Homeজাতীয়উপদেষ্টা আসছেন পরিদর্শনে, তাই...

উপদেষ্টা আসছেন পরিদর্শনে, তাই ঢাকা-সিলেট মহাসড়কে চলছে জোড়াতালির কাজ

আধুনিক ডেস্ক ::

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় ভাঙন অংশ সমতল করতে তিন স্তরে ইট বিছানো হচ্ছে। তবে সড়কের মাঝখানে ইট ও বালুর স্তূপ ফেলে রাখায় উল্টো যানজট আরও বেড়েছে, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের। বুধবার এ এলাকা পরিদর্শনে আসছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। স্থানীয় লোকজন বলছেন, উপদেষ্টার আগমন উপলক্ষে তড়িঘড়ি করে সংস্কারকাজ শুরু হয়েছে। উপদেষ্টা চলে গেলে আবার ইট তুলে ফেলা হবে। তারা মনে করছেন, এটি অর্থের অপচয়। তবে সওজ কর্তৃপক্ষ বলছে, এটি সংস্কার নয়, মেরামতকাজ; ইট সরানো হবে না, বরং স্থায়ী সমাধানের অংশ হিসেবেই কাজটি চলছে।

সওজের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কার্যালয়সহ স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের বিভিন্ন দপ্তর থেকে গত শনিবার নির্দেশ আসে—৭২ ঘণ্টার মধ্যে সরাইল বিশ্বরোড অংশে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। এরপর শনিবার বিকেল থেকেই সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় সড়ক মেরামতের কাজ শুরু করে সওজ। সেখানে তিন স্তরে ইট বিছানোর কাজ চলছে। গোলচত্বর অংশে ১২ মিটার প্রস্থ ও ১৮৫ মিটার দৈর্ঘ্য, আর গোলচত্বর থেকে সিলেটমুখী সরাইল কুট্টাপাড়া খেলার মাঠ পর্যন্ত ১৯০ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৩ মিটার প্রস্থে তিন স্তরে ইট ও বালু বিছানো হচ্ছে। ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি ইট আনা হচ্ছে। এখানে মোট চার লাখ ইট বিছানো হবে। শনিবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত গোলচত্বর এলাকায় তিন স্তরে ইট বিছানোর কাজ চলে।

সওজের একাধিক কর্মকর্তা জানান, বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা থেকে ট্রেনে ভৈরবে এসে সড়কপথে সরাইল বিশ্বরোডে যাবেন। তিনি সেখানে গোলচত্বরের ভাঙন, যানজট এলাকা ও মেরামতকাজ পরিদর্শন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইব্রাহীম খান সাদাত বলেন, ‘এক বছর ধরে যে মানুষ দুর্ভোগ সহ্য করেছে, তখন তো সওজ বা প্রকল্পের লোকজনের মাথাব্যথা ছিল না। এখন উপদেষ্টা আসবেন বলে সড়ক মেরামত। পরিদর্শনের পর আবার রাস্তা খুঁড়ে ইট তুলে ফেলবে—এটা তো অর্থের অপচয়। উপদেষ্টাকে সড়কের প্রকৃত চিত্রই দেখানো উচিত। আমাদের কষ্ট কি তাদের স্পর্শ করে না?’

প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, স্থানীয় সড়ক বিভাগ কিছু, কিছু ঢাকা-সিলেট মহাসড়ক কর্তৃপক্ষকে দিয়ে সড়কের ৬০০ থেকে ৭০০ মিটার অংশের মেরামতকাজ চলছে। চার লেন প্রকল্প এখানে কিছুই করছে না।

সওজ, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ আট বছর ধরে ধীরগতিতে চলছে। ৫ হাজার ৭৯১ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশীয় অর্থ ও ভারতীয় ঋণে চলমান প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা কাজ ফেলে দেশে ফিরে যান। প্রায় তিন মাস পর তাঁরা ফিরে এসে কাজ শুরু করেন। এর মধ্যে তাঁদের অনেক মালামাল খোয়া যায়। ৫ আগস্টের পর প্রকল্পের কাজের গতি আরও কমে যায়। প্রতিষ্ঠানটির দাবির পরিপ্রেক্ষিতে গত মাসের শেষে বাংলাদেশ সরকার অতিরিক্ত ১৬৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়।

এ বিষয়ে প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, প্রকল্পের সমস্যা সমাধানে ১৬৩ কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

