Homeসংবাদআলোচিত 'শান্তিগঞ্জ মডেল' মেধা...

আলোচিত ‘শান্তিগঞ্জ মডেল’ মেধা যাচাই পরীক্ষায় উপস্থিতি ৯৭.৭২

শান্তিগঞ্জ প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচিত ‘শান্তিগঞ্জ মডেল’ মেধা যাচাই পরীক্ষা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২ হাজার ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ১০ জন। উপস্থিতির হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন, আবদুল মজিদ কলেজ কেন্দ্রে ২২৬ জনের মধ্যে ২২৪ জন, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৭ জনের মধ্যে ১৬৭ জন, জেবিবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬ জনের মধ্যে ৬৩ জন, পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২১২ জনের মধ্যে ২০৪ জন, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৪২ জনের মধ্যে ১৩৯ জন, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩২ জনের মধ্যে ২২৫ জন, গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৩ জনের মধ্যে ১৬৮ জন, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৩ জনের মধ্যে ১৪৯ জন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২২০ জনের মধ্যে ২১৪ জন এবং সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২০ জনের মধ্যে ২১৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল।

সূত্র জানায়, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে সেরা বিদ্যালয় ও বিষয়ভিত্তিক সেরা শিক্ষক নির্বাচন করবে উপজেলা শিক্ষা বিভাগ ও প্রশাসন। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও বিদ্যালয়ের সামগ্রিক মূল্যায়নে বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া একটি ইউনিয়নের বিদ্যালয়গুলোর সামগ্রিক ফলাফলের ভিত্তিতে সেরা ইউনিয়ন নির্বাচিত করা হবে। সেরা ইউনিয়নের চেয়ারম্যানকেও পুরস্কৃত করা হবে।

পরীক্ষা নিয়ে উচ্ছ্বাস ও আশাবাদ প্রকাশ করেছেন অভিভাবকেরা। অভিভাবক জলাল উদ্দিন, চান্দ মিয়া ও আয়শা আক্তার বলেন, বার্ষিক পরীক্ষার আগে এ ধরনের মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন। সিলেবাস অনুযায়ী ছেলে-মেয়েরা প্রস্তুতি নিয়েছে। এ পরীক্ষার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, পড়াশোনায় গতি এসেছে এবং শিক্ষকেরাও আগের চেয়ে বেশি তৎপর হয়েছেন।

সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, এ পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করছে।

শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে প্রস্তুতি নিয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উপস্থিতির হারও সন্তোষজনক। আগামীতে এ পরীক্ষা চালু থাকবে। এ পরীক্ষার মাধ্যমে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক, বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও মূল্যায়ন করা হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

‎শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক বাংলা...

শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নবগঠিত কমিটির মতবিনিময়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল...

শাবিপ্রবির পাঁচ শিক্ষার্থীর লেখা ‘অর্থনীতির তত্ত্ব ও ডাটা বিশ্লেষণ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে...

এক মিছিলে মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে শরীক হলেন নৈরাজ্য বিরোধী বিক্ষোভে

আধুনিক ডেস্ক: এক মিছিলে চমক দেখালেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী...

spot_img

পড়ুন

‎শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে ১৩টি প্যারালাল সেশনের মাধ্যমে দিনব্যাপী এ সম্মেলন সম্পন্ন হয়। ‎‎শুক্রবার(২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন...

শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নবগঠিত কমিটির মতবিনিময়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র সাথে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি নোমান...

শাবিপ্রবির পাঁচ শিক্ষার্থীর লেখা ‘অর্থনীতির তত্ত্ব ও ডাটা বিশ্লেষণ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ইকোনমিকস উইথ জ্যাস্প: লার্নিং ইকোনমিক থিওরি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস’ শীর্ষক একটি শিক্ষামূলক বই। মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজন এক অনুষ্ঠানে বইয়ের মোরক উন্মোচন করা হয়। অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনশী নাসের...

এক মিছিলে মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে শরীক হলেন নৈরাজ্য বিরোধী বিক্ষোভে

আধুনিক ডেস্ক: এক মিছিলে চমক দেখালেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে ছুটলেন সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠ অভিমুখে। সেই মাঠ থেকে আজ বিকেলে অনুষ্ঠিত হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর...

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে তিন দেশের ১২৬ গবেষণাপত্র

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন (আইসিবিএলএল)। বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তিন দেশের ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন গবেষকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত...

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন জুরেজ আব্দুল্লাহ গোলজার

আধুনিক ডেস্ক ::শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের জন্য ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন জুরেজ আব্দুল্লাহ গোলজার। মন্ত্রী আরিফুল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফুল হক চৌধুরীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট,...

‘আগের আওয়ামীলীগের এমপিরা বাথরুমেও নাম ফলক লাগাতেন —হুইপ জি কে গউছ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ৬১৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের নির্মাণকাজ আগামী ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।রোববার (২৩ নভেম্বর)...

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ছোয়াব মিয়া ওরফে সইদা মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,...

লাখাইয়ে মাদকসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার এবং কারাদণ্ড প্রদান

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রাম ৯...

সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদায় পালিত সশস্ত্র বাহিনী দিবস পালিত

আধুনিক ডেস্ক: সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে। তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার ঘটনা ঘটছে। প্রথমে গোপালগঞ্জে এসব ঘটনা ঘটলেও পরে তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।...

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নেমেছে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় আসরের। জমজমাট ফাইনালে সেঞ্চুরি ফাইটার্সকে পেছনে ফেলে শিরোপা জিতেছে গ্যালাক্সি ব্লাস্টার্স। অন্যদিকে, রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স। চ্যাম্পিয়ন দল গ্যালাক্সি ব্লাস্টার্স ছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলটির অধিনায়কের...