Homeসংবাদপ্রায় ১৩শ রোগীকে ফ্রী...

প্রায় ১৩শ রোগীকে ফ্রী চিকিৎসা দিল জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ও রিমোট মেডিকেল রিলিফ এর তত্বাবধানে জালালপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির এর আয়োজন করা হয় এতে জালালপুর ইউনিয়ন এর বিভিন্ন গ্রাম সহ পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়ন এর অনেক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয় । ডাঃ সৈয়দ নজরুল ইসলাম ও ডাঃ বিলাল উদ্দিন খাঁন এর নেতৃত্বে মেডিসিন ও চক্ষু বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেওয়া হয় ।

শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। চোখের রোগী আসেন প্রায় ১ হাজার এবং এদের মধ্যে ডাক্তারদের পরামর্শে ১০০ জন রোগীকে চোখের ছানী অপারেশন করানোর ব্যাবস্থা করে দেওয়া হয় এছাড়াও সাধারণ রোগী আসেন প্রায় ৩শত জন সবাইকে চিকিৎসা দেওয়া হয়। উপস্থিত কয়েকজন রোগীর কাছে জানতে চাইলে তারা বলেন যে, ফ্রী এই চিকিৎসা সেবা পেয়ে তারা আনন্দিত।

উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরে দিনের প্রথম প্রহরে এক সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি কামাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ,সাংগঠনিক সম্পাদক হাসান আল ইসলাম রাজন,সহ-কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম সায়েম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শাহ মোঃ সাদিক মিযা, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র সভাপতি শাহজাহান শিকদার, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম,জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি হোসেন আহমদ,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, এছাড়াও উপস্থিত ছিলেন শহীদুর রহমান শাহীন, এম এ শহীদ পংকি, বদরুল ইসলাম জয়দু, জালালপুর বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাসিত বাচ্চু, আবদুস সালাম চৌধুরী সোহেল, আনিলগনজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল,জালালপুর জনকল্যাণ সমিতির সভাপতি শামসুর রহমান সুজা, সৈয়দ মোহাম্মদ টিপু প্রমুখ ।

এই ফ্রী মেডিকেল ক্যাম্পে শৃঙ্খলার দায়িত্ব পালন করে স্কাউটস সদস্যরা এবং তাদের সাথে সহযোগিতা করেন জালালপুর যুব সমাজের একঝাঁক যুবক । পরিশেষে এই ফ্রী মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠানের আয়োজকবৃন্দ জানান এবছর যেভাবে মানুষের সাড়া পেয়েছেন এইরকম সাড়া পেলে তারা আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবেন যাতে অসহায়, হতদরিদ্র পরিবারের মানুষ চিকিৎসা সেবা পায় ।

spot_img

Most Popular

আরও পড়ুন

‘সম্ভাব্য ঝুঁকি এড়াতে’ ইউরোপে নাগরিকদের তিন দিনের খাদ্য-পানীয়-জরুরি পণ্য মজুদের পরামর্শ

আধুনিক ডেস্ক :: যেকোনো বড় ধরনের সংকট বা বিপর্যয়কালীন পরিস্থিতি সামাল দিতে...

ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের জার্সি-পদক নিলামে হামজার

স্পোর্টস ডেস্ক :: ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তার কাজ। তবে মাঠের...

হবিগঞ্জের লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক:: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল।...

spot_img

পড়ুন

‘সম্ভাব্য ঝুঁকি এড়াতে’ ইউরোপে নাগরিকদের তিন দিনের খাদ্য-পানীয়-জরুরি পণ্য মজুদের পরামর্শ

আধুনিক ডেস্ক :: যেকোনো বড় ধরনের সংকট বা বিপর্যয়কালীন পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিদ্যুৎ ও পানি সরবরাহ হঠাৎ বন্ধ হওয়া কিংবা জরুরি সেবা ব্যাহত হওয়ার মতো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের...

ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের জার্সি-পদক নিলামে হামজার

স্পোর্টস ডেস্ক :: ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তার কাজ। তবে মাঠের বাইরেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নিজের দায়িত্ব বলে মনে করেন হামজা চৌধুরী। সেই বিশ্বাস থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার। তার উদ্যোগে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে সংগ্রহ হয়েছে ১ লাখ ৩০...

হবিগঞ্জের লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,সপ্তম,অষ্টম, নবম...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক:: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ...

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি, ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

আধুনিক ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার সমাবেশ করবেন তাঁরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায়...

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

আধুনিক রিপোর্ট :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও দুই আসামিকে যাবজ্জীবন এবং তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে...

লাখাইয়ে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, পিতার মামলা দায়ের

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিখোঁজের ছয় দিন পর তারেক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সায়েল মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে...

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি অনুদান চুক্তিসহ ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বুধবার রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেসসচিব শাহাদাত স্বাধীন এসব...

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ : এমপি নূরুল ইসলাম বললেন, অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করেছেন ঠিকাদার

আধুনিক ডেস্ক :: সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তার অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার কথা...

হবিগঞ্জে আইফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইফোন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তারেক মিয়া (২২) নবীগঞ্জ উপজেলার চৌষাটপুর গ্রামের বাসিন্দা ছিলেন। লাখাই ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে...

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

আধুনিক ডেস্ক :: মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার এক বিবৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ওই তারিখের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। নিয়োগ প্রক্রিয়া ও অভিবাসন...

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩শে অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ...