Home Blog Page 117

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ জন গ্রেপ্তার

0

‎আধুনিক ডেস্ক ::

রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে। ‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

এস এন নজরুল ইসলাম বলেন, ঝটিকা মিছিল চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা, ফার্মগেট, তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন।

‎নজরুল ইসলাম আরও ‎বলেন, এর আগে ডিএমপির ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তাঁরা সংগঠিত হচ্ছেন।

নভেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলায় রায়ের আশা দুদক চেয়ারম্যানের

0

আধুনিক ডেস্ক ::

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান ছয়টি মামলায় অক্টোবর বা নভেম্বরের মধ্যে রায় হতে পারে বলে আশা করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট দুর্নীতি মামলাও সচল হবে বলে জানান তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নতুন করে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এতে সই করেন। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের ছয় মামলা আদালতে চলমান রয়েছে। আমরা আশা করছি, সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর কিংবা নভেম্বরের শেষ দিকে আদালতের বিবেচনায় রায় এসে যাবে।’ তিনি বলেন, হাইকোর্টের আদেশের আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলাও সচল হবে।

দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, এবারই প্রথম সরকার প্রতিবাদ না করে সূচকের ফল মেনে নিয়েছে। তিনি বলেন, ‘এটি সত্যের কাছাকাছি, তাই আমরা গ্রহণ করেছি।’

অভ্যন্তরীণ দুর্নীতি প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক যদি দুর্নীতিমুক্ত না হয়, তবে অন্য প্রতিষ্ঠানকে বলার নৈতিক অধিকার থাকে না। তাই নিজেদের ঘরে দুর্নীতি রোধে আমরা কাজ করছি এবং এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

সিলেটে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের মধ্যে সংঘর্ষ

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট নগরের উপশহরে সিএনজিচালিত অটোরিকশা চালক ও রিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগরের উপশহরে এ সংঘর্ষেল ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
নগরজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের অভিযানের প্রতিবাদে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা মিছিল বের করতে চাইলে সিএনজিচালিত অটোরিকশা চালক ও পা-চালিত রিকশাচালকরা তাদের বাধা দেন। এরে ফলে সংঘর্ষের সূত্রপাত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা/অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে সিলেটে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়তে থাকায় যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি বেড়ে যায়। এ অবস্থায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জিং পয়েন্ট শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

অভিযান প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী ৩৮টি চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।

এদিকে, নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানও চলছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে। একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক হয় ১০৫টি যান ও মামলা হয় ৩২টি।

সিলেটে এবার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে অভিযান : বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা/অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে সিলেটে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়তে থাকায় যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি বেড়ে যায়। এ অবস্থায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জিং পয়েন্ট শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগরজুড়ে অভিযান পরিচালনা করা হবে এবং নিয়ম ভেঙে অবৈধভাবে যান চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নিরাপদ যাতায়াত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী ৩৮টি চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।

এদিকে, নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানও চলছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে। একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক হয় ১০৫টি যান ও মামলা হয় ৩২টি।

নিউইয়র্কে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা ছাড়া পেয়েছেন

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী জামিনে ছাড়া পেয়েছেন। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাকে মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত নয়টায় জামিনে মুক্তি দেয়। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফোন করে অভিবাদন জানিয়েছেন বলে জানান মিজান।

মিজানুর রহমান বলেন, আদালতে বিচারকের সামনে আমাকে হাজির করার কথা ছিল রাত ১১টায়। আওয়ামী লীগের শতাধিক কর্মীর ভিড় এড়াতে আদালত আমাকে সাড়ে আটটায় বিচারকের সামনে উপস্থিত করেন। আমার সম্পর্কে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আমাকে জামিনে মুক্তি দেন এবং আগামী মাসে কোর্টে যাওয়ার জন্য তারিখ দেন। আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিও না। আমার ধারণা, এয়ারপোর্টের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে আমাকে আটক করানো হয়েছে মিথ্যা মামলায়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের প্রতিনিধিদলে থাকা আখতার হোসেনের গায়ে ডিম ছোড়েন মিজানুর রহমান। জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে ২২ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানকে আটক করে। মিজান সিলেট মহানগর যুবলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলী সাদিক বলেন, ‘সোমবার রাতে আমরা সারা দিনের সফল বিক্ষোভের পর আনন্দ করছিলাম। তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ করে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেপ্তার করায়।’

