠি দেওয়া হয়েছে, ইন্টারফেয়ার করা হয়েছে। এখানে কী কারণে সরকারের ইন্টারফেয়ার থাকবে!’

দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে অভিযোগগুলো যুব ও ক্রীড়া উপদেষ্টাকে জানানো হয়েছে কি না, জানতে চাইলে তামিমের বক্তব্য, ‘এ ব্যাপারে আমার সঙ্গে ক্রীড়া উপদেষ্টার একবারই কথা হয়েছে। আমি বলেছিলাম, আমি কোনো কিছুই চাই না, একটা জিনিসই চাই—একটা সুষ্ঠু নির্বাচন হোক। এরপর আর এ বিষয়ে কোনো কথা হয়নি।’

পরিচালক রফিকুল ইসলাম বলেন, গঠণতন্ত্র অমান্য করে নির্বাচন করলে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় থাকবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনে করিয়ে দেন, বিসিবির নির্বাচনে সরকারি হস্তক্ষেপ আইসিসির নিষেধাজ্ঞার মতো শাস্তির মুখেও ফেলতে পারে বাংলাদেশের ক্রিকেটকে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অবশ্য এসব অভিযোগের জবাবে দাবি করেছেন, গঠণতন্ত্রের বাইরে তাঁরা কিছুই করছেন না। প্রথম আলোকে তিনি মুঠোফোনে বলেন, ‘আমরা গঠনতন্ত্রের মধ্যেই আছি।’


আমিনুল বরং উল্টো দাবি করেন, বিসিবির গঠণতন্ত্রে কাউন্সিলর হওয়ার জন্য যে যোগ্যতা নির্দিষ্ট করে দেওয়া আছে, জেলা ও বিভাগ থেকে পাঠানো অনেক কাউন্সিলরেরই তা নেই, ‘এমন অনেককে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, যাঁরা সাবেক ক্রিকেটার বা ক্রিকেট সংগঠক নন বলে গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হওয়ার শর্ত পূরণ করেন না।’

কিন্তু আমিনুল নিজেও যেহেতু নির্বাচনে অংশ নেবেন, তাঁর স্বাক্ষরে এ রকম চিঠি পাঠানো ঠিক হলো কি না, জানতে চাইলে সভাপতির ব্যাখ্যা, ‘কাউন্সিলরদের ফরম তো সভাপতির কাছেই আসে। কাজেই এটা সভাপতির এখতিয়ারের মধ্যে পড়ে।’

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-৫

0

ফেরদৌস চৌধুরী রুহেল ::

লাক্কাতুরা মাঠকে বিভাগীয় স্টেডিয়ামকে কীভাবে রূপ দেওয়া যায় তা নিয়ে আহমেদ আরেফ খুবই তৎপর হয়ে উঠেন। নিয়মিতই এ লক্ষ্যে ঢাকা-সিলেট আসা যাওয়া করতে থাকেন। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে দেখা করে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। অর্থমন্ত্রীকে আশ্বাস দেন কি করা যায় তিনি দেখবেন। আরিফ লেগে রইলেন। এর মধ্যে এন টি সি চেয়ারম্যানের সঙ্গেও কয়েক বার  দেখা করেন আরেফ। নিয়মিতই তার কাজের আপডেট জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটিকে অবহিত করতে থাকেন আরেফ।

