Home Blog Page 114

জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

0

আধুনিক ডেস্ক ::

জেগে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন আইল্যান্ডে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে আন্দামান সাগরে অবস্থিত ব্যারেন আইল্যান্ড। আন্দামান-নিকোবর প্রশাসন জানিয়েছে, ২০ সেপ্টেম্বর এই সক্রিয় আগ্নেয়গিরি ঘুম ভেঙে জেগে উঠে। প্রবল বিস্ফোরণের জেরে আন্দামানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে আশেপাশের এলাকায় কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি।

জনবসতিহীন ব্যারন আইল্যান্ডের আগ্নেয়গিরির সেই দৃশ্য ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, কীভাবে তপ্ত, লাল লাভা পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে এবং আগ্নেয়গিরির চূড়া থেকে ঘন ধোঁয়ার স্রোত বের হচ্ছে।

দাবি করা হচ্ছে, গত ১৩ ও ২০ সেপ্টেম্বর দুই দফায় স্ট্রম্বোলিয়ান ধরনের অগ্নুৎপাত ঘটেছে। ফলে অল্পমাত্রায় লাগাতার লাভা ও ধোঁয়া বের হতে দেখা যায় আগ্নেয়গিরিটি থেকে, যা বৃহস্পতিবারও (২৬ সেপ্টেম্বর) সক্রিয় দেখা গেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। পোর্ট ব্লেয়ার বা আশেপাশের দ্বীপগুলির জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।

পরিবেশবিদরা সতর্ক করেছেন, যদিও এই অগ্ন্যুৎপাতগুলো আপাতত ক্ষতিকর নয়, তবে ছাই এবং গ্যাস কাছাকাছি সামুদ্রিক প্রাণী ও প্রবাল প্রাচীরের ক্ষতি করতে পারে। এছাড়া বিমান চলাচলের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমানে ভারতীয় নৌবাহিনী এবং ভূতাত্ত্বিক দপ্তর নজরদারি চালাচ্ছে।

ভারতের আন্দামান-নিকোবর চূড়ান্ত অংশটি একটি ক্লাসিক সাবডাকশন জোন, এই আগ্নেয়গিরিটিও টেকটোনিক প্লেটের সংঘর্ষজনিত সাবডাকশন জোনে অবস্থিত, যেখানে ভারতীয় প্লেট বার্মা প্লেটের নিচে প্রবেশ করছে। সেই চাপ থেকেই ম্যাগমা উপরে উঠে আসে এবং অগ্ন্যুৎপাত ঘটে।

আন্দামান দ্বীপপুঞ্জের ৮ দশমিক ৩৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ব্যারন দ্বীপ আসলে এক আগ্নেয় দ্বীপ। এটি সম্পূর্ণভাবে আগ্নেয়গিরির উপাদানে তৈরি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৩৫৪ মিটার। এর নিকটতম জনবসতিপূর্ণ স্থান হল স্বরাজ দ্বীপ (হ্যাভলক দ্বীপ) এবং নরকোন্ডাম দ্বীপ। মানুষের বসতি না থাকলেও এখানে বন্যপ্রাণী এবং পাখির বাস ব্যারন দ্বীপে।

ইতিহাস বলছে, ব্যারন দ্বীপে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয় ১৭৮৯ সালে। এর পরে ১৯৯১ সালে বড় অগ্ন্যুৎপাত হয়, যা দীর্ঘ সময় সক্রিয় ছিল। ২০১৭ ও ২০১৮ সালেও আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছিল। জনবসতিহীন ও বন্ধ্যা হলেও এই দ্বীপ বিজ্ঞানীদের কাছে এক গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র। বন দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে, দূর থেকে ব্যারেন দ্বীপের জীবন্ত আগ্নেয়গিরিটিকে কিন্তু দেখে আসা যায়। জনশূন্য, প্রায় রুক্ষ, পাথুরে দ্বীপটির প্রতিকূল পরিবেশে এখনও কিছু পাখি, বাদুড়, ইঁদুর ও ছাগলের দেখা মেলে। যদিও কাউকে দ্বীপটিতে নামার অনুমতি দেওয়া হয় না।