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্যারিসের মেয়রকে প্রধান উপদেষ্টা

0

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে মঙ্গলবার প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বিশ্বমানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সঙ্কট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মত বিনিময় করেন। খবর বাসসের

এ সময়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।’

অধ্যাপক ইউনূস প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসায় উদ্যোগ রূপান্তর করতে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা ভবিষ্যতে অনুষ্ঠিত সকল অলিম্পিক—বিশেষত আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক—কার্বন নিরপেক্ষ করার ওপর জোর দেন।

মেয়র হিদালগো এই সংকটময় সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি। আপনি অসাধারণ কাজ করেছেন, এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরে বসবাসরত এক মিলিয়নের বেশি মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন যে একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাসহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, ‘জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার উদ্দেশ্য হলো বৈশ্বিক মনোযোগ পুনরুজ্জীবিত করা এবং এর একটি স্থায়ী সমাধান খোঁজা।’

তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান, যা দুই দেশের মধ্যে মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

অজু উদ্দিনের লালসার শিকার ৯ বছরের শিশু

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৯ বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার রহমতনগর (কালিবাড়ি) গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২২ সেপ্টেম্বর) শিশুর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায় রহমতনগর (কালিবাড়ি) গ্রামের আব্দুল আহাদের পুত্র অজু উদ্দিনের গ্রামের মধ্যে নিরিবিলি নির্জনে স্থানে ভেরাইটিজ পণ্যের দোকান। সেই সৌভাধে ছোট-ছোট সোনামণিদের টার্গেট থাকে। তাদেরকে বিস্কুট-চকলেট-আইসক্রিমের লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ পুরোনো। তার হাত থেকে রেহাই পাইনি ছেলেরাও। সরজমিন গেলে এমন অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এবার ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ করে অজু উদ্দিন। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর শিশুর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। ঘটনার ৩দিন পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীর ছাত্রী।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে প্রতিবেশী অভিযুক্ত অজি উদ্দিন (৩৫) রহমতনগরে তাঁর নিজের দোকানে ডেকে নিয়ে হাত-পা, মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এরপর গত সোমবার থানায় এসে মামলা করেন ভিকটিমের মা।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার কর্মকার জানান, শিশুটির মা বাদী হয়ে সোমবার থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ খুঁজছে।

৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে ও ইসিজি মেশিন থাকলেও নেই টেকনিশিয়ান

0


নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌলভীবাজার জেলা প্রশাসকের পরিদর্শনকালে বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি পাওয়া গেছে বলে অফিসিয়েল ফেসবুক আইডিতে মন্তব্য করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আকষ্মিকভাবে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে এসব চিত্র দেখতে পান।

৫০ শয্যার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে জেলা প্রশাসকের অফিসিয়েল ফেসবুক আইডিতে তিনি মন্তব্য করেন, পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন পাওয়া যায়। রোগীদের জন্য নির্ধারিত খাবারের মেনুতে ভাত, মাংস, ডাল ও সবজি অন্তর্ভূক্ত থাকলেও বাস্তবে সবজি পাওয়া যায়নি। দন্ত চিকিৎসকের চেম্বারে রোগীদের ব্যবহৃত যন্ত্রপাতি অপরিচ্ছন্ন অবস্থায় রাখা ছিল, যা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। পোস্ট অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেই; সংক্রমণ প্রতিরোধে দরজা সর্বদা রাখার নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। উল্লেখিত বিষয় সমুহ দ্রুত সমাধানের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।

জানা যায, হাসপাতালটিতে প্রতিদিন গড়ে আড়াইশ’ রোগী দেখছেন মাত্র দু’জন চিকিৎসক। হাসপাতালে ভর্তি আরো অর্ধশতাধিক রোগীর দেখভালও তাদের হাতে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে মেশিন থাকলেও টেকনিশিয়ান এর অভাবে এক্সরে, ইসিজিসহ কোন পরীক্ষা করানো যাচ্ছে না। চালু নেই অপারেশন থিয়েটারও। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা।

শয্যায় উন্নীত করা হয়। ২০১৮ সালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার পরও জনবল সংকটে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত রয়েছেন ভুক্তভোগীরা। চিকিৎসা সেবার জন্য যে জনবল নিয়োগ করা প্রয়োজন তা করা হয়নি। চিকিৎসক সংকটের কারণে ভর্তি ও বর্হি:বিভাগে রোগীদের চিকিৎসা সেবা দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ২০১৮ সালে প্রায় ৮ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নতি করা হয়।

