Homeসংবাদসংবাদ সম্মেলন: প্রকৃত ঘটনাকে...

সংবাদ সম্মেলন: প্রকৃত ঘটনাকে আড়াল করতে সালিশ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগরে আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের প্রতিবাদে সম্প্রতি উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর এলাকাবাসী নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করার কারণে শিল্প কারখানার মালিক পক্ষ এলাকার সালিশ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মিথ্যাচার করায় বড় ইসবপুর গ্রামবাসী ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করে শাহাব উদ্দিন শিকদার ওরফে গফফার শিকদার বলেন, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামে “আলিনা ইন্ডাস্ট্রি” নামক আবাসিক এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছেন। উক্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে অসৎ উদ্দেশ্যে কথিত ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী লামা ইসবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হিরা মিয়া তার সহযোগী কথিত সিইও জনি চন্দ্র রায় ও দক্ষিণ সুরমা উপজেলার তেতলী (মাঝপাড়া) নিবাসী শরীফ উদ্দিনসহ কিছু কুচক্রীদের মাধ্যমে সম্প্রতি এলাকাবাসীর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। উক্ত সম্মেলনে বড় ইশবপুর তথা ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সামাজিক ও সালিশ ব্যক্তিত্ব আব্দুল মালিক শিকদার মানিক শিকদার, আব্দুল গফফার শিকদার, শাহ দামড়ী পীরবাড়ির পীর সৈয়দ শানুর মিয়া, হাজী মানিক মিয়া, মুমিন মিয়া, আনহার মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি মুকিদ মিয়াসহ প্রতিবাদী এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন ও হত্যার হুমকি, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার করেন। এলাকার সামাজিক নেতবৃন্দদের চাঁদাবাজ চক্র বলে আখ্যা দিয়ে সবার মানহানি করেছেন। আমরা তাদের এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের মিথ্যা অভিযোগসমূহ সার্বিকভাবে প্রত্যাখ্যান করছি। ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বড় ইশবপুর একটি জনবহুল গ্রাম। লামা ইসবপুর গ্রামের প্রবাসী হিরা মিয়া কর্তৃক ভুয়া তথ্য প্রদানপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে জনবহুল এ আবাসিক এলাকায় কথিত ইন্ডাস্ট্রি স্থাপনের পরিকল্পনা করে যাচ্ছেন। আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপন করলে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার আশংকা, পার্শ্ববর্তী মাদ্রাসা-স্কুল, মসজিদ, মাজার, পরিবেশ বিপর্যয়কর শব্দদূষণ, কারখানার রাসায়নিক বর্জ্য পদার্থের কারণে পানি দূষণের ফলে পার্শ্ববর্তী কৃষি জমির ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ও মৎস্য সম্পদের জলাধার বিনষ্ট হওয়া, স্বাস্থঝুঁকিসহ সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এ বিষয়টি নিয়ে বড় ইশবপুরস্থ গোয়ালাবাজার-খাদিমপুর সড়কে উমরপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের শ্রেণি ও পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিগত ৩০ অক্টোবর সংবাদ সম্মেলনে আলিনা ইন্ডাস্ট্রির মালিক হিরা মিয়ার পক্ষে তার মুখপাত্র জনি চন্দ্র রায় বর্তমান ইউপি সদস্য মুকিদ মিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে চাঁদাবাজির মাধ্যমে বড় অঙ্কের টাকা দাবির যে অভিযোগ এনেছেন তা অসত্য, পরিকল্পিত, মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য। এটি প্রকৃত ঘটনা ও সত্যকে আড়াল করে হিরা মিয়ার অসৎ ব্যবসায়িক উদ্দেশ্য হাসিলের অপকৌশল ছাড়া আর কিছু নয়। ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহাব উদ্দিন শিকদার ওরফে গফফার শিকদার, আব্দুল মালিক শিকদার ওরফে মানিক শিকদার, ইউ/পি সদস্য আব্দুল মুকিত, আমিরুল শিকদার, মুমিন মিয়া প্রমুখ।

spot_img

Most Popular

আরও পড়ুন

🔴 সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে...

🔴 বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র...

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আধুনিক ডেস্ক ::প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে...

🔴 কিছুই বদলায়নি, ঘুষ-দুর্নীতি এখনও রয়ে গেছে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গঠনের পাঁচ...

spot_img

পড়ুন

🔴 সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পৌরসভা অডিটোরিয়ামে জুলাই...

🔴 বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। https://www.youtube.com/embed/JoURCvQnUFw

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আধুনিক ডেস্ক ::প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই...

🔴 কিছুই বদলায়নি, ঘুষ-দুর্নীতি এখনও রয়ে গেছে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গঠনের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে, তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়...

এনসিপির গাড়িবহরে হামলা : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি ::হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। বুধবার দিবাগত রাত একটার দিকে হবিগঞ্জ...

কোম্পানীগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন বালুচর এলাকায় ১৫ বছর বয়সী আকলিমা বেগম নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। তিনি ওই গ্রামের জমসিদ আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরের তীরের...

🔴 স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহাল চায় জামায়াত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখাসহ কয়েকটি দাবি নিয়ে বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, বিদ্যমান আইন অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকেরা চাকরি ছেড়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন। কিন্তু এ সুযোগ বাতিলের সুপারিশ সংবিধানে থাকা...

🔴 মিরাজ নামে পালাতে চেয়েছিলেন চট্টগ্রামের শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন

ভারত থেকে দেশে ঢোকেন চার দিন আগে। এরপর আবার ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতে যশোর থেকে ইমনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার...

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার দেখানো, হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত

আধুনিক ডেস্ক :সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো কিংবা হয়রানি না করা–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে এ–সংক্রান্ত রুল...

🔴পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্‌বিতণ্ডা শেষে বুধবার বিকেল পাঁচটার দিকে রওনা হন তারা। https://www.youtube.com/embed/8FourVkR5DE

সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য পদো নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি...

‎শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে স্পিড ব্রেকার নির্মাণ শুরু

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎দীর্ঘদিনের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের সামনের সড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং দুর্ঘটনার আশঙ্কা থেকে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।‎‎মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নির্মাণকাজ পরিদর্শনে...