Homeক্যাম্পাসশাবিপ্রবিতে নীতিমালা লঙ্ঘন করে...

শাবিপ্রবিতে নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ সুপারিশের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষার্থী ও একই বিভাগের বর্তমান প্রভাষক সানজিদা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০২১ সালে ‘স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদে প্রথম হিসেবে ইউজিসি মেধাবৃত্তি পেয়েছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শাবি প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সানজিদা আক্তার বলেন, “২০২০ সালে আমি ৩.৯২ সিজিপিএ নিয়ে স্নাতক পাস করি। ২০২২ সালে স্বর্ণপদকের জন্য বিভাগ থেকে আমাকে মনোনয়ন দিয়ে ডিন অফিসে চিঠি পাঠানো হয়। ফলে আমি জানতাম আমার মনোনয়ন ইউজিসিতে পাঠানো হয়েছে। কিন্তু ১৮ জুন ইউজিসি থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রার্থী পুনঃযাচাই-সংক্রান্ত একটি চিঠি আসে, যেখানে আমার পরিবর্তে একই সিজিপিএ পাপ্ত অন্য প্রার্থীর নাম ও একটি নম্বর দেখতে পাই।”

ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, “আমি সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. আরজুনা আক্তারের মাধ্যমে জানতে পারি ২০২৫ সালে সাবেক উপ-উপাচার্যের নেতৃত্বে একটি সভায় আমাদের দুজনের বিষয়টি আলোচনা করা হয়েছিল। সেখানে দুজনের সিজিপিএ সমান এবং প্রকৃত প্রাপ্ত নম্বর পাওয়া যাচ্ছিল না বলে একটি গাণিতিক ফ্যাক্টর ব্যবহার করে নম্বর নির্ধারণ করা হয়। আমার পূর্ববর্তী মনোনয়ন সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে সভায় বিষয়টি উল্লেখ করেননি।”

প্রধানমন্ত্রী স্বর্ণপদক নীতিমালা-২০২৫ এর ৮(ঙ) ধারা অনুযায়ী, কোনো অনুষদে স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একাধিক শিক্ষার্থী থাকলে, তাদের মধ্য হতে সর্বাধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে মনোনয়ন প্রদান করতে হবে। একাধিক শিক্ষার্থী সমান নম্বর প্রাপ্ত হলে পর্যায়ক্রমে উচ্চমাধ্যমিক (এইচএসসি/সমমান) এবং মাধ্যমিক (এসএসসি/সমমান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মনোনয়ন প্রদান করতে হবে। নীতিমালায় কোন গাণিতিক ‘ফ্যাক্টর’-এর কথা বলা হয়নি।

পরবর্তীতে সানজিদা আক্তার বিভাগীয় প্রধানের নির্দেশনায় দুজন শিক্ষকের তত্ত্বাবধানে বিভাগের সংরক্ষিত রেকর্ড থেকে ২০১৫-১৬ সেশনের নম্বর যাচাই করেন। এতে মোট ৬৩টি কোর্সের মধ্যে ৪৫টি কোর্সের প্রকৃত নম্বর পাওয়া যায় এবং এই ৪৫টি কোর্সের হিসাবে সানজিদা অন্য প্রার্থীর চেয়ে ৪০.২৫ নম্বরে এগিয়ে থাকেন।

সানজিদা আক্তার বলেন, “বিষয়টি বিভাগীয় প্রধানের মাধ্যমে ডিন মহোদয়কে জানালে তিনি বলেন, একটি নির্দিষ্ট ফ্যাক্টর দিয়ে নম্বর নির্ধারণ করায় অন্য প্রার্থীর নম্বর বেশি হয়েছে। কিন্তু যেখানে ইউজিসির নীতিমালা অনুযায়ী প্রকৃত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা, সেখানে কোন নীতিমালার ভিত্তিতে একটি অনুমাননির্ভর গাণিতিক ফ্যাক্টর ব্যবহার করা হলো? আর প্রকৃত নম্বর পাওয়া না গেলে কেন বিষয়টি ইউজিসিকে জানানো হয়নি?”

