Homeখেলাগোলে-অ্যাসিস্টে-জয়ে বিদায় রাঙালেন মেসি

গোলে-অ্যাসিস্টে-জয়ে বিদায় রাঙালেন মেসি

আধুনিক স্পোর্টস ::

দলের গোল হলো তিনটি। আর তিনটিতেই সরাসরি অবদান রাখলেন লিওনেল মেসি। একটি গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেও যেন সেরা সময়ের মতোই খেললেন এই মহাতারকা। গোল পেয়েছেন মেসির মতোই শেষ ম্যাচ খেলতে নামা নিকোলাস ওতামেন্দিও। তাতে বেনিনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দলের হয়ে অপর গোলটি করেছেন তরুণ তারকা নিকোলাস পাজ, যাকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন। এদিন বল মাঠে গড়ানোর আগেই বোঝা গিয়েছিল, রাতটি কতটা বিশেষ হতে যাচ্ছে। জাতীয় সংগীতের সময়ই আবেগে ভেসে উঠেছিল মেসির চোখ। এরপর ম্যাচের ১০ মিনিটে খেলা থামিয়ে দেওয়া হয়। পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে শেষবারের মতো অভিবাদন জানায় মেসিকে। করতালির সেই ঢেউ যেন থামতেই চাইছিল না।
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। বিশেষ করে হুলিয়ান আলভারেজ ছিলেন বেশ সক্রিয়। আর মেসি খেলছিলেন দুই লাইনের মাঝখানে। একটু জায়গা পেলেই তৈরি করছিলেন বিপদ। শেষ নাচটা গোল দিয়ে শুরু করার কয়েকটি সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু বেনিনের গোলরক্ষক ছিলেন দুর্দান্ত ফর্মে। বারবার মেসিকে থামিয়েছেন তিনি।
অন্যদিকে বেনিনও আর্জেন্টিনাকে পুরোপুরি স্বস্তিতে থাকতে দেয়নি। কয়েকটি আক্রমণে এমিলিয়ানো মার্তিনেজকেও পরীক্ষা দিতে হয়েছে। তাতে মনে করিয়ে দিয়েছে, রাতটি শুধু উৎসবের নয়, ম্যাচও বটে। তবে মাঠে সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলেন একজনই। মেসি। তার পায়ে বল মানেই গ্যালারিতে উচ্ছ্বাস। প্রতিটি স্পর্শে উঠে দাঁড়াচ্ছিল ৮৫ হাজার মানুষ। এই সেই দর্শক, যারা একসময় তাকে নিয়ে হতাশ হয়েছে, সমালোচনা করেছে; অথচ বছরের পর বছর ধরে এখন তারাই হাত ব্যথা না হওয়া পর্যন্ত করতালি দিয়ে যাচ্ছে ফুটবলের এই জাদুকরকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি মেসির আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাম প্রান্ত থেকে পাওয়া কর্নারে খুলে যায় গোলের খাতা। আর সেই গোলের সঙ্গে জড়িয়ে থাকলেন আর্জেন্টিনার দুই কিংবদন্তি মেসি ও ওতামেন্দি। জাতীয় দলের জার্সিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামা দুজনের একসঙ্গে তৈরি করা মুহূর্তটিও হয়ে থাকল স্মরণীয়। মেসির নেওয়া কর্নার গিয়ে পড়ে পেনাল্টি স্পটের কাছে। দৌড়ে এসে বলের সঙ্গে দারুণ সংযোগ ঘটিয়ে দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক ভলিতে সেটিকে জালে পাঠান ওতামেন্দি। ম্যাচে এটাই ছিল ওতামেন্দির শেষ স্পর্শ। চার মিনিট পর লিওনেল স্কালোনির প্রথম দফার পরিবর্তনে মাঠ ছাড়েন রিভার প্লেটের এই ডিফেন্ডার। মাঠ ছাড়ার সময় মনুমেন্তালে উপস্থিত দর্শকরা তুমুল করতালিতে বিদায় জানান তাঁকে। ওতামেন্দিও বিদায় নেন আর্জেন্টিনার জার্সির ব্যাজে চুমু এঁকে।
এরপর আসে আরেকটি আবেগঘন মুহূর্ত। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করেন মেসি। এরপর বল বাড়িয়ে দেন নিকো পাজকে। জায়গা তৈরি করে বাঁ পায়ের দুর্দান্ত শটে বেনিনের গোলরক্ষককে পরাস্ত করেন পাজ। এ ধরনের গোল হরহামেশাই করতে দেখা যেত মেসিকে। এবার তাঁর অ্যাসিস্ট থেকেই যেন সেই জাদুকরী গোলের পুনরাবৃত্তি করলেন পাজ। গোলের পর সতীর্থদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই মেসির কাছে ছুটে যান পাজ। দুজনকে দেখা যায় দীর্ঘ আলিঙ্গনে। সাধারণত গোলের পর সতীর্থদের এমন উদযাপন নতুন কিছু নয়। কিন্তু মেসির বিদায়ের সঙ্গে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, তার ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি কে পরবেন? পাজ যেন জানিয়ে দিলেন, তিনি আছেন। আর পাজের জার্সি নম্বর এখন ১৮, আর্জেন্টিনা জাতীয় দলে মেসির প্রথম জার্সি নম্বরও ছিল ১৮।
এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট। বক্সের ভেতর আগুস্তিন জিয়াইকে বেনিনের এক ডিফেন্ডার ভয়ংকর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ফার্নান্দো ভেখার দিয়াস। এক মুহূর্তও দ্বিধা করেননি তিনি, সরাসরি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। বলটা হাতে তুলে নেন মেসি। এমন মুহূর্তে চাপ থাকারই কথা। তার ওপর শেষ বিশ্বকাপে পেনাল্টি মিসের স্মৃতিও এখনও তরতাজা। কিন্তু বিদায়ী ম্যাচেও নিজের স্বভাবসুলভ ঠান্ডা মাথার পরিচয় দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বারপোস্টের ডান দিকের ওপরের কোণ দিয়ে লক্ষ্যভেদ করে যোগ করেন আরও একটি স্মরণীয় গোল। গোলের পর মনুমেন্তালে যা হলো, তাও যেন ম্যাচের চেয়েও বড় এক দৃশ্য। গ্যালারি থেকে শুরু করে মাঠের প্রতিটি কোণ উল্লাসে ফেটে পড়ে। আর মেসির সতীর্থরাও যেন মুহূর্তের জন্য ফুটবলার থেকে পরিণত হন সাধারণ ভক্তে। নিজেদের কিংবদন্তির শেষ ম্যাচের গোলটি তাঁরা উদযাপন করলেন ঠিক একজন ভক্ত যেভাবে তাঁর প্রিয় তারকার গোল উদযাপন করেন।
আরও গোল করতে পারতেন মেসি। পুরো ম্যাচজুড়েই গোলের জন্য মরিয়া ছিলেন তিনি। বেনিনের গোলরক্ষক কয়েকবার তাকে আটকে দিয়েছেন, একবার মেসি অবিশ্বাস্যভাবে সুযোগও নষ্ট করেছেন, আরেকবার তার শট ফিরে এসেছে পোস্টে লেগে। কিন্তু তাতে কী? মেসির গল্প তো অনেক আগেই লেখা হয়ে গেছে। শেষ বাঁশির পর তিনি মাঠ ছাড়লেন জয়, একটি গোল, দুটি অ্যাসিস্ট আর ৮৫ হাজার মানুষের এমন এক অভিবাদন সঙ্গে নিয়ে, যেখানে মিশে ছিল ২১ বছরের ভালোবাসা, গর্ব, কৃতজ্ঞতা আর অসংখ্য স্মৃতি।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে মাদকসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার এবং কারাদণ্ড প্রদান