হঠাৎ ১৯৯৫ সালের শেষের দিকে আমরা আহমেদ আরেফের জানতে পারি অর্থমন্ত্রী তাকে ডেকেছেন ঢাকায় দেখা করার জন্য মাঠের ব্যাপারে কথা বলতে। আমাদের মধ্যে আশার আলো জ্বলে উঠে। আরেফ ঢাকা চলে যান। দুদিন পর আরেফ আমাকে কল করে জানায়, একজন ভিডিও ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে লাক্কাতুরা খেলার মাঠে গিয়ে ভিডিও ধারণ করে রাখার জন্য। আরেফের মনে কী খেলা করছিলো তখনও বুঝতে পারিনি। আমি তার কথামতো  জল্লারপার এলাকার একটি ভিডিও রেকর্ডিংয়ের দোকান থেকে একজন লোক নিয়ে মাঠে হাজির হই। এয়ারপোর্ট থেকে সরাসরি আরেফ লাক্কাতুরা মাঠে চলে আসে। আমাকে  কিছু না বলে ক্যামেরাম্যানকে নিয়ে তখনকার লাক্কাতুরা মাঠের প্রত্যেকটি জায়গার ছবি ধারণ করায়। আরেফ আমার কাছে ভিডিও রেকর্ডের ক্যাসেটটি রেখে দেওয়ার জন্য বলে। কারণ জানতে চাইলে বিস্তারিত কিছু বলেনি। শুধু বিষয়টি বলে কাউকে না জানানোর কথা, প্রয়োজনে আমাকে বলবে। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

জকিগঞ্জে পাঁচ মাস ধরে বন্দিদশায় দিন কাটাচ্ছে এক অসহায় পরিবার

0

জকিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ গ্রামের এক অসহায় পরিবার দীর্ঘ পাঁচ মাস ধরে বন্দিদশায় দিন কাটাচ্ছে। চার সন্তান, বৃদ্ধ অসুস্থ শাশুড়ী মা ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে নিয়ে পরিবারটির কর্তা জেসিমন বেগম এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন একটি পাকা পাঁচফুট উচুঁ প্রাচীরের ভেতরে। তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটির প্রবেশমুখে দেয়াল নির্মাণ করে বন্ধ করে দিয়েছেন পাশের বাড়ির বিত্তশালী বাসিন্দা জকিগঞ্জ শহরের আজিজিয়া সেন্টারের মালিক এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ।

গত জুন মাসে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জকিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ঘটনাটি উত্থাপন করা হলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় বহু গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা জুড়ে তখন ব্যাপক নিন্দার ঝড় ওঠে। কিন্তু তীব্র সমালোচনা ও প্রশাসনিক আশ্বাসের পরও আজ পর্যন্ত প্রায় পরিবারটি তাদের চলাচলের রাস্তা ফিরে পায়নি। উল্টো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রভাবশালীরা জিম্মি পরিবারের কাছে মানসম্মানের ক্ষতিপূরণ দাবি করে বসে। এতে পরিবারটির দুর্দশা আরও বেড়ে যায়। এতে জকিগঞ্জের সাধারণ মানুষও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, এই রাস্তাটি ছিল শত বছরের পুরনো চলাচলের পথ, যেটি দিয়ে গ্রামের বহু মানুষ চলতেন। জেসমিন আক্তারের পরিবারও এ পথ দিয়েই চলত প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু এখন বিত্তশালীরা অসহায় পরিবারটির সঙ্গে যে ধরনের অমানবিক নিষ্ঠুর আচরণ করছে তা দুঃখজনক। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অবরুদ্ধ পরিবারকে চলাচলের রাস্তা দেওয়া।’

জানা গেছে, প্রায় ৬ মাস থেকে জকিগঞ্জ শহরের আজিজিয়া সেন্টারের মালিক এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদের নির্মিত দেয়ালের ভেতরে বন্দি আছেন একজন মানসিক রোগী, বৃদ্ধ নারী ও চার শিক্ষার্থী। এ নিয়ে ভুক্তভোগী জেসিমন বেগম গত ২৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। কিন্তু ইউএনও সরেজমিন পরিদর্শন করেননি। পরে ১ জুলাই উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার পর ইউএনও মো. মাহবুবুর রহমান জকিগঞ্জ থানার ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং প্রভাবশালী এমাদ উদ্দিন ও এনাম আহমদসহ উভয়পক্ষকে তাঁর অফিসে ডেকে আনেন এবং সমঝোতার উদ্যোগ নেন। তবে এই সমঝোতার দায়িত্ব দেওয়া হয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদারকে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে একাধিক বৈঠক করলেও কোন সমাধান হয়নি।

