Homeক্যাম্পাসদ্বিতীয় দফায় ক্যানসারে আক্রান্ত...

দ্বিতীয় দফায় ক্যানসারে আক্রান্ত ছোট্ট মুয়াজ, চিকিৎসায় প্রয়োজন সোয়া কোটি

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী জুলকারনাইন রাদের বড় ছেলে মুহাম্মাদ মুয়াজ আব্দুল্লাহ। ২০২১ সালের ডিসেম্বরে জন্ম নেওয়া মুয়াজ মাত্র আড়াই বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে দেশবাসীর সহযোগিতায় উন্নত চিকিৎসার মাধ্যমে একবার ক্যানসারকে পরাজিত করে। তবে এরইমধ্যে শিশুটি আবারও এই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এবার তার শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যানসার।

শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় সোয়া কোটি টাকা। তার পরিবার ছোট্ট মুয়াজের জীবন যুদ্ধে দেশবাসীকে সহাযোগিতার আহ্বান জানিয়েছে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র আড়াই বছর বয়সে মুয়াজ প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়। দীর্ঘ দেড় বছরের লড়াই, ৮ সাইকেল কেমোথেরাপি, ৩৯ সেশন রেডিওথেরাপি এবং ৬টি অস্ত্রোপচারের পর সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় সে ক্যান্সারকে পরাস্ত করতে পেরেছিল।

‘আমরা ভেবেছিলাম মুয়াজের জীবন এবার স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠবে। কিন্তু নিদারুণ বাস্তবতা তাকে আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে,’ বলছিলেন শিশুটির বাবা জুলকারনাইন রাদ।

কিন্তু সম্প্রতি মুয়াজের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া ও জ্বর দেখা দিলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হিমোগ্লোবিন ৫.৮, প্লাটিলেট ১০ হাজার এবং ডব্লিউবিসি ১.৫ লাখ পাওয়া যায়। পরবর্তী সময়ে বোন ম্যারো পরীক্ষা, জিনগত বিশ্লেষণ পরীক্ষা (Next-Generation Sequencing বা NGS), ক্রোমোজোম পরীক্ষা (Karyotyping), মস্তিষ্কের এমআরআই পরীক্ষা (MRI – Brain) ও টিস্যু পরীক্ষাসহ (Histopathology) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পরে।

তারপর বোন ম্যারো পরীক্ষা, NGS, Keryo typing, MRI(Brain), হিস্টোপ্যাথলজিসহ রক্তের অন্যান্য পরীক্ষা করে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ চলতে থাকায় প্রাথমিক অবস্থায় জটিল এ চিকিৎসার দায়িত্ব নিতে কেউ রাজি হয়নি। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মুয়াজের চিকিৎসায় এরইমধ্যে BFM 2004 প্রোটোকল অনুযায়ী কেমোথেরাপি শুরু করা হয়েছে।

এই চিকিৎসা পদ্ধতিতে ৫টি ইন্ডাকশন বা কেমোথেরাপি সাইকেলের প্রয়োজন হয়, যার মধ্যে প্রথম সাইকেলটি এখন চলছে। শুধু এই অংশের হাসপাতাল খরচই আনুমানিক ৭৫ লাখ টাকা। এর পর ক্যান্সারকে শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। এর জন্য মুয়াজকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যেতে হবে, যেখানে অন্তত পক্ষে আরও ৫০ লাখ টাকা ব্যয় হবে। সব মিলিয়ে এই দীর্ঘ ও জটিল চিকিৎসার জন্য আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকার মতো প্রয়োজন।

এই বিপুল অর্থের জোগান দেওয়া শিশুটির পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই ছোট্ট এই শিশুর চিকিৎসা সহায়তার জন্য মানবিক সহযোগিতার প্রয়োজন। তাই তার এই জীবন যুদ্ধে দেশবাসী সবাইকে পাশে চায় তার পরিবার।

মুয়াজের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর তথ্য

Dutch-Bangla Bank PLC

Account Name: K. M. ZULKERNINE

Account No: 2551580020269

Branch: Panthapath Routing No: 090270424 SWIFT: DBBLBDDH

BRAC Bank PLC

Account Name: K.M. ZULKERNINE

Account No: 1082583500001

Branch: Gulshan Branch Routing No: 060261726 SWIFT: BRAKBDDH

Mutual Trust Bank PLC

Account Name: K.M. ZULKERNINE

Account No: 1311004548413

Branch: Tejgaon Routing No: 145264480 SWIFT: MTBLBDDH

মোবাইল ব্যাংকিং

মুয়াজের বাবা (বিকাশ): 01551618574

মুয়াজের বাবা (নগদ) : 01917195064

মুয়াজের বাবা (রকেট): 019171950641

মুয়াজের মা (বিকাশ): 01533054254

মুয়াজের মামা (বিকাশ): 01683997324

Paypale : https://www.paypal.com/pools/c/9t8npiArhT

GoFundMe Link: https://www.gofundme.com/f/support-for-a-young-boys-cancer-treatment/wa/s?utm_campaign=fp_sharesheet&utm_content=amp30-treatment-5&utm_medium=customer&utm_source=whatsapp&lang=en_US

spot_img

Most Popular

আরও পড়ুন

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

আধুনিক ডেস্ক :: শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই।...

সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সিলেটের সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংক...

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

আধুনিক ডেস্ক :: ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছে বিমান...

গোলে-অ্যাসিস্টে-জয়ে বিদায় রাঙালেন মেসি

আধুনিক স্পোর্টস :: দলের গোল হলো তিনটি। আর তিনটিতেই সরাসরি অবদান রাখলেন...

spot_img

পড়ুন

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

আধুনিক ডেস্ক :: শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। শান্তি এবং আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার এই পুরস্কার ঘোষণা করে। নরওয়ের ওসলোতে এক সংবাদ সম্মেলনে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী...

সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সিলেটের সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকের সুবিদবাজার শাখা ও এর আওতাধীন চারটি উপশাখার উদ্যোগে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাখা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে শাখা ও উপশাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র‍্যালি...

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

আধুনিক ডেস্ক :: ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী সংস্থাটির কেনার প্রক্রিয়ায় থাকা মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৩৫–এ। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তিতে সই করেন...

গোলে-অ্যাসিস্টে-জয়ে বিদায় রাঙালেন মেসি

আধুনিক স্পোর্টস :: দলের গোল হলো তিনটি। আর তিনটিতেই সরাসরি অবদান রাখলেন লিওনেল মেসি। একটি গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেও যেন সেরা সময়ের মতোই খেললেন এই মহাতারকা। গোল পেয়েছেন মেসির মতোই শেষ ম্যাচ খেলতে নামা নিকোলাস ওতামেন্দিও। তাতে বেনিনের বিপক্ষে দারুণ এক...

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

আধুনিক ডেস্ক :: ডেঙ্গুতে সোমবার সকাল পর্যন্ত নয়জন মারা গিয়েছিলেন। সেটি ছিল এ বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে গেল। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ২৪ ঘণ্টায়...

শাবিপ্রবির শিক্ষার্থীর চিকিৎসায় রিম মিউজিক্যাল ক্লাবের কনসার্ট

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসা সহায়তায় এক মানবিক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'রিম মিউজিক্যাল ক্লাব'। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট প্রাঙ্গণে "অ্যাকুস্টিক শো: চ্যারিটি ফর আশরাফুল" শীর্ষক এই চ্যারিটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের...

মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কমিটির আত্মপ্রকাশ, সভাপতি-মিলাদ ও সাধারণ সম্পাদক সজিব‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিলাদ আহমেদকে সভাপতি, মো. আব্দুল কাদের সজিবকে সাধারণ সম্পাদক এবং শাহনূর আলম মাহিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা...

লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা, আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

নাজিম উদ্দিন , লাখাই: যে মা সন্তানদের জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছেন, জীবনের দীর্ঘ সময় সন্তানদের জন্য কষ্ট করেছেন বয়সের ভারে নুয়ে পড়া সেই মায়েরই আজ ঠাঁই নেই নিজের সন্তানদের ঘরে। আশ্রয়ের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে থানায় ঘুরছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বৃদ্ধা ফুলবানু বেগম...

মধ্যনগরে চান্দিনা ভিটের লীজমানি আদায়ে ক্যাম্পেইন

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি লিজকৃত ভিটের রাজস্ব (লীজমানি) আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যনগর মধ্যবাজারের উন্মুক্ত স্থানে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে উপজেলার ২১৩টি চান্দিনা ভিটের লীজমানি আদায়ের কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপস্থিত থেকে...

নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আধুনিক ডেস্ক :: চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। দক্ষিণ মেরুর শত শত মিটার বরফের নিচে এমন এক বিশাল ফাঁদ পেতে...

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, সফর হতে পারে চার দিনের

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে তাঁর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

‘মক্কা চুক্তি’ কার্যকর: সৌদি আরবে সেনা মোতায়েন করতে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আধুনিক ডেস্ক ।। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় ও সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক শেষে গতকাল সোমবার এ সিদ্ধান্তের...