Homeসংবাদ‘চাপমুক্ত’ মোমেন-ইমরান, মান্নান

‘চাপমুক্ত’ মোমেন-ইমরান, মান্নান

স্টাফ রিপোর্ট
ড. এ কে আব্দুল মোমেন, ইমরান আহমদ ও এম এ মান্নান। সরকারের হেভিওয়েট তিন মন্ত্রী।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে নৌকার কাণ্ডারি তারা। সোমবার প্রতীক নিয়ে অবতীর্ণ হয়েছেন ভোট যুদ্ধে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে অন্য প্রার্থীরা যখন টেনশনে, তখন ভোটের মাঠে ‘চাপমুক্ত’ এ তিন হেভিওয়েট প্রার্থী। নিজেদের এলাকায় সংসদ সদস্য হয়ে মন্ত্রী হিসেবে রাজ করেছেন গেলো ৫ বছর। এবার ভোটের মাঠেও ‘অপ্রতিদ্বন্দ্বী’ তারা। এ তিন প্রার্থীকে নিয়ে অনেকটা নির্ভার আওয়ামী লীগের নেতাকর্মীরাও। সংশ্লিষ্ট আসনের ভোটাররাও এমন তথ্য দিয়েছেন।
সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের তিনবারের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। কিন্তু নৌকার বিপক্ষে নির্বাচন না করার ইস্যুতে রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। এতে ড. মোমেনের কপালে দুশ্চিন্তার ভাঁজ নিমিষেই সরে গেলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেও মিসবাহ উদ্দিন সিরাজকে ধন্যবাদ জানিয়েছেন ড. মোমেন। এছাড়া এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। কিন্তু ড. মোমেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে আগেবাগেই নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। এ জন্য স্বশরীরে বাবুলের গোটাটিকর অফিসে উপস্থিত হয়ে কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অবশ্য হেভিওয়েট এই প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় করবেন আরো চার প্রার্থী। আক্ষরিক অর্থে ড. মোমেনের সঙ্গে শিক্ষা, পরিচিতিসহ সব সূচকে পিছিয়ে তারা। যে কারণে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে নির্ভার ড. মোমেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইসলামি ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসুফ আহমদ, বাংলাদেশ কংগ্রেস’র মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল বাছিত।
সিলেট-৪ আসন, ১৭৭৩ সাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সাত মেয়াদেই আসনটিতে বিজয়ী হয় আওয়ামী লীগ। এরমধ্যে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ। সিলেটের সীমান্ত জনপদের তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী। এবারো আসনটিতে অনেকে দলের মনোনয়ন চাইলেও ইমরানকে নৌকা থেকে বঞ্চিত করার সাধ্য হয়নি কারো। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকেই মনোনয়ন দেয়। ফলে নৌকা না পাওয়া নেতারা আপনা-আপনি ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান। যে কারণে হেভিওয়েট প্রার্থী হিসেবে অন্যদের সঙ্গে আকাশ-পাতাল তফাৎ ইমরানের। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইসলামি ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন। প্রভাব-প্রতিপত্তিতে ইমরান আহমদের দ্বারে কাছেও নেই তারা। যে কারণে প্রার্থীর সঙ্গে নেতাকর্মীরাও রয়েছেন স্বস্তিতে।
একইভাবে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ)আসনেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে। এ জন্য স্বস্তিতে আছেন দুই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ এম এ মান্নান নৌকা প্রতীকে শক্তিধর প্রার্থী। ভোটে লড়তে জমিয়ত ছেড়ে তৃণমূল বিএনপি’র সোনালী আশঁ প্রতীকে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) এবং বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন কাঁঠাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ তিন আসনের ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, হেভিওয়েট এই তিন প্রার্থীর সঙ্গে অন্য প্রার্থীরা ভোটের মাঠে সার্বিক ভাবে দুর্বল। কেবল প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেকে ভোটের মাঠে থাকলেও তাদের অনেকের ব্যক্তি পরিচয় নেই, নেই জনসম্পৃক্ততা। উপরন্তু তারা ক্ষমতাসীন দলের হেভিওয়েটদের বিপক্ষে গিয়ে প্রার্থী হয়েছেন, অনেকে সব কেন্দ্রে অ্যাজেন্ট দিতে পারবেন কিনা, তা দেখার বিষয়!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৭ই জানুয়ারি। গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামি ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ...

spot_img

পড়ুন

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়। সোমবার (৩১...

প্রিয়জনের চিঠি আর আসে না শাবিপ্রবির ডাকবাক্সে

হিমেল হান্নান, শাবিপ্রবি: বিশ্ব চিঠি লেখা দিবস আজ। একটা সময় ছিল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল রঙের ডাকবাক্সে জমতো অগণিত চিঠি। সময়ের আবর্তনে এবং আধুনিক প্রযুক্তির নীল আলোয় হারিয়ে গেছে প্রিয়জনের কাঁচা হাতে লেখা সেই চিঠির দিনগুলি। প্রাণবন্ত ডাকবাক্সটি আজ পড়ে...

শাবিপ্রবির পিএসএস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-সৌরভ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি'র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের...

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...