বৈঠকে প্রভাবশালীরা নানা টালবাহানা করে এবং এক পর্যায়ে ইকবাল আহমদ তাপাদারের চাপাচাপিতে প্রভাবশালীরা অমানবিক ও অবান্তর শর্ত জুড়ে দেয় ‘তিনশ টাকার স্ট্যাম্পে চুক্তি’ করে এক বছরের জন্য দেয়ালের এক ফুট ভেঙে চলাচলের সুযোগ দেবে, এক বছর পর আবার রাস্তা বন্ধ করে দেবে। এই অযৌক্তিক ও অনিশ্চিত শর্তে জেসিমনের পরিবার রাজি না হওয়ায় প্রভাবশালীরা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা আর কোনওভাবেই জেসিমনের পরিবারকে রাস্তা দেবে না। পরে জেসিমন পুনরায় ইউএনও’র কাছে সহায়তা চাইলে ইউএনও আবারও বিষয়টি ইকবাল আহমদ তাপাদারের কাছে আপসে পাঠান।

এরমধ্যে গড়িয়ে যায় প্রায় আড়াই মাস কিন্তু কোনভাবেই প্রভাবশালী এমাদ উদ্দিনরা দেয়াল অপসারণ করে রাস্তা দেয়নি। ফলে পরিবারটি গত ৬ মাস ধরে দেয়ালের ভেতরে পুরোপুরি অবরুদ্ধ ও অনেকটা সমাজচুত্য অবস্থায় দিন কাটাচ্ছে।

অবরুদ্ধ ওই পরিবারের বড় মেয়ে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। দীর্ঘদিন ধরে প্রাচীর টপকে স্কুলে যাওয়া সম্ভব না হওয়ায় তার পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ষষ্ঠ শ্রেণির আরেক সন্তান ইতোমধ্যে স্কুল ছেড়ে দিয়েছে। তৃতীয় ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই সন্তানও পড়ালেখা ছেড়ে দেওয়ার পথে। মসজিদ-মক্তবে যেতে পারছেনা। ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দেয়াল টপকে সন্তানরা চলাচলের সময় একাধিকবার গুরুত্বর আহত হয়েছে।

ভুক্তভোগী জেসিমন বলেন, ‘আমার সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষার্থী মেয়ে দীর্ঘদিন স্কুলে যেতে পারছে না, এক ছেলে ইতোমধ্যেই লেখাপড়া ছেড়ে দিয়েছে। বাড়িতে কেউ অসুস্থ হলেও চিকিৎসকের কাছে নেওয়ার রাস্তা নেই। এমনকি কেউ মারা গেলেও খাটিয়া কিভাবে কবরস্থানে নিয়ে যাবো জানি না। আমার সন্তানরা মানসিকভাবেও ভেঙে পড়েছে। আমরা এখনে বাস্তবে সমাজচ্যুত। তিনি প্রশ্ন রেখে বলেন, ৩শ টাকার স্ট্যাম্পে চুক্তি করে এক বছরের জন্য অনিশ্চিত অমানবিক শর্তে এক ফুট দেয়াল ভেঙ্গে রাস্তা দিবে প্রভাবশালীরা। এক বছর পর আবারও বন্ধ করে দেবে! তাহলে আমার স্থায়ী সমাধান হলো কোথায়?’

তিনি অভিযোগ করেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রভাবশালীরা আমাদের ওপর মানসিক নির্যাতন আরও বাড়িয়েছে। তারা নিয়মিত কটূক্তি ও গালাগাল করে। বারবার আমার অসুস্থ স্বামী প্রভাবশালীদের বাড়িতে গিয়ে রাস্তা খুলে দেওয়ার জন্য কাকুতি মিনতি করেছেন চলাচলের রাস্তা দেওয়ার জন্য কিন্তু তারা অপমানিত লাঞ্চিত করে তাড়িয়ে দেয়। প্রভাবশালীদের চাচা মানিক মিয়াও রাস্তা দেওয়ার আশ্বাস দেন কিন্তু পরে বিষয়টি রাস্তা না দিয়েই অপরাগতা স্বীকার করে সরে যান। তিনি অভিযোগ করেন, বাড়ির জায়গার ওপর লোভ পড়ায় প্রভাবশালীরা এতো অমানবিক আচরণ করছে। যাতে আমরা রাস্তা না পেয়ে বাড়িঘর ফেলে চলে যাই।

