Homeসংবাদহার দিয়ে সিরিজ শুরু...

হার দিয়ে সিরিজ শুরু টাইগারদের

স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসজুড়ে ছিল বৃষ্টির বাগড়া। ম্যাচের দৈর্ঘ্যও কমতে থাকে তাতে।
এর মধ্যে উইল ইয়াং ও টম ল্যাথামের ঝড়ে বড় সংগ্রহই পায় নিউজিল্যান্ড। ওই রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ, কিছু ব্যাটার আউট হন হতাশাজনকভাবে। মাঝে আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়ের জুটিতে আশা দেখা গেলেও শেষে এসে হয়নি অবিশ্বাস্য কিছু।
ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ডিএলএস মেথডে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। ৩০ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান করে স্বাগতিকরা। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য হয় ২৪৫ রানের। জবাবে ৯ উইকেট হারিয়ে ২০০ রান করেছে বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন শরিফুল ইসলাম। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রাচিন রবীন্দ্র আউট হয়ে যান কোনো রান করার আগেই। শরিফুলকে প্রথম বলে চার মেরে শুরু করেন উইল ইয়াং। পরের বলে প্রান্ত বদল হয়।
স্ট্রাইকে এসে প্রথম বল ছেড়ে দেন রাচিন। এরপর অফ স্টাম্পের একটু বাইরের বল ব্যাটে কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যায়। এক বল বিরতি দিয়ে শরিফুল উইকেট নেন আরও একটি। এবার অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন হেনরি নিকোলস। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে নিউজিল্যান্ড।
এরপর উইল ইয়াং ও টম ল্যাথামের জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলে। মাঝে আরেক দফা বৃষ্টিতে ম্যাচ চলে আসে ৪০ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হলেও জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। এই জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়। দুজনই হাফ সেঞ্চুরিও তুলে নেন। এর মধ্যেই বৃষ্টি আসে আবার।
এ দফায় প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর ম্যাচ চলে আসে ৩০ ওভারে। তাতে বাংলাদেশ পড়ে যায় বিপত্তিতে, একজন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৬ ওভার। হাসান মাহমুদ সেটি করে ফেলেন আগেই, শরিফুল ও মোস্তাফিজুর রহমানের বাকি ছিল এক ওভার। বাংলাদেশকে তখন ভরসা করতে হয় সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজদের ওপর।
তাদের ওপর চড়াও হন টম ল্যাথামও উইল ইয়াং। বৃষ্টির পরে ২১তম ওভারে বোলিংয়ে এসে দুই ছক্কাসহ ১৩ রান আসে। পরের ওভারে মিরাজ ১০ ও এরপর আবার এসে সৌম্য টানা তিনচারসহ দেন ১৫ রান। বাধ্য হয়ে বোলিংয়ে শরিফুলকে নিয়ে আসেন অধিনায়ক শান্ত। দিনের সফল পেসারও দেন ১০ রান।
পরের ওভারে নিয়ে আসা হয় আফিফ হোসেনকে। কিন্তু তাকেও স্বস্তি দেননি লাথাম-ইয়াং জুটি। ওই ওভারে দুই ছক্কাসহ আসে ১৫ রান। ইয়াং-ল্যাথামজুটি যখন ক্রমেই ধ্বংসাত্মক হয়ে ওঠে। এর মধ্যে লাথামকে আউট করে কিছুটা স্বস্তি এনে দেন মিরাজ। শুরুতে সৌম্য স্লিপে ক্যাচ ছাড়েন সৌম্য। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে ভালোভাবেই আঘাত করেন তিনি।
মিরাজের অফ স্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে ব্যাট হয়ে পায়ে লেগে বল স্টাম্পে যায়। এর আগে ৯ চার ও ৩ ছক্কায় ৭৭ বলে ৯২ রান করেন তিনি। ইয়াংয়ের সঙ্গে ১৪৫ বলে ল্যাথামের জুটি ছিল ১৭১ রানের। পরে চাপম্যানের সঙ্গেও ২২ বলে ৫৪ রানের জুটি গড়েন ইয়াং।
দুই ব্যাটারই হন রান আউট। তার আগেই অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ফেলেছেন তিনি। ১৪ চার আর ৪ ছক্কার ইনিংসে ৮৪ বলে ১০৫ রান করে ফেলেন তিনি। শেষ ওভারে তিন রান আউটে ২৩৯ রানে থামে নিউজিল্যান্ড।
রান তাড়ায় নেমেও স্বস্তি পায়নি বাংলাদেশ। বোলিং ও ফিল্ডিংয়ে বাজে দিন কাটানো সৌম্য ব্যাট হাতেও আলো ছড়াতে পারেননি। তাতে আরও একবার প্রশ্নবিদ্ধ হয়েছে দলে তার অন্তর্ভুক্তি। ওপেনিংয়ে নেমে অ্যাডাম মিলনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন কোনো রান করার আগেই।
শুরুর ধাক্কা সামলাতে নাজমুল হোসেন শান্ত সঙ্গী হন এনামুল হক বিজয়ের। কিন্তু তাদের ৪৬ রানের জুটি ভাঙে শান্ত রিভার্স সুইপ করতে গিয়ে ইশ সোধির বলে বোল্ড হলে। ২ চারে ১৩ বলে ১৫ রান করেন তিনি। এরপর এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি বাধেন লিটন দাস। তারা দুজন রান তোলার গতিতেও পাল্লা দিচ্ছিলেন।

