Homeসংবাদপর্দা নামল মুরারিচাঁদ কলেজ...

পর্দা নামল মুরারিচাঁদ কলেজ বইমেলার

আধুনিক ডেস্ক:

সন্ধ্যা যখন ঘনিয়ে এলো তখনি মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি হাসনাত জাহান সুমনা’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হলো এমসি কলেজে অনুষ্ঠিত তিন দিনব্যাপি ৬ষ্ঠ বইমেলা। আবারো প্রতীক্ষা শুরু একটি বছরের। পরের বছর আবার বইমেলার সঙ্গে দেখা হবে লেখক-পাঠকের।

মুরারিচাঁদ (এম.সি) কলেজের ৩ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামল বৃহস্পতিবার। সন্ধ্যা ৬ টায় শেষ হয়েছে প্রাণের মেলা। গত তিনদিন মেলায় হয়েছে বই বিনিময়। সঙ্গে চলেছে মতের আদান-প্রদান, গান, কবিতা, নৃত্য, ডিবেট, পথনাটক, খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা এবং সেলফি। অনেকেই আবার এই বসন্তের আবহে মেলাতে ফিরে পেয়েছে অনেকদিন দেখা না হওয়া প্রিয় মানুষকে। অনেক কিছু নিয়ে এবার স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে এমসি কলেজের এই বইমেলা।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক তিন দিনব্যাপী আয়োজিত বইমেলার সমাপনী পর্বে একজন নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোকেয়া বেগম একজন কন্ঠ মুক্তিযোদ্ধা। মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে তিনি বাংলাদেশ বেতার, সিলেটে অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও বাহান্ন প্রশ্নে একুশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হয়।

এর আগে গত সোমবার সকাল ১১ টায় ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এমসি কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) ৬ষ্ঠ বইমেলার আয়োজন করেন। শুরু থেকেই পাঠক-ক্রেতাদের পদচারণায় মুখর ছিল এম.সি কলেজ বইমেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বই বিক্রিতেও খুশি প্রকাশকরা।

লেখক-প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে হাজির হয়েছিলেন পাঠকের সামনে। শেষদিনে শেষ মুহূর্তে ছিল বই কেনার মহোৎসব। মেলার সময় ফুরিয়ে যাবার পরও স্টলগুলোতে ছিল পাঠকের ভিড়। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে অনেকে এসেছিলেন মেলায়। ঘরে ফেরার সময় হাতে করে নিয়ে গেছেন বইভর্তি ব্যাগ।

৩ দিনব্যাপী বইমেলার সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, রোবার স্কাউট দল, একদল ফিনিক্স, মেটোসুর, এম.সি কলেজ ছাত্রলীগ, মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটি, বিএনসিসি, একদল ফিনিক্স, মুক্তাক্ষর ইত্যাদি। শেষদিনে সংগঠনগুলোকে মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

বইমেলার সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী, জনাব ফৌজিয়া আজিজ। মোহাম্মদ বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বইমেলায় আগত দর্শনার্থী এবং ছাত্র-ছাত্রীরা। ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন রাহী ও হাবিবুর রহমান হাবিব ।

সমাপনী বক্তব্যে সভাপতি হাসনাত জাহান সুমনা বলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে একটাই দাবি মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়কে আরো গতিশীল করার জন্য এমসি ক্যাম্পাসে একটি মুক্তমঞ্চ বিশেষ প্রয়োজন। যার ফলে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে আরো সহজলভ্য হয়ে উঠবে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা দৃড় বিশ্বাস খুব দ্রুত প্রশাসন এই বিষয়ের উপর নজর দিবেন।

বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো, এমসি কলেজ ছাত্রলীগের ‘একুশ’, পাপড়ি, নির্বাচিত সিলেট, জসীম বুকস্ হাউস, দোআঁশ, প্রথমা (বন্ধুসভা), আদিবা লাইব্রেরী, সিলেট প্রকাশন, চৈতন্য, সরলতা, নাজমা বুক ডিপো, মারুফ লাইব্রেরী, সিলেটী বইপোকা, গাঙুড় প্রকাশনী এবং জাগরণের স্টল ছিলো।

মুকপের সাবেকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অসীম সরকার, লক্ষণ রায়, সজল মালাকার, মহসিন আলম, এনামুল ইমাম, নির্মল দেব। আরো উপস্থিত ছিলেন মুকপের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের...

spot_img

পড়ুন

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়। সোমবার (৩১...

প্রিয়জনের চিঠি আর আসে না শাবিপ্রবির ডাকবাক্সে

হিমেল হান্নান, শাবিপ্রবি: বিশ্ব চিঠি লেখা দিবস আজ। একটা সময় ছিল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল রঙের ডাকবাক্সে জমতো অগণিত চিঠি। সময়ের আবর্তনে এবং আধুনিক প্রযুক্তির নীল আলোয় হারিয়ে গেছে প্রিয়জনের কাঁচা হাতে লেখা সেই চিঠির দিনগুলি। প্রাণবন্ত ডাকবাক্সটি আজ পড়ে...

শাবিপ্রবির পিএসএস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-সৌরভ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি'র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের...

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...