আধুনিক রিপোর্ট ::
উজানে ও দেশে বৃষ্টির প্রবণতা কমায় ৬ দিন পর সিলেটে বিপৎসীমার নীচে নেমেছে সিলেটের সকল নদ-নদীর পানি। ফলে আপাতত বন্যার শঙ্কা কটিয়ে উঠেছে সিলেট। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ আপডেট অনুযায়ী রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর বিপৎসীমার ৩ সেন্টিমিটার নীচ দিয়ে বইছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ স্টেশনে পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিলো।
পাউবো সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের ফলে সিলেটে নদ-নদীর পানি বাড়তে শুরু করে। ২৪ সেপ্টেম্বর জকিগঞ্জের আমলসিদ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। একে একে পানি সুরমা নদীর কানাইঘাট স্টেশনে, কুশিয়ারা নদীর শেওলা, শেরপুর ও ফেঞ্চুগঞ্জ স্টেশনেও বিপৎসীমার ওপর দিয়ে বইতে থাকে। বৃষ্টির প্রবণতা কমতে থাকায় পানিও কমতে থাকে।


