দক্ষিণ সুরমা প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ৩দিন ব্যাপী ৬ষ্ঠ বই মেলার আজ ১৬ই ডিসেম্বর ছিলো সমাপনী দিন । সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৩দিন ব্যাপী এই বই মেলা ২০১৭ সাল থেকে শুরু করে প্রতি বছর নির্ধারিত তারিখ ১৪,১৫ ও ১৬ই ডিসেম্বর আয়োজিত হয়ে আসছে ।
এ বছর সংস্থার প্রবাসী সকল সদস্য ও উপদেষ্টা মণ্ডলীরা আর্থিক সহযোগিতা করেন।
৬ষ্ঠ এই বই মেলার আজ সমাপনী দিনে সংস্থার সভাপতি নবীন আহমদ লয়েছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে তেলাওয়াত করেন রাহিম আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন হুসাইন আহমদ কানন এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক সেলিম আউয়াল, প্রধান আলোচক কবি বাছিত ইবনে হাবিব, বিশেষ অতিথি সাংবাদিক লোকমান আহমদ, সাংবাদিক শরিফ আহমেদ, আখলাকুল আম্বিয়া বাতিন, এম মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য রেদওয়ানুর রহমান নাঈম,ফরহাদ হোসেন সোহান, ইউসুফ শাহরিয়ার, আব্দুল লতিফ, আর জে, হোসাইন, মুজাক্কির আহমেদ মুহিত, মুন্না মিয়া প্রমুখ ।
প্রধান আলোচক কবি বাছিত ইবনে হাবিব তার বক্তব্যে বলেন এ ধরনের আয়োজনে এলাকার সর্বস্থরের সবার সহযোগিতা পেলে এই ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার এই তরুণরা আগামীতেও এই বই মেলা চালিয়ে যেতে পারবে এবং এই বই মেলার মাধ্যমে যুব সমাজ বইয়ের প্রতি আকৃষ্ট হবে ।


