Homeসংবাদসিলেট মহানগর বিএনপির সেক্রেটারি...

সিলেট মহানগর বিএনপির সেক্রেটারি এমদাদ ও জেলা যুবদলের সভাপতি মুমিন আটক

আধুনিক রিপোর্ট ||
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
এদিকে, বিএনপির দাবি- শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এমদাদ ও মুমিনসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সিলেট জেলা ও মহানগর বিএনপির গণসংযোগ থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুহিন সহ ৫ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির ভাষ্য, শনিবার বিকেলে অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ কর্মসূচির শেষ দিনে বন্দরবাজার লালদিঘীর পার এলাকা থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক’শ নেতাকর্মী গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। পরে বন্দরবাজার হাসান মার্কেটের সামনে আসা মাত্র পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন সহ ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
এদিকে, গণসংযোগ কর্মসূচি থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের গ্রেফতার ও নির্যাতন করে ফ্যাসিবাদের শেষ রক্ষা হবে না। অভিলম্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যতায় এর পরিনাম খুবই ভয়াবহ হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের...

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে...

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা,...

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন...

spot_img

পড়ুন

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন "রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন" -এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার স্বপ্ন এবং সাধারন সম্পাদক একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাদিয়া তানজিম আলভী। বৃহস্পতিবার (২৫...

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা, জীবিকার ঝুঁকি এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাতের প্রভাব নিয়ে হিট প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণার অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে হিট প্রকল্পের আওতায় ‘বাংলাদেশে পাহাড় কাটার ফলে খাদ্য...

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখা। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন। কলেজ শাখা ছাত্রশিবিরের...

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...