আধুনিক ডেস্ক:
কুলাউড়া যাওয়ার পথে বোরহান উদ্দিন শফি (৫৯) নামের এক যুক্তরাজ্য প্রবাসী ব্যাক্তি নিখোঁজ হয়েছেন। তিনি নগরীর চৌকিদিখী এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার ( ৩০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি। মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
নিখোঁজ বোরহান উদ্দিন শফির বাড়ি সিলেট জেলার এয়ারপোর্ট থানার চৌকিদিখী ৩৪/১ রঙধনু এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন এবং গত ২৮ জানুয়ারি বাংলাদেশে আসেন।
যদি কেউ নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা পরিবারের ০১৭১১৪৫৭৪২৪ (ছোট বোন) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