তিনি আরও জানান, এরপর তিনি ডিন অফিস, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রেজিস্ট্রার দপ্তর এবং উপাচার্য মহোদয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও লিখিত আবেদন করেন। ইউজিসির একজন কর্মকর্তার সঙ্গেও আলোচনা করেন, যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নম্বর সংরক্ষিত না থাকার বিষয়ে বিস্ময় প্রকাশ করেন। তবে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কোর্সগুলোর নম্বর তাঁদের কাছে সংরক্ষিত নেই বলে জানানো হয়। উপাচার্য বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলেও কোনো সুনির্দিষ্ট সমাধান মেলেনি।

সানজিদা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে নম্বর সংরক্ষিত না থাকার কারণে আমি কেন আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব?”

পুনঃযাচাইয়ের সময়সীমা নিয়ে তিনি জানান, ২৬ জুন পুনঃযাচাইয়ের কাগজপত্র পাঠানোর শেষ সময়সীমা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সব কাগজপত্র পাঠানো হয়নি। পরবর্তীতে অন্য প্রার্থীর কাগজপত্র পাঠানো হলেও তাঁর কাগজপত্র পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার দপ্তরে যোগাযোগ করেও স্পষ্ট তথ্য মেলেনি। শেষ পর্যন্ত রেজিস্ট্রার ভবনের এক কর্মকর্তার মাধ্যমে তিনি জানতে পারেন, ইউজিসিতে অন্য প্রার্থীর নামই পাঠানো হয়েছে।

পুনরায় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি জানতে পারেন, দুটি কমিটি গঠন করা হয়েছিল এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি ব্যবস্থা নিয়েছেন। তবে কমিটি কোন নীতিমালার ভিত্তিতে, কীভাবে এবং কোন তথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা মেলেনি। পরবর্তীতে অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরীর সঙ্গে বিভাগীয় প্রধানকে নিয়ে সাক্ষাৎ করা হলে তিনি জানান, সভাটি তিনি শুধু সমন্বয় করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তিনি অবগত নন। এরপর শিক্ষক সমিতি, বিভিন্ন ডিন এবং উপাচার্য দপ্তরেও যোগাযোগ ও লিখিত আবেদন করেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি।

সর্বশেষ ৫ অক্টোবর ইউজিসি প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকায় অন্য প্রার্থীর নাম দেখতে পান সানজিদা। তিনি বলেন, “আমাদের সিজিপিএ সমান এবং বিভাগের সংরক্ষিত ৪৫টি কোর্সের প্রকৃত নম্বরের হিসাবে আমি তাঁর চেয়ে ৪০.২৫ নম্বরে এগিয়ে রয়েছি। আমার পূর্ববর্তী আনুষ্ঠানিক মনোনয়ন কীভাবে পরিবর্তিত হলো, কোন নীতিমালার ভিত্তিতে অন্য প্রার্থীর নাম পাঠানো হলো এবং আমার প্রাপ্ত নম্বর কেন যথাযথভাবে বিবেচনা করা হলো না—এসব প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর আজও পাইনি। এ বিষয়ে ৯ আগস্ট ইউজিসি চেয়ারম্যান বরাবর বিস্তারিত লিখিত অভিযোগ করেছি। পরবর্তীতে ৩১ অক্টোবর নির্ধারিত সময়সীমার মধ্যে পুনরায় ইউজিসিতে চিঠি ও ইমেইলের মাধ্যমে অভিযোগ পাঠিয়েছি।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কারও ব্যক্তিগত বিরোধিতা করছি না। আমার দাবি হলো, ইউজিসির নীতিমালা অনুযায়ী প্রকৃত একাডেমিক রেকর্ডের ভিত্তিতে স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগত পুনর্মূল্যায়ন করা হোক। একই সঙ্গে পূর্ববর্তী মনোনয়ন পরিবর্তন, গাণিতিক ফ্যাক্টর প্রয়োগ, নম্বর সংরক্ষণে ঘাটতি এবং সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক। আমি ইউজিসির নীতিমালার যথাযথ বাস্তবায়ন চাই।”

অভিযোগ ও নম্বর সংরক্ষণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন বলেন, “এখানে আমাদের কোন কিছু করার নেই। বিভাগ থেকে যেভাবে ডাটা এন্ট্রি করে সেভাবে আমাদের কাছে ডাটা সংরক্ষিত থাকে। রেজাল্ট যেহেতু ডিপার্টমেন্ট প্রধানের সুপারিশের মাধ্যমে আসে তাই আপনি বিভাগে যোগাযোগ করেন। প্রথম দাবি করা দুইজনের মার্ক যদি না থাকে তাহলে কি ভুয়া ডিগ্রি দেওয়া হয়েছে!”

