Homeক্যাম্পাসসাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া...

সাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাব লিমিটেডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৯অক্টোবর) রাত আটটায় সিলেট নগরের সুবিদবাজারে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মকদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন, শাব্বির এ চৌধুরী, সৈয়দ জয়নুল হক, বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মস্তাবুর রহমান, গোবিন্দ কুমার পাল, তানভীর বখত চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দপশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. খালিদুর রহমান প্রমুখ।

এসময় অনুষ্ঠানে ক্লাবের নির্বাচন পরিচালনা (ইসি) সদস্য, ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল কলব্রিজ, অকশন ব্রিজ, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, দাবা, ডার্ট ও লুডু। একক ও দ্বৈতভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাস্টিয়ান ক্লাবের সদস্যদের জন্য রাতের ভোজনের আয়োজন করা হয়। এরপর ক্লাব কার্যালয়ের ছাদে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। এতে শিল্পীরা বাউল শাহ আব্দুল করিম ও হাসান রাজার গান পরিবেশন করেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৫

নাজিম উদ্দিন,লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে যৌথ...

রবি বোলার হান্টে সিলেট বিভাগের নির্বাচিত ৭ পেসারের একজন গোলাপগঞ্জের আরাফাত রহমান

রুহুল আমিন, গোলাপগঞ্জ: নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে রবির আয়োজনে শুরু...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবহরে বিশাল মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি : রুহুল আমিন: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি...

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

আধুনিক ডেস্ক :: শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই।...

spot_img

পড়ুন

লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৫

নাজিম উদ্দিন,লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে যৌথ মালিকানাধীন একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার ১০ (অক্টোবর) সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,...

রবি বোলার হান্টে সিলেট বিভাগের নির্বাচিত ৭ পেসারের একজন গোলাপগঞ্জের আরাফাত রহমান

রুহুল আমিন, গোলাপগঞ্জ: নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে রবির আয়োজনে শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। সিলেট বিভাগে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাছাইপর্বে দুই হাজার তরুণের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন ১৭ জন বোলার। নির্বাচিত ১৭ জনের মধ্যে ৭ জন পেস বোলার ও ১০ জন স্পিন বোলার।...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবহরে বিশাল মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি : রুহুল আমিন: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর একমাইল বাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা অনুষ্ঠিত এ মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে...

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

আধুনিক ডেস্ক :: শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। শান্তি এবং আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার এই পুরস্কার ঘোষণা করে। নরওয়ের ওসলোতে এক সংবাদ সম্মেলনে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী...

সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সিলেটের সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকের সুবিদবাজার শাখা ও এর আওতাধীন চারটি উপশাখার উদ্যোগে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাখা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে শাখা ও উপশাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র‍্যালি...

দ্বিতীয় দফায় ক্যানসারে আক্রান্ত ছোট্ট মুয়াজ, চিকিৎসায় প্রয়োজন সোয়া কোটি

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী জুলকারনাইন রাদের বড় ছেলে মুহাম্মাদ মুয়াজ আব্দুল্লাহ। ২০২১ সালের ডিসেম্বরে জন্ম নেওয়া মুয়াজ মাত্র আড়াই বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে দেশবাসীর সহযোগিতায় উন্নত চিকিৎসার মাধ্যমে একবার ক্যানসারকে পরাজিত করে। তবে এরইমধ্যে শিশুটি আবারও এই মারাত্মক...

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

আধুনিক ডেস্ক :: ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী সংস্থাটির কেনার প্রক্রিয়ায় থাকা মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৩৫–এ। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তিতে সই করেন...

গোলে-অ্যাসিস্টে-জয়ে বিদায় রাঙালেন মেসি

আধুনিক স্পোর্টস :: দলের গোল হলো তিনটি। আর তিনটিতেই সরাসরি অবদান রাখলেন লিওনেল মেসি। একটি গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেও যেন সেরা সময়ের মতোই খেললেন এই মহাতারকা। গোল পেয়েছেন মেসির মতোই শেষ ম্যাচ খেলতে নামা নিকোলাস ওতামেন্দিও। তাতে বেনিনের বিপক্ষে দারুণ এক...

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

আধুনিক ডেস্ক :: ডেঙ্গুতে সোমবার সকাল পর্যন্ত নয়জন মারা গিয়েছিলেন। সেটি ছিল এ বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে গেল। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ২৪ ঘণ্টায়...

শাবিপ্রবির শিক্ষার্থীর চিকিৎসায় রিম মিউজিক্যাল ক্লাবের কনসার্ট

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসা সহায়তায় এক মানবিক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'রিম মিউজিক্যাল ক্লাব'। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট প্রাঙ্গণে "অ্যাকুস্টিক শো: চ্যারিটি ফর আশরাফুল" শীর্ষক এই চ্যারিটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের...

মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কমিটির আত্মপ্রকাশ, সভাপতি-মিলাদ ও সাধারণ সম্পাদক সজিব‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিলাদ আহমেদকে সভাপতি, মো. আব্দুল কাদের সজিবকে সাধারণ সম্পাদক এবং শাহনূর আলম মাহিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা...

লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা, আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

নাজিম উদ্দিন , লাখাই: যে মা সন্তানদের জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছেন, জীবনের দীর্ঘ সময় সন্তানদের জন্য কষ্ট করেছেন বয়সের ভারে নুয়ে পড়া সেই মায়েরই আজ ঠাঁই নেই নিজের সন্তানদের ঘরে। আশ্রয়ের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে থানায় ঘুরছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বৃদ্ধা ফুলবানু বেগম...