রুহুল আমিন, গোলাপগঞ্জ:
নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে রবির আয়োজনে শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। সিলেট বিভাগে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাছাইপর্বে দুই হাজার তরুণের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন ১৭ জন বোলার।

নির্বাচিত ১৭ জনের মধ্যে ৭ জন পেস বোলার ও ১০ জন স্পিন বোলার। তাঁদের মধ্যে ৭ জন পেস বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রতিভাবান তরুণ আরাফাত রহমান। তিনি গোলাপগঞ্জে লক্ষনাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তার এ অর্জনে খুশী এলাকাবাসী।
এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আরাফাত রহমান বলেন, “আমার জন্য সিলেটের সবাই দোয়া করবেন, যেন জাতীয় পর্যায়ে সফল হয়ে একদিন দেশের প্রতিনিধিত্ব করতে পারি।”
তিনি বলেন,এই অর্জন আমাদের সিলেটের। তিনি আরও জানান, খুব শিঘ্রই ঢাকায় খেলতে যাওয়ার কথা রয়েছে তাঁর।
রবি বোলার হান্টে নির্বাচিত হয়ে আরাফাত রহমানের এই অর্জন গোলাপগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর এই সাফল্যে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।