কোম্পানীগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা, মোবাইল কোর্টে ছেলের ৩ মাসের কারাদণ্ড

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে আইনের দ্বারস্থ হন এক প্রবাসী পরিবারের সদস্যরা। বিষয়টি আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ছেলেকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে, উপজেলার রাজনগর গ্রামের প্রবাসী হাবিব মিয়ার ছেলে তোফাজ্জল ইসলাম (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে মাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। বিদেশ থেকে ফিরে পিতা সন্তানের সংশোধনের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে তিনি থানা পুলিশের শরণাপন্ন হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া’র নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত শুনানি শেষে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তোফাজ্জল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার মুসল্লি ও সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা ২০২২ সালে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে মসজিদের তহবিলের সাত লক্ষাধিক টাকা নিজের কাছে রেখে দেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মসজিদের তহবিলের টাকা না দিয়েই যুক্তরাজ্যে পলায়ন করেন তিনি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার টাকা ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও নানা অজুহাত দেখান তিনি।”

বক্তারা আরও বলেন, “মসজিদের তহবিলের টাকা আত্মসাৎ করায় ইমাম-মুয়াজ্জিনের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। মসজিদের বাউন্ডারি দেয়াল ধসে পড়লেও সংস্কার করা যাচ্ছে না। অর্থের অভাবে মসজিদে প্রবেশের রাস্তা ও অন্যান্য সংস্কার কাজও করা সম্ভব হচ্ছে না।”

মানববন্ধনে বক্তব্য দেন- মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামছুল ইসলাম ও মনির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী, হাবিবুর রহমানসহ অনেকে।

শামছুল ইসলাম রাজা ২০২১ সালে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

হজরত আয়েশা, হজরত ফাতিমা, হজরত সুমাইয়ার (রা.) নামে শাবির তিন ছাত্রী হলের নামকরণ

0

শাবি প্রতিনিধি ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নতুন হলের নাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭ তম সিন্ডিগেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তন করে নাম ‘বিজয় ২৪ হল’, প্রথম ছাত্রী হলের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা হল’, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘ফাতিমা তুজ জাহরা হল’ রাখা হয়েছে।

এছাড়া ছেলেদের নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’, আন্তর্জাতিক হলের নাম ‘এম. সাইফুর রহমান হল’ এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা, মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী (১৩), সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। অন্য নিহত ব্যক্তি হলেন সিএনজি চালক সজল ঘোষ (৫০), শহরের নবীনগর এলাকার বাসিন্দা। নিহত তিনজনই ইসকন প্রভুর ভক্ত।

পারিবারিক সূত্র জানায়, দুথবছর আগে মারা যান কেশবার স্বামী। এবার মা-মেয়েও প্রাণ হারালেন। এক পরিবারের সব সদস্যই চলে গেলেন মৃত্যুর কোলে। তাদের স্থায়ী বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক সিলেটমুখী সিএনজিকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই কেশবা ও সিএনজি চালক নিহত হন। গুরুতর আহত প্রথমাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক পারভেজ আহমদকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিছায় বসবাস করছিলেন।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। জয়কলস হাইওয়ে ফাঁড়ির ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল ও থানায় পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ বলেন, ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

ক্যাচ ছাড়ার পর বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক ::
এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে টস জিতে বোলিং নিয়ে দুর্দান্ত মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে উইকেট নেওয়ার পর ৪৯ রানে তুলে নিয়েছিল পাকিস্তানের ৫ উইকেট। পরেই তিন ক্যাচ ফেলে মোমেন্টাম হারায় বাংলাদেশ। সুযোগ নিয়ে ৮ উইকেটে ১৩৫ রান তুলে ফেলে পাকিস্তান। জবাব দিতে নেমে তাওহীদ হৃদয়-জাকের আলীদের ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে হেরেছে বাংলাদেশ। ফাইনালে উঠে গেছে পাকিস্তান। রোববার শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে সালমান আগার দল।