চা বাগান অধ্যূষিত এই উপজেলার প্রায় চার লক্ষাধিক লোকের চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দিনমজুরসহ নিম্ন আয়ের লোকেরা সরকারি হাসপাতালে প্রতিদিন ভিড় জমাচ্ছেন। তবে যথাযথ সেবা না পাওয়ায় অর্থ, সময় ও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
এক্সরে মেশিন পরিচালনায় রেডিওগ্রাফার ও ইসিজি মেশিন পরিচালনায় কার্ডিওগ্রাফার না থাকায় দীর্ঘ সময় ধরেই কোনো পরীক্ষা নীরিক্ষা করানো যাচ্ছে না। ফলে হাসপাতালে আসা রোগীদের এক্সরে, ইসিজি পরীক্ষার প্রয়োজন হলে বাহির থেকে বাড়তি অর্থ খরচে করাতে হচ্ছে। এতে দূর দুরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ তুলেছেন।

সরেজমিনে জানা যায়, কিছুদিন চালু থাকলেও এনেস্থিসিয়া কনসালটেন্ট না থাকার কারনে অপারেশন থিয়েটার (ওটি) চালু করা সম্ভব হচ্ছে না। এতে দীর্ঘদিন ধরে ব্যবহার না করার ফলে ওটির যন্ত্রপাতি বিকল হচ্ছে। টেকনিশিয়ান সংকটের কারণে বিভিন্ন যন্ত্রাংশ বাক্সবন্দি রয়েছে। যন্ত্রাংশগুলোও বিকল হওয়ার পথে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, পর্যাপ্ত চিকিৎসক, গাইনি ও সার্জারী কনসালটেন্ট পেলে অপারেশন থিয়েটার (ওটি) চালু করা সম্ভব হত। অপারেশন থিয়েটার চালু করলে হাসপাতালের মধ্যে সিজার বা ছোট খাটো অপারেশন করা সম্ভব হতো।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ৫০ শয্যায় হাসপাতাল উন্নতী করা হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় জনবল পাইনি। ফলে বাধ্য হয়ে নিজেও রোগী দেখতে হচ্ছে। চাহিদা মতো জনবলের বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে আশাকরি অচিরেই জনবল পাওয়া যেতে পারে। জেলা প্রশাসক মহোদয় পরিদর্শনকালে কিছু ত্রুটি পেয়েছেন সেগুলোও সমাধা করা হবে।

ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্সের স্বীকৃতি

0

ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে ফ্রান্স এই স্বীকৃতি দিয়েছে। এর আগে এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি। তবে হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়া হলেই কেবল ফিলিস্তিনি রাষ্ট্রে দূতাবাস খুলবে বলেও দেশটি জানিয়েছে। নিউইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেন, শান্তির সময় এসেছে” এবং “গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না।

ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘের সাধারণ পরিষদে এক দিনের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে যেখানে ফিলিস্তিন এলাকায় চলমান সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো জি-৭ দেশ এখানে যোগ দিচ্ছে না।

সম্মেলনে ফরাসি নেতা বলেন, যুদ্ধ বন্ধ করার এবং হামাসের হাতে আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার সময় এসেছে। তিনি ‘অন্তহীন যুদ্ধের বিপদ‘”’ সম্পর্কে সতর্ক করে বলেন এবং “সব সময় শক্তির ওপর অধিকারের জয় হওয়া উচিত” বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। আমাদের অবশ্যই একটি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা তৈরির জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে” যেখানে “ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি থাকবে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষে জাতিসংঘে ভাষণ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি আবারও জোর দিয়ে বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান।

এদিকে গাজা পুনর্গঠনে কাজ করার জন্য ইইউ একটি নতুন আর্থিক কাঠামো গঠন করবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন, আমাদের সবাইকে আরও কিছু করতে হবে। আমরা একটি ফিলিস্তিনি দাতা গোষ্ঠী গঠন করব।

গাজার পরিস্থিতিকে “নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয়” বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানই “একমাত্র বিশ্বাসযোগ্য পথ” বলেও উল্লেখ করেন তিনি।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস- যিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করার পর জাতিসংঘের সাধারণ পরিষদে ব্যক্তিগতভাবে যোগ দিতে পারেননি – তিনি এই সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন।

স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকতে পারে না। তাদেরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে “অস্ত্র সমর্পণ” করার আহ্বান জানান তিনি।

