Homeসংবাদভারতে কৃষক আন্দোলনের দ্বিতীয়...

ভারতে কৃষক আন্দোলনের দ্বিতীয় দিনেও পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্কঃ

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) দাবিতে ভারতে কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলনের দ্বিতীয় দিন বুধবার (১৪ ফেব্রুয়ারি)। আগের দিনের মতো এদিনও তাদের থামাতে পুলিশ টিয়ার শেল ছুড়েছে।

আন্দোলনে যোগ দেওয়া বেশির ভাগ কৃষকই পাঞ্জাব রাজ্য থেকে আসা। তারা এখনো দিল্লি থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে হরিয়ানা রাজ্যের শম্ভু সীমান্তে রয়েছেন।

কৃষকদের প্রবেশ ঠেকাতে রাজধানীর চারদিকে ধারালো তার, সিমেন্টের ব্লক এবং তিন দিকে বেড়া দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা পথে দেওয়া ব্যারিকেড সরাতে শুরু করলে হরিয়ানা রাজ্যের পুলিশ তাদের ওপর টিয়ার শেল ছোড়ে।

রাতে কৃষক নেতারা বিরতির ঘোষণা দিয়ে বলেন, তারা সকালে আবার পদযাত্রা শুরু করবেন।

বুধবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের দূরে রাখতে দিল্লি সীমান্তে হাজার হাজার দাঙ্গা পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শম্ভু সীমান্তে কৃষকরা আন্দোলনকারীদের মধ্যে প্রতিরক্ষামূলক চশমা বিতরণ করছেন, কেননা পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে তাদের থামাতে চাইছিল।

কৃষক নেতারা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কৃষকদের ওপর প্লাস্টিক ও রাবার বুলেট ছোড়া হয়েছে।

তারা মিডিয়া কভারেজের সমালোচনা করে বলেন, এরকম একটি ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে, কৃষকরা সন্ত্রাসী অথবা তারা বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়েছেন।

কৃষক নেতা সারওয়ান সিং পান্ধার সাংবাদিকদের বলেন, অন্য কারো সঙ্গে আমাদের কিছুই করার নেই। শুরু থেকেই আমাদের একই দাবি।

পান্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমএসপির জন্য আমাদের আইন করে দেওয়া হোক।

ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) হলো সরকারের স্থির করে দেওয়া একটি মূল্য। এ মূল্যে কৃষকরা তাদের ফসল বিক্রি করতে পারবেন। এর চেয়ে বেশি দাম পেতেই পারেন কৃষকরা, কিন্তু এর থেকে কম নেওয়া যাবে না।

কৃষক নেতারা বলেন, মঙ্গলবার থেকে আন্দোলনকারী অন্তত ডজনখানেক কৃষককে পুলিশ আটক করেছে। সেদিন কৃষক ইউনিয়ন ও ফেডারেল মন্ত্রীদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়।

দিল্লি চলো কর্মসূচিতে দুই শতাধিক ইউনিয়ন অংশ নিচ্ছে। কৃষকদের লক্ষ্য হরিয়ানা পাড়ি দিয়ে রাজধানীতে পৌঁছানো।

মঙ্গলবার রাজধানীর উত্তর দিকের আমবালা শহরের ওপর পাতলা টিয়ার গ্যাসের মেঘ দেখা যায়। শম্ভু সীমান্তে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। পুলিশ ড্রোন ব্যবহার করে টিয়ার শেল ছোড়ে।

পুলিশের পদক্ষেপে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। নিরাপত্তাকর্মীরাও আন্দোলনকারীদের ছোড়া ইট-পাথরের আঘাতে আহত হন। দিল্লিজুড়ে যানজট ও যানচলাচল ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে, কেননা কর্তৃপক্ষ রুট পরিবর্তনের পাশাপাশি অনেক সড়ক আটকে দিয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের...

spot_img

পড়ুন

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়। সোমবার (৩১...

প্রিয়জনের চিঠি আর আসে না শাবিপ্রবির ডাকবাক্সে

হিমেল হান্নান, শাবিপ্রবি: বিশ্ব চিঠি লেখা দিবস আজ। একটা সময় ছিল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল রঙের ডাকবাক্সে জমতো অগণিত চিঠি। সময়ের আবর্তনে এবং আধুনিক প্রযুক্তির নীল আলোয় হারিয়ে গেছে প্রিয়জনের কাঁচা হাতে লেখা সেই চিঠির দিনগুলি। প্রাণবন্ত ডাকবাক্সটি আজ পড়ে...

শাবিপ্রবির পিএসএস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-সৌরভ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি'র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের...

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...