Homeশীর্ষ সংবাদকোম্পানীগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ...

কোম্পানীগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন বালুচর এলাকায় ১৫ বছর বয়সী আকলিমা বেগম নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। তিনি ওই গ্রামের জমসিদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আকলিমাকে দেখতে পান। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে নামিয়ে আনেন।

খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর হাসান বিজয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে যায়।

এসআই জাহিদুর হাসান বিজয় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ মাটিতে নামানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ৯টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় ঘটনাটি ঘটে। ঘটনার সময় তরুণীর বাবা বাজারে ছিলেন এবং মা অসুস্থতার কারণে অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি আরও জানান, পরিবারের সদস্যদের ভাষ্যমতে, প্রায় দেড় মাস আগে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে বিষাক্ত মদ পানে একই দিনে ৬ জনের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত অ্যালকোহল ও বাংলা মদ পানে একই...

সিলেট নগরে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশের...

শাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি ও জিইসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)...

এনসিপির নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও...

spot_img

পড়ুন

লাখাইয়ে বিষাক্ত মদ পানে একই দিনে ৬ জনের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত অ্যালকোহল ও বাংলা মদ পানে একই দিনে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডে জীবনের সঙ্গে লড়ছেন আরও একজন। স্থানীয়দের জোর ধারণা— বাজার থেকে কেনা বিষাক্ত অ্যালকোহলের বিষক্রিয়াতেই ঘটেছে এই ট্র্যাজেডি। প্রাথমিক অবস্থায় স্বজনেরা হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত ভেবে...

সিলেট নগরে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নগরের মাছিমপুরের বাসিন্দা মুরাদ আহমদ চাকরির কারণে পরিবার নিয়ে মিরের ময়দান এলাকায় বসবাস করতেন। মুরাদ...

শাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি ও জিইসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপ্লোর সোসাইটি (জিইএস) যৌথ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, বিদ্যুৎ খাতের নীতিমালা এবং টেকসই শক্তি রূপান্তর নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।​ বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে 'পাওয়ারিং টুমরো: লেকচার অন...

এনসিপির নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান-...

সাস্ট ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক’র যৌথ উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে “যুবকদের ক্ষমতায়ন: ব্যাংকিংয়ে যুবকদের সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিতকরণ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

🔴 সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পৌরসভা অডিটোরিয়ামে জুলাই...

🔴 বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। https://www.youtube.com/embed/JoURCvQnUFw

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আধুনিক ডেস্ক ::প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই...

🔴 কিছুই বদলায়নি, ঘুষ-দুর্নীতি এখনও রয়ে গেছে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গঠনের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে, তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়...

এনসিপির গাড়িবহরে হামলা : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি ::হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। বুধবার দিবাগত রাত একটার দিকে হবিগঞ্জ...

🔴 স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহাল চায় জামায়াত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখাসহ কয়েকটি দাবি নিয়ে বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, বিদ্যমান আইন অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকেরা চাকরি ছেড়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন। কিন্তু এ সুযোগ বাতিলের সুপারিশ সংবিধানে থাকা...

🔴 মিরাজ নামে পালাতে চেয়েছিলেন চট্টগ্রামের শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন

ভারত থেকে দেশে ঢোকেন চার দিন আগে। এরপর আবার ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতে যশোর থেকে ইমনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার...