Home Blog Page 116

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত

0

স্পোর্টস ডেস্ক ::

মোস্তাফিজের আউটে থামল বাংলাদেশের ইনিংস। ভারতের ১৬৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ১৯.৩ ওভারে অলআউট ১২৭ রানে। ভারত ম্যাচ জিতল ৪১ রানে। এই জয়ের ফলে সবার আগে ফাইনাল নিশ্চিত করল ভারত।

রান তাড়ার শুরুতে তানজিদ হাসানকে হারালেও বাংলাদেশের পাওয়ার প্লে খারাপ যায়নি। প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৪৪। এরপর ভারতের তিন স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তীরা আক্রমণে এলে বাংলাদেশের রানের গতি কমে আসে। একপ্রান্ত থেকে সাইফ হাসান রান করে গেলেও অপর প্রান্তে লাগাতার উইকেট–পতনে বাংলাদেশ স্বস্তিতে ছিল না।

৪০ রানে প্রথমবার জীবন পাওয়া সাইফ আউট হওয়ার আগে ক্যাচ দিয়ে বেঁচেছেন আরও তিনবার। ১৮তম ওভারে বুমরার বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সাইফ করেছেন ৫১ বলে ৬৯ রান, যে ইনিংসে ছিল ৫টি ছক্কা। সাইফের আউটের সময় অবশ্য রান রেট এমন পর্যায়ে ছিল যে, বাংলাদেশের হারই অবশ্যম্ভাবী।

শেষ পর্যন্ত বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত জিতেছে ৪১ রানে। সুপার ফোরে টানা দুই জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। বাংলাদেশের সম্ভাবনা অবশ্য এখনো মিলিয়ে যায়নি। আগামীকাল দুবাইয়ের বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে জয়ী দলও উঠবে ফাইনালে। যার অর্থ, ভারতের ফাইনালে ওঠার মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে আর বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ পরিণত হয়েছে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে।

১১৫টি নির্বাচনী প্রতীক, তালিকায় নেই শাপলা

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া প্রতীক শাপলা নেই। অবশ্য ইসি আগেই জানিয়েছিল, শাপলা প্রতীক থাকছে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় আছে। তবে এর প্রতীকটি স্থগিত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে। অন্যদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক তালিকায় পুনর্বহাল হয়েছে।

এদিকে এনসিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে ই–মেইলে আবেদন করে আবারও দলটির পক্ষ থেকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক চেয়েছে।

সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বাড়িয়ে ১১৫টি করা হলো। বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি দল নিবন্ধিত রয়েছে। সামনে আরও কয়েকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে।

তালিকায় যেসব প্রতীক আছে, সেগুলো হলো আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়েঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিলঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।

আরও আছে ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়ালঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মোটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙল, শঙ্খ, সোনালি আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।

ফেব্রুয়ারির আগে নির্বাচন হলেও কোনো সমস্যা নেই : সারজিস আলম

0

আধুনিক রিপোর্ট ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বলেন ফেব্রুয়ারির আগে নির্বাচন হলেও কোনো সমস্যা নেই তবে তার আগে এই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। যার মাধ্যমে সংস্কার কাজ বাস্তবায়িত হবে। বুধবার রাতে এনসিপির সিলেট জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেণ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোন নির্বাচন হবেনা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। ভারতীয় আধিপত্যবাদের অধিনে আর কোন নির্বাচন হবেনা। ভারতের আর্শীবাদপুষ্ট হয়ে কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না। ২০২৪ এর গণ অভ্যুত্থানে হাজারো খুন করা ফ্যাসিস্ট আওয়ামীলীগ আগামীতে বাংলাদেশের কোন নির্বাচনেই আর অংশ নিতে পারবেনা।

তিনি আরো বলেন, ‘পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসাথে রাজনীতি করতে পারেনা হয় বিপ্লবিরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। ৫ অগাস্টেই বাংলাদেশর জনগন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ছবি নিয়ে আসলেও থুথু দেবে। আওয়ামী লীগ ও দোসররা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

গণঅধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার চলমান আলোচনা ইতিবাচক বলে জানিয়ে সারজিস আলম বলেন, আগামীতে নির্বাচন  বা যেকোনো বিষয়ে সক্রিয় থাকতে আমাদের সমমনা দলগুলোর আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি, যা সরকারের দূর্বলতা প্রকাশ করেছে। যারা প্রতিনিধিদের বিব্রত অবস্থায় ফেলেছিলেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে বলেন তিনি। এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব রয়েছে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, সিলেটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিলেটে আরও ৬৯ অবৈধ যানবাহন আটক, ৩১ মামলা

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট নগরে সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেট মহানগর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের তৃতীয় দিনে ৬৯ অবৈধ যানবাহন আটক, ৩১ টি মামলা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অভিযানে ব্যাটারিচালিত রিকশা, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৬৯টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে ৪৪টি ব্যাটারিচালিত রিকশা, ২২টি মোটরসাইকেল, ২টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি পিকআপ ভ্যান রয়েছে। এছাড়া ট্রাফিক আইন অমান্য ও অবৈধ যানবাহন চলাচলের অপরাধে মোট ৩১টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে- সিএনজি অটোরিকশা ৪টি, মোটরসাইকেল ১৮টি, ট্রাক ২টি, মাইক্রোবাস ২টি, প্রাইভেট কার ৩টি এবং পিকআপ ভ্যান ২টি।

পুলিশ জানায়, নগরীতে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং নাগরিক ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে বলেও জানায় এসএমপি কর্তৃপক্ষ।

এ অভিযানের আগে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সিলেট মহানগরীতে কোনো ব্যাটারিচালিত রিকশা রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নম্বরপ্লেটযুক্ত অবস্থায় চলতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজিচালিত অটোরিকশা রাখা যাবে না। অনুমোদনবিহীন স্থানে কোনো ধরনের পার্কিং করা যাবে না। মোটরসাইকেলচালক ও আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি ঢুকতে পারবে না। কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ ছাড়া হেডলাইট, ব্রেক লাইট ও সিগন্যাল লাইট সচল না থাকলে গাড়ি রাস্তায় নামানো যাবে না। বাস, মিনিবাস, কোচ, কার, মাইক্রোবাস ও হাইয়েসের চালকরা ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালাতে পারবেন না। সিলেট শহরের ভেতরে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো বা রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করা যাবে না।

বিয়ানীবাজার প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

0

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজার প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের নতুন কমিটির অনুমোদন করেন সভাপতি আহমেদ ফয়সাল (সমকাল) ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ (নয়াদিগন্ত ও জালালাবাদ)।

কমিটিতে সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল হামিদ (দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক সপ্তাহ জুড়ে), ফয়জুল হক শিমুল (সাপ্তাহিক সময় চিত্র) ও সাহেদ আহমদ (জনতার টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর আহমদ ছাইম (দৈনিক যায়যায়দিন ও এবি টিভি) ও এহসান করিম খোকন (জনতার টিভি), কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু (কালবেলা ও সিলেটের ডাক), দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী (কান্টি টুডে ও সবুজ সিলেট ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন রনি (নয়াদিগন্ত মাল্টিমিডিয়া), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শহিদুর রহমান (দৈনিক ডেসটিনি), কার্যনির্বাহী সদস্য সুয়াইবুর রহমান স্বপন (যুগান্তর), খালেদ সাইফুদ্দীন জাফরী, আব্দুল ওয়াদুদ (প্রতিদিনের বাংলাদেশ) ও রাজু ওয়াহিদ।

সদ্য সাবেক কার্যনির্বাহী কমিটির দুই দায়িত্বশীলসহ এক সদস্য প্রবাসের থাকায় তাদের সম্মানিত সদস্য পদে রাখা হয়েছে। তারা হলেন- আবু তাহের রাজু (এবিটিভি), আজিম উদ্দিন আরিফ (এবিটিভি) ও জুবায়ের আহমদ (টাইমস টিভি)।

