বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী তার নিজ এলাকা বিশ্বনাথে ভোট দিয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন।
সকাল ৮টা থেকে সারাদেশে এক যুগে ভোট গ্রহণ শুরু হয়েছে।
সিলেট-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ টি। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা- ১ লাখ ৭৬ হাজার ১৪৭জন, আর মহিলা ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৮২জন।


