আধুনিক ডেস্ক:
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট – এ পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৮ মে) এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন (অব:), ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এআইবিএ সিলেটের পরিচালক । পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে একটি উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, শিল্পখাত, নেতৃত্ব এবং জাতীয় উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বানিজ্য মন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় খন্দকার আব্দুল মুক্তাদির এআইবিএ সিলেট ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও একাডেমিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এছাড়াও বানিজ্য মন্ত্রী মুক্তাদির সিলেটে এ ধরনের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এআইবিএ সিলেট দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম সেরা বিজনেস স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হবে।