সদস্য পদে আফজল আহমদ পলাশ (সিলেটের দর্পন অনলাইন), তানভীর এলাহী মজুমদার (সপ্তাহ জুড়ে), আবুল হাসনাত তাপাদার জামিল (এ টিভি), জয়নুল ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা), সামাদ আহমদ চৌধুরী (এবি টিভি), ফাহিম আহমদ তাছিম (দৈনিক আধুনিক কাগজ), ফাহিম আহমদ (দৈনিক আজকের দর্পন ও এবিটিভি), মোকাব্বির হোসেন (বিয়ানীবাজার নিউজ ২৪) ও তাহের আহমদ (বিয়ানীবাজার টাইমস)।

সহযোগী সদস্য পদে আবুল আহসান মো. আজরফ (সপ্তাহ জুড়ে), মনজুরুল হাসান মনজু (দৈনিক একাত্তরের কথা), আখতার হোসেন (এবিটিভি) জয়নুল ইসলাম (জুনিয়র) (আজকের সিলেট ও সিলেটের দিনরাত ), শাকির আহমদ (লকাল টাইমস), আব্দুল্লাহ আল মাহফুজ (পালস টিভি), মাহমুদুর রহমান চৌধুরী (লকাল টাইমস), তোফায়েল হাসান তোহা (সপ্তাহ জুড়ে), আব্দুর রহমান আল মাহবুব (পালস টিভি), হাসান মাহমুদ (এটিভি), আব্দুদ দাইয়ান (সপ্তাহ জুড়ে), আবুল কাশেম (জাগরণ স্পোটর্স), শহিদুল ইসলাম (স্কাই টিভি) ও আরাফাত রহমান ফাহিম (জনতার টিভি)।

একই সাথে সাধারণ সদস্য পদে আবুল কালাম (এবিটিভি), মুফসি রহমান হৃদয় (জনতার টিভি), নাবেল আহমদ (ইউনিক), আবু ফাহিম ইমন (স্কাই টিভি), আব্দুল ওয়াহিদ (সপ্তাহ জুড়ে), রেদওয়ান আহমদ (বিয়ানীবাজার টাইমস), সাকিবুল হাসান রাহি (পালস টিভি), আলমাছ হোসেন (স্কাই টিভি), মোহাম্মদ আব্দুল্লাহ খান (সিলেট বিডি), মো. আরিফ হোসাইন (সপ্তাহ জুড়ে) ও ছায়েম আহমদ (এটিভি)।

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সম্মানিত সদস্য এবং প্রেস ক্লাবের নতুন সদস্য, সহযোগী ও সাধারণ সদস্যসহ সবার প্রতি শুভকামনা জানান এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা রক্ষা ও পেশাগত উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান করেন। বার্তা প্রেরক, আহমদ রেজা চৌধুরী, দপ্তর সম্পাদক, বিয়ানীবাজার প্রেস ক্লাব

কোম্পানীগঞ্জে জমিয়তের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে চন্দ্রনগর ও দয়ার বাজার পয়েন্টে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফয়জুর রহমান। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাফিজ ফজল উদ্দীন।

এসময় প্রধান বক্তা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে জমিয়ত অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে।”

বক্তারা আরো বলেন, “ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। অন্যায়ের কাছে আপস নয়, ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে জমিয়ত সবসময় জনগণের পাশে থাকবে।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ধর্মপাশায় জাল সনদ তৈরির অভিযোগে ২ তরুণের ১৫ দিনের কারাদণ্ড

0

ধর্মপাশা- মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জন্ম নিবন্ধন সনদে বয়স বাড়ানোর জন্য এস এস সি পরীক্ষার জাল সনদ তৈরি করার অপরাধে ২ তরুণকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তারা হল,ধর্মপাশা সদর ইউনিয়নের মহিষের বাতান গ্রামের মোঃ স্বপন মিয়া (১৯) ও উকিলপাড়া মহল্লার শফিকুল ইসলাম রাব্বি (২০)। রাব্বি সদর বাজারের  মহসিন টেলিকম এন্ড ফটোস্ট্যাট ডিজিটাল স্টুডিওতে কর্মচারী হিসেবে কাজ করে।

