আধুনিক ডেস্ক ::
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের জন্য ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন জুরেজ আব্দুল্লাহ গোলজার। মন্ত্রী আরিফুল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফুল হক চৌধুরীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর)-সহ সমগ্র সিলেট অঞ্চলে তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারি কর্মকাণ্ড, উন্নয়ন উদ্যোগ, সরকারি সফর, রাজনৈতিক কর্মসূচিসহ সার্বিক কার্যক্রমের যথাযথ প্রচার এবং গণমাধ্যমসংক্রান্ত বিষয়গুলোতে গতিশীলগতিশীল করদে মোঃ জুরেজ আব্দুল্লাহ গুলজারকে এ দায়িত্ব প্রদান করা হয়।