আজিজিয়া সেন্টারের মালিক এমাদ উদ্দিনের চাচা মানিক মিয়ার সঙ্গে কথা বললে তিনি স্বীকার করেন, একসময় এই রাস্তাটি দিয়ে লিটন আহমদের পরিবার চলাচল করত। পরিবারটি বর্তমানে অবরুদ্ধ অবস্থায় অত্যন্ত অসহায় আছে।” তবে তিনি জানিয়ে দেন, তার ভাতিজারা (এমাদ ও এনাম) এই পরিবারকে রাস্তা দেবে না। বিষয়টি প্রশাসন দেখুক তাতে সমস্যা নেই।

এলাকার প্রবীণ বাসিন্দা নোমান উদ্দিন বলেন, একটি অসহায় পরিবারকে টাকার জোরে বন্দি করে রাখা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের খামখেয়ালিতে পরিবারটি ধ্বংস হয়ে যাচ্ছে। অবিলম্বে পরিবারটিকে জিম্মি দশা থেকে মুক্ত করে চলাচলের রাস্তা ফিরিয়ে দেওয়া উচিত।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সিলেট বিভাগীয় সভাপতি রাকিব আল মাহমুদ বলেন, একটি পরিবারকে সমাজচ্যুত ও অবরুদ্ধ করে রাখা মানে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা। এটি মানবাধিকার লঙ্ঘন এবং দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের উচিত দ্রুত পরিবারটিকে এই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

স্থানীয়দের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে দিতে প্রভাবশালীরা পরিকল্পিতভাবে ৬ মাস ধরে বিভিন্ন কৌশলে সময়ক্ষেপণ করেছে। এমনকি এমাদ উদ্দিনের চাচা মানিক মিয়াও প্রথমদিকে সমাধানের আশ্বাস দেন। কিছুদিন পরে আবার ভাতিজাদের সুওে তিনিও কথা বলেন এবং বিষয়টি এড়িয়ে যান।
জেসমিন আক্তারের স্বামী ইয়াসমিন আহমদ লিটন আক্ষেপ করে বলেন, চার সন্তানের চোখে স্বপ্ন, স্কুলব্যাগ, খাতা সবই আছে। নেই শুধু মুক্ত চলার পথ। স্কুল থেকে ফোন আসে কেন সন্তানরা ক্লাসে যাচ্ছে না। আমি কী বলব? দেয়াল টপকে যেতে ভয় পাচ্ছে?

জানতে চাইলে জকিগঞ্জ শহরের আজিজিয়া সেন্টারের মালিক এমাদ উদ্দিন বলেন, আমার রাস্তার পাশে আমি দেয়াল দিয়ে নিরাপদ করেছি, অন্য কারো জায়গায় দেইনি। এতে জেসমিন আক্তারের পরিবার অবরুদ্ধ হলেও আমার করার কিছু নেই। তবে তিনি স্বীকার করেন আগে এ রাস্তা দিয়ে জেসমিনের পরিবারের লোকজন চলাচল করেছেন।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক কেএম মামুন বলেন, আমরা আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করলে ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে আর কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরিবারটি প্রায় ৬ মাস ধরে এখনো দেয়ালের ভেতর অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি বলেন, একটি অসহায় পরিবারকে দেয়ালঘেরা বন্দিদশা থেকে উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। অন্যথায়, চার শিশুর শিক্ষাজীবন ধ্বংসের পাশাপাশি মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সত্যতার বিষয়টি জানিয়েছে। যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তাই তিনি বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেবেন।

