Homeজাতীয়এনসিপির গাড়িবহরে হামলা :...

এনসিপির গাড়িবহরে হামলা : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। বুধবার দিবাগত রাত একটার দিকে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। প্রাণনাশের উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম, চুরি ও ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে মামলায়। এর আগে বুধবার রাত ৯টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা মুজাক্কির হোসেন, ছাত্রদল নেতা এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমূল হোসেন ও রক্সি ইসলাম।
মামলার বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদের ভাষ্য, এনসিপি নেতাদের উসকানিমূলক বক্তব্যে স্থানীয় সাধারণ মানুষ ও কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার হন তাঁরা। এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। মামলাটি পূর্বপরিকল্পিত বলে তার দাবি।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। হামলার জন্য ক্ষমতাসীন বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে এনসিপি। সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় এনসিপি এবং বিএনপি ও ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। বুধবার বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে আসার পথে শ্রীমঙ্গল ও বাহুবলের বিভিন্ন স্থানে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে শহরে প্রবেশ করতে না পেরে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা কামাইছড়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেন এবং রাতে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ জমা দেন। সে অভিযোগের ভিত্তিতেই মামলাটি করা হয়েছে।
এদিকে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রত্যাহার করেছে প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বুধবার জেলা প্রশাসক জি এম সরফরাজ এ আদেশ জারি করেছিলেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা,লক্ষ্যমাত্রা ছাড়াল আমন আবাদ

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় বর্ষার পানি নামতে থাকায় অপেক্ষাকৃত নিচু...

কোম্পানীগঞ্জের রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাকিম আহমেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের...

শাবিপ্রবিতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রেড ওয়ারিয়র্স

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হল...

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন...

spot_img

পড়ুন

লাখাইয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা,লক্ষ্যমাত্রা ছাড়াল আমন আবাদ

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় বর্ষার পানি নামতে থাকায় অপেক্ষাকৃত নিচু জমিও এখন আমন চাষের আওতায় আনা হয়েছে। হাওর অধ্যুষিত এ উপজেলায় ধানই প্রধান ফসল। উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমে রোপা আমনের আবাদ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে রোপণ করা বিস্তীর্ণ আমন জমিতে মৃদু বাতাসে দুলছে সবুজ ধানের পাতা।...

কোম্পানীগঞ্জের রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাকিম আহমেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোহাম্মদ তারেক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ ধারার বিধান অনুযায়ী...

শাবিপ্রবিতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রেড ওয়ারিয়র্স

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনের উদ্যোগে আয়োজিত 'শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রেড ওয়ারিয়র্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আলফা উলফসকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে দলটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সৈয়দ মুজতবা আলী হল মাঠে...

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণগাঁও ও শত্রুমর্দন গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড...

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (২৮) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার ডাকঘর...

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে এক কলেজ ছাত্রী (২২) ও তাঁর বড় বোন (২৪) কে যৌন নিপীড়ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীটির ভগ্নপতি (২৮) কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়। সোমবার (৩১...

প্রিয়জনের চিঠি আর আসে না শাবিপ্রবির ডাকবাক্সে

হিমেল হান্নান, শাবিপ্রবি: বিশ্ব চিঠি লেখা দিবস আজ। একটা সময় ছিল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল রঙের ডাকবাক্সে জমতো অগণিত চিঠি। সময়ের আবর্তনে এবং আধুনিক প্রযুক্তির নীল আলোয় হারিয়ে গেছে প্রিয়জনের কাঁচা হাতে লেখা সেই চিঠির দিনগুলি। প্রাণবন্ত ডাকবাক্সটি আজ পড়ে...