বিএমবি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ আল শোয়েব বলেন, “তাকে (সানজিদা) প্রথম মনোনয়ন দিয়েছিল আমি সেটি সম্পর্কে অবগত ছিলাম। এখন ইউজিসিতে পুনঃযাচাইয়ের জন্য শুনেছি সানজিদা আক্তার অভিযোগ জানিয়েছেন। তাই আমি এখন এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। এটা এখন ইউজিসি যাচাই করবে। সকল কোর্সের নম্বর বিভাগে থাকে না। অনেকগুলো নন-মেজর কোর্স থাকে। সকল কোর্সের নম্বর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাওয়া যেতে পারে।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, “এই সকল বিষয় ডিপার্টমেন্ট ও ডিনের মাধ্যমে করা হয়ে থাকে। তোমার কিছু জানার থাকলে ডিনের সাথে যোগাযোগ করো। তাদের কমিটি গঠন করা আছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফারুক মিয়া কথা বলতে রাজি হননি। এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তাঁর সাড়া মেলেনি।

spot_img

Most Popular

আরও পড়ুন

এক মিছিলে মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে শরীক হলেন নৈরাজ্য বিরোধী বিক্ষোভে

আধুনিক ডেস্ক: এক মিছিলে চমক দেখালেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী...

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে তিন দেশের ১২৬ গবেষণাপত্র

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৭ নভেম্বর অনুষ্ঠিত...

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন জুরেজ আব্দুল্লাহ গোলজার

আধুনিক ডেস্ক ::শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

‘আগের আওয়ামীলীগের এমপিরা বাথরুমেও নাম ফলক লাগাতেন —হুইপ জি কে গউছ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর...

spot_img

পড়ুন

এক মিছিলে মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে শরীক হলেন নৈরাজ্য বিরোধী বিক্ষোভে

আধুনিক ডেস্ক: এক মিছিলে চমক দেখালেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে ছুটলেন সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠ অভিমুখে। সেই মাঠ থেকে আজ বিকেলে অনুষ্ঠিত হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর...

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন, উপস্থাপিত হবে তিন দেশের ১২৬ গবেষণাপত্র

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন (আইসিবিএলএল)। বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তিন দেশের ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন গবেষকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত...

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন জুরেজ আব্দুল্লাহ গোলজার

আধুনিক ডেস্ক ::শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের জন্য ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন জুরেজ আব্দুল্লাহ গোলজার। মন্ত্রী আরিফুল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফুল হক চৌধুরীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট,...

‘আগের আওয়ামীলীগের এমপিরা বাথরুমেও নাম ফলক লাগাতেন —হুইপ জি কে গউছ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ৬১৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের নির্মাণকাজ আগামী ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।রোববার (২৩ নভেম্বর)...

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ছোয়াব মিয়া ওরফে সইদা মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,...

লাখাইয়ে মাদকসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার এবং কারাদণ্ড প্রদান

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রাম ৯...

সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদায় পালিত সশস্ত্র বাহিনী দিবস পালিত

আধুনিক ডেস্ক: সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে। তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার ঘটনা ঘটছে। প্রথমে গোপালগঞ্জে এসব ঘটনা ঘটলেও পরে তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।...

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নেমেছে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় আসরের। জমজমাট ফাইনালে সেঞ্চুরি ফাইটার্সকে পেছনে ফেলে শিরোপা জিতেছে গ্যালাক্সি ব্লাস্টার্স। অন্যদিকে, রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স। চ্যাম্পিয়ন দল গ্যালাক্সি ব্লাস্টার্স ছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলটির অধিনায়কের...

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ছয়টি লেক ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনের লেকে শাবিপ্রবি প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয়ের...