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষকদলের জেলা আহবায়ক ইকবাল আহমদ তাপাদার জানান, তিনি আপসে সমাধানের চেষ্ঠা করেছেন। এমাদ উদ্দিনরা শর্ত সাপেক্ষে স্ট্যাম্প করে এক বছরের জন্য জেসমিন বেগমের পরিবারকে সামান্য দেয়াল ভেঙ্গে রাস্তা দিতে চেয়েছিলো কিন্তু এক বছরের শর্তে স্ট্যাম্প করে জেসমিনের পরিবার রাস্তা নিতে রাজী হয়নি। তাই বিষয়টি সমাধান হয়নি। তিনি বলেন, জেসমিনের পরিবারের রাস্তা আরেকটা পক্ষও দখল করেছে দখলকৃত সেই রাস্তা উদ্ধার হয়ে গেলে তারা চলাচল করতে পারতো। এমাদ উদ্দিনরা তাদের নিরাপত্তার জন্য দেয়াল দিয়েছে বলে জানিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জানান, ঘটনাটি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ দায়িত্ব নিয়েছিলেন। বিষয়টি যদি এখনো সমাধান না হয় তাহলে আবারও ডাকাবো।

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

0

আধুনিক ডেস্ক ::

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ওঅস্ট্রেলিয়া । শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের প্রত্যাশায় দেশগুলো ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) এ তিনটি দেশ পর্যায়ক্রমে এই ঘোষণা দেয়। তিন দেশের যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই-রাষ্ট্র সমাধানের গতি পুনরুজ্জীবিত করার অংশ হিসেবেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের বর্তমান সরকার পরিকল্পিতভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করছে। পশ্চিম তীরে অবৈধভাবে দখলদারিত্ব বিস্তার করছে, আর গাজায় দীর্ঘদিন ধরে পরিচালিত হামলায় লাখো বেসামরিক নিহত, বাস্তুচ্যুত ও মানবসৃষ্ট দুর্ভিক্ষে ভুগছে।’

অস্ট্রেলিয়ার সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, সবচেয়ে বেশি বরিশালে

0

আধুনিক ডেস্ক ::
দেশে ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। রোববার (২১ সেপ্টেম্বর) একদিনে ডেঙ্গুতে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই মারা গেছে বরিশাল বিভাগে। এ নিয়ে এডিস মশাবাহিত এ রোগে আগ্রান্ত হয়ে চলতি বছর দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭৯ জনে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৮৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪৪ জন পুরুষ এবং ২৯৬ জন নারী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৩ জন রোগী।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখন নাজুক হয়ে গেছে। এখন যে অবস্থা তাতে সংক্রমণ আরও বাড়তে পারে, সে ইঙ্গিত স্পষ্ট। দুর্ভাগ্যজনক হলো, এখন পর্যন্ত ডেঙ্গু মোকাবিলায় কোনো নতুন ধরনের উদ্যোগ দেখা গেল না। সেই গতানুগতিক ধারাতেই চলছে সবকিছু।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন ও দুজন বরগুনায় মারা গেছে। বাকি সাতজনের মধ্যে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। সর্বশেষ মৃত্যুর তালিকায় শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব ব্যক্তিরাও রয়েছেন।

চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ ছিল, তবে একদিনে এত বেশি মৃত্যুর নজির এ বছর প্রথম। এ মাসের ১১ তারিখ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছিল। রোববারের আগে এটিই ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বয়সভিত্তিক রোগী ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

দেশে ২০০০ সালে যখন নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় তখন তা ছিল মূলত রাজধানীকেন্দ্রিক রোগ। কিন্তু দিন দিন এটা ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। গত বছর থেকেই ডেঙ্গু ঢাকার বাইরে ছড়িয়েছে ব্যাপকহারে। চলতি বছর এখন পর্যন্ত ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৫৪ জন। আর ঢাকায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৭৭ জন।

