Homeসংবাদকোম্পানীগঞ্জ পাথরলুট, হার্ডলাইনে প্রশাসন,...

কোম্পানীগঞ্জ পাথরলুট, হার্ডলাইনে প্রশাসন, বেপরোয়া সিন্ডিকেট

আধুনিক ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকে পাথর লুট চলছেই। প্রতিদিন অনন্ত ১৫০ থেকে ২০০ বারকি নৌকা দিয়ে পাথর লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। এতে মারাত্বক ঝুঁকির মধ্যে পড়েছে দেশের অন্যতম পর্যটন স্পটটি। পাথর লুট করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে অনেকে। তবুও তাণ্ডব থামছে না পাথর খেকোদের। এদিকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেও ব্যর্থ হচ্ছে উপজেলা প্রশাসন।

পাথর লুটের অভিযোগে বুধবার ১৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতকনামা আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শিপলু কুমার দে। এরপরও কোনোভাবে পাথর লুটপাটদেরকারীদের থামানো যাচ্ছে না।

এদিকে রাতের আঁধারে পাথর লুটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। পাথর খেকোদের বিরুদ্ধে লাগাতার অভিযান পরিচালনা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।
নির্বাহী কর্মকর্তার এই অভিযানকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে একটি চক্র।

অভিযোগ এই চক্রটি ও সাধারণ শ্রমিকদেরকে নিয়ে বারকি বাঁচাও আন্দোলনের নাম দিয়ে নিজের ফায়দা হাসিলের জন্য ইউএনও এর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও প্রকাশ্যে ইউএনকে লাঞ্চিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তৃণমূল বিএনপি নেতা আবুল হোসেন।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে পাথরবাহী বারকি নৌকা ডুবানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফাসানোর অভিযোগ উঠেছে। রোববার কোম্পানীগঞ্জের ধলাই সেতুর পূর্বপাড়ে বারকি বাঁচাও আন্দোলনের ডাকে শ্রমিক সমাবেশ করা হয়েছে। সমাবেশে উপজেলা নিবাহী কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকদের উপর অমনাবিক নির্যাতনের বিচার ও ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি সহ সিলেটের পাথরকোয়ারী খুলে দেওয়ার দাবি জানানো হয়। জানা যায়, সাদা পাথর লুটের অভিযোগে মামলা দায়েরের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিতর্কিত করতে রাবকি বাঁচাও আন্দোলনের নামে নাটক সাজাচ্ছে ঐ চক্রটি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৩০ মে বেলা ২টার দিকে বন্যাদূর্ঘত এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় পাথর ভর্তি একটি বারকি নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহনকারী নৌকার সামনে পড়ে যায়। এসময় পাথর লুটকারীদের ধরার চেষ্টা করলে তারা নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে যায়। এই ভিডিওটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি চক্র ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ।


তৃণমূল বিএনপি নেতা অভিযুক্ত আবুল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বন্যার সময় যেখানে মানবিক হওয়ার কথা পক্ষান্তরে তিনি তিনটি বারকি নৌকা ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেন। তিনি ১৭ জনের বিরুদ্ধে পাথর চুরির মামলা দায়ের করেন। এই অমানবিক ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। আমাদের দাবি ৩০০ বছরের ঐতিহ্য বারকি পেশা।

এই পেশার ঐতিহ্য ধরে রাখতে চাই। এই অধিকার হনন করা হয়েছে। দরবেশ বারা চক্র মিলিয়া পরিবেশের দোহাই দিয়ে সরকারকে বুঝিয়ে এই ব্যবসা বন্ধ করা হয়েছে। আমরা চাই সনাতন পদ্ধতিতে এই ব্যবসা চালিয়ে যেতে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অভিযান ও মামলার বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। একটি সিন্ডিকেট পাথর শ্রমিকদের নিয়ে এ চেষ্টা অব্যাহত রেখেছে।

এ সিন্ডিকেটের মধ্যে পাথর লুটকারী, চোরাকারবারী, পাথর বিক্রয়কারী ও চোরাই পাথর সরবরাহকারীরা রয়েছেন। মামলার আসামিরাও আন্দোলনে রয়েছেন। তিনি বলেন, আমরা সরকারের নির্দেশনা পালন করে যাবো। পাথর লুটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

একটি মামলা দায়ে করা হয়েছে, এটি এখন আদালতে রয়েছে। আদালত যে আদেশ দেবেন সেটা বাস্তবায়ন করা হবে। এসব ভিত্তিহীন আন্দোলন প্রশাসনের কোনো কাজে প্রভাব ফেলবে না বলে তিনি জানান।

উল্লেখ্য, রোববার বিকেলে কোম্পানীগঞ্জে ধরাই নদীর সেতৃর পূর্বপাড়ে বারকি বাঁচাও আন্দোলনের ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠি হয়েছে। কোম্পানীগঞ্জের ইউএনও কর্তৃক বারকি শ্রমিকদের উপর নির্যাতনের বিচার, নিরীহ সকল পাথর কোয়ারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বারকি বাঁচাও আন্দোলনের আহবায়ক শ্রমিক নেতা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রাঙ্গার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি নেতা আবুল হোসেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

spot_img

পড়ুন

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...