আধুনিক ডেস্ক:
বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্তি ও ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার দাবি করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেট নগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় মিছিলটি সিলেট শহীদ মিনার থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গাজা অভিমুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে গ্রেফতার ইসরায়েল তাদের মধ্যে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ও ছিলেন। তাকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করে ইসরায়েলী বাহিনী। আমরা তার নিন্দা জানিয়েছিলাম।
তবে কিছুদিন আগে এরমধ্যে ১৭১ জনকে মুক্তি দেয়া হয়। আরেকটি গাজা অভিমুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কনশেসনের ৯টি নৌবহর যায় সেখানে বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম গ্রেফতার হয়।
গাজায় এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু শহিদুল আলমকে এখন ও মুক্তি দেয়া হয় নি।
আমরা অবিলম্বে শহিদুল আলমের মুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবি জানাই। একই সাথে শুধু যুদ্ধ বিরতি নয় বরং ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জরুরি।
ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম কোন ধর্মযুদ্ধ নয়, বরং সাম্রাজ্যবাদী আগ্রাশনের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই। এ লড়াতে সকলের অংশগ্রহণ দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে বিকশিত করবে।


