Homeসংবাদজৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষুব্ধদের হামলা

আধুনিক ডেস্ক:

গতকাল রাতে জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চার ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের অসহযোগিতা ও গ্যারেজে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও তাৎক্ষণিক রোগী পরিবহনে না দেওয়ায় এ হামলা চালানো হয়।

স্থানীয় ও জৈন্তাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটকার খাদে পড়ে হতাহতদের উদ্ধার করে শুক্রবার রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় চিকিৎসকরা দেরিতে এসে গুরুতর আহতদের পরীক্ষা-নীরিক্ষা শুরু করেন। চিকিৎসায় বিলম্ব ও হাসপাতালে অক্সিজেন না থাকায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। পরে হাসপাতালের চিকিৎসকরা হতাহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার্ড করেন।

এ সময় স্থানীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স চাইলে তারা জানায় হাসপাতালের অ্যাম্বুলেন্স নেই। পরে হাসপাতালের গ্যারেজের মধ্যে অ্যাম্বুলেন্স দেখতে পেয়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে সেটি ভাঙচুর করেন ও অগ্নিসংযোগ করেন। এ সময় হাসপাতালের জানালার গ্লাস ও কোয়ার্টারের গ্যারেজে থাকা ডাক্তারের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

তবে রোগীদের অসহযোগিতার বিষয়টি অস্বীকার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাহউদ্দিন মিয়া বলেন, বিষয়টি ভিত্তিহীন। রোগীদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা সব ধরনের সহযোগিতা দ্রুততম সময়ে করেছি। আমাদের সিসি ক্যামেরার ফুটেজে প্রমাণ মিলবে। হাসপাতালে দুই দফায় দুইজন করে রোগী নিয়ে আসেন স্থানীয়রা। চারজনকেই মৃত অবস্থায় পেয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক। এরপরও রোগীদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। প্রথম দুইজনকে একটি প্রাইভেট গাড়িতে করে সিলেটে নিয়ে যাওয়ার পর আরও দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। ওই দুজনকেও মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এ সময় স্থানীয়রা হাসপাতালের অ্যাম্বুলেন্স চাইলে আমাদের চালক না থাকায় দেওয়া যায়নি। এর কিছুক্ষণ পর স্থানীয় জনতা এসে হাসপাতাল ভাঙচুর শুরু করেন ও গ্যারেজে থাকা একটি জিপ গাড়িতে আগুন দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, হতাহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় উত্তেজিত জনতা হাসপাতাল ভাঙচুর ও অ্যাম্বুলেন্সে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কের লক্ষ্মীপুর এলাকার আড়পাড়া জামে মসজিদের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মী প্রাণ হারান। নিহতরা হলেন- উপজেলার নিজপাট পানিয়ারা হাটি গ্রামের রনদীপ পালের ছেলে নিহাল পাল (২৬), নিজপাট তোয়াশিহাটি গ্রামের জামাল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট পানিয়ারাহাটির আরজু মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল (২৫) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে সুমন আহমদ (২৫)।

spot_img

Most Popular

আরও পড়ুন

ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের জার্সি-পদক নিলামে হামজার

স্পোর্টস ডেস্ক :: ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তার কাজ। তবে মাঠের...

হবিগঞ্জের লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক:: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল।...

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি, ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

আধুনিক ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব...

spot_img

পড়ুন

ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের জার্সি-পদক নিলামে হামজার

স্পোর্টস ডেস্ক :: ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তার কাজ। তবে মাঠের বাইরেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নিজের দায়িত্ব বলে মনে করেন হামজা চৌধুরী। সেই বিশ্বাস থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার। তার উদ্যোগে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে সংগ্রহ হয়েছে ১ লাখ ৩০...

হবিগঞ্জের লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,সপ্তম,অষ্টম, নবম...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক:: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ...

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি, ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

আধুনিক ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার সমাবেশ করবেন তাঁরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায়...

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

আধুনিক রিপোর্ট :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও দুই আসামিকে যাবজ্জীবন এবং তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে...

লাখাইয়ে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, পিতার মামলা দায়ের

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিখোঁজের ছয় দিন পর তারেক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সায়েল মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে...

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি অনুদান চুক্তিসহ ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বুধবার রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেসসচিব শাহাদাত স্বাধীন এসব...

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ : এমপি নূরুল ইসলাম বললেন, অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করেছেন ঠিকাদার

আধুনিক ডেস্ক :: সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তার অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার কথা...

হবিগঞ্জে আইফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইফোন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তারেক মিয়া (২২) নবীগঞ্জ উপজেলার চৌষাটপুর গ্রামের বাসিন্দা ছিলেন। লাখাই ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে...

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

আধুনিক ডেস্ক :: মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার এক বিবৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ওই তারিখের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। নিয়োগ প্রক্রিয়া ও অভিবাসন...

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩শে অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ...

সেকশন অফিসার থেকে রেজিস্ট্রার: শাবিপ্রবিতে ৩২ বছরের স্মৃতিময় কর্মজীবনের বিদায়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার সৈয়দ লিম মোহাম্মদ আব্দুল কাদিরের প্রায় ৩২ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবনের অবসান ঘটেছে। বিদায়বেলায় তিনি তাঁর কর্মজীবনের স্মৃতি, অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘ পথচলা শেষে বিশ্ববিদ্যালয়ে কাটানো নিজের অভিজ্ঞতা এবং আবেগের কথা স্মরণ করেছেন...