Homeশীর্ষ সংবাদওসমানী হাসপাতালে নিরাপদ নন...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা

আধুনিক রিপোর্ট:

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন সিলেটসহ আশপাশের জেলার অসংখ্য মানুষ। কিন্তু চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। কখনো মারধর, কখনো লাঞ্ছনা, আবার কখনো অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের বিরুদ্ধে।

এসব ঘটনায় বিভিন্ন সময় তদন্ত কমিটি গঠন, মামলা ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দৃশ্যমান নজির নেই। উল্টো বিভিন্ন ঘটনার পর চিকিৎসাসেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। এমনকি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগও রয়েছে।
গত এক দশকে হাসপাতালটিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে। সর্বশেষ গত ২৮ অক্টোবর রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনা ধারণ করতে গিয়ে আক্রান্ত হন দুই সাংবাদিক। এর প্রতিবাদে ৩১ অক্টোবর মানববন্ধন করে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিকেরা।

সাংবাদিকরাও নিরাপদ নন
গত ২৮ অক্টোবর হাসপাতালের ভেতরে রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনা ধারণ করতে গিয়ে আহত হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ৩১ অক্টোবর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েও হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে সাংবাদিকদের। ঘটনার পর শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালন করেন। এতে চিকিৎসাসেবা ব্যাহত হয়। হামলার অভিযোগের বিচার দাবির মধ্যে চিকিৎসাসেবা বন্ধ রাখার কর্মসূচি হাসপাতালটির ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সংঘর্ষের পর কর্মবিরতি
চলতি বছরের ১৬ জানুয়ারি হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে চিকিৎসক, নার্স ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তার অভিযোগও ওঠে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজনেরা কথা-কাটাকাটিতে জড়ালে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রোগীর তিন স্বজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। একই বছরের ৮ জুলাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর স্বজনদের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের কয়েক দফা সংঘর্ষ হয়। এরপর অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। ইন্টার্ন ডক্টরস ফোরাম রোগীর স্বজনদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের শাস্তি দাবি করে।

২০২৫ সালের ২৭ এপ্রিল হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে এক রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত চিকিৎসক তন্ময় দেবনাথকে দায়িত্ব পালন থেকে বিরত রেখে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্তের ফলাফল ও পরবর্তী ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ২০২৪ সালের ২১ মার্চ এক প্রবীণ রোগীকে চিকিৎসকরা মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এক নারী চিকিৎসক হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। ওই ঘটনার তদন্ত ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্যও স্পষ্ট নয়।

রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ
২০২৩ সালের ২১ আগস্ট হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের সংঘর্ষ হয়। হাসপাতালের ভেতরে ভাঙচুরের অভিযোগও ওঠে। পরে রোগীর চার স্বজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। রোগীর স্বজনদের অভিযোগ ছিল, যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে, তাঁদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ ওঠে। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ, রোগীর মৃত্যুর কারণ এবং সংঘর্ষে জড়িত ব্যক্তিদের দায় নির্ধারণে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়।

২০২২ সালের ৩ আগস্ট শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার অভিযোগে কর্মবিরতি পালন করা হয়। একই সঙ্গে ক্লাস-পরীক্ষা বর্জন এবং প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কর্মসূচিও পালিত হয়। হাসপাতালের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়াকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। পরে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফের করা মামলায় আবদুল্লাহ নামের এক যুবকসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়। ওই বছরের ১২ আগস্ট হাসপাতালের চতুর্থ তলার ১ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজন রুবেনা বেগম (২৭) মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে।

পুরনো ঘটনাও বিচারের বাইরে
২০২১ সালের নভেম্বরে এক জ্যেষ্ঠ সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে। অসুস্থ শ্বশুরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরুতে বিলম্বের অভিযোগ জানাতে গিয়ে তিনি তাঁদের রোষানলে পড়েন বলে অভিযোগ রয়েছে। পরে অন্য সাংবাদিকেরা হাসপাতালে গিয়ে তাঁকে উদ্ধার করেন। ২০১৯ সালের ১২ মার্চ হাসপাতালের অভ্যর্থনা কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে রোগীর দুই স্বজনকে মারধর করা হয়। পরে তাঁদের প্রকাশ্যে কান ধরিয়ে ওঠবস করানোর অভিযোগ ওঠে। আহত ব্যক্তিরা যাতে অভিযোগ করতে না পারেন, সে জন্য তাঁদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগও ছিল। এর আগের বছরের ৪ সেপ্টেম্বর নিরাপত্তাকর্মীদের টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসা ও হামলায় রোগীর দুই স্বজন আহত হন বলে অভিযোগ ওঠে।

