ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় আলেমে দ্বীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নির্বাহী সদস্য এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোশতাক আহমেদ গাজিনগরী (৫২) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সমনের রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম ধর্মপাশা উপজেলা শাখা।
উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশারের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, বয়ানুল কোরআন মাদ্রাসার মোহতামিম মুফতি সাদ উদ্দিন,উকিল পাড়া আল মদিনা মসজিদের ইমাম মাওঃ আব্দুল আজিজ প্রমুখ।
উল্লেখ্য গত ২ই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিখোঁজ হন মাওলানা মেশতাক।নিখোঁজের তিনদিন পর শুক্রবার ৫ই সেপ্টেম্বর সকাল আটটার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা।