ডেঙ্গু মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনের নানা সীমাবদ্ধতা থাকলেও এখানে বিশেষ করে মশা নিয়ন্ত্রণে ৎ কিছু উদ্যোগ আছে। কিন্তু দেশের অন্যত্র এটা প্রায় অনুপস্থিত। ঢাকার বাইরে, বিশেষ করে পৌরসভাগুলোতে মশা নিয়ন্ত্রণে প্রায় কোনো উদ্যোগই নেই। আবার ঢাকার বাইরে বেশির ভাগ জায়গায় ডেঙ্গুর চিকিৎসারও কোনো কাঠামো গড়ে ওঠেনি। চলতি বছর দেশে প্রায় ৫০ শতাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কারণ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর অর্থ হলো, বেশির ভাগ রোগী একেবারের মুমুর্ষু অবস্থায় হাসপাতালে পৌঁছেছে।

বিদেশি শক্তির ইন্ধনে অধ্যাপক ইউনূসকে সরকারপ্রধান হতে প্রস্তাব দেওয়ার কথা সত্য নয়: নাহিদ ইসলাম

0

আধুনিক ডেস্ক ::

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়ার পেছনে দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেরার জবাবে এ কথা বলেন। এই মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা করেন নাহিদ ইসলামকে। জেরার জবাবে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম বলেন, দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় তাঁরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এ কথা সত্য নয়।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ আজ রোববার শেষ হয়েছে।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলার বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এই মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জেরার জবাবে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম বলেন, এটা সত্য নয় যে ৩ আগস্ট সরকার পতনের এক দফা কর্মসূচি তাঁদের দীর্ঘদিনের পরিকল্পনার ফলশ্রুতি। এও সত্য নয় যে তাঁদের আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির হাত ছিল। দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় তাঁরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এ কথাও সত্য নয়।

এ সময় প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে আপত্তি জানানো হয়। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, সরকার পরিবর্তনকে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। তখন ট্রাইব্যুনাল বলেন, এর সঙ্গে এটা প্রাসঙ্গিক।

পরে জেরার জবাবে নাহিদ ইসলাম আরও বলেন, ‘এটা সত্য নয় যে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেন নাই। এটাও সত্য নয় যে শেখ হাসিনা বাধ্য হয়ে ভারতে চলে যান নাই।’

এর আগে জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেছেন, পূর্বপ্রস্তুতি হিসেবে তাঁরা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আগেই তাঁরা তাঁকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। গত বছরের ৮ আগস্ট ফ্রান্স থেকে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। সেদিনই তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

স্কলার্সহোম ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর আন্দোলনে শিক্ষার্থীরা, ভাইস প্রিন্সিপালের পদত্যাগ দাবি

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) অস্বাভাবিক মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থী-অভিভাবকরা শাহী ঈদগাহ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত এ কর্মসূচি চলে।

এ সময় দানিয়ালের সহপাঠীরা তার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের পাশাপাশি বেশ কিছু দাবি তুলেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ; শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক তাইবাকে অপসারণ; ভবিষ্যতে কোনও শিক্ষার্থীকে হেনস্তা না করা; মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণে বাধাগ্রস্ত না করা।

পাশাপাশি কলেজের নোটিশ বোর্ডে আনুষ্ঠানিক সংবাদ বিবৃতি প্রকাশ; অভিভাবকের সঙ্গে অসদাচরণ বন্ধ ও শিক্ষার্থীবান্ধব নীতি গ্রহণ; পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া; শিক্ষকের ব্যক্তিগত আক্রোশ বন্ধ করা ও ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।

রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন জানান, আদালতের মাধ্যমে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোয় ঢুকে যায়। প্রায় সাড়ে আট বছর ধরে চলা আইনিপ্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর এই অর্থ বাজেয়াপ্ত হলো।

ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

0

আধুনিক ডেস্ক ::

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন তিনি। এর আগে, জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজী না হলে এবং দ্বি – রাষ্ট্রীয়(টু-স্টেট) সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। ওই ঘোষণার পর এখন এই পদক্ষেপ নেওয়া হলো। এই পদক্ষেপ ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত করে, যখন কি না সরকারগুলো বলছিল, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাবের সময়ে স্বীকৃতি আসা উচিত।