শুরুতে ব্যাটিং করা পাকিস্তানের হয়ে মিডলে ব্যাট করা অধিনায়ক সালমান আগা ২৩ বলে ১৯ রানের ইনিংস খেলেন। জীবন পাওয়া পেসার শাহীন আফ্রিদি দুই ছক্কার শটে ১৩ বলে ১৯ রান করেন। মোহাম্মদ হারিসও জীবন পান। তিনি ২৩ বলে দলের পক্ষে সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ২৫ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৯ বলে ১৪ রান যোগ করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশও প্রথম ওভারে উইকেট হারায়। হুক খেলতে গিয়ে তানজিদ তামিমকে বসিয়ে একাদশে রাখা পারভেজ ইমন শূন্য করে ফিরে যান। ইনজুরির কারণে লিটন দাস খেলতে না পারায় তিনে ব্যাটিংয়ে নেমে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন তাওহীদ হৃদয় (১০ বলে ৫ রান)। পরেই সেট হওয়া ও আশা দেওয়া সাইফ হাসান ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ১৮ রান করে ফিরলে ২৯ রানে ৩ উইকেট হয়ে যায় বাংলাদেশ। চাপ জেঁকে বসে।

ওই চাপ আর কাটিয়ে উঠতে পারেননি নুরুল হাসান-জাকের আলীরা। চারে ব্যাট করতে নেমে যেমন শেখ মাহেদী ১০ বলে ১১ রান করেন। পাঁচে নেমে প্রথম বলেই এজড হয়ে ছক্কা পাওয়া নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত ধুঁকে ধুঁকে ২১ বলে ১৬ রান করে আউট হন। জাকের আলী ৫ রান করে আউট হন। আশা দেওয়া শামীম পাটোয়ারি ২৫ বলে ৩০ রান করে সপ্তম ব্যাটার হিসেবে দলের ৯৭ রানে আউট হতেই বাংলাদেশ দলের ফাইনালের আশা শেষ হয়। রিশাদ ১৬ রান করে শেষটায় হারের ব্যবধান ছোট করেন।

বাংলাদেশের পেসার ও স্পিনাররা বোলিং খারাপ করেননি। তাসকিন আহমেদ ও শেখ মাহেদী ৪ ওভারে ২৮ করে রান দিয়েছেন যথাক্রমে তিন ও দুই উইকেট পান। সমান রান দিয়ে তানজিম উইকেট শূন্য ছিলেন। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। এক উইকেট পাওয়া মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রান খরচা করেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩টি ও হারিস রউফ ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। সাইম ৪ ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে, কারণ ছাত্ররা যেটা করেছে, সেটা তারা পছন্দ করেনি : প্রধান উপদেষ্টা

0

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ প্রসঙ্গে আলোচনায় তিনি বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনার কথাও উল্লেখ করেছেন। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিউং–ওহা ক্যাং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা।

আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই (আঞ্চলিক অর্থনীতিতে) উপকৃত হয়। তাই আমি বলেছি, আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত। এটাই আমাদের করা উচিত। এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে। কারণ, ছাত্ররা যেটা করেছে, সেটা তারা পছন্দ করেনি। তারা (ভারত) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সব সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের হত্যা করেছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এবং এটাই ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। তা ছাড়া অপর পক্ষ (ভারত) থেকে ভুয়া খবরও আসছে। এটা খুব খারাপ বিষয়।

বাংলাদেশে ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে বলে অপপ্রচার করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা বলেছে, এরা তালেবান এবং এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এমনটাও বলেছে।রসিকতার সুরে তিনি ব‌লেন, আমিও একজন তালেবান। আমার দাড়ি নেই, মাত্রই তা বাড়িতে রেখে এসেছি।

