আধুনিক ডেস্ক ::
মেডিকেল ইমার্জেন্সির কারণে ইস্তাম্বুলের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সিলেট থেকে লন্ডনের হিথ্রোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিমানের ফ্লাইটটি লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলের পথ ধরে।
বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছাড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানের ফ্লাইট ট্রেনিং প্রধান ক্যাপ্টেন সাজ্জাদুল হক ফ্লাইটটি পরিচালনা করছেন। ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে হিথ্রোতে অবতরণের কথা ছিল। মেডিকেল ইমার্জেন্সি বা কোনো যাত্রীর অসুস্থতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


