Homeখেলাগোলে-অ্যাসিস্টে-জয়ে বিদায় রাঙালেন মেসি

গোলে-অ্যাসিস্টে-জয়ে বিদায় রাঙালেন মেসি

আধুনিক স্পোর্টস ::

দলের গোল হলো তিনটি। আর তিনটিতেই সরাসরি অবদান রাখলেন লিওনেল মেসি। একটি গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেও যেন সেরা সময়ের মতোই খেললেন এই মহাতারকা। গোল পেয়েছেন মেসির মতোই শেষ ম্যাচ খেলতে নামা নিকোলাস ওতামেন্দিও। তাতে বেনিনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দলের হয়ে অপর গোলটি করেছেন তরুণ তারকা নিকোলাস পাজ, যাকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন। এদিন বল মাঠে গড়ানোর আগেই বোঝা গিয়েছিল, রাতটি কতটা বিশেষ হতে যাচ্ছে। জাতীয় সংগীতের সময়ই আবেগে ভেসে উঠেছিল মেসির চোখ। এরপর ম্যাচের ১০ মিনিটে খেলা থামিয়ে দেওয়া হয়। পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে শেষবারের মতো অভিবাদন জানায় মেসিকে। করতালির সেই ঢেউ যেন থামতেই চাইছিল না।
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। বিশেষ করে হুলিয়ান আলভারেজ ছিলেন বেশ সক্রিয়। আর মেসি খেলছিলেন দুই লাইনের মাঝখানে। একটু জায়গা পেলেই তৈরি করছিলেন বিপদ। শেষ নাচটা গোল দিয়ে শুরু করার কয়েকটি সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু বেনিনের গোলরক্ষক ছিলেন দুর্দান্ত ফর্মে। বারবার মেসিকে থামিয়েছেন তিনি।
অন্যদিকে বেনিনও আর্জেন্টিনাকে পুরোপুরি স্বস্তিতে থাকতে দেয়নি। কয়েকটি আক্রমণে এমিলিয়ানো মার্তিনেজকেও পরীক্ষা দিতে হয়েছে। তাতে মনে করিয়ে দিয়েছে, রাতটি শুধু উৎসবের নয়, ম্যাচও বটে। তবে মাঠে সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলেন একজনই। মেসি। তার পায়ে বল মানেই গ্যালারিতে উচ্ছ্বাস। প্রতিটি স্পর্শে উঠে দাঁড়াচ্ছিল ৮৫ হাজার মানুষ। এই সেই দর্শক, যারা একসময় তাকে নিয়ে হতাশ হয়েছে, সমালোচনা করেছে; অথচ বছরের পর বছর ধরে এখন তারাই হাত ব্যথা না হওয়া পর্যন্ত করতালি দিয়ে যাচ্ছে ফুটবলের এই জাদুকরকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি মেসির আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাম প্রান্ত থেকে পাওয়া কর্নারে খুলে যায় গোলের খাতা। আর সেই গোলের সঙ্গে জড়িয়ে থাকলেন আর্জেন্টিনার দুই কিংবদন্তি মেসি ও ওতামেন্দি। জাতীয় দলের জার্সিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামা দুজনের একসঙ্গে তৈরি করা মুহূর্তটিও হয়ে থাকল স্মরণীয়। মেসির নেওয়া কর্নার গিয়ে পড়ে পেনাল্টি স্পটের কাছে। দৌড়ে এসে বলের সঙ্গে দারুণ সংযোগ ঘটিয়ে দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক ভলিতে সেটিকে জালে পাঠান ওতামেন্দি। ম্যাচে এটাই ছিল ওতামেন্দির শেষ স্পর্শ। চার মিনিট পর লিওনেল স্কালোনির প্রথম দফার পরিবর্তনে মাঠ ছাড়েন রিভার প্লেটের এই ডিফেন্ডার। মাঠ ছাড়ার সময় মনুমেন্তালে উপস্থিত দর্শকরা তুমুল করতালিতে বিদায় জানান তাঁকে। ওতামেন্দিও বিদায় নেন আর্জেন্টিনার জার্সির ব্যাজে চুমু এঁকে।
এরপর আসে আরেকটি আবেগঘন মুহূর্ত। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করেন মেসি। এরপর বল বাড়িয়ে দেন নিকো পাজকে। জায়গা তৈরি করে বাঁ পায়ের দুর্দান্ত শটে বেনিনের গোলরক্ষককে পরাস্ত করেন পাজ। এ ধরনের গোল হরহামেশাই করতে দেখা যেত মেসিকে। এবার তাঁর অ্যাসিস্ট থেকেই যেন সেই জাদুকরী গোলের পুনরাবৃত্তি করলেন পাজ। গোলের পর সতীর্থদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই মেসির কাছে ছুটে যান পাজ। দুজনকে দেখা যায় দীর্ঘ আলিঙ্গনে। সাধারণত গোলের পর সতীর্থদের এমন উদযাপন নতুন কিছু নয়। কিন্তু মেসির বিদায়ের সঙ্গে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, তার ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি কে পরবেন? পাজ যেন জানিয়ে দিলেন, তিনি আছেন। আর পাজের জার্সি নম্বর এখন ১৮, আর্জেন্টিনা জাতীয় দলে মেসির প্রথম জার্সি নম্বরও ছিল ১৮।
এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট। বক্সের ভেতর আগুস্তিন জিয়াইকে বেনিনের এক ডিফেন্ডার ভয়ংকর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ফার্নান্দো ভেখার দিয়াস। এক মুহূর্তও দ্বিধা করেননি তিনি, সরাসরি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। বলটা হাতে তুলে নেন মেসি। এমন মুহূর্তে চাপ থাকারই কথা। তার ওপর শেষ বিশ্বকাপে পেনাল্টি মিসের স্মৃতিও এখনও তরতাজা। কিন্তু বিদায়ী ম্যাচেও নিজের স্বভাবসুলভ ঠান্ডা মাথার পরিচয় দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বারপোস্টের ডান দিকের ওপরের কোণ দিয়ে লক্ষ্যভেদ করে যোগ করেন আরও একটি স্মরণীয় গোল। গোলের পর মনুমেন্তালে যা হলো, তাও যেন ম্যাচের চেয়েও বড় এক দৃশ্য। গ্যালারি থেকে শুরু করে মাঠের প্রতিটি কোণ উল্লাসে ফেটে পড়ে। আর মেসির সতীর্থরাও যেন মুহূর্তের জন্য ফুটবলার থেকে পরিণত হন সাধারণ ভক্তে। নিজেদের কিংবদন্তির শেষ ম্যাচের গোলটি তাঁরা উদযাপন করলেন ঠিক একজন ভক্ত যেভাবে তাঁর প্রিয় তারকার গোল উদযাপন করেন।
আরও গোল করতে পারতেন মেসি। পুরো ম্যাচজুড়েই গোলের জন্য মরিয়া ছিলেন তিনি। বেনিনের গোলরক্ষক কয়েকবার তাকে আটকে দিয়েছেন, একবার মেসি অবিশ্বাস্যভাবে সুযোগও নষ্ট করেছেন, আরেকবার তার শট ফিরে এসেছে পোস্টে লেগে। কিন্তু তাতে কী? মেসির গল্প তো অনেক আগেই লেখা হয়ে গেছে। শেষ বাঁশির পর তিনি মাঠ ছাড়লেন জয়, একটি গোল, দুটি অ্যাসিস্ট আর ৮৫ হাজার মানুষের এমন এক অভিবাদন সঙ্গে নিয়ে, যেখানে মিশে ছিল ২১ বছরের ভালোবাসা, গর্ব, কৃতজ্ঞতা আর অসংখ্য স্মৃতি।

spot_img

Most Popular

আরও পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

আধুনিক ডেস্ক :: ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছে বিমান...

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

আধুনিক ডেস্ক :: ডেঙ্গুতে সোমবার সকাল পর্যন্ত নয়জন মারা গিয়েছিলেন। সেটি ছিল...

শাবিপ্রবির শিক্ষার্থীর চিকিৎসায় রিম মিউজিক্যাল ক্লাবের কনসার্ট

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের...

মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কমিটির আত্মপ্রকাশ, সভাপতি-মিলাদ ও সাধারণ সম্পাদক সজিব‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক...

spot_img

পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

আধুনিক ডেস্ক :: ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী সংস্থাটির কেনার প্রক্রিয়ায় থাকা মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৩৫–এ। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তিতে সই করেন...

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

আধুনিক ডেস্ক :: ডেঙ্গুতে সোমবার সকাল পর্যন্ত নয়জন মারা গিয়েছিলেন। সেটি ছিল এ বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে গেল। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ২৪ ঘণ্টায়...

শাবিপ্রবির শিক্ষার্থীর চিকিৎসায় রিম মিউজিক্যাল ক্লাবের কনসার্ট

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসা সহায়তায় এক মানবিক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'রিম মিউজিক্যাল ক্লাব'। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট প্রাঙ্গণে "অ্যাকুস্টিক শো: চ্যারিটি ফর আশরাফুল" শীর্ষক এই চ্যারিটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের...

মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কমিটির আত্মপ্রকাশ, সভাপতি-মিলাদ ও সাধারণ সম্পাদক সজিব‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিলাদ আহমেদকে সভাপতি, মো. আব্দুল কাদের সজিবকে সাধারণ সম্পাদক এবং শাহনূর আলম মাহিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা...

লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা, আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

নাজিম উদ্দিন , লাখাই: যে মা সন্তানদের জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছেন, জীবনের দীর্ঘ সময় সন্তানদের জন্য কষ্ট করেছেন বয়সের ভারে নুয়ে পড়া সেই মায়েরই আজ ঠাঁই নেই নিজের সন্তানদের ঘরে। আশ্রয়ের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে থানায় ঘুরছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বৃদ্ধা ফুলবানু বেগম...

মধ্যনগরে চান্দিনা ভিটের লীজমানি আদায়ে ক্যাম্পেইন

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি লিজকৃত ভিটের রাজস্ব (লীজমানি) আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যনগর মধ্যবাজারের উন্মুক্ত স্থানে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে উপজেলার ২১৩টি চান্দিনা ভিটের লীজমানি আদায়ের কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপস্থিত থেকে...

নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আধুনিক ডেস্ক :: চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। দক্ষিণ মেরুর শত শত মিটার বরফের নিচে এমন এক বিশাল ফাঁদ পেতে...

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, সফর হতে পারে চার দিনের

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে তাঁর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

‘মক্কা চুক্তি’ কার্যকর: সৌদি আরবে সেনা মোতায়েন করতে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আধুনিক ডেস্ক ।। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় ও সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক শেষে গতকাল সোমবার এ সিদ্ধান্তের...

গান-কবিতা-নৃত্যে মুরারিচাঁদ কলেজ শরৎ কবিতা উৎসব-১৪৩৩

এমসি কলেজ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ কলেজের শহিদমিনার প্রাঙ্গনে মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক...

প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা শাবিপ্রবি শিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী প্রেমঘটিত কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায়। তিনি...

সাস্টে ৩ দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ প্রশিক্ষণ সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক অনুসরণমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ প্রতিপাদ্য...