এ সময় সার্কসহ আঞ্চলিক সংস্থার গুরুত্বও তুলে ধরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আঞ্চলিক অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশও আপনার দেশে বিনিয়োগ করবে। এটাই সার্কের ধারণা।’

সার্ক সম্পর্কে প্রধান উপ‌দেষ্টা বলেন, সার্কের পুরো ধারণা বাংলাদেশে তৈরি হয়েছে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজধানীতে রাজধানীতে এই ধারণা প্রচার করেছে। তিনি বলেন, সার্ক একটি পরিবারের মতো, যার মূল ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্র করা। তরুণেরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, শিক্ষা ও ব্যবসায় অংশগ্রহণ করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, একে অপরের দেশে সফর করা, বন্ধুত্ব গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করা এবং দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটাই মূল ধারণা। তবে কিছুকাল আগে এটি কোনো এক দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খায়নি। তাই আমরা এটিকে স্থগিত করতে বাধ্য হই। আমরা দুঃখিত এবং সবাইকে আবারও একত্র করতে চাই। এটাই আমাদের সমস্যাগুলোর সমাধানের একমাত্র পথ।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, আমি বললাম, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী এবং ভারতের সাতটি রাজ্যের দিকে তাকাচ্ছেন না কেন। বাংলাদেশের পূর্বাঞ্চলে সাতটি রাজ্য রয়েছে, যেগুলোর সাগরের সঙ্গে কোনো সংযোগ নেই। এগুলো স্থলবেষ্টিত অঞ্চল।’

প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়া। সবাইকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গেই সমঝোতায় আসা সহজ নয়, বিশেষ করে মিয়ানমার, যাদের রোহিঙ্গাবিষয়ক সমস্যা রয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘সে কারণে তারা হয়তো এগিয়ে আসবে না, তবে আমরা কাজ চা‌লি‌য়ে যাব। আমরা মনে করি না, এটি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করবে। আমাদের তা করার দরকার নেই। তাই সব সমস্যা সমাধান করতে হবে। রোহিঙ্গারা চাইলে মিয়ানমারে ফিরে যেতে পারবে, তাদের ঘরবাড়ি, ব্যবসা ও পেশায় ফিরে যেতে পারবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। একে অপরের সঙ্গে বিরোধ করা কারও জন্যই উপকারী নয়। তাই সমস্যার সমাধান করতে হবে।’

বাংলাদেশের আসিয়ানের অনানুষ্ঠানিক সদস্য হওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে অধ‌্যাপক ইউনূস বলেন, ‘আমরা এটা করতে পারি। আসিয়ান একটি ভালো প্ল্যাটফর্ম, যেখানে আঞ্চলিক সমন্বয় ও আন্তসংযোগ গড়ে তোলা সম্ভব।’

জৈন্তাপুরে ডিআই পিকআপ-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ২

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় বালুবোঝাই ডিআই পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খলিলুর রহমানের কন্যা সাদিয়া আক্তার (৫) ও ছেলে মাহিন (৩) তাদের অভিভাবকের সঙ্গে ইজিবাইকে করে আসামপাড়া গুচ্ছগ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ইজিবাইকটি আসামপাড়া সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবোঝাই ডিআই পিকআপের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তারা।

আহতদের মধ্যে সাদিয়া আক্তার (৫), মাহিন (৩) এবং ইজিবাইক চালক ডুলটিরপাড় গ্রামের বিলাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫) স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সাদিয়া ও মাহিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদিয়া আক্তার।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ডিআই পিকআপটি আটক করে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডিআই পিকআপ জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের পর্যটনকেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা: উচ্চতর কমিটির সাদাপাথর পরিদর্শন

