দক্ষিণ সুরমা প্রতিনিধি:
আমি দল কানা লোক । নেত্রী যে কাউকেই নৌকা প্রতীক দিলে আমি তার জন্যই কাজ করব, বললেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে জুয়েল আহমদ তার নিজ বাড়িতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাথে এক মতবিনিময় সভা করেন ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ৩ আসনের নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর পক্ষে দক্ষিণ সুরমায় নৌকার প্রচারণা করার লক্ষ্যে ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপ নির্বাচনী প্রচারণা করবে বলে তিনি জানান।
উক্ত মতবিনিময় সভায় ক্যাম্পেইন ফর জুয়েল গ্রুপের চিফ এডমিন কিবরিয়া আহমেদ অপু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়ন্ত গোস্বামী এছাড়াও উপস্থিত ছিলেন লায়েক আহমদ জিকু, মুজিবুর রহমান, আব্দুল হোসেন, মবশ্বির আলী, নিজাম উদ্দিন খছরু, সিরাজ আহমদ, বেলাল আহমদ ফজির আলী প্রমুখ