যুক্তরাজ্যের নেওয়া এই পদক্ষেপ ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার এবং কিছু রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করে। তবে, যুক্তরাজ্যের মন্ত্রীরা যুক্তি দেন এই বলে যে, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখার জন্য এই কাজ করার একটা নৈতিক দায়িত্ব ছিল।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক সপ্তাহে পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। তারা গাজার দুর্ভিক্ষ ও সহিংসতার চিত্র তুলে ধরেছেন যেটি প্রধানমন্ত্রী আগেই ‘অসহনীয়’ বলে উল্লেখ করেছেন। গাজা শহরে ইসরায়েলের সর্বশেষ স্থল- অভিযানে লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই অভিযানকে জাতিসংঘের একজন কর্মকর্তা ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছেন।

সপ্তাহের শুরুতে, জাতিসংঘের একটি তদন্ত কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গাজায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তবে ইসরায়েল জাতিংঘের বক্তব্যের নিন্দা জানিয়েছে, এটিকে ‘বিকৃত ও মিথ্যা’ বলে উল্লেখ করেছে।

যুক্তরাজ্যের মন্ত্রীরা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের অব্যাহত সম্প্রসারণকে তুলে ধরেন। যেটি আন্তর্জাতিক আইনানুযায়ী অবৈধ কারণ ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা ‘কি ফ্যাক্টর’।

জুলাই মাসে যখন স্বীকৃতির কথা ঘোষণা করা হয়েছিল তখন যুক্তরাজ্যের বিচারমন্ত্রী ডেভিড ল্যামি বিতর্কিত ‘ই-১’ সবতি স্থাপন প্রকল্পের কথা উল্লেখ করেছেন। সেসময় সমালোচকরা সতর্ক করে বলেছেন, এটি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের আশার অবসান ঘটাবে। তিনি বলেন, পশ্চিম তীরে আমরা যে ব্যাপক সম্প্রসারণ দেখছি, বসতি স্থাপনকারীদের সহিংসতা দেখছি এবং ই-১ উন্নয়ন গড়ে তোলার যে উদ্দেশ্য এবং ইঙ্গিত আমরা দেখছি তারই ফলস্বরূপ একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পরিণতি।

এ মাসের শুরুতে স্যার স্টার কিয়ারমারের সাথে দেখা করার সময় ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাজ্যের স্বীকৃতির প্রতিশ্রুতির জন্য তাকে স্বাগত জানিয়েছেন। ডাউনিং স্ট্রিটে এই দুই নেতাই একমত হয়েছেন যে, ফিলিস্তিনের ভবিষ্যত শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।

কনজারভেটিভ নেত্রী কেমি বেডেনক বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান দেখতে চান। কিন্তু সপ্তাহের শেষে টেলিগ্রাফে এক লেখায় তিনি বলেন, এটা অবশ্যম্ভাবী। তবে এ সময়ে জিম্মিদের মুক্ত করা ছাড়াই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসবাদের জন্য পুরস্কারস্বরূপ।

এদিকে, হামাস যাদের জিম্মি করেছে, তাদের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে শনিবার এক খোলা চিঠি দিয়েছেন। তাতে তারা অনুরোধ করেছেন, বাকি থাকা ৪৮ জনের মধ্যে যে ২০ জন এখনও জীবিত বলে মনে করা হচ্ছে, তাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই পদক্ষেপ না নেওয়া হোক। তারা খোলা চিঠিতে লিখেছেন, আসন্ন স্বীকৃতির ঘোষণায় “আমাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার জন্য নাটকীয়ভাবে জটিল প্রচেষ্টা করা হয়েছিল। হামাস ইতোমধ্যেই যুক্তরাজ্যের সিদ্ধান্তকে বিজয় হিসেবে উদযাপন করেছে এবং যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে এসেছে।

