Homeসংবাদশাহ্ আব্দুল করিম লোক...

শাহ্ আব্দুল করিম লোক উৎসব ১৫ ও ১৬ ফেব্রুয়ারি

আধুনিক ডেস্ক:

সুনামগঞ্জের দিরাই উজানধলের শাহ্ আব্দুল করিম লোক পরিষদের উদ্যোগে এবার শাহ্ আব্দুল করিম লোক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতি এবং শুক্রবার।

উৎসবটি সফল ও স্বার্থক করে তুলতে সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন শাহ্ আব্দুল করিম লোক পরিষদের সভাপতি ও প্রয়াত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ছেলে শাহ্ নূর জালাল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নূর জালাল বলেন, আমার বাবা জীবিত থাকতে ২০০৬ সালে এ উৎসব শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় এ বছর ১৯তম শাহ্ আবদুল করিম লোক উৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার। শাহ্ আবদুল করিম আমার কাছে শুধু একজন পিতাই নন, তিনি একাধারে একজন জাত বাউল, দার্শনিক, পর্যটক এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেছেন, দারিদ্র-পিড়িত মানুষের পক্ষেই ছিল তাঁর সংগ্রাম। তাঁর প্রতিটি কথা ছিল সাম্প্রদায়িকতার অব্যর্থ হাতিয়ার। তিনি জাত-পাত, শ্রেণী-বিদ্বেষ ভুলে মানুষকে সবসময় অসাম্প্রদায়িক জীবন-যাপনের পথে টেনেছেন।

তিনি বলেন, শাহ্ আব্দুল করিমের সৃষ্টি যেনো মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে- এটাই আমাদের চাওয়া এবং আমি আমার বাবার শিল্পকর্মকে প্রচার-প্রসার এবং সংরক্ষণের লক্ষ্যে কাজ করছি। শাহ্ আবদুল করিম লোক উৎসবটি এরই একটি অন্যতম প্রধান অংশ। অনুষ্ঠানটি মূলত আমার বাবার জন্মদিন (১৫ই ফেব্রুয়ারি) উপলক্ষে উদযাপন করে থাকি।

করিমপূত্র বলেন, গত বছরও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর এ সফলভাবে সম্পন্ন করেছি। এবারও তাদের পৃষ্ঠপোষকতায় শাহ্ আবদুল করিম নোক উৎসবের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপি অনুষ্ঠান প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে শুরু ও শেষ হবে ভোরে। এতে করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি পরিবেশন করা হবে তার গান।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিকাশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দু’দিনের অনুষ্ঠানমালার বিস্তারিত বিবরণ সিলেটের গণমাধ্যমগুলোতে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম ও...

শাবিপ্রবিতে নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ সুপারিশের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নীতিমালা লঙ্ঘন করে...

লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজে শতভাগ ফেল

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)...

‘সম্ভাব্য ঝুঁকি এড়াতে’ ইউরোপে নাগরিকদের তিন দিনের খাদ্য-পানীয়-জরুরি পণ্য মজুদের পরামর্শ

আধুনিক ডেস্ক :: যেকোনো বড় ধরনের সংকট বা বিপর্যয়কালীন পরিস্থিতি সামাল দিতে...

spot_img

পড়ুন

লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম ও নির্ধারিত মূল্য অনুসরণ না করার অভিযোগে ‘মেসার্স স্বপন কুমার দেব’ নামে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) এক ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করা...

শাবিপ্রবিতে নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ সুপারিশের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষার্থী ও একই বিভাগের বর্তমান প্রভাষক সানজিদা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০২১ সালে ‘স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদে প্রথম হিসেবে...

লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজে শতভাগ ফেল

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। উপজেলার মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ থেকে এবার মাত্র দুজন পরীক্ষায় অংশ নিলেও দুজনই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার...

‘সম্ভাব্য ঝুঁকি এড়াতে’ ইউরোপে নাগরিকদের তিন দিনের খাদ্য-পানীয়-জরুরি পণ্য মজুদের পরামর্শ

আধুনিক ডেস্ক :: যেকোনো বড় ধরনের সংকট বা বিপর্যয়কালীন পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিদ্যুৎ ও পানি সরবরাহ হঠাৎ বন্ধ হওয়া কিংবা জরুরি সেবা ব্যাহত হওয়ার মতো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের...

ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের জার্সি-পদক নিলামে হামজার

স্পোর্টস ডেস্ক :: ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তার কাজ। তবে মাঠের বাইরেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নিজের দায়িত্ব বলে মনে করেন হামজা চৌধুরী। সেই বিশ্বাস থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার। তার উদ্যোগে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে সংগ্রহ হয়েছে ১ লাখ ৩০...

হবিগঞ্জের লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,সপ্তম,অষ্টম, নবম...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক:: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ...

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি, ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

আধুনিক ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার সমাবেশ করবেন তাঁরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায়...

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

আধুনিক রিপোর্ট :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও দুই আসামিকে যাবজ্জীবন এবং তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে...

লাখাইয়ে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, পিতার মামলা দায়ের

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিখোঁজের ছয় দিন পর তারেক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সায়েল মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে...

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি অনুদান চুক্তিসহ ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বুধবার রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেসসচিব শাহাদাত স্বাধীন এসব...

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ : এমপি নূরুল ইসলাম বললেন, অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করেছেন ঠিকাদার

আধুনিক ডেস্ক :: সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তার অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার কথা...