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন...

সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদায় পালিত সশস্ত্র বাহিনী দিবস পালিত

আধুনিক ডেস্ক: সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সশস্ত্র...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে...

spot_img

পড়ুন

লাখাইয়ে মাদকসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার এবং কারাদণ্ড প্রদান

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রাম ৯...

সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদায় পালিত সশস্ত্র বাহিনী দিবস পালিত

আধুনিক ডেস্ক: সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে। তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার ঘটনা ঘটছে। প্রথমে গোপালগঞ্জে এসব ঘটনা ঘটলেও পরে তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।...

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নেমেছে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় আসরের। জমজমাট ফাইনালে সেঞ্চুরি ফাইটার্সকে পেছনে ফেলে শিরোপা জিতেছে গ্যালাক্সি ব্লাস্টার্স। অন্যদিকে, রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স। চ্যাম্পিয়ন দল গ্যালাক্সি ব্লাস্টার্স ছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলটির অধিনায়কের...

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ছয়টি লেক ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনের লেকে শাবিপ্রবি প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয়ের...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। তাঁদের দান ও অনুদানে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ জমা হয় বলে জনমনে ধারণা রয়েছে। কিন্তু এসব অর্থের স্বচ্ছ হিসাব, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক ব্যবহারের...

শাবি প্রেসক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে শীতকালীন ফুলের চারা রোপণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। উদ্বোধনকালে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ...

জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের পেশাজীবী নেতারা। বৃহস্পতিবার(১২ নভেম্বর) রাতে সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়...

লাখাইয়ে কাটাইয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মইনুল...

জৈন্তাপুরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, পুনরায় গ্রেপ্তার অভিযান জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে...