Homeসংবাদফিফা বর্ষসেরা কোচের দৌড়ে...

ফিফা বর্ষসেরা কোচের দৌড়ে গার্দিওলার, স্পালেত্তি ও ইনজাগি

স্পোর্টস ডেস্ক
২০২৩ ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন পেপ গার্দিওলা, লুসিয়ানো স্পালেত্তি এবং সিমোন ইনজাগি।
বৃহস্পতিবর ফিফার ওয়েবসাইটে বর্ষসেরা কোচের তিন ফাইনালিস্টের নাম প্রকাশ করা হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে ছেলেদের ফুটবলের সেরা কোচদের বেছে নিয়েছে ফিফা। সেখান থেকে একজনের হাতে উঠবে বর্ষসেরার পুরস্কার। ২০২৪ সালের ১৫ জানুয়ারিতে লন্ডনে প্রদান করা হবে পুরস্কার।
বছরের সেরা কোচদের মধ্য থেকে শুরুতে পাঁচ জনকে বেছে নিয়েছিল ফিফার বিশেষজ্ঞদের প্যানেল। সেই তালিকা থেকে আন্তর্জাতিক জুরি বোর্ড (যেখানে আছেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট প্রদান করা সমর্থকরা) বেছে নেয় সেরা তিনজনকে।
সেরা তিনে থাকা গার্দিওলা নিঃসন্দেহে গত মৌসুমে নিজের নাম ইতিহাসের পাতায় স্থায়ীভাবে অঙ্কিত করে নিয়েছেন। প্রথম কোচ হিসেবে তিনি দুইবার ট্রেবল জেতার কীর্তি গড়েছেন। ২০০৯ সালে বার্সেলোনাকে একাধারের লিগ, কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন তিনি। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকেও একই সাফল্য পাইয়ে দিয়েছেন এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ।
তালিকার আরেক নাম ইনজাগি গত মৌসুমে ইন্টার মিলানের সাফল্যের রূপকার। তার অধীনে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে নেরাজ্জুরিরা। এর মধ্যে আসরের সেমিফাইনালে তার দল রোমাঞ্চকর লড়াইয়ে মিলান ডার্বি জিতে নেয়। তবে ফাইনালে ইন্টার হেরে যায় তুলনায় বেশি শক্তিশালী ম্যানচেস্টার সিটির কাছে। যদিও ইনজাগির অধীনে গত মৌসুমে ইতালিয়ান সুপার কাপ এবং ইতালিয়ান কাপ জেতে ইন্টার। আর সিরি আ’র মৌসুম শেষ করে তিনে থেকে।
তালিকার তৃতীয়জন স্পালেত্তি গত মৌসুমে ইতালিয়ান ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চ্যাম্পিয়ন বানানোর ৩৩ বছর পর গত মৌসুমে প্রথমবার সিরি আ’র শিরোপা জেতার স্বাদ পায় নাপোলি। ঐতিহ্যবাহী ক্লাবটিকে শিরোপা জেতানোর পেছনে মূল নায়ক দলটির প্রধান ৬৪ বছর বয়সী স্পালেত্তি।
তার অধীনে গত মৌসুমে ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে নাপোলি। লিগে সর্বোচ্চ ৭৭ গোল করার পাশাপাশি সবচেয়ে কম গোল হজমের রেকর্ডও গড়েছে তারা। এমন সাফল্যে প্রথমবার সিরি আ’র বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পালেত্তি। গত আগস্টে তিনি ইতালি জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।
এদিকে নারীদের ফুটবলে সেরা কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন বার্সেলোনার গিরালদেজ, চেলসির এমা হায়েস এবং ইংল্যান্ড জাতীয় দলের কোচ স্যারিনা ওয়েগম্যান।

spot_img

Most Popular

আরও পড়ুন

সিলেটে চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল

আধুনিক রিপোর্ট :: চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার...

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা...

spot_img

পড়ুন

সিলেটে চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল

আধুনিক রিপোর্ট :: চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল। সিলেট-৪ আসনের আওতাধীন এলাকা অর্থাৎ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট বা জৈন্তাপুর উপজেলার কোথাও হাসপাতালটি নির্মিত হবে। বুধবার চীনা বিনিয়োগকারীদের নিয়ে হাসপাতালটির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের শেষ পশুর হাট

রুহুল আমিন, গোলাপগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো শেষ বাজারে পুরোপুরি জমে উঠেছে। আগামী কাল ঈদ তাই হাটে ক্রেতা ও পশুর সমাগম বাড়ছে। সকাল থেকেই শুরু হয়েছে গরু ক্রয়-বিক্রয়ের ধুম। গোলাপগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী পুরকাস্থবাজার,ঢাকাদক্ষিণবাজার ও অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা গেছে,...

মাধবপুরে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।...

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আধুনিক ডেস্ক :: পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার (সৌদি আরবে ৯ জিলহজ) ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর...

‎শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে ‘সাস্টিয়ান ক্লাব’-এর মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’।‎‎ সোমবার (২৫ মে) বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা...

‎শাবিপ্রবিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ সোমবার (২৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎‎ মতবিনিময় সভায় নিরাপত্তা...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সোমবার (২৫ মে) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল...

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শন করেছেন। রবিবার (২৪ মে) বেলা ১২টায় তিনি হলসমূহ পরিদর্শনে যান। তিনি একে একে ছাত্রীদের জন্য নির্ধারিত আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল,...