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের ছয়টি পর্যটনকেন্দ্রকে ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সদস্যরা সাদাপাথর পরিদর্শন করেছেন। সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি, লালাখাল সহ ৬টি পর্যটন কেন্দ্রকে নিয়ে এই মহাপরিকল্পনা করা হচ্ছে। পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নিত করে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে গতি আনার লক্ষ্যেই এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় পর্যটন মাস্টারপ্ল্যান কমিটি সরেজমিনে সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেন। পানি সম্পদ উন্নয়ন বিষয়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কার্যক্রম সমন্বয় সংক্রান্ত গঠিত কমিটির আহ্বায়ক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ.ন.ম বজলুর রশিদের নেতৃত্বে পরিবেশ বিজ্ঞান, স্থাপত্য, নগর পরিকল্পনা, পর্যটন ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি খাতের বিশেষজ্ঞরা পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তারা সাদাপাথর এলাকা ঘুরে দেখেন এবং পর্যটনকেন্দ্রের বর্তমান অবস্থা, পরিবেশগত চ্যালেঞ্জ, অবকাঠামোগত দুর্বলতা ও স্থানীয় জনগণের জীবনযাত্রাসহ মাঠপর্যায়ে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

এসময় কমিটির সদস্যরা বলেন, একটি দীর্ঘমেয়াদি ও টেকসই মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। যাতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষিত থাকে, স্থানীয়রা উপকৃত হন। পরিবেশের ভারসাম্য রক্ষা করে পর্যটনকেন্দ্রটি উন্নয়ন, পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি করাই এ মহাপরিকল্পনার মূল লক্ষ্য। পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটনকেন্দ্রতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। মাস্টারপ্ল্যান অনুযায়ী পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা যেমন উন্নত সড়ক যোগাযোগ, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা, পরিচ্ছন্নতা এবং তথ্যসেবা কেন্দ্র গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা থাকবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরি এবং স্থানীয় সংস্কৃতি ও কৃষ্টিকে উপস্থাপন করার ব্যবস্থা থাকবে। কমিটির সদস্যরা আরো বলেন উন্নয়নের ক্ষেত্রে ইকো ট্যুরিজম ওপরও গুরুত্ব দেওয়া হবে যাতে স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হন।

সাদাপাথর পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ.কে.এম সাইফুল ইসলাম, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ডিন প্রফেসর ড. আবু সাইদ এম আহমদ, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোঃ আলী রেজা খান, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিন মিয়া।

কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতা’র পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতা’র পুরষ্কার বিতরণী ও রাসূল (স:) এর আদর্শ: আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আল-ফুরক্বান ছাত্র সংসদের আয়োজনে পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে নাতে রাসূল স. ক্বেরাত, বক্তব্য, কবিতা ও হাদিস বিষয়ে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী ফখরুল ইসলাম মাসরূরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফ হোসাইন।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাড়ুয়া মাঝপাড়া জামে মসজিদের ইমাম হা. জামাল উদ্দীন, জামেয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাও. মুফতী মুহিব্বুর রহমান নূরী, আঞ্জব কোম্পানি মাদ্রাসার মুহতামিম মাও. মুফতী গাজী মাসুদুর রহমান খাঁন, জামেয়া হাজী আব্দুল মতিন মাদ্রাসার মুহতামিম মাও. মুফতী রুহুল আমিন সিরাজী, দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম রশীদুর রহমান হাবীবী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদের ইমাম মাও. ইলিয়াসুর রহমান জিহাদী, পাড়ুয়া কলেজের শিক্ষক নাজমুল হুসেন, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন, মামুনুর রশীদ চৌধুরী, মাহফুজ আহমদ হালকার, মাদ্রাসার শিক্ষা সচিব আব্দুল ওয়াদুদ মাওদুদ, সিনিয়র শিক্ষক মাও. আজির উদ্দিন, মাও. আশরাফ উদ্দিন, মাও. তৈয়বুর রহমান, মাও. হোসাইন আহমদ, শিক্ষক মাও. বদরুল ইসলাম মাও. কামরান আহমদ মাস্টার হোসাইন আহমদ প্রমুখ।