সরকারের সূত্র জানিয়েছে, সামনের সপ্তাহগুলোতে মিনিস্টাররা হামাসের উপর নিষেধাজ্ঞা আরোপের পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণ করবেন। এই সপ্তাহে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, তিনি স্বীকৃতির সাথে একমত নন।

স্যার কিয়ের স্টারমার এই সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের জন্য ইসরায়েলকে “গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে, যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং দীর্ঘমেয়াদী, টেকসই শান্তির প্রতিশ্রুতিবদ্ধ হতে, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে ” একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন।

জুলাই মাসে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, “আমি সবসময় বলেছি, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে একটি সঠিক শান্তি প্রক্রিয়ার অবদান হিসেবে স্বীকৃতি দেব, যখন দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সর্বোচ্চ প্রভাব থাকবে। এই সমাধানটি এখন হুমকির মুখে, এখনই পদক্ষেপ নেওয়ার সময়।

পর্তুগাল, ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ আরো বেশ কয়েকটি দেশ এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে। এদিকে, গতবছরই স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে এই পদক্ষেপ নিয়েছিল। জাতিসংঘের ১৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ৭৫ শতাংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সীমানা নেই, কোনো রাজধানী নেই এবং কোনো সেনাবাহিনী নেই যা এই স্বীকৃতিকে মূলত প্রতীকী করে তোলে।

দ্বি-রাষ্ট্রীয় সমাধান বলতে পশ্চিম তীর এবং গাজা স্ট্রিপে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে বুঝায় যেটির রাজধানী হবে পূর্ব জেরুজালেম। ইসরায়েল বর্তমানে পশ্চিম তীর এবং গাজা উভয়ই দখল করে আছে যেটির অর্থ ফিলিস্তিন কর্তৃপক্ষের তাদের ভুমি এবং জনগণের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই।

লেবার পার্টির ভেতরে অনেকেই দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সমর্থন করে আসছেন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়ছে বিশেষ করে তার দলের বামপন্থী এমপিদের কাছ থেকে। জুলাই মাসে তার ভাষণের কিছু আগে, সরকারকে অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে অর্ধেকেরও বেশি লেবার এমপি একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন। তবে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, সরকার যখন স্বীকৃতির পথ নির্ধারণ করেছিল, তখন কেন হামাসের ওপর নয় বরং ইসরায়েলের ওপর শর্ত আরোপ করেছিল।

দ্য চিফ রাব্বি, স্যার এফ্রাইম মিরভিস সরকারকে এই সিদ্ধান্ত স্থগিতের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অভিপ্রেত স্বীকৃতি কার্যকর বা গণতান্ত্রিক ফিলিস্তিন সরকারের ওপর নির্ভরশীল নয়, এমনকি শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য সবচেয়ে মৌলিক প্রতিশ্রুতির ওপরও নির্ভরশীল নয়। আশ্চর্যজনক হলো এটি জিম্মি থাকা ৪৮ জনের মুক্তির ওপরও শর্তাধীন নয়।

হামাসের জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার দাবিতেও কোনো পরিবর্তন হয়নি বলে সরকারি সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে। কিন্তু পররাষ্ট্র দফতরের কর্মকর্তা যুক্তি দিয়েছিলেন, রাষ্ট্রত্ব বা স্টেটহুড ফিলিস্তিনের জনগণের অধিকার এবং হামাসের ওপর নির্ভর করা যাবে না। যেটিকে সরকার একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে।

বৃহস্পতিবার চেকার্সে প্রেসিডেন্ট ট্রাম্পকে আতিথেয়তার সময় স্যার কিয়ের স্টারমার আবারও জানান, হামাস ভবিষ্যতের কোনও ফিলিস্তিনি রাষ্ট্রে “কোনও ভূমিকা” রাখতে পারবে না।

২০২৩ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা অভিযান শুরু করে। যাতে প্রায় বারোশ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তখন থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৪ হাজার ৯৬৪ জন নিহত হয়েছেন।