আধুনিক ডেস্ক ::
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি সিলেটে পৌঁছে রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা)
আবদুল কুদ্দুছ চৌধুরী এর আগে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট ও ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, সদ্যবিদায়ী এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন। তিনি এন্টি টেররিজম ইউনিটে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।