কিন্তু জশ ক্লার্কসনের শর্ট বলে পুল করতে যান বিজয়। সেটি উপরে উঠে ধরা পড়ে বোলারের হাতেই, ৫ চারে ৩৯ বলে ৪৩ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট পান ক্লার্কসন। তার বলেই আউট হন লিটন দাসও। ক্লার্কসনের স্লোয়ার বাউন্সারে হুক করবেন কি না দ্বিধায় ছিলেন তিনি। পরে ব্যাটে লেগে সহজ ক্যাচ যায় উইটেকরক্ষকের হাতে।
মুশফিকুর রহিমও রিভার্স সুইপ করতে গিয়ে ১০ বলে ৪ রান করে আউট হয়ে যান। ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু ফের আশা জাগায় হৃদয়-আফিফ জুটি। উইকেটে এসে ডাফির করা পরের ওভারেই ১৬ রান তিনি। এক পর্যায়ে রান রেটকে দশের নিচে নামিয়ে আনেন দুই ব্যাটার।
কিন্তু ৩৮ বলে ৫৬ রানের এই জুটিটি ভাঙে হৃদয় স্লগ সুইপ করতে গেলে। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৩ রান করে বাউন্ডারিতে ক্যাচ দেন হৃদয়। শুরুতে বাউন্ডারিতে রান তোলা আফিফও পরে কিছুটা চুপসে যান। মাঝে একবার এলবিডব্লিউ আউট হলেও রিভিউ নিয়ে বাঁচেন। কিন্তু এরপরও অবিশ্বাস্য কিছু করে ফেলতে পারেননি তিনি।
৫ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৩৮ রান করেন আফিফ। তার বিদায়ের পর স্বভাবতই শেষ হয়ে যায় বাংলাদেশের সব আশা। শেষে এসে মেহেদী হাসান মিরাজের ২১ বলে ২৮ রানও কোনো কাজে আসেনি। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন মিলনে, সোধি ও ক্লার্কসন। দুর্দান্ত সেঞ্চুরি করায় ম্যাচসেরা হয়েছেন ইয়াং।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ...

spot_img

পড়ুন

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়। সোমবার (৩১...

প্রিয়জনের চিঠি আর আসে না শাবিপ্রবির ডাকবাক্সে

হিমেল হান্নান, শাবিপ্রবি: বিশ্ব চিঠি লেখা দিবস আজ। একটা সময় ছিল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল রঙের ডাকবাক্সে জমতো অগণিত চিঠি। সময়ের আবর্তনে এবং আধুনিক প্রযুক্তির নীল আলোয় হারিয়ে গেছে প্রিয়জনের কাঁচা হাতে লেখা সেই চিঠির দিনগুলি। প্রাণবন্ত ডাকবাক্সটি আজ পড়ে...

শাবিপ্রবির পিএসএস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-সৌরভ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি'র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের...

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...