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে স্বপন মিয়া জন্ম নিবন্ধন সনদে বয়স বাড়াতে এস এস সির জাল সনদসহ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে তার সনদপত্র জাল বলে সন্দেহ হলে নির্বাহী কর্মকর্তা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া সনদপত্রটি জাল বলে স্বপন স্বীকার করে।

এরপর নির্বাহী কর্মকর্তা সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে স্বপনকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট দোকানে অভিযান চালান। সেখান থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়, যাতে এস এস সি পাশের জাল সনদ, জাতীয় পরিচয় পএ তৈরির প্রমাণ এবং চিকিৎসকের স্ক্যান করা স্বাক্ষর পাওয়া যায়। এ সময় স্বপন ও শফিকুল ঘটনাটি স্বীকার করে। পরে ভোক্তা অধিকার আইন, ২০০৯- এর ৫০ ধারা অনুযায়ী তাঁদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাত ৮টা২০ মিনিটের সময় দোকানটি সিলগালা করা হয় এবং ল্যাপটপ সহ আসামীদের থানায় সোর্পদ করা হয়। থানার পুলিশ প্রশাসন আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।

ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে অধিনায়ক জাকের আলী

0

স্পোর্টস ডেস্ক ::

অনুশীলনের সময়ই ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক লিটন দাস। তাকে নিয়ে শঙ্কা ছিল। তবে, একেবারে যে খেলতে পারবেন না, তেমনটা জানা গেলো আজ টসের সময়। কারণ, লিটন দাস নন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে টস করতে নাসমলেন জাকের আলী অনিক। কয়েন ছুঁড়লেন সূর্যকুমার। হেড কল করলেন জাকের। হেডই উঠলো। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। জীবনে এই প্রথম কোনো ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের সন্তান জাকের আলী অনিক এবং তাও বড় কোনো ম্যাচে, ভারতের মত প্রতিপক্ষের বিপক্ষে।

লিটন না থাকায় একটি পরিবর্তন তো অবশ্যম্ভাবী ছিল। তবে, একটি নয় মোট চারটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। বলা যায় টাইগারদের পুরো বোলিং কম্বিনেশনই পরিবর্তন করে ফেলা হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীও জানালেন, ইনজুরির কারণে নেই লিটন। তবে দ্রুতই তিনি ফিরবেন আশা করা যায়।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসানকে বাদ দেয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং সাইফউদ্দিন। লিটনের পরিবর্তে ব্যাটার হিসেবে সুযোগ পেলেন পারভেজ হোসেন ইমন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকে), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
Jagonews24 Google News Channel
অভিশেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলাদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তি।

ছাতকে যৌথবাহিনীর রাতের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৫

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পুলিশ এসল্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় ছাতক সেনা ক্যাম্প, থানা পুলিশ ও জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযান চলাকালে অভিযুক্তরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে ১টি ২২ বোর এয়ারগান, ১টি চায়নিজ কুড়াল, ১টি দেশীয় রামদা, ১টি বটি দা, ৩টি ঢাল, ২টি কুচি, ১টি সুলফি, একটি নম্বরবিহীন মোটরসাইকেল, ২ বোতল ভারতীয় মদ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসময় আটক হন কোনাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. তোফাজ্জল হোসেন (৩৭), মৃত আব্দুল রাজ্জাকের ছেলে রেজাউল করিম (২৮), সুলেমান মিয়ার ছেলে আমির হোসেন ইকবাল (২৯), আব্দুল কাদেরের ছেলে লায়েক হোসেন (২৬) ও তার ছোট ভাই আফজাল হোসেন (২০)।

ঘটনার পর অস্ত্র, মাদক ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পাঁচজনকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে পড়ে ইসরাত মনি (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাত ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে ইসরাত বাড়ির পেছনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত সে পাশের ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে আটটার দিকে তাকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নাফ বলেন, একটি নিষ্পাপ প্রাণের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। পরিবারটি এখন শোকে মুহ্যমান।