Homeসংবাদউপজেলা পরিষদ নির্বাচন: বালাগঞ্জে...

উপজেলা পরিষদ নির্বাচন: বালাগঞ্জে মাঠ চষে বেড়াচ্ছেন এক ডজন প্রার্থী

আবুল কাশেম অফিক, বালাগঞ্জ:

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের তোলজুড়। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, বিএনপি, খেলাফত ও অন্যান্য দলের এক ডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন । সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বর্তমান সরকারের অধিনে বিএনপি ও সমমনা দলের অংশ নেয় নি। এমন ধারা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত শুধু মাত্র আওয়ামীলীগ ও দলটির স্বতন্ত্র প্রার্থীরাই অংশ নিতে পারেন। আর বিএনপি ও সমমনা দলগুলি নির্বাচনে অংশ নিলে জমজমাট লড়াইয়ের আবাস পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, সমর্থক সহ জনগনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অনেকের সমর্থকেরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাদের পচন্দসই প্রার্থী হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে জানান দিচ্ছেন।

ইতিমধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। তবে বিএনপির যদি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেয় তাহলে বিএনপির এসব প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হবেন না, এমনটাই নিশ্চিত করেছে একাধিক সূত্র।

জানা গেছে, পাঁচ থেকে সাতটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ রোজার পূর্বেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, তবে চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

উপজেলা নির্বাচনকে সামনে রেখে এর মধ্যেই বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের যেসব প্রার্থীরা আলোচনায় রয়েছেন তারা হলেন-বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মতিন।
বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী যারা হতে যাচ্ছেন তারা হলেন- জেলা বিএনপি সহ সভাপতি ও সাবেক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবদুন নূর, বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গোলাম রব্বানী এবং উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম। খেলাফত মজলিসের সিলেট জেলা সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার আবদুল জলিল প্রমুখ।

ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন- বর্তমান উপজেলা পরিষদের ভাইস ও সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি সামস্ উদ্দিন সামস এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন বতর্মান ভাইন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সেবু আক্তার মনি ও সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা।

বিএনপির দলীয় সূত্র জানায়, আওয়ামীলীগ সরকারের অধিনে কোন নির্বাচনেই দলটি অংশ নেবে না। শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নিলে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করবেন। আর দল নির্বাচনে না গেলে বিএনপির প্রার্থীরা নির্বাচনে যাবেন না।

এদিকে, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা বিবেচনা করে এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ। এই নির্বাচন দলীয় সব প্রার্থীর জন্যই উন্মুক্ত রাখা হচ্ছে।

ক্ষমতাসীন দল ও অন্যান্য দলের উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য উপজেলা থেকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা দুটি বলয়ের মধ্যে বিভক্ত। এজন্যই স্থানীয় সরকারের উপজেলা পরিষদের নির্বাচনে ভোটের মাঠে দলীয় প্রার্থীর বেলায় নেতিবাচক প্রভাব পড়বে বলে সচেতন মহল মনে করছেন।
তবে অন্যান্য দলের নেতাকর্মীরা জানান, ক্ষমতাসীন দলের পাতানো নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে আপাতত নেই। দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর এবং স্থানীয় জনগণের মতামতের আগ্রহের প্রতিও যথাযথ সম্মান করা হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

spot_img

পড়ুন

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...