২০০৮ সালেও হাসপাতালটিতে কয়েকজন ফটোসাংবাদিকের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার অভিযোগ উঠেছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষানবিশ চিকিৎসকেরা দুঃখ প্রকাশ করেন এবং আপসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দেন বলে জানা যায়। এরপরও বিভিন্ন সময়ে একই ধরনের অভিযোগ উঠেছে।

তদন্ত কমিটি হলেও শাস্তি নজির নেই
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষ, মারধর ও দুর্ব্যবহারের অভিযোগে বিভিন্ন সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ঘটনায় চিকিৎসককে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে, কোনো ঘটনায় মামলা হয়েছে। কিন্তু তদন্তের চূড়ান্ত ফলাফল, সুপারিশ বাস্তবায়ন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় বা আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্বচ্ছ তথ্য পাওয়া যায় না। এ বিষয়ে বক্তব্য জানতে ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. বদরুল আমিন বলেন, পরিচালক স্যার ছুটিতে আছেন। এ বিষয়ে বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবির পাঁচ শিক্ষার্থীর লেখা ‘অর্থনীতির তত্ত্ব ও ডাটা বিশ্লেষণ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে...

এক মিছিলে মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে শরীক হলেন নৈরাজ্য বিরোধী বিক্ষোভে

আধুনিক ডেস্ক: এক মিছিলে চমক দেখালেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী...

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে তিন দেশের ১২৬ গবেষণাপত্র

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৭ নভেম্বর অনুষ্ঠিত...

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন জুরেজ আব্দুল্লাহ গোলজার

আধুনিক ডেস্ক ::শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

spot_img

পড়ুন

শাবিপ্রবির পাঁচ শিক্ষার্থীর লেখা ‘অর্থনীতির তত্ত্ব ও ডাটা বিশ্লেষণ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ইকোনমিকস উইথ জ্যাস্প: লার্নিং ইকোনমিক থিওরি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস’ শীর্ষক একটি শিক্ষামূলক বই। মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজন এক অনুষ্ঠানে বইয়ের মোরক উন্মোচন করা হয়। অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনশী নাসের...

এক মিছিলে মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে শরীক হলেন নৈরাজ্য বিরোধী বিক্ষোভে

আধুনিক ডেস্ক: এক মিছিলে চমক দেখালেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে ছুটলেন সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠ অভিমুখে। সেই মাঠ থেকে আজ বিকেলে অনুষ্ঠিত হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর...

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে তিন দেশের ১২৬ গবেষণাপত্র

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন (আইসিবিএলএল)। বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তিন দেশের ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন গবেষকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত...

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন জুরেজ আব্দুল্লাহ গোলজার

আধুনিক ডেস্ক ::শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের জন্য ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন জুরেজ আব্দুল্লাহ গোলজার। মন্ত্রী আরিফুল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফুল হক চৌধুরীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট,...

‘আগের আওয়ামীলীগের এমপিরা বাথরুমেও নাম ফলক লাগাতেন —হুইপ জি কে গউছ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ৬১৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের নির্মাণকাজ আগামী ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।রোববার (২৩ নভেম্বর)...

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ছোয়াব মিয়া ওরফে সইদা মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,...

লাখাইয়ে মাদকসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার এবং কারাদণ্ড প্রদান

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রাম ৯...

সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদায় পালিত সশস্ত্র বাহিনী দিবস পালিত

আধুনিক ডেস্ক: সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে। তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার ঘটনা ঘটছে। প্রথমে গোপালগঞ্জে এসব ঘটনা ঘটলেও পরে তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।...

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নেমেছে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় আসরের। জমজমাট ফাইনালে সেঞ্চুরি ফাইটার্সকে পেছনে ফেলে শিরোপা জিতেছে গ্যালাক্সি ব্লাস্টার্স। অন্যদিকে, রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স। চ্যাম্পিয়ন দল গ্যালাক্সি ব্লাস্টার্স ছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলটির অধিনায়কের...

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...