দীর্ঘদিন ধরে চলমান জনদুর্ভোগের মধ্যে এত দিন কেন কাজ শুরু করা হয়নি—এ বিষয়ে জানতে চাইলে সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো সংস্কারকাজ নয়, বড় একটি কাজ। আমরা নির্দেশনার অপেক্ষায় ছিলাম। নিজেরা বড় উদ্যোগ নিলে প্রশ্ন উঠত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পরই স্থায়ী সমাধানের অংশ হিসেবে আমরা কাজে হাত দিয়েছি।’

শনিবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত এবং সোমবার সকাল পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, গোলচত্বর এলাকায় তিন স্তরে ইট ও বালু বিছানো হয়েছে। রোববার রাত পর্যন্ত সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন, তবে সোমবার সকালে কাউকে পাওয়া যায়নি। সড়কের বিভিন্ন অংশে ইট ও বালুর স্তূপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ামুখী যানবাহনগুলো ভোগান্তিতে পড়ছে। সওজের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জনদুর্ভোগ লাঘবে আমরা তিন স্তরের ইট বিছানোর কাজ করছি।

সওজের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল বলেন, জরুরি ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে সওজের উদ্যোগে কাজ শুরু হয়েছে। এখান থেকে ইট সরানো হবে না। তিন স্তরের ইট বিছানো হলে যানজট সৃষ্টি হবে না।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবির পাঁচ শিক্ষার্থীর লেখা ‘অর্থনীতির তত্ত্ব ও ডাটা বিশ্লেষণ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে...

এক মিছিলে মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে শরীক হলেন নৈরাজ্য বিরোধী বিক্ষোভে

আধুনিক ডেস্ক: এক মিছিলে চমক দেখালেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী...

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে তিন দেশের ১২৬ গবেষণাপত্র

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৭ নভেম্বর অনুষ্ঠিত...

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন জুরেজ আব্দুল্লাহ গোলজার

আধুনিক ডেস্ক ::শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

spot_img

পড়ুন

শাবিপ্রবির পাঁচ শিক্ষার্থীর লেখা ‘অর্থনীতির তত্ত্ব ও ডাটা বিশ্লেষণ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ইকোনমিকস উইথ জ্যাস্প: লার্নিং ইকোনমিক থিওরি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস’ শীর্ষক একটি শিক্ষামূলক বই। মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজন এক অনুষ্ঠানে বইয়ের মোরক উন্মোচন করা হয়। অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনশী নাসের...

এক মিছিলে মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে শরীক হলেন নৈরাজ্য বিরোধী বিক্ষোভে

আধুনিক ডেস্ক: এক মিছিলে চমক দেখালেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে ছুটলেন সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠ অভিমুখে। সেই মাঠ থেকে আজ বিকেলে অনুষ্ঠিত হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর...

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে তিন দেশের ১২৬ গবেষণাপত্র

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন (আইসিবিএলএল)। বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তিন দেশের ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন গবেষকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত...

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন জুরেজ আব্দুল্লাহ গোলজার

আধুনিক ডেস্ক ::শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের জন্য ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন জুরেজ আব্দুল্লাহ গোলজার। মন্ত্রী আরিফুল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফুল হক চৌধুরীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট,...

‘আগের আওয়ামীলীগের এমপিরা বাথরুমেও নাম ফলক লাগাতেন —হুইপ জি কে গউছ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ৬১৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের নির্মাণকাজ আগামী ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।রোববার (২৩ নভেম্বর)...

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ছোয়াব মিয়া ওরফে সইদা মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,...

লাখাইয়ে মাদকসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার এবং কারাদণ্ড প্রদান

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রাম ৯...

সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদায় পালিত সশস্ত্র বাহিনী দিবস পালিত

আধুনিক ডেস্ক: সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে। তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার ঘটনা ঘটছে। প্রথমে গোপালগঞ্জে এসব ঘটনা ঘটলেও পরে তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।...

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নেমেছে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় আসরের। জমজমাট ফাইনালে সেঞ্চুরি ফাইটার্সকে পেছনে ফেলে শিরোপা জিতেছে গ্যালাক্সি ব্লাস্টার্স। অন্যদিকে, রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স। চ্যাম্পিয়ন দল গ্যালাক্সি ব্লাস্টার্স ছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলটির অধিনায়কের...

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...