আব্বাস ২০২৩ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণের নিন্দা করেন এবং ইসরায়েলিদের উদ্দেশে বলেন, শান্তির ওপরই নির্ভর করে, আমাদের এবং তোমাদের ভবিষ্যৎ। সহিংসতা এবং যুদ্ধ যথেষ্ট হয়েছে। ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স গাজায় “স্থিতিশীলতা অভিযানে” অংশ নিতে প্রস্তুত।

এছাড়া, হামাস বিলুপ্তির তত্ত্বাবধানে পিএ-কে অন্তর্ভুক্ত করে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের আহ্বান জানান তিনি। বলেন, হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়া হলে এবং যুদ্ধবিরতিতে সম্মত হলেই কেবল ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রে দূতাবাস খুলবে।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের এই ঘোষণার কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেন, সাতই অক্টোবরের হামলার পর দ্বি-রাষ্ট্র সমাধান “টেবিল থেকে” সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি জাতিসংঘে এই সপ্তাহের আলোচনাকে “ধাঁধা” বলে অভিহিত করেন। এমনকি অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সাথে সংযুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দিতে অস্বীকৃতি জানান তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না।আর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ বলেছেন, এটিকে স্বীকৃতি দেওয়া কেবল অন্ধকারের শক্তিগুলোকে উৎসাহিত করবে।

ম্যাক্রোঁর ঘোষণার আগে, রোববার রাতে আইফেল টাওয়ারে ফিলিস্তিনি এবং ইসরায়েলি পতাকা প্রদর্শন করা হয়েছিল। সোমবার ফ্রান্সের বেশ কয়েকটি টাউন হলে ফিলিস্তিনি পতাকা উড়েছিল। এদিকে, ইতালির প্রায় ৮০টি শহরে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে জর্জিয়া মেলোনির সরকার সম্প্রতি বলেছে যে এমন একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া “প্রতিকূল” হতে পারে যার অস্তিত্বই নেই।

আর জার্মানি সরকার বলেছে, ফিলিস্তিনির রাষ্ট্রত্ব বর্তমান বিতর্কের বিষয় নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা দেওয়ার সময় ব্যাখ্যা করেছিলেন যে, “জার্মানির জন্য, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি আলোচনা প্রক্রিয়ার শেষেই আসবে। তবে তা এখনই শুরু করা উচিত।

রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং সান মারিনোর। এর মাধ্যমে গাজায় মানবিক সংকট এবং পশ্চিম তীরে বসতি স্থাপনের কারণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যদিও ইসরায়েল বলছে, এই স্বীকৃতির মাধ্যমে ২০২৩ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস পুরস্কৃত হবে, যেখানে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তখন থেকে ইসরায়েলি বাহিনী ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে স্থল আক্রমণ চালাচ্ছে, যেখানে দশ লাখ মানুষ বাস করত এবং গত মাসে সেখানে দুর্ভিক্ষের বিষয়টিও নিশ্চিত করা হয়েছিল।

হাসিনার গুলির সামনে ভয় পাই নাই, ছোড়া ডিমে কিছু যায়–আসে না: আখতার হোসেন

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে যুবলীগ নেতার ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আখতার হোসেন বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই। অতএব কারও ছোড়া ডিমে আমাদের কিছু যায়–আসে না। এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন। তারা সন্ত্রাস করবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্সের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে আখতার হোসেনকে এ কথা বলতে শোনা যায়। এ ছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ–সম্পর্কিত একটি পোস্ট দিয়েছেন। অ্যাকাউন্টটি আখতার হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে।

আখতার হোসেন বলেন, ‘এয়ারপোর্টে আজকে আওয়ামী লীগ হুংকার দিয়ে আসছিল, অশ্রাব্য গালিগালাজ করছিল, বিশেষ করে তাসনিম জারাকে (এনসিপির যুগ্ম আহ্বায়ক) উদ্দেশ্য করে। এটাই আওয়ামী লীগের চরিত্র।’

ভিডিওতে আখতারকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির মানুষ, তাদের ওপর এভাবে হামলে পড়বে, এতে আমরা অবাক হই না। বরং আমরা মনে করি, এই এক বছরে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল, সেটা সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে।’

দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ ও তাদের দোসর, যারা সন্ত্রাস করছে, তাদের ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় নিতে সরকারের প্রতি আহ্বান জানান আখতার হোসেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়েন যুবলীগ নেতা মিজানুর রহমান।