আধুনিক রিপোর্ট ::
বিমানের লন্ডন-সিলেট ফ্লাইটে মাতলামির দায়ে এক যাত্রীকে ১১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইটটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, শওকত নামের ওই যাত্রী লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন। তার আসন নং ছিল ২৭-এ। মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি ফ্লাইটের ভেতরেই মাতলামি শুরু করেন। অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। কোনোভাবেই তাকে নিবৃত্ত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে তিনি ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওই মেশিনটির দাম ১১ লাখ টাকার বেশি। গালিগালাজে পাশাপাশি এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করলে তাকে নিজের আসনের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়। বাকি পথ তাকে বেঁধে রাখা হয়। এসময় তিনি তিনি ক্রুদের, বিশেষ করে মহিলা ক্রুদের অশ্লীল গালিগালাজ শুরু করেন।
সকালে বিমানের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই কর্তৃপক্ষ তাকে আটকে রেখে ভ্রাম্যমান আদালতর হাতে তুলে দেন। তারা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। আদালত তাকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।


